Blog

৭০০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার দুই পাচারকারী

৭০০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার দুই পাচারকারী

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ৭০০ গ্রাম ব্রাউন সুগার ও নগদ দেড় লাখএর বেশি নগদ টাকা সহ দুইজনকে গ্রেফতার করলো শিলিগুড়ি স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১ টা নাগাদ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ শিলিগুড়ি কাউয়াখালী বিশ্ববাংলা শিল্পী হাটের কাছে অভিযান চালায়। পুলিশের  গোপন সূত্রে খবর আসে কাউয়াখালী থেকে মোটরবাইকে করে দুই যুবক ব্রাউন সুগার নিয়ে শিলিগুড়ি শহরের দিকে যাচ্ছে। পাশাপাশি তাদের কাছে রয়েছে লক্ষাধিক টাকা। এই খবর পাওয়া মাত্রই অভিযান চলাল স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। …
Read More
ইংল্যান্ড সিরিজে অনিশ্চিত, রোহিত-কোহলির পর টেস্ট থেকে সরবেন শামিও?

ইংল্যান্ড সিরিজে অনিশ্চিত, রোহিত-কোহলির পর টেস্ট থেকে সরবেন শামিও?

এই বছরের শুরুতেই চোট সারিয়ে উঠেছেন মহম্মদ শামি। ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন। আইপিএলও খেলছেন। কিন্তু টেস্টে পাঁচ দিন খেলার ধকল তিনি নিতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সেই বিষয়ে নিশ্চিত হলে তবেই শামিকে ইংল্যান্ড নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের পর থেকে প্রায় এক বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন শামি। গত বছর নভেম্বরে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে নামেন তিনি। রঞ্জি খেলেন। প্রথমে মনে করা হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলতে যাবেন। কিন্তু তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হয় শামির। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলবে ভারত।…
Read More
অবসর নেওয়ার পরেও ফরাসি ওপেনে ফিরছেন নাদাল!

অবসর নেওয়ার পরেও ফরাসি ওপেনে ফিরছেন নাদাল!

গত বছরের শেষ ভাগে টেনিস থেকে অবসর নিয়েছিলেন রাফায়েল নাদাল। ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী খেলোয়াড় দীর্ঘ চোট-আঘাতের পর বিদায় জানিয়েছিলেন টেনিসকে। আবার তিনি ফিরতে চলেছেন ফরাসি ওপেনে, তবে খেলোয়াড় হিসাবে নয়। অবসর ভেঙে তিনি প্রতিযোগী হিসাবে ফিরছেন না। থাকবেন আমন্ত্রিত অতিথি হিসাবে। ফরাসি ওপেনের ডিরেক্টর এমিলি মরেসমোর দাবি, ব্যতিক্রমী সংবর্ধনা হতে চলেছে। নাদালকে সম্মান জানানোর প্রসঙ্গে মরেসমো বলেছেন, “ফরাসি ওপেনে অনেক ভাবে নিজের ছাপ রেখে গিয়েছে রাফা। তাই ওর সম্মানে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে। আমি চাই সেটা ব্যতিক্রমী হোক। সবাইকে অবাক করে দিতে চাই।”
Read More
সত্ত্ব সুকুনের চতুর্থ প্রান্তিকে ৭৪.৫% পর্যন্ত লাভ

সত্ত্ব সুকুনের চতুর্থ প্রান্তিকে ৭৪.৫% পর্যন্ত লাভ

সত্ত্ব সুকুন লাইফকেয়ার লিমিটেড, একটি বিশিষ্ট অ্যারোমা এবং হোম ডেকোর পণ্য প্রস্তুতকারক, ইতিমধ্যেই শেষ হওয়া চতুর্থ প্রান্তিক এবং বারো মাসের আর্থিক ফলাফল প্রকাশ করেছে। ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে কোম্পানির নিট মুনাফা ৭৪.৫% বেড়ে ₹৮৪.২২ লক্ষ টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ৪৮.১৯ লক্ষ টাকা ছিল এবং একই সময়ে এর পরিচালনা থেকে আয় ৬% পর্যন্ত বেড়ে ₹১০৫.১৬ লক্ষ টাকায় পৌঁছেছে। ২০২৫ - এর ৩১শে মার্চ, শেষ হওয়া ১২ মাসে কোম্পানির নিট মুনাফা ১০৮.৯% বেড়ে ₹২৪৮.৯৪ লক্ষে দাঁড়িয়েছে, যা গত বছরের ছিল ₹১১৯.০৪ লক্ষ এবং এর পরিচালনা থেকে আয় ৪৮.১% পর্যন্ত বেড়ে ₹৫২৬.৩০ লক্ষে হয়েছে। সত্ত্ব সুকুন লাইফকেয়ার লিমিটেডের এমআইটি ম্যানেজিং…
Read More
সংগ্রামী যৌথ মঞ্চের তরফে চিঠি এলো রাজ্য সরকারের কাছে

সংগ্রামী যৌথ মঞ্চের তরফে চিঠি এলো রাজ্য সরকারের কাছে

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ২০২৫-‘২৬ অর্থবর্ষের বাজেটে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য মাত্র ৪% ডিএ বৃদ্ধি করেছে মমতা সরকার। সরকারের ঘোষণা অনুযায়ী, এপ্রিল মাস থেকেই রাজ্য মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির কথা ছিল রাজ্য সরকারি কর্মীদের। কিন্তু এখানেও উঠছে অভিযোগ। অভিযোগ, এপ্রিল মাসের পেনশনের সঙ্গে বর্ধিত ডিএ পাননি রাজ্য সরকারের পেনশন প্রাপকেরা। এবার সেই ইস্যুতে মুখ‍্যসচিব মনোজ পন্থকে চিঠি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। চিঠিতে সুপ্রিম কোর্টের অতীতের রাযয়ের উল্লেখ করেছে যৌথ মঞ্চ। বলা হয়েছে যে বা যাদের…
Read More
বন্ধ হলো একাধিক বিমান

বন্ধ হলো একাধিক বিমান

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। দেশে এই ঘটনার অপারেশন সিঁদুরের মাধ্যমে। অপারেশন সিঁদুরের পর ফুঁসছে পাকিস্তান। সীমান্তে লাগাতার গোলাগুলি চলছে। শত্রু পাকিস্তানের মাটিতে ভারতের ‘অপারেশন সিদুঁরে’র প্রভাব পড়ল আকাশপথে। জানা যাচ্ছে, ‘যুদ্ধ’ আবহে উত্তর ও পশ্চিম ভারতে একাধিক বিমানবন্দর বন্ধ করে দিয়েছে বিমান সংস্থাগুলি। উত্তর ও পশ্চিম ভারতের অন্তত ২৭টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। তবে প্রয়োজন মতো এই সময়সীমা বাড়তে পারে বলেও জানানো হয়েছে। ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ নোটিশ জারি করে এই সিদ্ধান্তের কথায় জানিয়েছে। এই পদক্ষেপের ফলে অন্তত ৪৩০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। লুধিয়ানা, পতিয়ালা, হালওয়ারা, অমৃতসর, চণ্ডীগড়, পাঠানকোট, শ্রীনগর, জম্মু,…
Read More
এই মাতৃ দিবসে টাইটান ওয়ার্ল্ডের সাথে এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হবে ভারত

এই মাতৃ দিবসে টাইটান ওয়ার্ল্ডের সাথে এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হবে ভারত

স্মৃতিকে স্মরণীয় করে রাখতে সুগন্ধি একটি অনন্য উপায়, এবং অনেকের কাছেই আবার তাদের মায়ের সুবাস সবচেয়ে বেশি সান্তনাদায়ক। তাই, টাইটান ওয়ার্ল্ড ভারত জুড়ে ১৬৩টিরও বেশি স্টোরে একটি বিশেষ সুগন্ধি তৈরির কার্যক্রমের মাধ্যমে মাতৃ দিবস উদযাপন করছে।  ১০ এবং ১১ মে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের লক্ষ্য হল মায়েদের সাথে স্মরণীয় মুহূর্ত তৈরি করে, স্মৃতির উপর সুগন্ধির স্থায়ী প্রভাবকে তুলে ধরা। এই কিউরেটেড অভিজ্ঞতা গ্রাহকদের তাদের প্রিয় নারীদের - তাদের মায়েদের - সাথে স্মরণীয় মুহূর্ত তৈরি করতে সাহায্য করবে। তারা অতিথিদের জন্য একটি অনন্য সুগন্ধি মিশ্রণ কার্যকলাপের আয়োজন করছে, যার ফলে তারা প্রয়োজনীয় তেলের একটি কালেকশন ব্যবহার করে একটি ব্যক্তিগতকৃত ৫০ মিলি পারফিউম…
Read More
বুদ্ধ পূর্ণিমায় শিলিগুড়ির ত্রিরত্ন বৌদ্ধ মঠে ভক্তদের ঢল

বুদ্ধ পূর্ণিমায় শিলিগুড়ির ত্রিরত্ন বৌদ্ধ মঠে ভক্তদের ঢল

আজ বুদ্ধ পূর্ণিমা। এই পবিত্র দিনে শিলিগুড়ির বিভিন্ন বৌদ্ধ মঠে ভোর থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে অন্যতম হল শালবাড়িতে অবস্থিত ত্রিরত্ন বুদ্ধিস্ট মনস্ট্রি। প্রত্যেক বছরের মতো এবারও সকাল থেকেই প্রচুর ভক্ত ভিড় জমিয়েছেন এই মনস্ট্রিতে। দুপুরের দিকে আয়োজিত হয়েছে বিশাল ভোগ-প্রসাদ। দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এই উপলক্ষে মনস্ট্রির প্রতিষ্ঠাতা ডঃ রিমফছে নাওয়াং থিনলেই গ্যাটসহ জানান, গত ৯ মে থেকে শুরু হয়েছে বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানমালা, যা আজ শেষ দিনে পৌঁছেছে এক বিশেষ পর্যায়ে। শুধু শিলিগুড়ি নয়, তাঁদের সংগঠনের উদ্যোগে মিরিক, ভুটান, থাইল্যান্ড, আমেরিকা সহ আরও সাতটি স্থানে পালিত হচ্ছে আজকের এই বিশেষ দিনটি।
Read More
ব্রাউন সুগার সহ গ্রেফতার পুলিশ অফিসার

ব্রাউন সুগার সহ গ্রেফতার পুলিশ অফিসার

ব্রাউন সুগার সহ পুলিশ অফিসার গ্রেফতার। মালদহ জেলার ইংরেজ বাজার থানার মিলকী পুলিশ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজ বাজার থানার হাফিজটোলা গ্রাম থেকে চার জনকে গ্রেফতার করে। এদের মধ্যে মহঃ সফিকুল সেখ মানিকচক থানার এএসআই বালুটোলা ক্যাম্পের দায়িত্বে ছিলেন। অপর একজন এনভিএফ কর্মী নাম সফিকুল ইসলাম। অপর দুই মাদক পাচারের সঙ্গে যুক্ত। ধৃত চার জন কে আজ মালদহ জেলা আদালতে তোলা হয়। ইংরের বাজার থানার পুলিশ ধৃত চার জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিঞ্জাসাবাদ করবে বলে আদালতের কাছে আবেদন করেছে। মোট ৪০৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার।
Read More
৪৩তম বর্ষে বিশেষ থিমে আগেভাগে পুজোর প্রস্তুতি জাতীয় শক্তি সংঘ ও পাঠাগারের

৪৩তম বর্ষে বিশেষ থিমে আগেভাগে পুজোর প্রস্তুতি জাতীয় শক্তি সংঘ ও পাঠাগারের

বাজলো পুজোর ঘন্টা! বুদ্ধ পূর্ণিমার পবিত্র তিথিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে শিলিগুড়িতে দুর্গোৎসবের সূচনা করল জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার। এবারের ৪৩তম বর্ষে পদার্পণ করল ক্লাবের পুজো। বরাবরের মতো এবারও বিশেষ চমক থাকছে তাদের থিমে। বৃন্দাবনের চন্দ্রদয়া মন্দিরের আদলে মন্ডপ নির্মাণের পরিকল্পনা নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। প্রতিবছরের মতো এবারও সৃজনশীল থিম ও বিশাল বাজেট নিয়ে এগোচ্ছে এই পুজো। দীর্ঘ সময় ধরে মণ্ডপ নির্মাণের প্রয়োজন হওয়ায়, শিলিগুড়ির মধ্যে সর্বপ্রথম খুঁটি পুজো সারল জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার। খুঁটি পুজোর দিন উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি অভিজিৎ কুমার রায়, সম্পাদক সুশান্ত সরকার, ক্লাব সম্পাদক অভিজিৎ কর্মকার, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মন সহ আরও…
Read More
একটি মাল্টিঅ্যাসেট অ্যালোকেশন ফান্ড চালু করেছে কানাড়া রোবেকো

একটি মাল্টিঅ্যাসেট অ্যালোকেশন ফান্ড চালু করেছে কানাড়া রোবেকো

কানাড়া রোবেকো মিউচুয়াল ফান্ড, ভারতের দ্বিতীয়তম পুরোনো অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা, ইতিমধ্যেই তার কানাড়া রোবেকো মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড চালু করেছে। এটি একটি ওপেন-এন্ডেড হাইব্রিড ফান্ড যা ভালো বাজার পরিস্থিতিতে আলফা তৈরি করার এবং খারাপ সময়ে নেতিবাচক ঝুঁকি কমানোর জন্য ডিজাইন করা হয়েছে। এটি ইক্যুইটি, ঋণ, অর্থ বাজার, সোনা এবং রূপা ETF-তে বিনিয়োগ করে। এমনকি, ফান্ডটি বাজারের পরিস্থিতি নেভিগেট করার জন্য একটি সক্রিয় বহু-সম্পদ বরাদ্দ কৌশল ব্যবহার করে, পোর্টফোলিও সারিবদ্ধতা বজায় রাখতে এবং পরিবর্তিত অর্থনৈতিক কারণগুলির সাথে সাড়া দেওয়ার জন্য পর্যায়ক্রমিক সম্পদ শ্রেণী অপ্টিমাইজেশনের উপর ফোকাস করে। এই নতুন ফান্ড অফার (NFO) ৯ই মে থেকে ২৩ই মে পর্যন্ত সাবস্ক্রিপশনের জন্য খোলা…
Read More
শিলিগুড়ির টপসেল টয়োটাতে আইকনিক হিলাক্স ব্ল্যাক এডিশন প্রদর্শন করেছে টিকেএম

শিলিগুড়ির টপসেল টয়োটাতে আইকনিক হিলাক্স ব্ল্যাক এডিশন প্রদর্শন করেছে টিকেএম

টয়োটা কির্লোস্কার মোটর (টিকেএম) পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত টপসেল টয়োটাতে সম্প্রতি হিলাক্স ব্ল্যাক এডিশন প্রদর্শন করেছে। এই সাহসী, উন্নত গাড়িটি টয়োটার লেজেন্ডারি দৃঢ়তার দ্বারা তৈরী, অ্যাডভেঞ্চার এবং ব্যবহারিকতা অফার করে। ইভেন্টটি উত্তর-পূর্বে তার পদচিহ্ন এবং পণ্য অফার সম্প্রসারণের জন্য টয়োটার অব্যাহত প্রতিশ্রুতিকে তুলে ধরে, যা ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বের অঞ্চল। হিলাক্স ব্ল্যাক সংস্করণের উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত উদ্যোক্তা, সমাজকর্মী এবং সমাজসেবী রবীন্দ্র কুমার জৈন, টয়োটা কির্লোস্কার মোটরের ভাইস প্রেসিডেন্ট অরুণ জি. নায়ার এবং টপসেল টয়োটার ডিলার প্রিন্সিপাল অমিত মানকতলার মতন বিশিষ্ট ব্যক্তিরা। হিলাক্স ব্ল্যাক এডিশন হল টয়োটার এমন একটি গাড়ি যার ২.৮ লিটার ফোর-সিলিন্ডার টার্বো-ডিজেল ইঞ্জিন এবং ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন রয়েছে,…
Read More
বড় জয় তৃণমূলের

বড় জয় তৃণমূলের

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বিজেপির গড়ে ৬৫টি আসনে জয়ী হল তৃণমূল। মাত্র ২টি আসনে জিতেছে পদ্ম শিবির। খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘খাসতালুকে’ এই ফলাফল হয়েছে। শহর থেকে গ্রাম, বিগত কয়েক মাসে রাজ্যের নানান প্রান্তে সমবায় ভোট হয়েছে। এগরার চোরপালিয়া সমবায় সমিতি নির্বাচন ছিল। ৬৭টি আসন বিশিষ্ট এই সমবায় সমিতির নির্বাচন ঘিরে সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল। ভোটগণনা শেষ হওয়ার দেখা যায়, ৬৫টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। বাকি ২টি আসনে জিতেছে বিজেপি। এই সমবায় সমিতির ভোটে প্রথমে শোনা যায়,…
Read More
রেল কতৃপক্ষের তরফে বড় সুখবর

রেল কতৃপক্ষের তরফে বড় সুখবর

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ২০১৯ সালে চালু হওয়ার পর থেকেই বন্দে ভারত এক্সপ্রেসের জনপ্রিয়তা তুঙ্গে। তবে সাধারণ মানুষের কাছে সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল ভাড়া। উচ্চ ভাড়ার কারণে আম-আদমির এই নিল-সাদা যানে উঠতে গিয়ে ঘাম ঝরছিল। তবে এবার হয়তো সেই সমস্যার সুরাহা হতে চলেছে। ভারতীয় রেলওয়ে বন্দে ভারত ট্রেনের টিকিটের দাম কমানোর কথা ভাবছে। বর্তমানে দেশজুড়ে ১৩৬টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। সাধারণ মানুষের কথা মাথায় রেখে বন্দে ভারতের টিকিটের ভাড়া কমানোর জন্য রেল চিন্তা-ভাবনা শুরু করল। যাতে দেশের বড় অংশের মানুষ নির্দ্বিধায় এই প্রিমিয়াম ট্রেনে চড়তে পারেন সে কথা…
Read More