Blog

বন্যপ্রাণী পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী

বন্যপ্রাণী পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী

শিলিগুড়ির পানিট্যাঙ্কি আন্তর্জাতিক ভারত নেপাল সীমান্তে বন্যপ্রাণী পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী। ভারত-নেপাল সীমান্তে নিয়মিত নজরদারির সময় সন্দেহজনক গতিবিধির জেরে দুই যুবককে আটক করে এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। জানা যায় তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় একাধিক বিরল ও সংরক্ষিত বন্যপ্রাণীর দেহাংশ। ধৃত দুই যুবকের নাম দিক বাহাদুর দার্নেল ও কর্ণ বাহাদুর বিশ্বকর্মা। তারা দু’জনেই নেপালের কোষি অঞ্চলের বাসিন্দা বলে জানা গিয়েছে। এসএসবির জওয়ানরা প্রাথমিকভাবে তাদের আটক করে তল্লাশি চালালে বস্তাবন্দি অবস্থায় মেলে চারটি হরিণের শিং, একটি বিরল প্রজাতির গোরালের শিং, তিনটি সাপের কঙ্কাল, একটি বুনো শূকরের দাঁত সহ চারটি হর্নবিল পাখির ঠোঁট। ঘটনার খবর পেয়ে…
Read More
বৈকুণ্ঠপুর জঙ্গলে বনদুর্গার বিশেষ নিশি পুজো, ভক্তদের ঢলে কড়া নজরদারি

বৈকুণ্ঠপুর জঙ্গলে বনদুর্গার বিশেষ নিশি পুজো, ভক্তদের ঢলে কড়া নজরদারি

বৈকুণ্ঠপুর গভীর জঙ্গলে শুক্রবার গভীর রাতে বনদুর্গা পুজোকে ঘিরে ভক্তদের ঢল। শিলিগুড়ি সংলগ্ন রাজগঞ্জ ব্লকের ফাড়াবাড়ির কাছে দিল্লিভিটা চাঁদের খাল সংলগ্ন বনদুর্গা মন্দিরে সকাল থেকেই দলে দলে ভক্তরা এসে পৌঁছচ্ছেন। প্রাচীন রীতি মেনে গভীর রাতে অনুষ্ঠিত হয় মা বনদুর্গার বিশেষ নিশি পুজো। পৌষ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত এই পুজোকে কেন্দ্র করে দূরদূরান্ত থেকে আগত ভক্তরা মায়ের দর্শন করে মানত ও প্রার্থনা জানান। ঘন বনজঙ্গলের মাঝে অবস্থিত স্থায়ী এই মন্দিরে শুক্রবার সকাল থেকেই উৎসবের আবহ। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, এবছর বনদুর্গা পুজো ৪৫তম বর্ষে পদার্পণ করেছে। পুজো কমিটির সম্পাদক রাজু সাহা জানান, এই বনদুর্গা পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘ ইতিহাস…
Read More
স্কুলের ভর্তিতে বাড়তি ফি নেওয়ার অভিযোগ, বিক্ষোভ ছাত্রীদের

স্কুলের ভর্তিতে বাড়তি ফি নেওয়ার অভিযোগ, বিক্ষোভ ছাত্রীদের

ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি ২৪০ টাকা। তবুও শিলিগুড়ির শক্তিগড় বালিকা বিদ্যালয়ে ‌নেওয়া হচ্ছে ৪০০ টাকা। এই অতিরিক্ত ফি নেওয়ার বিরুদ্ধে ছাত্রীদের প্রতিরোধ।শনিবার সকাল থেকেই বিদ্যালয়ের রাস্তার সামনে ছাত্রীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এর জেরে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ, সরকারিভাবে ভর্তির ফি রয়েছে ২৪০ টাকা।সেখানে বিদ্যালয় কর্তৃপক্ষ ৪০০ টাকা করে নিচ্ছে। অতিরিক্ত এই টাকা নেওয়ার কোনও স্পষ্ট কারণ জানানো হয়নি বলে অভিযোগ। অবিলম্বে সরকার নির্ধারিত ফি অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চালু করতে হবে এবং অতিরিক্ত টাকা ফেরত দিতে হবে বলে দাবী তোলেন পড়ুয়ারা। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলতে গেলে তিনি…
Read More
শ্রমিকদের সঙ্গে সরাসরি বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

শ্রমিকদের সঙ্গে সরাসরি বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ চা বাগানের শ্রমিকদের সঙ্গে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পার্টি ও শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চা বাগানের শ্রমিকদের অভিযোগ ও সমস্যার কথা শুনবেন। শ্রমিকরা একটি ফর্মের মাধ্যমে তাঁদের সমস্যার বিস্তারিত তুলে ধরার সুযোগ পাবেন এবং সেই ফর্মের মাধ্যমে সরাসরি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁদের বক্তব্য পেশ করতে পারবেন। সীমিত সময়ের মধ্যে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ফর্মগুলি থেকে বেছে নিয়ে যতটা সম্ভব বেশি সমস্যার সমাধানের চেষ্টা করবেন। ভোটের আগে, চা বাগানের শ্রমিকদের কল্যাণ ও স্বার্থে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC)-এর পক্ষ থেকে এটি একটি সরাসরি জনসংযোগ উদ্যোগ।
Read More
ট্রাই পশ্চিমবঙ্গের কলকাতা লাইসেন্সড সার্ভিস এরিয়া (LSA)-এর আওতায় কলকাতা টেলিকম জেলা (TD) এবং কলকাতা TD-এর অন্তর্গত উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন অংশে নেটওয়ার্কের মান মূল্যায়ন করেছে

ট্রাই পশ্চিমবঙ্গের কলকাতা লাইসেন্সড সার্ভিস এরিয়া (LSA)-এর আওতায় কলকাতা টেলিকম জেলা (TD) এবং কলকাতা TD-এর অন্তর্গত উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন অংশে নেটওয়ার্কের মান মূল্যায়ন করেছে

টেলিকম রেগুলারিটি অফ ইন্ডিয়া (ট্রাই) নভেম্বর 2025 মাসে কলকাতা লাইসেন্সড সার্ভিস এরিয়া (LSA)-এর জন্য তাদের ইন্ডিপেনডেন্ট ড্রাইভ টেস্ট (IDT)-এর ফলাফল প্রকাশ করেছে, যা কলকাতা টেলিকম জেলা (TD)-এর বিস্তৃত শহর রুট এবং কলকাতা TD-এর অন্তর্গত উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন অংশকে অন্তর্ভুক্ত করে। এই ড্রাইভ টেস্টগুলো ট্রাই-এর এলাকাভিত্তিক কার্যালয়, কলকাতার তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে এবং বিভিন্ন ব্যবহারের পরিবেশ—যেমন শহুরে এলাকা, প্রাতিষ্ঠানিক হটস্পট, ব্যবসায়িক এলাকা এবং আবাসিক এলাকাতে বাস্তব পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্কের কর্মক্ষমতা পরিমাপ করার উদ্দেশ্যে পরিকল্পিত ছিল। 10ই নভেম্বর 2025 থেকে 15ই নভেম্বর 2025 পর্যন্ত, ট্রাই এর টিম পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা টেলিকম জেলা (TD) এবং কলকাতা TD-এর অন্তর্গত উত্তর ও…
Read More
CMRS পরিদর্শনের পর চেন্নাই মেট্রো ফেজ–২ চালুর প্রস্তুতি চূড়ান্ত

CMRS পরিদর্শনের পর চেন্নাই মেট্রো ফেজ–২ চালুর প্রস্তুতি চূড়ান্ত

চেন্নাই মেট্রো রেলের ফেজ–২ প্রকল্পের ট্রেনগুলির নিরাপত্তা পরিদর্শন করেছে কমিশনার অব মেট্রো রেলওয়ে সেফটি (CMRS)। এই পরিদর্শনের ফলে আগামী ফেব্রুয়ারিতে যাত্রী পরিষেবা শুরুর প্রস্তুতি আরও এক ধাপ এগোল। সংশোধিত পরিকল্পনা অনুযায়ী, পুনামল্লী বাইপাস থেকে ভাদাপালানি পর্যন্ত ১৫.৮ কিলোমিটার দীর্ঘ অংশে একসঙ্গে ট্রেন পরিষেবা চালু করা হবে। এর আগে চেন্নাই মেট্রো রেল লিমিটেড (CMRL) জানিয়েছিল, জানুয়ারির শেষের দিকে পুনামল্লী বাইপাস থেকে পোরুর জংশন পর্যন্ত পরিষেবা শুরু করে পরে ভাদাপালানি পর্যন্ত সম্প্রসারণ করা হবে। তবে যাত্রী পরিষেবা আরও কার্যকর ও নির্বিঘ্ন করতে পুরো করিডর একযোগে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পরিষেবা শুরুর আগে চলতি মাসের শেষ সপ্তাহে CMRS-এর চূড়ান্ত পরিদর্শন হওয়ার কথা। এই করিডর…
Read More
২৮ নম্বর ওয়ার্ড উৎসবের সূচনা, প্রদীপ জ্বালালেন মেয়র

২৮ নম্বর ওয়ার্ড উৎসবের সূচনা, প্রদীপ জ্বালালেন মেয়র

শিলিগুড়ি পৌর নিগমের উদ্দ‍্যোগে ও ২৮ নম্বর ওর্য়াড কমিটির সহযোগিতায় এক রঙিন অনুষ্ঠানের মধ্যে শুরু হয় ওর্য়াড উৎসব সংকল্পের। প্রদীপ জ্জ্বালিয়ে পাঁচদিন ধ‍রে চলা ২৮ নম্বর ওর্য়াড উৎসবের যাত্রা শুরু করে মেয়র গৌতম দেব। সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ মানিক দে বোরো চেয়ারম‍্যান আলম খান কাউন্সিলর সাথী দাস ও ২৮ নম্বর ওর্য়াড কাউন্সিলর সম্প্রীতা দাস। ৮টি দল নিয়ে ক্রিকেট প্রতিযোগিতা দিয়ে শুরু হয়ে শেষ হবে আগামী ৫ তারিখ।এ ছাড়াও বিভিন্ন ক্রীড়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও রয়েছে এই উৎসবে।
Read More
ভগবত গীতার অবমাননার অভিযোগে আশিগড় ফাঁড়িতে দেড় হাজার ভক্তের জমায়েত

ভগবত গীতার অবমাননার অভিযোগে আশিগড় ফাঁড়িতে দেড় হাজার ভক্তের জমায়েত

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত আশিগড় ফাঁড়িতে শুক্রবার ভগবত গীতার অবমাননার অভিযোগকে কেন্দ্র প্রায় দেড় হাজার ভক্তকে সঙ্গে নিয়ে ফাঁড়িতে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন বিশিষ্ট ধর্মগুরু হিরণময় গোস্বামী। অভিযোগ, সম্প্রতি একটি ঘটনায় ভগবত গীতার প্রতি অবমাননাকর মন্তব্য ও আচরণ করা হয়েছে, যা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে। এই ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে ফাঁড়ির সামনে জমায়েত হন ভক্তরা ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ধর্মগুরু হিরণময় গোস্বামী বলেন, “ভগবত গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনদর্শনের ভিত্তি। এর অবমাননা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনের কাছে একটাই দাবি আইনের আওতায় এনে…
Read More
নতুন করে যাচাইয়ের নির্দেশ

নতুন করে যাচাইয়ের নির্দেশ

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার রাজ্য জুড়ে ভোটার তালিকা নতুন করে ঠিক করার কাজ চলছে। এর মাঝেই নির্বাচন কমিশনের নজরে কিছু অস্বাভাবিক বিষয় এসেছে। দেখা যাচ্ছে, বহু ভোটারের নাম ২০০২ সালের শেষ ভোটার তালিকায় নেই। তবে সেই ভোটাররা ফর্ম পূরণ করার সময় বাবা-মা বা দাদু-ঠাকুরদার নাম লিখেছেন, যাঁদের নাম ২০০২ সালের তালিকায় ছিল। এইভাবে আত্মীয়ের নাম দেখিয়ে ফর্ম জমা দেওয়ার পদ্ধতিকে নির্বাচন কমিশন বলছে ‘প্রোজেনি ম্যাপিং’। আর এই ধরনের ভোটারদের বলা হচ্ছে প্রোজেনি ভোটার। রাজ্যের প্রায় ১৪ হাজার বুথে, অর্থাৎ মোট…
Read More
স্বস্তি পেল পড়ুয়ারা

স্বস্তি পেল পড়ুয়ারা

বদল এসেছে বেশকিছু নিয়মে, চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সেমিস্টার ভিত্তিকে। আর এবার সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আসতে চলেছে রদবদল। জানা যায় তৃতীয় ও চতুর্থ সেমিস্টার সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়ে ছাড় দেবে কর্তৃপক্ষ। এছাড়াও পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের আগে শিক্ষার সংসদের তরফ থেকে দেওয়া হবে ওএমআর শিট ও প্রশ্নপত্র।। তবে এই সিদ্ধান্ত এখনো অব্দি নির্ভর করছে চূড়ান্ত অনুমতির উপরে। সেজন্য প্রস্তাব পাঠানো হয়েছে বিকাশ ভবনে। কিছুদিন আগে শেষ হয়েছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার। সেখানে বেশ কিছু বিষয় পরীক্ষা দিতে গিয়ে সময়ের অভাব হচ্ছে। বহু পড়ুয়া অভিযোগ করেছে, হিসাব শাস্ত্র, রসায়ন ও অংকের মতন পরীক্ষার সমস্যা সম্মুখীন হতে হয়েছিল তাদের।…
Read More
হিলকার্ট রোডের পুরোনো গাছেই পাখিদের শেষ আশ্রয়, শহরের বুকে ফিরে দেখা এক হারিয়ে যেতে বসা ছবি

হিলকার্ট রোডের পুরোনো গাছেই পাখিদের শেষ আশ্রয়, শহরের বুকে ফিরে দেখা এক হারিয়ে যেতে বসা ছবি

শহর যতই আধুনিক হচ্ছে, ততই কমছে সবুজের পরিধি। উঁচু অট্টালিকা, চওড়া রাস্তা আর কংক্রিটের জঙ্গলে ধীরে ধীরে বাসস্থান হারাচ্ছে পাখিরা। একসময় যে শহর ঝাঁকে ঝাঁকে পাখির কলকাকলিতে মুখর থাকত, আজ সেখানে সেই দৃশ্য ক্রমেই বিরল হয়ে উঠছে। তবুও ব্যতিক্রম হয়ে রয়ে গেছে শিলিগুড়ি শহরের হিলকার্ট রোড। এখানকার কিছু পুরোনো গাছ আজও হয়ে উঠেছে পাখিদের নিরাপদ আশ্রয়। সারাদিন বিশাল আকাশ জুড়ে উড়ে বেড়ানোর পর সন্ধ্যা নামলেই পাখিদের একমাত্র ঠিকানা হয়ে ওঠে হিলকার্ট রোডের এই গাছগুলো। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে গাছের ডালে ডালে বসে পড়া অসংখ্য পাখির কোলাহল যেন শহরের বুকে এক অন্যরকম প্রাণের স্পন্দন এনে দেয়। শহরের মাঝখানে এমনভাবে ঝাঁকে ঝাঁকে পাখির…
Read More
শিলিগুড়ি ফ্রেন্ডশিপ কাপ: প্রথম বছরেই সাফল্যের ছোঁয়া, ক্রীড়াপ্রেমে মুখর বাল্মিকী মাঠ

শিলিগুড়ি ফ্রেন্ডশিপ কাপ: প্রথম বছরেই সাফল্যের ছোঁয়া, ক্রীড়াপ্রেমে মুখর বাল্মিকী মাঠ

শিলিগুড়িতে ক্রীড়া জগতের এক নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করল ‘শিলিগুড়ি ফ্রেন্ডশিপ কাপ’। আমরা সবাই সূর্য সেন স্পোর্টিং ক্লাব-এর উদ্যোগে এবং কানাই লাল সেন ফাউন্ডেশন-এর সহযোগিতায় এবছর প্রথমবারের মতো এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রথম বছর হওয়া সত্ত্বেও প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আয়োজক কমিটির প্রত্যাশার চেয়েও বেশি সাড়া মিলেছে—মোট ৮টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তাণ্ডব মুখার্জী ক্লাব সভাপতি বলেন, প্রথম বছরের আয়োজন বলে এতগুলি দল নিয়ে টুর্নামেন্ট সফলভাবে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে কিছুটা সংশয় ছিল। কিন্তু বাস্তবে দেখা গেছে, বিভিন্ন স্তরের সংগঠন ও সমাজের নানা অংশ থেকে দলগুলি এগিয়ে এসেছে খেলায় অংশ নিতে। এর…
Read More
পাঠ্যবইয়ের বাইরেও পড়তে ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী

পাঠ্যবইয়ের বাইরেও পড়তে ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে জীবনে কোন শর্টকাট নেই এবং প্রত্যেককে প্রতিদিন পড়তে হবে। আর এটাই সবকিছু অর্জন করার একমাত্র উপায়। তিনি আরও বলেন, বই হচ্ছে এমন একটি সেতু যা শারীরিক ও মানসিক গঠনের ব্যবধান দূর করে, অজানাকে জানতে সাহায্য করে এবং জ্ঞানের দিকে নিয়ে যায়। আজ বিকেলে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত ৪৪তম আগরতলা বইমেলার উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। উল্লেখ্য, এবারের বইমেলার থিম বন্দেমাতরম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, কলম তরোয়ালের চাইতেও শক্তিশালী। প্রতিদিন আমরা একটি পৃষ্ঠা তৈরি করছি। আমাদের অবশ্যই স্কুলের…
Read More
স্কুলের ফি বৃদ্ধি ঘিরে তী*ব্র উ*ত্তেজনা, অভিভাবকদের বি*ক্ষোভে মোতায়েন পুলিশ

স্কুলের ফি বৃদ্ধি ঘিরে তী*ব্র উ*ত্তেজনা, অভিভাবকদের বি*ক্ষোভে মোতায়েন পুলিশ

শিলিগুড়ির হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে ভর্তি ফি বৃদ্ধি নিয়ে শুক্রবার চরম উত্তেজনার সৃষ্টি হয়। সরকার নির্ধারিত ২৪০ টাকার ভর্তি ফিসের অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে বিদ্যালয় চত্বরে বিক্ষোভে সামিল হন বহু অভিভাবক। অভিভাবকদের অভিযোগ, সরকারি নির্দেশিকা স্পষ্টভাবে থাকা সত্ত্বেও বিদ্যালয় কর্তৃপক্ষ বেআইনিভাবে অতিরিক্ত ফি আদায় করছে। এর ফলে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের উপর বাড়তি আর্থিক চাপ পড়ছে। অবিলম্বে এই ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে তারা সরব হন সাথে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠায় বিদ্যালয় চত্বরে মোতায়েন করা হয় শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ও উইনার্স বাহিনী, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। এ…
Read More