Blog

অ্যামাজন গ্রেট ফ্রিডম সেল ২০২৬-এর জন্য ৬০% পর্যন্ত ছাড় ঘোষণা করল সেনহাইজার

অ্যামাজন গ্রেট ফ্রিডম সেল ২০২৬-এর জন্য ৬০% পর্যন্ত ছাড় ঘোষণা করল সেনহাইজার

অডিও টেকনোলজি ব্র্যান্ড সেনহাইজার, ৭ অগাস্ট থেকে শুরু হওয়া অ্যামাজন গ্রেট ফ্রিডম সেল ২০২৬ উপলক্ষে তাদের প্রিমিয়াম অডিও পণ্যের পরিসরে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে। কোম্পানি জানিয়েছে যে গ্রাহকরা এই সেলের সময় নির্বাচিত ব্যাংক অফারের পাশাপাশি ২৪ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই-এর সুবিধা নিতে পারবেন।উল্লেখযোগ্য পণ্যগুলির মধ্যে রয়েছে আইই ১০০ প্রো ইন-ইয়ার মনিটর, যার দাম অতিরিক্ত ব্যাংক ডিসকাউন্ট সহ ৬,৭৯৯ টাকা। মোমেন্টাম ৪ ওয়্যারলেস হেডফোনগুলি ৩৪,৯৯০ টাকা MRP-র বিপরীতে ১৮,৯৯০ টাকায় পাওয়া যাবে, অন্যদিকে এইচডি ৪৯০ প্রো প্লাস স্টুডিও হেডফোনগুলি যোগ্য ব্যাংক অফার সহ ২৮,৯৯০ টাকায় বিক্রি হবে। অ্যাকসেন্টাম প্লাস হেডফোনগুলি ১৯,৯৯০ টাকা থেকে কমে ১২,৭৪০ টাকায় পাওয়া যাবে…
Read More
ক্যাফে আকাসা ফের নিয়ে এল তাদের নবরোজ স্পেশ্যাল মিল, আকাশ-পথে পার্সি খাবারের স্বাদ

ক্যাফে আকাসা ফের নিয়ে এল তাদের নবরোজ স্পেশ্যাল মিল, আকাশ-পথে পার্সি খাবারের স্বাদ

আকাসা এয়ার-এর অনবোর্ড মিল সার্ভিস ক্যাফে আকাসা উদযাপন করছে পার্সি নববর্ষ। সেই উপলক্ষে তারা দ্বিতীয় বার নিয়ে আসছে তাদের নবরোজ স্পেশ্যাল মিল। আকাশ-পথে পার্সি খাবারের স্বাদ উপভোগ করার এক অনন্য অভিজ্ঞতা লাভ করার জন্য তারা যাত্রীদের আমন্ত্রণ জানাচ্ছে। এই মিল-এ থাকছে পার্সি চিকেন খিমা পাই। এর সঙ্গে পরিবেশন করা হচ্ছে পাত্রা নু চিকেন সালাদ, স্যাফ্রন রাইস পুডিং, ও আপনি নিজে পছন্দ করে নেওয়া পানীয়।      2026-এর পুরো অগস্ট মাস জুড়ে এই মিল পাওয়া যাবে। এই মিল প্রি-বুক করা যাবে আকাসা এয়ার-এর ওয়েবসাইট-এ গিয়ে বা মোবাইল অ্যাপ-এর মাধ্যমে। নবরোজ মানে হল “নতুন দিন”। এই উত্সবের মেজাজের সঙ্গে জড়িয়ে আছে জীবনকে নতুন করে…
Read More
শিলিগুড়ির মাটিগারায় মাদক কারবারের বিরুদ্ধে অভিযান অব্যাহত মাটিগাড়া থানার পুলিশের

শিলিগুড়ির মাটিগারায় মাদক কারবারের বিরুদ্ধে অভিযান অব্যাহত মাটিগাড়া থানার পুলিশের

মাদক কারবারিদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানার পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ।গতকাল রাতে আবারো মাটিগাড়া থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশের অভিযান, ২৭৮ গ্রাম ব্রাউন সুগারসহ গ্রেফতার যুবক। মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মোহাম্মদ বাবলু। তার বয়স ৩৮ বছর। পুলিশের দাবি, বাবলু একাধিক নামে পরিচিত ছিল। বুলেট, আজাদ, বুলকু এবং রাজা নামেও সে পরিচিত বলে জানা গিয়েছে। বেশ কিছুদিন ধরেই বাবলুর গতিবিধির ওপর নজর রাখছিল মাটিগাড়া থানার এন্টি ক্রাইম উইং। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত সাড়ে আটটা নাগাদ অভিযান চালায় পুলিশ।মাটিগাড়া থানার অন্তর্গত পরিবহন নগরের একটি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়…
Read More
পথ নিরাপত্তার বার্তা দিতে কলকাতা পুলিশের সাইকেল র‍্যালি, অংশ নিলেন ১৫০ জন

পথ নিরাপত্তার বার্তা দিতে কলকাতা পুলিশের সাইকেল র‍্যালি, অংশ নিলেন ১৫০ জন

পথ দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে কলকাতা পুলিশের উদ্যোগে পালিত হচ্ছে ‘Road Safety Week 2026’। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই শনিবার কলকাতার রাজপথে আয়োজিত হল বিশেষ সাইকেল র‍্যালি। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থেকে শুরু হয়ে প্রিন্সেপ ঘাট হয়ে লালবাজার পর্যন্ত যায় এই সাইকেল র‍্যালি। বিশেষ করে বাইক চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদে পথ চলার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। র‍্যালির ফ্ল্যাগ অফ করেন কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দ। শুধু ফ্ল্যাগ অফ করেই থেমে থাকেননি তিনি, সাইকেলে র‍্যালিতে অংশও নেন। কলকাতা পুলিশের এই উদ্যোগে প্রায় ১৫০ জন অংশগ্রহণ করেন। কলকাতা…
Read More
শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ

শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এই পরিস্থিতিতে গ্রামবাংলা থেকে ভিনরাজ্যে শ্রমিকদের কাজের খোঁজে চলে যাওয়ার প্রবণতা রুখতে নতুন পরিকল্পনার কথা জানাল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। প্রশাসনের লক্ষ্য, স্থানীয় স্তরেই এমন কর্মসংস্থানের পরিবেশ তৈরি করা, যাতে জেলার বাইরে পাড়ি দেওয়ার প্রয়োজন কমে। সেই উদ্দেশ্যেই ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পকে আরও জোরদার করার কথা জানালেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে জয়হিন্দ অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মন্ত্রী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের কথায়, শুধু কাজের সুযোগ বাড়ানোই নয়, প্রকল্পে মজুরির পরিমাণও বৃদ্ধি করা হয়েছে।…
Read More
বৃদ্ধি পেল বরাদ্দ টাকার পরিমাণ

বৃদ্ধি পেল বরাদ্দ টাকার পরিমাণ

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এই পরিস্থিতিতে সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের খাবার বাবদ বরাদ্দ বাড়ানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার জানা গেল, রোগীদের খাদ্যতালিকায় আসতে চলেছে আমূল বদল। রাজ্যের তথ্য সংস্কৃতি ও পর্যটন দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী বলেন, রাজ্যের সরকারি হাসপাতালের রোগীদের খাদ্যতালিকায় বদল আসতে চলেছে। রোগীদের খাবার তালিকার জন্য দৈনিক বরাদ্দ ৫৬.৬৪ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে। তিনি বলেন, সকালে রোগীদের জন্য চা ও দু’টি বিস্কুট থাকবে। জলখাবারে দেওয়া হবে দুধ, কলা, চিনি, পাউরুটি, ডিম সেদ্ধ। দুপুরে দেওয়া হবে…
Read More
বন্ধ্যাত্ব নিরাময় হতে পারে সহজ যোগাসনে, কী কী আসন করতে হবে রোজ?

বন্ধ্যাত্ব নিরাময় হতে পারে সহজ যোগাসনে, কী কী আসন করতে হবে রোজ?

বয়স বাড়ার সঙ্গে নারীর প্রজননক্ষমতাও কমতে থাকে। বিশেষ করে ৩৫ বছরের পর এবং আরও বেশি বয়সে গর্ভধারণের সম্ভাবনা কমে যাওয়ায় প্রয়োজন অনুযায়ী সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। বন্ধ্যাত্বের চিকিৎসায় আইভিএফসহ বিভিন্ন চিকিৎসাপদ্ধতি রয়েছে। তবে নিয়মিত শরীরচর্চা ও মানসিক চাপ নিয়ন্ত্রণ সামগ্রিক সুস্থতার জন্য উপকারী হতে পারে। হরমোনজনিত সমস্যা বা বন্ধ্যাত্বের সমস্যা থাকলে, তারও সমাধান হতে পারে যোগাসনেই। কোন কোন আসন করতে হবে রোজ মালাসনদুই পায়ের মধ্যে কিছুটা দূরত্ব রেখে দাঁড়িয়ে ধীরে ধীরে উবু হয়ে বসুন। দুই হাত বুকের সামনে নমস্কারের ভঙ্গিতে রাখুন এবং কনুই দিয়ে হাঁটুকে হালকা বাইরে রাখুন। কয়েকটি স্বাভাবিক শ্বাস নেওয়ার পর ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসুন।…
Read More
নদী বাঁচাতে আন্দোলনের ডাক, ৫ দফা দাবিতে সরব ‘পরিবেশ ভাবনা মঞ্চ’

নদী বাঁচাতে আন্দোলনের ডাক, ৫ দফা দাবিতে সরব ‘পরিবেশ ভাবনা মঞ্চ’

শান্তিপুরের ঐতিহ্যবাহী সুরধুনী ও হরিনদীকে পুনরুজ্জীবিত করার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী, পরিবেশ ও বিজ্ঞানকর্মীদের যৌথ মঞ্চ ‘পরিবেশ ভাবনা মঞ্চ’। সম্প্রতি আয়োজিত এক গণসমাবেশ থেকে নদী দুটির অস্তিত্ব রক্ষায় ধারাবাহিক আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। সমাবেশে বক্তারা বলেন, একসময় সুরধুনী ও হরিনদীকে ঘিরে শান্তিপুরের ব্যবসা-বাণিজ্য, কৃষি ও মৎস্যচাষ গড়ে উঠেছিল। বর্তমানে দখল, পলি জমা ও দীর্ঘদিন ড্রেজিং না হওয়ায় নদীগুলো সংকুচিত হয়ে পড়েছে। এর ফলে সেচ, মাছ চাষ, পরিবেশ ও স্থানীয় পর্যটন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের। নদী দুটিকে বাঁচাতে প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছে মঞ্চ। দাবিগুলোর মধ্যে রয়েছে—বৈজ্ঞানিক পদ্ধতিতে নদী খনন করে স্বাভাবিক জলপ্রবাহ ফিরিয়ে আনা, নদীর অববাহিকা…
Read More
পুষ্পার্ঘ্য, গান ও কবিতায় রবি প্রণাম

পুষ্পার্ঘ্য, গান ও কবিতায় রবি প্রণাম

আজ ২২ শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। দিনটি উপলক্ষ্যে কলকাতার ঐতিহাসিক জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই কবিগুরুকে শ্রদ্ধা জানাতে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ভিড় জমাতে শুরু করেন রবীন্দ্রপ্রেমী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ। পুষ্পার্ঘ্য অর্পণ, রবীন্দ্রসংগীত পরিবেশন, কবিতা পাঠসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে বিশ্বকবিকে। কবির প্রয়াণ দিবস উপলক্ষ্যে সকাল থেকেই ঠাকুরবাড়ি প্রাঙ্গণে বিশেষ প্রস্তুতি দেখা যায়। ধীরে ধীরে বাড়তে থাকে দর্শনার্থী ও অনুরাগীদের ভিড়। কবিগুরুর স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক প্রাঙ্গণ পরিণত হয় রবীন্দ্রস্মরণে।
Read More
আফ্রিকার মিশনপ্রধানদের সঙ্গে ভবিষ্যতের রোডম্যাপ শেয়ার ড. জয়শঙ্করের

আফ্রিকার মিশনপ্রধানদের সঙ্গে ভবিষ্যতের রোডম্যাপ শেয়ার ড. জয়শঙ্করের

পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর ৫ অগাস্ট জাতীয় রাজধানীতে আয়োজিত আফ্রিকা দিবস ২০২৬-এর উদযাপনে অংশ নেন। এই অনুষ্ঠান চলাকালীন, তিনি ভারতে নিযুক্ত আফ্রিকান মিশনপ্রধান এবং কূটনৈতিক সম্প্রদায়ের প্রবীণ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারত-আফ্রিকা সম্পর্কের ভবিষ্যতের জন্য একটি রোডম্যাপ শেয়ার করেন। এই বৈঠকের উদ্দেশ্য ছিল ভারত ও আফ্রিকা মহাদেশের মধ্যে কৌশলগত, অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সহযোগিতাকে আরও গভীর করা। পররাষ্ট্র মন্ত্রক কর্তৃক জারি করা একটি বিবৃতি অনুসারে, উপস্থিত সুধীবৃন্দকে সম্বোধন করার সময় পররাষ্ট্রমন্ত্রী ভারত-আফ্রিকা অংশীদারিত্বের শক্তিশালী মতাদর্শগত ও ঐতিহাসিক ভিত্তির কথা তুলে ধরেন। তিনি বলেন, "আমাদের জুড়ে থাকা ইতিহাস ঔপনিবেশিক যুগে একটি নতুন মাত্রার রূপ নেয়, যখন আমাদের জনগণ পরাধীনতার শৃঙ্খলে নিপীড়িত…
Read More
ফাডা (FADA) কর্তৃক পশ্চিমবঙ্গ পরিবহন মন্ত্রীর সঙ্গে ‘ফায়ার-সাইড চ্যাট’ আয়োজন

ফাডা (FADA) কর্তৃক পশ্চিমবঙ্গ পরিবহন মন্ত্রীর সঙ্গে ‘ফায়ার-সাইড চ্যাট’ আয়োজন

ভারতীয় অটোমোবাইল রিটেল শিল্পের শীর্ষ সংগঠন 'ফেডারেশন অব অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনস' (FADA) ৫ অগাস্ট কলকাতার আইটিসি রয়্যাল বেঙ্গলের 'বেঙ্গল স্টেট রুমে' পশ্চিমবঙ্গের মাননীয় পরিবহন মন্ত্রীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ 'ফায়ার-সাইড চ্যাট' অনুষ্ঠান সম্পন্ন করেছে। এতে রাজ্যের ১৫০ জনেরও বেশি অটোমোবাইল ডিলার প্রিন্সিপাল, ফাডার কেন্দ্রীয় টিম এবং ইন্ডাস্ট্রির সিনিয়র প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মাননীয় পরিবহন মন্ত্রী শ্রী অর্জুন সিং ডিলারদের অবদান স্বীকার করে ডিজিটাল রূপান্তর, অনলাইন পরিষেবা ও স্বচ্ছতার মাধ্যমে পরিবহন ব্যবস্থাকে আধুনিক করার কথা জানান। তিনি বলেন, "আমাদের অগ্রাধিকার হলো স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর পরিবহন ব্যবস্থা গড়ে তোলা। আমরা সিএমভিআর (CMVR) আইনের পূর্ণ প্রয়োগ এবং রাজ্যজুড়ে বেআইনি মাল্টি-ব্র্যান্ড আউটলেট (MBO)…
Read More
এটিএম জালিয়াতি চক্রের পর্দাফাঁস, মাটিগাড়া থানার পুলিশের জালে বিহারের দুষ্কৃতি

এটিএম জালিয়াতি চক্রের পর্দাফাঁস, মাটিগাড়া থানার পুলিশের জালে বিহারের দুষ্কৃতি

এটিএম কার্ড আটকে রেখে অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়া এক চক্রান্তের জট ছাড়াল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। উদ্ধার হওয়া তথ্যের ভিত্তিতে বিহারের নালন্দা থেকে যুক্ত থাকা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে আসামের কামাখ্যা থেকে। ধৃতের নাম সুমিত কুমার বেলাউর গ্রাম, রাজগীর থানা, নালন্দা, বিহার বাসিন্দা । গত ২৩শে জুলাই আঠারোখাই অঞ্চলের বাসিন্দা দীপঙ্কর বর্মন শিবমন্দির এলাকার একটি এটিএমে টাকা তুলতে যান। ৫,০০০ টাকা তোলার পর তিনি লক্ষ্য করেন যে তাঁর কার্ডটি এটিএম কাউন্টারের ভেতরে আটকে গেছে। এটিএমের দেওয়ালে সাঁটানো একটি তথাকথিত হেল্পলাইন নম্বরে তিনি যোগাযোগ করলে তাঁকে জানানো হয়, সমস্যা সমাধানের জন্য বাগডোগরায় যেতে হবে। সন্দেহ হওয়ায় দীপঙ্করবাবু পুনরায়…
Read More
কাজ হারাতে বসেছে হাসপাতালের প্রায় ১৫০ জন আয়া দিদি

কাজ হারাতে বসেছে হাসপাতালের প্রায় ১৫০ জন আয়া দিদি

আয়া দিদিদের অভিযোগ- তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে তারা যেন আর হাসপাতালে না আসে। আগস্ট মাসের পর থেকেই তাদের হাসপাতালে ঢোকা বন্ধ। তাদের দাবি- এই হাসপাতালে আয়া দিদিরা কেউ ৩০ বছর /কেউ ৪০ বছর কাজ করছে। অনেকেই আছে যাদের এই টাকার উপরেই তাদের সংসার চলে। কারোর স্বামী নেই, কারোর সন্তান নেই, হাসপাতলে রোগীর সেবা করে যা রোজগার হয় তাতেই তাদের সংসার চলে। এর ওপরেই তাদের সংসার নির্বাহ করছে। তাদের কাজ চলে গেলে তারা কিভাবে সংসার চালাবে। তাদের মরন ছাড়া গতি নেই। তাদের আরো দাবী- তারা সরকারের মাইনে নেয় না বা কোন কোম্পানির কাছ থেকেও মাইনে নেয় না। তারা রোগীর…
Read More
টোটোয় পাচার হচ্ছিল নে*শার ট্যাবলেট, বুনিয়াদপুরে পুলিশের জালে ৩

টোটোয় পাচার হচ্ছিল নে*শার ট্যাবলেট, বুনিয়াদপুরে পুলিশের জালে ৩

দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার পীরতলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন হাজার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় দুই যুবক ও এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ, হরিরামপুর ট্রাফিক ইউনিট এবং গঙ্গারামপুর মহকুমা পুলিশের আধিকারিক শুভতোষ সরকারের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন বুনিয়াদপুরের পীরতলা এলাকায় একটি টোটো থামিয়ে তল্লাশি চালানো হয়। টোটোতে থাকা তিন অভিযুক্তের ব্যাগ থেকে প্রায় ৩,৫০০টি নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হয়। ধৃতদের নাম মুবারক মিয়া (২০), মানিকুল মিয়া (২৫) এবং মোনালিকা পারভীন (২২)।…
Read More