Blog

ভারতের কারিগর ও উদ্যোক্তাদের ক্ষমতায়নে এগিয়ে ফ্লিপকার্ট সমর্থ

ভারতের কারিগর ও উদ্যোক্তাদের ক্ষমতায়নে এগিয়ে ফ্লিপকার্ট সমর্থ

এই বিশ্ব কারিগর দিবসে ভারতের স্বদেশী ই-কমার্স মার্কেটপ্লেস ফ্লিপকার্ট, তার সমর্থ প্রোগ্রামের মাধ্যমে স্থানীয় কারিগর ও উদ্যোক্তাদের ক্ষমতায়নের প্রতিশ্রুতিগুলিকে পুনর্ব্যক্ত করেছে। বিশ্ব কারিগর দিবসে, ফ্লিপকার্ট ওয়ারাক আহমেদ, আশিম কুমার দাস এবং ওম আহুজার মতো কারিগরদের সাফল্যের গল্পকে উদযাপন করে। যারা তাদের ঐতিহ্যকে সুযোগে রূপান্তরিত করেছেন। দুজ্জানা সিল্ক এম্পোরিয়ামের ওয়ারাক আহমেদ বারাণসীতে ভারতের রেশম ঐতিহ্যকে সংরক্ষণ করে চলেছেন। সমর্থের সহায়তায় ওয়ারাকের শাড়ি ব্যবসা সমৃদ্ধ হয়েছে। পোটলি বাই স্কার্পা ইতালিয়ার অসিম কুমার দাস বাংলার ঐতিহ্যবাহী টেক্সটাইল ও হস্তশিল্পের ব্যাগ তৈরি করেন। অসিমের ব্যবসা ফ্লিপকার্টের মাধ্যমে এখন ডিজিটাল হয়েছে। তার ব্যবসা এখন জাতীয় দর্শকদের কাছে পৌঁছেছে। গুজরাটের মধু শিল্পে ডিজিটাল ছোঁয়া নিয়ে এসেছেন…
Read More
কার্ডিওমেটাবলিক স্বাস্থ্য এবং ওজন ব্যবস্থাপনায় সহায়তা করবে অ্যালমন্ড

কার্ডিওমেটাবলিক স্বাস্থ্য এবং ওজন ব্যবস্থাপনায় সহায়তা করবে অ্যালমন্ড

নেতৃস্থানীয় স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞদের একটি নতুন গবেষণাপত্র নিশ্চিত করেছে যে প্রতিদিন অ্যালমন্ড খাওয়ার ফলে কার্ডিওমেটাবলিক স্বাস্থ্য ভালো থাকে, যার মধ্যে রয়েছে হৃদরোগ, ওজন ব্যবস্থাপনা এবং অন্ত্রের স্বাস্থ্য রক্ষা। তারা জানিয়েছেন প্রতিদিন অ্যালমন্ড খাওয়ার ফলে এলডিএল-কোলেস্টেরল (৫.১ মিলিগ্রাম বা ~৫% গড় হ্রাস) এবং ডায়াস্টোলিক রক্তচাপ (০.১৭-১.৩ মিমিএইচজি হ্রাস) হ্রাস পেতে পারে। প্রতিদিন কমপক্ষে ৫০ গ্রাম (১.৮ আউন্স) অ্যালমন্ড খাওয়ার ফলে ওজন সামান্য হ্রাস পেতে পারে। অ্যালমন্ড ওজন বৃদ্ধি করে না। নিয়মিত অ্যালমন্ড খাওয়ার ফলে অন্ত্রের মাইক্রোবায়োম ভালো থাকে, যা অন্ত্রে গুড ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে উৎসাহিত করে। অ্যালমন্ড খাওয়া প্রি-ডায়াবেটিসে আক্রান্ত এশিয়ান ভারতীয়দের রক্তে গ্লুকোজ এবং HbA1C কমাতে সাহায্য করতে পারে। গবেষণাপত্রের…
Read More
চাকরি বাতিলের মাঝেই এবার আন্দোলনের হুমকি

চাকরি বাতিলের মাঝেই এবার আন্দোলনের হুমকি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। তার রেশ পুরোপুরি কাটতে না কাটতেই এবার আন্দোলনের হুমকি দিলেন প্রায় ২০,০০০ শিক্ষক। শিক্ষকদের বক্তব্য, বছরের পর বছর ধরে সামান্য টাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে পড়াচ্ছেন। স্কুলে পড়ানোর পাশাপাশি উচ্চ মাধ্যমিকের খাতাও দেখছেন। তবে তাঁদের কোনও দাবি পূরণ হয়নি। সেই কারণে এবার স্কুল বয়কটের পথে হাঁটতে পারেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কর্তৃক নিযুক্ত আংশিক সময়ের শিক্ষকরা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রায় ২০,০০০…
Read More
আমাজন ইন্ডিয়া স্মার্টচয়েস প্রোগ্রাম ট্যাবলেটে সম্প্রসারিত করেছে, ক্রয়ের সিদ্ধান্ত সহজতর করছে

আমাজন ইন্ডিয়া স্মার্টচয়েস প্রোগ্রাম ট্যাবলেটে সম্প্রসারিত করেছে, ক্রয়ের সিদ্ধান্ত সহজতর করছে

আমাজন ইন্ডিয়া আজ ল্যাপটপ বিভাগে দৃঢ় সাফল্যের পরে তার স্মার্টচয়েস প্রোগ্রামটি ট্যাবলেটে সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। এই প্রোগ্রামটি গ্রাহকদের নির্দিষ্ট চাহিদা এবং ব্যবহারের পছন্দের উপর ভিত্তি করে বিশেষজ্ঞদের দ্বারা নির্বাচিত সুপারিশের মাধ্যমে ডিভাইস নির্বাচনকে সহজ করে। ট্যাবলেট আমাজন ইন্ডিয়ার জন্য একটি উচ্চ-বৃদ্ধি বিভাগ, যা ২০২৪ সালে ২৬% বছরে বছরে বৃদ্ধি পেয়েছে। "গ্রাহকদের চাহিদা থেকে পিছনের দিকে কাজ করে ডিজাইন করা স্মার্টচয়েস প্রোগ্রামটি ক্রয়ের অভিজ্ঞতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে, এর স্পষ্টতা এবং নির্ভুলতার জন্য ব্যতিক্রমী প্রতিক্রিয়া অর্জন করেছে," বলেছেন জেবা খান, ডিরেক্টর, কনজিউমার ইলেকট্রনিক্স, আমাজন ইন্ডিয়া। "গ্রাহকদের অন্তর্দৃষ্টি প্রকাশ করে যে ক্রেতারা প্রায়শই কনজিউমার ইলেকট্রনিক্স এবং প্রযুক্তিগত স্পেসিফিকেশনের বিভিন্ন বিকল্পের কারণে অভিভূত বোধ…
Read More
চিকিৎসা ব্যাবস্থাকে আরোও স্বাভাবিক করতে “শ্রীনিবাস সেবা সদনে” বসানো হল এক্স-রে মেশিন

চিকিৎসা ব্যাবস্থাকে আরোও স্বাভাবিক করতে “শ্রীনিবাস সেবা সদনে” বসানো হল এক্স-রে মেশিন

পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের শ্রীনিবাস সেবা সদন প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে জেলা স্বাস্থ্য দপ্তরের  ২৯ লক্ষ ৪৪ হাজার আর্থিক সহযোগিতায় বসানো হল ডিজিট্যাল এক্স-রে মেসিন। এখন থেকে এই চিকিৎসা কেন্দ্রে আগত রোগীরা বিনামূল্যে এই এক্স-রে করার সুবিধে পাবে। বৃহস্পতিবার এই এক্স-রে মেসিনের উদ্ভোধন করেন মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ওয়ার্ড কাউন্সিলর সাথি দাস, ৪ নম্বর বোরো চেয়ারম্যান জয়ন্ত সাহা, মেয়র পারিষদ দুলাল দত্ত,সহ অন্যান্যরা। মেয়র গৌতম দেব জানান,এই মুহুর্তে শিলিগুড়ি পুরসভা এলাকায় চিকিৎসা ব্যাবস্থাকে ঢেলে সাজাতে বিভিন্ন ওয়ার্ডে উপ স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে। পাশাপাশি এক্স-রে মেসিনের পাশাপাশি আল্ট্রা সোনোগ্রাফি মেসিন লাগানোর উদ্যোগ গ্রহন করা হয়েছে।তবে বেশ…
Read More
রক্তের সংকট মেটাতে কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে রক্তদান শিবির আয়োজন

রক্তের সংকট মেটাতে কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে রক্তদান শিবির আয়োজন

ব্লাড ব্যাংকগুলোতে রক্তের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কোচবিহার জেলা পুলিশ। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিট নাগাদ কোচবিহার কোতোয়ালি থানার প্রাঙ্গণে আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্রুতিমান ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা, সদর মহকুমা শাসক কুনাল ব্যানার্জি এবং কোচবিহার পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমেদ। জেলা পুলিশের এই উদ্যোগে পুলিশ কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। অনুষ্ঠানের উদ্যোক্তারা জানান, গ্রীষ্মকালে রক্তের অভাব অনেক সময় বিপদ ডেকে আনে। সেই ঘাটতি পূরণ করতেই এই শিবিরের আয়োজন। জেলা পুলিশের এই মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
Read More
একসাথে পাঁচটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক এলাকাবাসী

একসাথে পাঁচটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক এলাকাবাসী

সিঁদেল চোরের কীর্তি, একরাতে পরপর পাঁচটি বাড়িতে চুরি। জল তোলার পাম্প মেশিন ও মোবাইল নিয়ে পালালো চোরের দল। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সংলগ্ন হলদিবাড়ি ব্লকের পয়ামারি অঞ্চলের ২০০ বিঘা এবং  গাংডোবা এলাকায়। বুধবার গভীর রাতে হানা দিয়ে ২০০বিঘা এলাকায় পরপর চারটি বাড়িতে জল তোলার বৈদ্যুতিক পাম্প মেশিন নিয়ে চম্পট দেয় চোরের দল। পাশের আর একটি বাড়িতে  সিঁদ কাটলেও সেই বাড়ির একজনের ঘুম ভেঙ্গে যাওয়ায় সেই বাড়ি থেকে কোন কিছু নিতে পারেনি  চোরেরা। অন্যদিকে, কাছেই পয়ামারী বাজার সংলগ্ন গাংডোবা এলাকায় সনজিৎ রায় এর বাড়িতে সিঁদ কেটে একটি মোবাইল নিয়ে যায় চোর। এর আগে এলাকায় এমনভাবে সিঁদ কেটে চুরির ঘটনা ঘটেনি। তাই হটাৎ…
Read More
এবার জলপাইগুড়ি জেলার খাদি মেলায় রেকর্ড বিক্রি

এবার জলপাইগুড়ি জেলার খাদি মেলায় রেকর্ড বিক্রি

বুধবার মেলার শেষদিনে জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন জানান খাদি মেলায় রেকর্ড বিক্রি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত মেলায় এক কোটি ২৮ লক্ষ টাকার বিভিন্ন সামগ্রী বিক্রি হয়েছে। খুশি বিক্রেতা থেকে ক্রেতা সকলেই। এই মেলায় বিভিন্ন জিনিসপত্র খুব ভালো কোয়ালিটির অনেক কম দামে মিলেছে।
Read More
ঝড় বৃষ্টির সম্ভবনা রাজ্যে

ঝড় বৃষ্টির সম্ভবনা রাজ্যে

ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে বিদায় নিয়েছে শীত, আগমন হয়েছে গরমর। এবার পুরোপুরি বদলাচ্ছে আবহাওয়া। কখনও আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মত একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে ঝড়-বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজও ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। ঝড়-বৃষ্টির তোলপাড় হতে পারে উত্তরবঙ্গেও। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। একই সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে জেলায় জেলায়। ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। রয়েছে নিম্নচাপও। সবমিলিয়ে ঝড়-বৃষ্টি বাড়বে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,…
Read More
সরকারের তরফে তৈরি হচ্ছে নয়া হাসপাতাল

সরকারের তরফে তৈরি হচ্ছে নয়া হাসপাতাল

রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করেছে মমতা সরকার। হাসপাতালে ভর্তি হওয়ার কথা উঠলেই অধিকাংশ মানুষের মাথায় আগে একটাই চিন্তা আসে, খরচের। মধ্যবিত্তের স্বপ্ন পূরণ হতে চলেছে এবার রাজ্য সরকারের হাত ধরে। নতুন ‘বাজেট হাসপাতাল’এ উন্নতমানের চিকিৎসা পরিষেবার সঙ্গে বেসরকারি হাসপাতালের স্বাচ্ছন্দ্যও পাওয়া যাবে এক ছাদের তলায়, তবে অনেকটাই কম খরচে। পিজি হাসপাতালের পোস্ট অফিস গেটের পাশেই তৈরি হচ্ছে দশ তলা নতুন হাসপাতাল। নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বর্তমানে। পুজোর আগেই খুলে যাবে নতুন হাসপাতালের দরজা। প্রাথমিক ভাবে প্রথম চারটি তলায় পরিষেবা শুরু হবে। ২০২৩ সালের নভেম্বর মাসে এই প্রকল্পের কাজ শুরু হয়। জানা যাচ্ছে, প্রথম সারির বেসরকারি…
Read More
জমজমাট হয়ে উঠলো বাবুগছ গ্রামে হোসেন দিঘি বৈশাখী মেলা

জমজমাট হয়ে উঠলো বাবুগছ গ্রামে হোসেন দিঘি বৈশাখী মেলা

চা বাগান ঘেরা " কাটা তারের বেড়া "ভারত-বাংলাদেশ সীমান্তে দাসপাড়া অঞ্চলে বাবুগছ গ্রামে শুভ নববর্ষের প্রথম দিনই বসে এই মেলা। শতাব্দি প্রাচীন কাল ধরে রীতি মেনেই বসে এই মেলা ! প্রায় চার একর জমির উপর রয়েছে এই দীঘী এই দীঘির গভীরতা কতটা আজও স্থানীয়দের রয়েছে অজানা।  প্রতিবছরই পয়লা বৈশাখে এই দীঘির পারে জমজমাট হয়ে ওঠে মেলা। দীঘীকে ঘিরে  আচার-আচরণ মনের কামনা পূরণ করতে বিভিন্ন জায়গার দূরদূরান্ত থেকে  বহু পুণ্যার্থী আসে এই মেলাতে। আজ সারাদিনব্যাপী  মানুষের ভিড় আনাগোনা চলবে এই হোসেন দিঘির পারে । প্রাচীন রীতি মেনে আজও চলে এই মেলা।  দূর-দূরান্ত থেকে অনেক ভক্ত এসে দীঘিতে স্নান করে। এভাবেই  দীর্ঘদিন…
Read More
রাতের অন্ধকারের স্কুল থেকে চুরি হল ইলেকট্রিক সরঞ্জাম

রাতের অন্ধকারের স্কুল থেকে চুরি হল ইলেকট্রিক সরঞ্জাম

রাতের অন্ধকারের সুযোগ নিয়ে হাকিমপাড়া G.S.F.P স্কুল থেকে চুরি হল ইলেকট্রিক সরঞ্জাম। সকালে স্কুল খোলার পর প্রথমে ওই স্কুলের এক কর্মী দেখতে পান বিভিন্ন তার এবং কেসিং পাইপ গুলি নিচে পরে রয়েছে। পরবর্তীতে স্কুলের প্রধান শিক্ষিকাসহ বিভিন্ন শিক্ষকরা এসে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা কৃষ্ণা দাস বিদ্যালয় খোলার পর আমরা দেখতে পায় বিভিন্ন সরঞ্জাম গুলি যত্রতত্র পড়ে রয়েছে। দেখার পরেই আমরা থানায় অভিযোগ করি। আনুমানিক ১০ হাজার টাকা মূল্য রয়েছে বিভিন্ন সরঞ্জামের। ঘটনার পর থেকে তদন্ত নেমেছে পুলিশ।
Read More
এবার কি জামিন হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর

এবার কি জামিন হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই আপাতত জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল সিবিআইয়ের বিশেষ আদালতে। তবে এদিন সেই শুনানি হল না। এদিন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক অনুপস্থিত থাকার কারণে পার্থর জামিন মামলার শুনানি হয়নি। আগামী ১৭ এপ্রিল ওই মামলার শুনানি হবে সিবিআইয়ের বিশেষ আদালতে। সেদিনই প্রাক্তন তৃণমূল মহাসচিবের জামিনের আর্জি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আদালত। চলতি মাসেই জামিন পাবেন পার্থ? আদালতের সিদ্ধান্তের দিকে নজর…
Read More
পুরনো চাকরিতে ফিরতে পারে শিক্ষকরা

পুরনো চাকরিতে ফিরতে পারে শিক্ষকরা

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই স্বপ্ন পূরণ করতে প্রাইমারি স্কুলের চাকরি ছেড়ে ২০১৬ সালে এসএসসি পরীক্ষা দিয়ে অনেকেই চাকরি পেয়েছিলেন। তবে সম্প্রতি দুর্নীতির জেরে তাদের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যার জেরে চাকরিহারা প্রায় ২৬০০০ জন। সুপ্রিম কোর্ট সকলের চাকরি বাতিল করেছে ঠিকই, তবে জানিয়েছে যারা আগের সরকারি চাকরি ছেড়ে ওই হাইস্কুলে চাকরিতে গিয়েছেন তারা ফের পুরোনো কাজে ফিরে যেতে পারবেন। ২০১৬ সালে এসএসসি দিয়ে শিক্ষক হওয়া ৬০ জন চাকরিহারা শিক্ষক ফের…
Read More