Blog

ছোটবেলায় বাবা-মা বিচ্ছেদ ও ফের বিয়ে আঘাত করেছিল দিয়াকে

ছোটবেলায় বাবা-মা বিচ্ছেদ ও ফের বিয়ে আঘাত করেছিল দিয়াকে

বলিউডে সফল কেরিয়ার, তবে ব্যক্তিগত জীবনে ছোট থেকেই নানান টালবাহানার মধ্যে দিয়ে যেতে হয়েছে দিয়া মির্জাকে। বেশকিছুদিন আগে এক সাক্ষৎকারে ব্যক্তিগত জীবনের নানান কথা খোলসা করেন দিয়া। দিয়ার জন্মদাতা বাবা একজন জার্মান, নাম ফ্র্যাঙ্ক হ্যান্ডরিচ, আর মা হলেন বাঙালি, নাম দীপা। দিয়ার কথায়, তিনি তাঁর বাবাকে ভীষণ ভালোবাসতেন এবং বাবা ফ্র্যাঙ্ক হ্যান্ডরিচ তাঁর ভীষণই কাছের মানুষ ছিলেন। বলা ভালো ছোট্ট দিয়ার কাছে তিনি ছিলেন নায়ক। নিজেদের বিচ্ছেদের কথা কীভাবে তাঁর বাবা-মা তাঁকে বলেছিলেন? এ প্রশ্নের উত্তরে দিয়া বলেন, ''হ্যাঁ, এটাও খুবই গুরুত্বপূর্ণ। কারণ, একজন শিশুর কাছে, তাঁর বাবা-মা তাঁর আদর্শ। আর আমার কাছেও তাই। '' দিয়ার কথায়, ''আমার বাবা-মাকেও আমি আমর সঙ্গে বিশেষ ঝগড়া…
Read More
সব্জির বাজার আগুন

সব্জির বাজার আগুন

কলকাতা: লকডাউন শুরু হওয়ার পরে রোজকার বাজারে আনাজ-সব্জির দাম কিছুটা বাড়লেও তা লাগামছাড়া হয়নি। কিন্তু, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর গ্রীষ্মকালীন সব্জি অগ্নিমূল্য হয়েছে। পটল, বেগুন, ঢেঁড়শ প্রভৃতি অধিকাংশ আনাজপাতি খুচরো বাজারে কেজিতে ৫০ টাকা বা তার বেশি দামে বিক্রি হচ্ছে। শিয়ালদহের পাইকারি বাজারে অধিকাংশ সব্জি শুক্রবারও কেজিতে ২৫ থেকে ৩৫ টাকার মধ্যে বিক্রি হয়েছে। কিন্তু, স্থানীয় বাজারগুলিতে তরকারিতে হাত দেওয়াই দায় হয়ে উঠেছে।ঘূর্ণিঝড়ে সব্জির ব্যাপক ক্ষয়ক্ষতিকে এই দাম বাড়ার কারণ হিসেবে দেখাচ্ছেন বিক্রেতারা। কিন্তু, হিমঘরে সংরক্ষিত আলু, তার দামও অনেকটাই বেড়েছে। জ্যোতি আলুর দাম ২০-২১ টাকা থেকে বেড়ে ২৪-২৫ টাকা হয়েছে। হিমঘর থেকে বের হওয়ার পর স্থানীয় পাইকারি বাজারেই আলু…
Read More
লোনার লেকের জল ‘গোলাপি’

লোনার লেকের জল ‘গোলাপি’

নাগপুর: হঠাৎই গোলাপি হয়ে গিয়েছে লেকের জল। শুধু স্থানীয়রা নন, উদ্বেগে বিজ্ঞানী-গবেষকরাও। ঠিক কী হয়েছে, তা জানতে সম্ভবত সোমবার সেখানে যাবেন জাতীয় পরিবেশ সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং গবেষণা সংস্থার (এনইইআরআই) বিজ্ঞানীরা। লেকের জল সংগ্রহ করে পরীক্ষা করবেন তাঁরা।প্রায় ৫০ হাজার বছর আগে একটি উল্কাখণ্ডের আঘাতে মহারাষ্ট্রের বুলধানা জেলায় তৈরি হয়েছিল লোনার লেক। ১৮২৩ সালে ব্রিটিশ অফিসার সি জে ই আলেকজান্ডার অনন্য ভৌগোলিক সাইট হিসেবে লোনার লেককে চিহ্নিত করেন। ডিম্বাকৃতি লেকটির আয়তন প্রায় দেড় কিলোমিটার। কয়েকদিন আগে থেকে হঠাৎই লেকের জল গোলাপি হয়ে গিয়েছে। এতে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় স্থানীয়দের মধ্যে। চিন্তিত পরিবেশবিদ, গবেষকরা। কয়েকজন বিশেষজ্ঞ দাবি করেছেন, জলের লবণের সঙ্গে শেওলার মিশ্রণে…
Read More
আক্রান্ত শাহিদ আফ্রিদি

আক্রান্ত শাহিদ আফ্রিদি

করাচি: করোনায় আক্রান্ত হলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। শনিবার নিজেই ট্যুইট করে এ খবর জানিয়েছেন তিনি। একই সঙ্গে নিজের দ্রুত আরোগ্যের আশায় ভক্তদের প্রার্থনা করতে অনুরোধ জানিয়েছেন আফ্রিদি।কোভিড-১৯ মহামারীর থাবায় কাঁপছে গোটা বিশ্ব। ভারতের মতো পাকিস্তানেও এই মহামারী ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। বিশ্বের বহু ক্রীড়াবিদ এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এই প্রথম এত বড় মাপের কোনও ক্রিকেটার করোনায় আক্রান্ত হলেন। এর আগে পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটার তৌফিক ঘারের করোনা হয়েছিল। তিনি সুস্থও হয়ে উঠেছেন। এবার আক্রান্তের তালিকায় নাম উঠল আফ্রিদির। প্রাক্তন তারকা অলরাউন্ডারটি ট্যুইট করেছেন, ‘বৃহস্পতিবার থেকে শরীরে বেশ অস্বস্তি হচ্ছিল। গা হাত পায়ে ব্যথা অনুভব করছিলাম। তাই দেরি…
Read More
বাজারে জাল স্যানিটাইজার, রাজ্যজুড়ে পুলিসি অভিযান

বাজারে জাল স্যানিটাইজার, রাজ্যজুড়ে পুলিসি অভিযান

কলকাতা: কোভিড-বধে এখন মোক্ষম দাওয়াই স্যানিটাইজার। ফলে চাহিদার লেখচিত্র ক্রমেই ঊর্ধ্বমুখী। আর সেই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। রাজ্য ছেয়ে গিয়েছে ভেজাল স্যানিটাইজারে। আসলের সঙ্গে নকলের ফারাক বোঝাই দায়। ঠকছেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, নকল স্যানিটাইজার ব্যবহারে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাও করছেন চিকিৎসকরা। ভেজাল স্যানিটাইজারের ব্যবসা রুখতে এখন কড়া নজরদারি চালাচ্ছে কলকাতা এবং রাজ্য পুলিসের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)। ইতিমধ্যেই কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি এলাকায় হানা দিয়ে প্রায় তিন হাজার লিটার ভেজাল স্যানিটাইজার বাজেয়াপ্ত করেছে পুলিস। তবে শনিবার পযর্ন্ত গ্রেপ্তারের কোনও খবর নেই।করোনা সংক্রমণের পর থেকেই বেড়েছে স্যানিটাইজারের ব্যবহার। নির্দিষ্ট সময় অন্তর হাত জীবাণুমুক্ত করতে সাবান কিংবা স্যানিটাইজারের…
Read More
বন্ধ বেজিংয়ের সবচেয়ে বড় বাজার

বন্ধ বেজিংয়ের সবচেয়ে বড় বাজার

বেজিংয়ে কি তবে এবার দ্বিতীয় দফার করোনা সংক্রমণের ঢেউ আছড়ে পড়ল? আরও ছ’জন আক্রান্ত হওয়ার পর সেই আশঙ্কাই করছেন বিশেষজ্ঞরা। মাঝে প্রায় ৫৫ দিন বেজিং করোনা শূন্য ছিল। কিন্তু শেষ তিনদিনে মোট ন’জন সংক্রমণের শিকার হওয়ার তুমুল আতঙ্ক ছড়িয়েছে। এরমধ্যেই চীনের সবচেয়ে বড় মাছ-মাংসের বাজার জিনফাদিতে মাছ কাটার বোর্ডের মধ্যে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। তারপরই ওই বাজারের ৫১৭ জন ব্যবসায়ীর নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে ৪৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে বেসরকারি সূত্রের খবর। সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় জিনফাদি সহ বেজিংয়ের একাধিক বাজার, বাজার সংলগ্ন আবাসন বন্ধ করে দেওয়া হয়েছে। বাজারের ক্রেতা ও বিক্রেতা মিলিয়ে হাজার হাজার মানুষের নিউক্লিক…
Read More
দিল্লির সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা

দিল্লির সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা

নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট শুক্রবারই দিল্লি-সহ চারটি রাজ্যের করোনা চিকিৎসা প্রসঙ্গে উষ্মা প্রকাশ করেছে। দিল্লি সরকারের অভ্যন্তরীণ রিপোর্টে উদ্বেগ বাড়িয়ে জুলাইয়ের মধ্যে সংক্রমিতের সংখ্যা ৫ লক্ষাধিক হবে, এমন পূর্বাভাসও দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রবিবার রাজ্যের সংক্রমণ পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন দিল্লির মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রী। শনিবারই এই বৈঠক নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য সরকারের সচিবালয়ে নোট পাঠানো হয়েছিল। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, সংক্রমণের বিচারে তিন নম্বরে দিল্লি। আগে শুধু মহারাষ্ট্র আর তামিলনাড়ু। দিল্লি সরকার সূত্রে খবর, সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনায় একসপ্তাহে দ্বিতীয়বার বৈঠক করলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং অমিত শাহ। দিল্লির উপ-রাজ্যপাল অনিল বৈজাল, এইমস কর্তা  রণদীপ গুলেরিয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন।
Read More
সীমান্তে শহিদ এক জওয়ান, জখম তিন

সীমান্তে শহিদ এক জওয়ান, জখম তিন

নয়াদিল্লি: ভারত ও পাকিস্তান বাহিনীর মধ্যে গুলি বিনিময়ে শহিদ এক ভারতীয় জওয়ান। গুলিবিদ্ধ আরও চার। এলওসি বরাবর শাহপুর-কেরনি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে এই গুলি চালিয়েছে পাক সেনা। এমনটাই ভারতীয় তরফে অভিযোগ। যদিও এই যুদ্ধবিরতি লঙ্ঘনের যোগ্য জবাব দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। জানা গিয়েছে, গুলিবিদ্ধ জওয়ানদের চিকিৎসাধীন করা হয়েছিল। সেখানেই একজনের মৃত্যু হয়েছে। একমাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার পাকিস্তান পুঞ্চ আর রাজৌরি সেক্টর বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন (Ceasefire violation) করেছে।  ৪ জুন হাবিলদার পি মাথিয়াঝগন সুন্দরবনি সেক্টরে পাক বাহিনীর গুলির মুখে পড়ে প্রাণ হারান। পিরপঞ্জাল পর্বত এলাকায় এলওসি'তে সাম্প্রতিক ইন্দো-পাক বাহিনীর মধ্যে উত্তেজনা বেড়েছে। শুক্রবার বারামুল্লার উড়ি সেক্টরে পাক বাহিনীর গুলিতে এক…
Read More
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন

কলকাতা: একদিকে যখন ৪০ জন পুলিশকর্মী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, অন্যদিকে তখন দুই পুলিশকর্মীর মৃত্যুতে শোকের আবহ কলকাতা পুলিশে। মৃতদের মধ্য একজন শিয়ালদহ ট্রাফিক গার্ডে কর্মরত কনেস্টবল দিলীপ সর্দার। পূর্ণমর্যাদায় তাঁকে শ্রদ্ধা জানানো হয়েছে। এমনটাই লালবাজার সূত্রে খবর। শহরের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই কনস্টেবল। দিলীপের পাশাপাশি সাউথ ডিভিশনে কর্মরত সেবাস্তিয়ান জাজার মৃত্যুতে শোকপ্রকাশ করেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। কলকাতা পুলিশের টুইটার পেজে পোস্ট করা শোকবার্তায় মৃত দুই পুলিশকর্মীকে করোনা যোদ্ধা বলে পরিচয় দেওয়া হয়েছে।  জানা গিয়েছে, দুই পরিবারকে অন্তর্বর্তীকালীন এক লক্ষ টাকার অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি বিমা প্রকল্পের আওতায় ১০ লক্ষ টাকা করে পরিবারপিছু তুলে দেওয়া হবে। জানা গিয়েছে, গত কয়েক…
Read More
অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা

অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা

মুম্বই: অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা। মুম্বইতে নিজের বাড়িতে আত্মহত্যা করেন তিনি। বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ১৯৮৬-তে পটনায় জন্ম সুশান্তের। মাত্র ৩৪ বছর বয়সে আত্মঘাতী সুশান্ত। জানা গেছে, সুশান্তর পরিচারক ফোন করে পুলিশকে এই খবর দেন। ২০০৮ সালে প্রথম সিরিয়ালে অভিনয়। ২০১৩ সালে 'কাই পো চে' দিয়ে পা রাখেন সিনে দুনিয়ায়। 'ছিছোড়ে', 'রবতা', 'শুদ্ধ দেশি রোমান্স', 'কেদারনাথ' তাঁর অভিনীত অন্যতম ছবি। পাশাপাশি, কাজ করছিলেন দিল 'বেচারা' ছবিতে। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে বড় ছবি আসছিল না সুশান্তের কাছে। 'পবিত্র রিস্তা' টিভিতে তাঁর অভিনীত প্রথম সিরিয়াল। 'ব্যোমকেশ' ছবিতে নজরকাড়া অভিনয় করেন সুশান্ত।  এছাড়া, মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিকে নামভূমিকায় অভিনয়…
Read More
শ্রদ্ধা কাপুরকে ঘরে আটকে রেখেছেন বাবা শক্তি কাপুর

শ্রদ্ধা কাপুরকে ঘরে আটকে রেখেছেন বাবা শক্তি কাপুর

শ্রদ্ধা কাপুরকে কোনোভাবেই শুটিং ইউনিটে যেতে দিচ্ছেন না শক্তি। তিনি বলেন, কাজ অবশ্যই ভীষণ প্রয়োজনীয়। তাই বলে কারো জীবনের বিনিময়ে নয়। বর্তমানে যে অবস্থা, তাতে বাইরে বেরনো উচিত নয়। বাইরে বেরিয়ে কাজ করে হাসপাতালে বিল মেটানোর চেয়ে, ঘরে চুপচাপ বসে থাকাই শ্রেয় বলেও মন্তব্য করেন বলিউডের এই অভিনেতা। পাশাপাশি কোভিড ১৯-এ কেউ আক্রান্ত হলে, তার চিকিতসার জন্য হাসাপাতালগুলি যেন হা করে বসে রয়েছে। মানুষের সুবিধা অসুবিধার কথা না ভেবেই বেসরকারি হাসপাতালগুলি যেন মানুষকে লুটেপুটে নিচ্ছে বলেও ক্ষোভ উগরে দেন শক্তি। তাই কাজের তুলনায় নিজের সন্তানদের জীবন ও নিরাপত্তা তার কাছে অনেক বেশি প্রয়োজনীয় বলেও মন্তব্য করেন শক্তি কাপুর।
Read More
বাংলাদেশে পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সলমান

বাংলাদেশে পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সলমান

১১ জুন রাতে ফেসবুকে পেপসি বাংলাদেশের ভেরিফায়েড পেজে একটি ভিডিও বিজ্ঞাপন পোস্ট করা হয়। বাংলা ভাষায় ডাবিং করা বিজ্ঞাপনটিতে সলমানকে বলতে শোনা যায়, ‘প্রতি চুমুকে সোয়্যাগ।’ এ বিষয়ে সলমান খান বলেন, ‘বাংলাদেশে পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি আনন্দিত। এটা একটা নতুন অভিজ্ঞতা। ক্যারিয়ারের শুরু থেকেই আমি বাংলাদেশের মানুষের কাছে দারুণ ভালোবাসা পেয়ে এসেছি। এবার তাদের সামনে তাদের ভাষায় হাজির হওয়ার সুযোগটা দারুণ মনে হচ্ছে।’ এদিকে পেপসির পক্ষ থেকে বলা হচ্ছে, তারুণ্যনির্ভর ব্র্যান্ড হিসেবে পেপসি সময়ে সঙ্গে পরিবর্তনশীল তরুণদের চিন্তাভাবনাকে প্রাধান্য দিয়ে আসছে। বর্তমান সময়ের তরুণদের ট্রেন্ড বিবেচনায় তারা এবার মাথায় রেখেছে ‘সোয়্যাগ’ শব্দটিকে।
Read More
আবারও মালদহ শহরে করোনায় সংক্রামিত আরও ১ জন

আবারও মালদহ শহরে করোনায় সংক্রামিত আরও ১ জন

আবার মালদহ শহরে করোনায় সংক্রামিত আরও ১ জনের হদিশ পাওয়া গেল। তিনি ইংলিশবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বালুচর এলাকার  বাসিন্দা বলে জানা গেছে এবং তিনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মী বলে জানা গিয়েছে। শুক্রবার ১২ই জুন   মালদা মেডিকেল কলেজ হাসপাতালের  ভিআরডিএল  থেকে এ রিপোর্ট পাওয়া গেছে  তাতে দেখা যাচ্ছে  মালদহ জেলায় এদিন নতুন করে ১১ জনের  রিপোর্ট পজিটিভ ।চাঁচল ১ নম্বর ব্লকের মতিহারপুরে দুজন, চাঁচল ২ নম্বর ব্লকের জালালপুরে দুজন ও ক্ষেমপুরে একজন, হবিবপুর ব্লকের ঋষিপুরে পাঁচজন  এবং ইংলিশবাজার পৌরসভার  ১ জন রয়েছেন। মালদহ জেলায় এদিন পর্যন্ত মোট ২৬১জন করোনা সংক্রামিত। অবশ্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের  ভিআরডিএল  থেকে এ রিপোর্টএ ১৩ জন দেখানো হয়েছে তারমধ্যে ১ জন উত্তর দিনাজপুরের এবং ১ জন দক্ষিন দিনাজপুরের।   ইংরেজবাজার শহরে প্রথম যে মহিলার প্রথম সংক্রমণ ধরা পড়েছিল  তিনিও  মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সারি ওয়ার্ডের নার্সিং স্টাফ।  যদিও গতকাল  তাঁর লালার রিপিট টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় খানিকটা স্বস্তি ফিরেছে। কিন্তু ফের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের এক কর্মী আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন  জেলা স্বাস্থ্য দপ্তর  প্রশাসনিক কর্তারা।   অন্যদিকে, পুরাতন মালদার কোভিড হাসপাতাল থেকে  গতকাল  শুক্রবার  ১৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে ইংরেজবাজার  শহরের ৮ নম্বর ওয়ার্ডের বালুচর এলাকায় করোনা সংক্রামণের  খবর জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।  তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় দোকান পাট কার্যত  শুনশান হয়ে যায়  এলাকা। তার রিপোর্ট পজেটিভ আসতেই তড়িঘড়ি তার বাড়ির লোকজন মালদা মেডিক্যাল কলেজে ছুটে যান পরীক্ষা করানোর জন্য।
Read More