Blog

পাহাড়ে ফিরল স্বস্তির নিঃশ্বাস, খুলল রোহিনী রোড

পাহাড়ে ফিরল স্বস্তির নিঃশ্বাস, খুলল রোহিনী রোড

নতুন বছরের প্রথম দিনেই পাহাড়ঘেঁষা এলাকায় ফিরল স্বস্তির নিঃশ্বাস। দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর অবশেষে বৃহস্পতিবার খুলে গেল শিলিগুড়ি - কার্শিয়াং সংযোগকারী গুরুত্বপূর্ণ পাহাড়ি সড়ক রোহিনী রোড। আপাতত ছোট গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে এই রাস্তায়। এর ফলে শুধু পর্যটন নয়, পাহাড়ের সঙ্গে যুক্ত শতাধিক পরিবার ও ব্যবসার জীবনযাত্রাও ফের গতি পেল। উল্লেখ্য, ৪ অক্টোবর রাতে টানা ভারী বৃষ্টির জেরে ভূমিধসে প্রায় ৫০ মিটার রাস্তা ধসে পড়ে বন্ধ হয়ে যায় রোহিনী রোড। তার জেরে শিলিগুড়ি থেকে কার্শিয়াং ও দার্জিলিং যাতায়াতে চালক ও যাত্রীদের ভরসা করতে হচ্ছিল হিলকার্ট রোড বা ১১০ নম্বর জাতীয় সড়কের উপর। দীর্ঘ এই বিকল্প পথে সময়…
Read More
নিম্ন-আয়ের কর্মীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে AI, বলছেন বিশেষজ্ঞরা

নিম্ন-আয়ের কর্মীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে AI, বলছেন বিশেষজ্ঞরা

কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দ্রুত অগ্রগতি বিশ্বব্যাপী অর্থনীতিকে পুনর্গঠন করছে, সুযোগ এবং ব্যাঘাত উভয়ই আনছে।যদিও AI উৎপাদনশীলতা এবং উদ্ভাবন বৃদ্ধি করতে পারে, এটি কর্মসংস্থানের ক্ষেত্রেও গুরুতর ঝুঁকি তৈরি করে, বিশেষ করে নিম্ন আয়ের কর্মীদের জন্য। সাম্প্রতিক আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) কর্মীদের আলোচনার নোট অনুসারে, AI বিশ্বব্যাপী প্রায় 40% চাকরি এবং ভারতে প্রায় 26% চাকরিকে প্রভাবিত করবে বলে আশা করা হচ্ছে।যদিও প্রায় অর্ধেক ক্ষতিগ্রস্ত কর্মী উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে AI থেকে উপকৃত হতে পারেন, এই সুবিধাগুলি মূলত উচ্চ আয়ের গোষ্ঠীর মধ্যে কেন্দ্রীভূত। বিপরীতে, নিম্ন আয়ের কর্মীরা চাকরির স্থানচ্যুতি, তাদের দক্ষতার চাহিদা হ্রাস এবং আয় হ্রাসের উচ্চ ঝুঁকির সম্মুখীন হন। বিশেষজ্ঞরা দক্ষতা উন্নয়ন, সামাজিক…
Read More
ভারতে স্কোডার ২৫ বছর, ২০২৫-এ রেকর্ড সাফল্য

ভারতে স্কোডার ২৫ বছর, ২০২৫-এ রেকর্ড সাফল্য

ভারতে ব্যবসার ২৫তম বছরে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল স্কোডা অটো ইন্ডিয়া। ২০২৫ সালে সংস্থাটি মোট ৭২,৬৬৫টি গাড়ি বিক্রি করেছে, যা ২০২৪ সালের (৩৫,১৬৬ ইউনিট) তুলনায় ১০৭% শতাংশ বেশি। এটি ভারতের বাজারে স্কোডার এযাবৎকালের সেরা পারফরম্যান্স।এই অভাবনীয় প্রবৃদ্ধির নেপথ্যে রয়েছে স্কোডার নতুন এসইউভি 'কাইলাক'। এর পাশাপাশি কুশাক, স্লাভিয়া এবং প্রিমিয়াম এসইউভি কোডিয়াক-এর প্রতি গ্রাহকদের বিপুল চাহিদা বজায় ছিল। বিশেষ করে ভারতের গাড়ি প্রেমীদের মধ্যে 'অক্টাভিয়া আরএস'-এর প্রত্যাবর্তন এক অনন্য উন্মাদনা তৈরি করেছে।স্কোডা ইন্ডিয়ার ব্র্যান্ড ডিরেক্টর আশীষ গুপ্ত জানান, ২০২৫ সালটি ছিল সবদিক থেকে সেরা। বর্তমানে ভারতের ১৮৩টি শহরে স্কোডার ৩২৫টিরও বেশি শোরুম ও টাচপয়েন্ট রয়েছে। এছাড়া, জনপ্রিয় অভিনেতা রণবীর সিং-কে…
Read More
খতম একাধিক শীর্ষ মাও-নেতা

খতম একাধিক শীর্ষ মাও-নেতা

বিগত বেশ কিছু সময় ধরে চলছে একের পর এক মাওবাদী দমন কার্য। বছরের পর বছর জঙ্গলমহলে ত্রাসের আরেক নাম ছিল মাদভি হিদমা। মাওবাদী আন্দোলনের অন্যতম ভয়ংকর মুখ এই নেতা নিরাপত্তাবাহিনী ও সাধারণ নাগরিকদের উপর পরপর নাশকতার ঘটনার সঙ্গে যুক্ত ছিল। অবশেষে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল এই কুখ্যাত মাওবাদীর। দীর্ঘদিনের লড়াই শেষ হয়ে এ যেন এক বড় স্বস্তি মিলল নিরাপত্তা বাহিনীর। মাওবাদী-মুক্ত ভারতের লক্ষ্যে নিরাপত্তাবাহিনীর বহুদিন ধরেই তৎপর। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ বাহিনী জঙ্গলে অভিযান চালায় এবং সেখানেই মুখোমুখি সংঘর্ষে গুলির লড়াই শুরু হয়। সেই এনকাউন্টারে মৃত্যু হয় কুখ্যাত মাওবাদী নেতা মাদভি হিদমা-র। বহুদিন ধরেই নিরাপত্তাবাহিনীর ‘মোস্ট…
Read More
আট কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধারে চাঞ্চল্য, তদন্তে জেলা পুলিশ

আট কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধারে চাঞ্চল্য, তদন্তে জেলা পুলিশ

কলকাতায় বসে চলত ব্রাউন সুগারের কারবার। কলকাতার নিউ মার্কেটের মির্জা গলিব স্ট্রিটে অভিযান চালিয়ে কালিয়াচকের ছয় ব্রাউন সুগার কারবারীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় উদ্ধার হয়েছে পৌনে আট কেজি ব্রাউন সুগার, দাবি পুলিশের। বৃহস্পতিবার ধৃতকে হেফাজতে চেয়ে পুলিশ পেশ করে মালদহ জেলা আদালতে। একদিনের জন্য ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। কালিয়াচক থেকে ব্রাউন সুগারের ‘বিষ’ ধোঁয়া কলকাতায় ছড়িয়ে থাকায় উদ্বিগ্ন জেলা পুলিশের কর্তারা। ধৃতেরা হল মাসিদুল শেখ, মহম্মদ আব্দুল্লাহ শেখ, ইসমাইল শেখ, সাদিক শেখ, মোবারক শেখ এবং সাদিকুল শেখ। সাদিকুল কালিয়াচকের ইমামজাগীর এবং বাকিরা মোজমপুরের নারায়ণপুরের কিসমাত টোলার বাসিন্দা। ধৃতদের হেফাজত থেকে মিলেছে সাত কেজি ৮৬৩ গ্রাম ব্রাউন সুগার। যা…
Read More
হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে ভর্তি ফি বৃদ্ধি ঘিরে তীব্র বিক্ষোভ, উত্তেজনা শিলিগুড়িতে

হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে ভর্তি ফি বৃদ্ধি ঘিরে তীব্র বিক্ষোভ, উত্তেজনা শিলিগুড়িতে

শিলিগুড়ির হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে ভর্তি ফি বাড়ানোকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে চরম উত্তেজনা ছড়ায়। সরকারি নিয়ম অনুযায়ী যেখানে বার্ষিক ভর্তি ফি ২৪০ টাকা নির্ধারিত, সেখানে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে ৫০০ ও ৬০০ টাকা নেওয়া হচ্ছে—এই অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। শুক্রবারই বিদ্যালয়ে ভর্তির দিন নির্ধারিত ছিল। সেই সময় অভিভাবকেরা বাড়তি ফি নেওয়ার কারণ জানতে চাইলে স্কুল কর্তৃপক্ষের তরফে সন্তোষজনক কোনও উত্তর না পাওয়ায় বিদ্যালয়ের বাইরে বিক্ষোভ শুরু হয়। অভিভাবকদের স্পষ্ট দাবি, অতিরিক্ত ফি কেন নেওয়া হচ্ছে তার যুক্তিসংগত ব্যাখ্যা না দেওয়া হলে তাঁরা বাড়তি টাকা দেবেন না এবং ২৪০ টাকা নিয়েই ভর্তি করতে হবে। এই ঘটনার প্রতিবাদে এআইডিএসও-র প্রতিনিধিরাও…
Read More
শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সাংবাদিক বৈঠক

শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সাংবাদিক বৈঠক

বঙ্গীয় হিন্দু মহামঞ্চ, উত্তরবঙ্গ-এর উদ্যোগে শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব প্রাঙ্গণে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট সনাতনী কথা-বাচক প্রভু হীরন্ময় গোস্বামী মহারাজ। সাংবাদিক সম্মেলনে উত্তরবঙ্গের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। এদিনের সাংবাদিক বৈঠকে বাংলাদেশি মৌলবাদী প্রভাবমুক্ত উত্তরবঙ্গ গড়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সীমান্তবর্তী এই অঞ্চলে সামাজিক সম্প্রীতি ও সনাতনী সংস্কৃতির সুরক্ষা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যেই সংগঠনের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধি ও সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। সাংবাদিক সম্মেলনে প্রভু হীরন্ময় গোস্বামী মহারাজ তাঁর বক্তব্যে সনাতনী মূল্যবোধ, সংস্কৃতি রক্ষা এবং সমাজে ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, শান্তিপূর্ণ…
Read More
জলের দাবীতে বালতি কলসি নিয়ে রাস্তা অবরোধ করল গ্রামের মহিলারা

জলের দাবীতে বালতি কলসি নিয়ে রাস্তা অবরোধ করল গ্রামের মহিলারা

বিক্ষোভকারীদের দাবি-দীর্ঘ তিন বছর আগে এই এলাকায় পানীয় জলের সমস্যা মেটানোর জন্য জলের হাই ট্যাঙ্ক তৈরি হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এই ট্যাঙ্ক এর সাথে এলাকার জলের পাইপ লাইনের কোন সংযোগ করা হয়নি বা এখনো এলাকার মানুষ এই ট্যাংক থেকে জল পাচ্ছে না। বহুবার এলাকার মানুষ স্থানীয় প্রতিযোগীদের জানিয়েছে কিন্তু কোন কাজ হয়নি। অবশেষে আজ এলাকার মহিলারা বালতি কলসি নিয়ে হাসনাবাদ হিঙ্গলগঞ্জ রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। এই এলাকায় বহু বছর ধরে পানীয় জলের সমস্যা। এই এলাকায় প্রায় পাঁচ হাজার পরিবার জলের সমস্যায় ভুগছে বিগত কয়েক বছর ধরে। কয়েক কিলোমিটার দূর থেকে তাদের পানীয় জল নিয়ে আসতে হয় শীত/গ্রীষ্ম/বর্ষা মাথায় করে।…
Read More
চিতাবাঘের আতঙ্কে রাজগঞ্জে ঘরবন্দী বাসিন্দারা

চিতাবাঘের আতঙ্কে রাজগঞ্জে ঘরবন্দী বাসিন্দারা

চিতাবাঘের আতঙ্কে বন্ধ চা বাগান । ঘটনাটি রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের অঙ্গদগছ এলাকার। এলাকায় কার্যত থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। ভয়ে কেউ ঘর থেকে বের হচ্ছে না। বন্ধ রাখা হয়েছে এলাকার চা বাগানের কাজকর্মও। স্থানীয়রা জানিয়েছেন, গতকাল দুপুরে স্থানীয় এক মহিলা মাঠে ছাগল বাঁধতে গেলে একটি চিতাবাঘ তার ছাগলের উপর আক্রমণ চালায়। ওই মহিলা ও আরেক ব্যক্তি চিতাবাঘটি দেখেছেন বলেও দাবি করেন।খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ও আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।তবে এখনও পর্যন্ত চিতাবাঘ ধরার জন্য কোনও খাঁচা পাতা হয়নি। ঘটনার পর থেকেই চা বাগানের কাজ বন্ধ রাখা হয়েছে। দ্রুত চিতাবাঘ ধরতে খাঁচা পাতার দাবি তুলেছেন…
Read More
শীতের পর্যটনে নতুন গন্তব্য থাপাগাঁও

শীতের পর্যটনে নতুন গন্তব্য থাপাগাঁও

শীতের মরশুম। এই শীতে অনেকেই বেড়াতে ভালোবাসেন। কিন্তু চিন্তার বিষয় কোথায় যাবেন! চলুন তবে ঘুরে আসা যাক কমলালেবুর গ্রাম থাপাগাঁও। দার্জিলিংয়ের বিজনবাড়ির অদূরে অবস্থিত এই গ্রাম। পাহাড়ের কোল ঘেঁষা নির্জন বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুই কমলালেবুর বাগান। গাছে গাছে ঝুলছে থোকা থোকা কমলালেবু। কমলালেবুর বাগিচার জন্য পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে থাপাগাঁও। তবে গাছ ভরা লেবু থাকলেও পাড়ার জো নেই। সবটাই চাষের। পাড়তে  হলে বাগান মালিকের অনুমতি প্রয়োজন। থাপাগাঁও আর পাঁচটা পাহাড়ি গ্রামের মতোই সুন্দর। পাহাড়ি বাঁক, সুন্দর সুন্দর বাহারি ফুল গাছ, পাহাড়ি জনমানবের সারল্যে ভরপুর এই গ্রাম। কাছেই রয়েছে ছোট-বড় বোল্ডারের উপর দিয়ে নিজস্ব ছন্দে বয়ে চলা ছোটা রঙ্গিত। প্রকৃতি…
Read More
নতুন বছরে দিঘা জগন্নাথ মন্দিরে মানুষের ঢল

নতুন বছরে দিঘা জগন্নাথ মন্দিরে মানুষের ঢল

বছরের প্রথম দিনেই দিঘা জগন্নাথ মন্দিরে ভক্তদের ঢল ছিল চোখ পরার মতো। একদিনেই বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি দিঘার‌ নতুন নজির গড়েছে। মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, একদিনেই এক লক্ষের বেশি ভক্ত পুজো দিয়েছে দিঘার জগন্নাথ মন্দিরে। এবার শুধু সমুদ্রের টানে নয়‌ পর্যটকরা দিঘার জগন্নাথ মন্দিরের টানেও ছুটে যায় দিঘায়। বছরের প্রথম দিনের ভিড়ই তার জ্বলন্ত প্রমাণ। জানা গেছে, সকাল থেকেই জগন্নাথ, বলরাম ও শুভদ্রার দর্শনের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ান ভক্তরা। অনেক পর্যটক আগে সমুদ্রতীরে গিয়ে বছরের প্রথম সূর্যোদয় উপভোগ করেন। সূর্যপ্রণাম সেরে অধিকাংশ পর্যটক সোজা চলে আসেন মন্দিরে।সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভক্তের সংখ্যা আরও বাড়তে থাকে। মন্দির কর্তৃপক্ষের দাবি, বিকেল ৪টে…
Read More
এই প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ

এই প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ

সামনেই বিধানসভা ভোট, ভোটের মুখেই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ। ট্রেন চলবে হাওড়া থেকে অসমের গুয়াহাটি পর্যন্ত। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ১৭ বা ১৮ই জানুয়ারি হাওড়া-গুয়াহাটি বন্দেভারত স্লিপারের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, বন্দে ভারত থার্ড AC-র ভাড়া হবে ২ হাজার ৩০০ টাকা।সেকেন্ড AC-র ভাড়া হবে ৩ হাজার টাকা। আর ফার্স্ট AC-র ভাড়া হবে ৩ হাজার ৬০০ টাকা। গুয়াহাটি থেকে যে ট্রেনটি আসবে, সেখানে অসমিয়া খাবার দেওয়া হবে যাত্রীদের। আর হাওড়া থেকে যে ট্রেনটি আসবে, সেখানে যাত্রীদের দেওয়া হবে বাঙালি খাবার। যাত্রীদের আরামের কথা মাথায় রেখে গোটা ট্রেনে রয়েছে বিশেষ ধরণের ল্যাডার বা সিঁড়ি।…
Read More
সহজ ধাপে বানান আচারি চিকেন কষা

সহজ ধাপে বানান আচারি চিকেন কষা

ভাত বা রুটি, সবের সঙ্গেই জমজমাটি আচারি চিকেনের টক-ঝাল এই কষা। আদা-রসুন কিংবা বিনা ম্যারিনেশনেই বানিয়ে ফেলতে পারেন এই সহজ রান্না। প্রয়োজন কেবল নামমাত্র কয়েকটি উপকরণ। জেনে নিন রেসিপি। কী কী লাগবে মুরগির মাংস ১ কিলোগ্রাম পাঁচফোড়ন ১ চা চামচ আমচুর মশলা ২ চা চামচ শুকনো লঙ্কাগুঁড়ো ২ চা চামচ শুকনো লঙ্কা ২টি সর্ষের তেল ৫ টেবিল চামচ কুচোনো বড় পেঁয়াজ  ৫টি কুচোনো টম্যাটো ২টি নুন স্বাদমতো কীভাবে বানাবেন কড়াইয়ের গরম তেলে প্রথমে শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন ছাড়ুন। গন্ধ ছাড়তে শুরু করলে পেঁয়াজকুচি ঢালুন। ঢিমে আঁচে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর তাতে অল্প নুন ছড়িয়ে দিন। পেঁয়াজ ভাজার পর ওতে…
Read More
নতুন বছরে মনস্কামনায় মন্দিরে মন্দিরে ভক্তদের সমাগম

নতুন বছরে মনস্কামনায় মন্দিরে মন্দিরে ভক্তদের সমাগম

ইংরেজি নববর্ষের পাশাপাশি কল্পতরু উপলক্ষে শিলিগুড়ি শহরের বিভিন্ন মন্দিরে বছরের প্রথম দিনের সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ভোরে মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গেই নতুন বছরের সুখ, শান্তি ও সমৃদ্ধির কামনায় শহরবাসী পুজো দিতে ভিড় জমান। শিলিগুড়ির মায়ের ইচ্ছা মন্দিরে এদিন সকাল থেকেই ছিল বিশেষ ব্যস্ততা। কেউ নতুন বছরের শুভ কামনায়, কেউ জন্মদিন উপলক্ষে মায়ের আশীর্বাদ নিতে মন্দিরে আসেন। পাশাপাশি নতুন গাড়ি কেনার পর বছরের প্রথম দিনেই পুজো দেওয়ার জন্যও বহু ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায়। শুধু মায়ের ইচ্ছা মন্দিরই নয়, শহরের অন্যান্য মন্দিরগুলিতেও একই চিত্র ধরা পড়ে। কল্পতরু দিনের ধর্মীয় মাহাত্ম্য ও নববর্ষের শুভ সূচনাকে কেন্দ্র…
Read More