Blog

কৃষক, চা শ্রমিক ও রেল জমির বাসিন্দাদের দাবিতে ১০ আগস্ট রাজ্যজুড়ে ‘জেল ভরো’ আন্দোলন

কৃষক, চা শ্রমিক ও রেল জমির বাসিন্দাদের দাবিতে ১০ আগস্ট রাজ্যজুড়ে ‘জেল ভরো’ আন্দোলন

সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন,ফেডারেশন কেন্দ্রীয় কিষান সভাসমূহ, ক্ষেতমজুর ও পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি,সকলে একত্রে আগামী ১০ই আগষ্ট আইন অমান‍্যের পথে হাঁটতে চলেছেন।এই বিষয় হিল কার্ড রোডের বিবেকানন্দ সুপার মার্কেটে সিটুর কার্যালয়ে এক সাংবাদিক সন্মেলনে আগা দিনের রণনীতি উপস্থাপন করেন নেতৃত্বরা।উপস্থিত ছিলেন তাপস চ‍্যাটার্জি, অভিজিৎ মজুমদার জয় লোধ, ঝরেন রায়, লক্ষি মাহাতো সহ সর্বভারতীয় টেড ইউনিয়ন সমন্ময় সমিতির দার্জিলিং জেলা কমিটির আহ্বায়ক গৌতম ঘোষ জানান, কৃষক, চা শ্রমিক, রেলের জমিতে বসবাস কারীদের উচ্ছেদের প্রতিবাদে ১০ই আগস্ট রাজ‍্যের বিভিন্ন শহরের পাশাপাশি শিলিগুড়িতে ‘জেল ভরো’ আন্দোলন গড়ে তোলা হবে
Read More
২০২৭ অর্থবর্ষে-এ বার্জার পেইন্টসের জোরালো পারফরম্যান্স

২০২৭ অর্থবর্ষে-এ বার্জার পেইন্টসের জোরালো পারফরম্যান্স

৩০ জুন, ২০২৬-এ শেষ হওয়া ত্রৈমাসিকে সংস্থার পরিচালন থেকে আয় বেড়ে ৩,৫৮৩.৮ কোটি টাকা হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ৩,২০০.৮ কোটি টাকা (১২% বৃদ্ধি)। ইবিআইটিডিএ বেড়ে ৬০৭.৪ কোটি টাকা হয়েছে, যা এক বছর আগে ছিল ৫২৮.৪ কোটি টাকা (১৫% বৃদ্ধি)। একই সময়ে নিট মুনাফা বেড়ে ৪০৫ কোটি টাকা হয়েছে, যা গত বছরের ৩১৫ কোটি টাকা থেকে ২৮.৬% বৃদ্ধি। স্ট্যান্ডঅ্যালোন আর্থিক ফলাফলের মূল দিক : ৩০ জুন, ২০২৬-এ শেষ হওয়া ত্রৈমাসিকে পরিচালন থেকে আয় বেড়ে ৩,২২৬.৭ কোটি টাকা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২.৭% বেশি। ইবিআইটিডিএ বেড়ে ৫৬২.২ কোটি টাকা (১২.৬% বৃদ্ধি) এবং নিট মুনাফা বেড়ে ৩৬৮.৭…
Read More
এবার আরও সহজ হলো দিঘা ভ্রমণ

এবার আরও সহজ হলো দিঘা ভ্রমণ

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। এবার দিঘা যাওয়াই আরও সহজ। কারণ রানাঘাট থেকে দিঘা অবধি নতুন এসি বাস পরিষেবা শুরু হয়ে গিয়েছে। এর আগে রানাঘাট থেকে দিঘা যেতে হলে আগে ট্রেনে করে কলকাতা যেতে হত। তবে এবার সরাসরি একটি বাসে করেই সৈকত শহরে যাওয়া যাবে। এই বাস পরিষেবা চালু করেছে কালোসোনা ড্রিম লাইন। সংশ্লিষ্ট সংস্থার তরফে জানানো হয়েছে, রানাঘাট থেকে দিঘা অবধি এসি বাস পরিষেবা চালু হয়েছে। রানাঘাট থেকে রাত সাড়ে ৯টায় বাসটি ছাড়ে, দিঘা পৌঁছয় পরের দিন সকাল ৭টা ২০…
Read More
মহরঘ্য ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে

মহরঘ্য ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকারে বদল এসেছে তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ডিএ ইস্যুতে জোর চর্চা চলছে রাজ্যে। পিছিয়ে গেছে পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলার শুনানি। এরই মধ্যে এবার রাজ্য সরকারি পেনশনভোগীদের জন্য এল বড় সুখবর। বকেয়া নিয়ে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার অন্তর্গত ব্যাঙ্কগুলি থেকে পেনশন বা ফ্যামিলি পেনশন গ্রহণকারী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনভোগীদের ভালো খবর দিয়েছে প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল পশ্চিমবঙ্গের অফিস। সার্কুলার অনুযায়ী, রাজ্য সরকার ২০০৮ সালের ১লা এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য বকেয়া মহার্ঘ…
Read More
প্রযুক্তি নির্ভরতায় আইসিআইসিআই প্রুডেনশিয়ালের খরচ হ্রাস

প্রযুক্তি নির্ভরতায় আইসিআইসিআই প্রুডেনশিয়ালের খরচ হ্রাস

প্রযুক্তিতে ধারাবাহিক বিনিয়োগ এবং অটোমেশনের পাশাপাশি অন্যান্য ব্যয় কমানোর পদক্ষেপগুলি আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্সের সেভিংস লাইনের বিজনেসের ক্ষেত্রে কস্ট-টু-প্রিমিয়াম অনুপাতকে ২০২৭ অর্থ বর্ষের প্রথম কোয়ার্টারে ১৩.৬%-এ নামিয়ে আনতে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। ব্যবসার প্রসারের সঙ্গে সঙ্গেও বিগত বছরের তুলনায় এটি ৫০ বেসিস পয়েন্ট কমেছে। আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্সের চিফ টেকনোলজি অফিসার মি. গণেশন সৌন্দরম বলেন, “আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্সে, কোম্পানির ডিজিটাল পরিকাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে আমাদের বিনিয়োগগুলি কেবল আমাদের গ্রাহকদেরই ক্ষমতায়ন করেনি, বরং পলিসির সম্পূর্ণ মেয়াদ জুড়ে আরও উন্নত গ্রাহক পরিষেবা নিশ্চিত করতে সাহায্য করেছে। গ্রাহক অধিগ্রহণ, ডিস্ট্রিবিউটরদের কার্যকারিতা, পরিষেবা প্রদান এবং পরিচালন দক্ষতা বৃদ্ধি করতে আমরা এআই, অ্যানালিটিক্স এবং…
Read More
দেশরক্ষার পাশাপাশি মানবতার দৃষ্টান্ত: স্ত্রীকে সঙ্গে নিয়ে বন্যাদুর্গতদের পাশে সেনা জওয়ান শক্তি পাল

দেশরক্ষার পাশাপাশি মানবতার দৃষ্টান্ত: স্ত্রীকে সঙ্গে নিয়ে বন্যাদুর্গতদের পাশে সেনা জওয়ান শক্তি পাল

পেশায় তিনি ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক। দেশের প্রতি দায়িত্ব পালনই তাঁর জীবনের অঙ্গ। কিন্তু সেই পরিচয়ের বাইরেও মানুষের পাশে দাঁড়ানোর যে অদম্য ইচ্ছা, সেটাই এবার নতুন করে তুলে ধরলেন শিলিগুড়ির শক্তি পাল। তাঁর এই মানবিক অভিযানে কাঁধে কাঁধ মিলিয়ে ছিলেন স্ত্রী গীতিকা পাল। আসামের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের দুর্দশার কথা জানতে পেরেই তাঁরা ছুটে যান দুর্গত এলাকায়, হাতে তুলে দেন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী এবং ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন বেঁচে থাকার সাহস। প্রথম পর্যায়ে দুর্গত পরিবারগুলির হাতে খাদ্যসামগ্রী, পানীয় জল, ওষুধ, পোশাক, বাসনপত্র-সহ একাধিক নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছে তাঁরা বুঝতে পারেন, খাবার থাকলেও রান্না করার মতো জ্বালানির তীব্র…
Read More
কোটাক কন্যা স্কলারশিপে ৫০০ নতুন ছাত্রী

কোটাক কন্যা স্কলারশিপে ৫০০ নতুন ছাত্রী

কোটাক মাহিন্দ্রা গ্রুপের সিএসআর শাখা কোটাক এডুকেশন ফাউন্ডেশন ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য কোটাক কন্যা স্কলারশিপ ২০২৬ চালু করেছে। ‘ওয়ান ইন এ মিলিয়ন’ প্রচারের আওতায় আর্থিকভাবে পিছিয়ে পড়া কিন্তু মেধাবী ৫০০ জন ছাত্রীকে উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেওয়া হবে। ২০২১ সাল থেকে এই স্কলারশিপে ২৪টি রাজ্যের ১,৫২৫ জন ছাত্রী উপকৃত হয়েছেন। নির্বাচিত ছাত্রীরা ইঞ্জিনিয়ারিং, এমবিবিএস, আর্কিটেকচার, ডিজাইন ও ইন্টিগ্রেটেড এলএলবি-সহ বিভিন্ন পেশাদার কোর্সে পড়ার জন্য কোর্স শেষ হওয়া পর্যন্ত প্রতি বছর ১.৫ লক্ষ টাকা পাবেন। পাশাপাশি মেন্টরশিপ, কেরিয়ার গাইডেন্স, শিল্পক্ষেত্রের অভিজ্ঞতা, লাইফ স্কিলস ও মানসিক সুস্থতা সংক্রান্ত সহায়তাও দেওয়া হবে। এবিষয়ে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের গ্রুপ সিএসআরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ঋধি ভাটিয়া বলেন, আর্থিক…
Read More
হারানো মোবাইল ফোন উদ্ধার করে আস্থা বাড়াচ্ছে ঝাড়গ্রাম জেলা পুলিশ

হারানো মোবাইল ফোন উদ্ধার করে আস্থা বাড়াচ্ছে ঝাড়গ্রাম জেলা পুলিশ

ঝাড়গ্রাম জেলা পুলিশের ‘প্রত্যর্পণ’ কর্মসূচির অংশ হিসেবে বেলপাহাড়ী থানা প্রাঙ্গণে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। প্রয়োজনীয় নথি যাচাইয়ের পর এই মোবাইলগুলি ফেরত দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন বেলপাহাড়ী থানার আইসি স্বরূপ মুখার্জি এবং বেলপাহাড়ী মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) অয়ণ সাধু। জেলা পুলিশের উদ্যোগে প্রযুক্তিগত অনুসন্ধান ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত জেলায় মোট ৪,৯৩০টি মোবাইল উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ২৭ লক্ষ ৬৯ হাজার টাকা। ‘প্রত্যর্পণ’ কর্মসূচির মাধ্যমে হারিয়ে যাওয়া মূল্যবান মোবাইল…
Read More
শিলিগুড়িতে ডাকাতির ছক বানচাল, গ্রেপ্তার ৪

শিলিগুড়িতে ডাকাতির ছক বানচাল, গ্রেপ্তার ৪

শিলিগুড়িতে বড়সড় ডাকাতির পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক অস্ত্র। বুধবার গভীর রাতে শিলিগুড়ির হিমাচল কলোনির একটি পরিত্যক্ত কোয়ার্টারে অভিযান চালায় প্রধাননগর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সেখানে ১১ থেকে ১২ জনের একটি দল জড়ো হয়ে ডাকাতির পরিকল্পনা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। "পুলিশের দাবি, গোপন সূত্রে খবর পাওয়ার পরই পরিকল্পনা করে এই অভিযান চালানো হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক অস্ত্র। তবে অভিযানের সময় পালিয়ে যাওয়া দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই…
Read More
গাজোলে উদ্ধার নগদ টাকার বান্ডিল, আ*টক দুই

গাজোলে উদ্ধার নগদ টাকার বান্ডিল, আ*টক দুই

গোপন সূত্রে খবর পেয়ে মালদার গাজোল থানার পুলিশ রাঙাভিটা এলাকায় দুই মোটরসাইকেল আরোহীকে আটক করে। তাঁদের সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মালদায় যাওয়ার পথে সন্দেহজনক অবস্থায় ওই দুই যুবককে আটক করা হয়। পরে গাজোল থানার আইসি কৌশিক ব্যানার্জিসহ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে টাকা গোনার যন্ত্র নিয়ে আসেন। উদ্ধার হওয়া টাকার মধ্যে ৫০০, ২০০ ও ১০০ টাকার নোটের বান্ডিল রয়েছে। আটক দুই যুবকের একজনের বাড়ি বৈষ্ণবনগরের বিরগর গ্রামে এবং অন্যজনের বাড়ি কালিয়াচকের সাহাবাজপুরে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত চলছে।
Read More
ভি-এর সঙ্গে স্পটিফাই –এর অংশীদারিত্ব, প্রিপেইড ইউজারদের জন্য সুবিধা

ভি-এর সঙ্গে স্পটিফাই –এর অংশীদারিত্ব, প্রিপেইড ইউজারদের জন্য সুবিধা

দেশের অন্যতম প্রধান টেলিকম অপারেটর ভি আজ তিনটি নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান লঞ্চ করার ঘোষণা করেছে। এই প্ল্যানগুলোর মাধ্যমে কোনও অতিরিক্ত খরচ ছাড়াই স্পটিফাই প্রিমিয়াম উপভোগ করা যাবে। এর ফলে প্রিমিয়াম মিউজিক, বিনোদন এবং এক্সটেন্ডেড ডেটা বেনিফিট এখন একটিমাত্র রিচার্জেই পাওয়া যাবে, যা মিউজিক বেনিফিট সহ সবচেয়ে সাশ্রয়ী প্রিপেইড প্ল্যানগুলোর মধ্যে অন্যতম। ডিজিটাল এনগেজমেন্টের ক্ষেত্রে মিউজিক এখন অন্যতম প্রধান চালিকাশক্তি, বিশেষ করে তরুণ গ্রাহকদের মধ্যে। স্পটিফাই প্রিমিয়াম এখন তাদের প্রিপেইড পোর্টালে যুক্ত হওয়ায়, ভি-এর ফ্ল্যাগশিপ রিচার্জ প্ল্যানগুলোর মাধ্যমে প্রিমিয়াম মিউজিক স্ট্রিমিং এখন আরও সহজলভ্য হয়ে উঠেছে। এর ফলে ব্যবহারকারীরা কোনও রকম বিজ্ঞাপন ছাড়াই নিরবচ্ছিন্ন গান শোনা, অফলাইনে গান ডাউনলোড এবং…
Read More
দেশীয় প্রতিরক্ষায় এএম/এনএসের অবদান

দেশীয় প্রতিরক্ষায় এএম/এনএসের অবদান

অ্যাক্রেলরমিত্তাল নিপ্পন স্টিল ইন্ডিয়া (এএম/এনএস ইন্ডিয়া) ভারতীয় নৌবাহিনীর নবনিযুক্ত অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট আইএনএস মালবান নির্মাণে ব্যবহৃত ১০০% বিশেষ নৌ-গ্রেড ইস্পাত সরবরাহ করেছে। ২২শে জুলাই ২০২৬ কর্ণাটকের কারওয়ারে জাহাজটি কমিশন করা হয়। গুজরাটের হাজিরায় সংস্থার ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টে এই ইস্পাত তৈরি হয়েছে। এএম/এনএস ইন্ডিয়ার ডিরেক্টর ও ভাইস প্রেসিডেন্ট (সেলস অ্যান্ড মার্কেটিং) রঞ্জন ধর বলেন, আইএনএস মালবানের কমিশনিং দেশীয় ইস্পাত শিল্পের সক্ষমতার বড় প্রমাণ। আধুনিক নৌবাহিনীর জাহাজ নির্মাণে সংস্থার অবদান ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা উৎপাদনকে আরও শক্তিশালী করছে। কোচিন শিপইয়ার্ড নির্মিত আইএনএস মালবান মাহে-শ্রেণির আটটি এ ASW-SWC জাহাজের মধ্যে দ্বিতীয়। ৮০ শতাংশের বেশি দেশীয় উপাদানে তৈরি এই জাহাজ জলতলের নজরদারি, সাবমেরিন-বিরোধী অভিযান,…
Read More
মালদায় বি*স্ফোরণে আ*হত একই পরিবারের ৭ জন

মালদায় বি*স্ফোরণে আ*হত একই পরিবারের ৭ জন

মালদার কালিয়াচকে বিস্ফোরণে একই পরিবারের চার নাবালকসহ সাতজন আহত হয়েছেন। বুধবার রাতে কালিয়াচকের সুজাপুরের বালুপুর বাগানবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আখিরুল ইসলামের বাড়িতে হঠাৎ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এতে পরিবারের সাতজন গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে তাঁদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। স্থানীয়দের দাবি, রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। তবে গ্যাস সিলিন্ডার নাকি অন্য কোনো কারণে বিস্ফোরণ ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।
Read More
‘প্রজেক্ট ট্রাস্ট+’ চালু করলো এআই+, নিরাপত্তায় ৫ বছরে ১০০ কোটি টাকার বিনিয়োগ

‘প্রজেক্ট ট্রাস্ট+’ চালু করলো এআই+, নিরাপত্তায় ৫ বছরে ১০০ কোটি টাকার বিনিয়োগ

ভারতের সবচেয়ে নিরাপদ স্মার্টফোন ইকোসিস্টেম গড়ে তুলতে এআই+ স্মার্টফোন চালু করেছে ‘প্রজেক্ট ট্রাস্ট+’। আগামী ৫ বছরে মোট ১০০ কোটি টাকা (প্রতি বছর ২০ কোটি টাকা) বিনিয়োগ করে এথিক্যাল হ্যাকার, স্বাধীন নিরাপত্তা গবেষক ও ডেভেলপারদের নিরাপত্তা ত্রুটি শনাক্ত ও সমাধানে যুক্ত করবে সংস্থা। কোম্পানির মতে, এটি শুধু বাগ বাউন্টি প্রোগ্রাম নয়, বরং একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম যেখানে প্রযুক্তি বিশেষজ্ঞরা নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করে আরও শক্তিশালী করতে পারবেন। এআই+র বিশ্বাস, স্মার্টফোনের নিরাপত্তা এককালীন অর্জন নয়; স্বচ্ছতা, সহযোগিতা ও ধারাবাহিক উন্নয়নের মাধ্যমেই আস্থা তৈরি হয়। এআই+ স্মার্টফোনের সিইও এবং নেক্সটকোয়ান্টাম শিফট টেকনোলজিসের প্রতিষ্ঠাতা মাধব শেঠ বলেন, "আমরা শুধু নিরাপত্তার দাবি নয়, তার প্রমাণ দিতে…
Read More