Blog

মদের দোকান বন্ধ রাখার দাবিতে আন্দোলনে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ

মদের দোকান বন্ধ রাখার দাবিতে আন্দোলনে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ

আগামী ৬ই এপ্রিল সমগ্র দেশে মহা শ্রদ্ধার সাথে পালিত হবে রাম জন্মৎসব। দিকে দিকে শোভাযাত্রায় মুখর হবে হিন্দু ধর্মীয় মানুষেরা। এই দিনটি যাতে সুষ্ঠুভাবে পালিত হয়, যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মদের দোকান বন্ধের দাবি তোলেন বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। শিলিগুড়িতে বুধবার এই মহা মঞ্চের পক্ষ থেকে আবগারি দপ্তরে স্মারকলিপির প্রদান করা হয় ১২ ঘন্টা মদের দোকান বন্ধের দাবিতে। মহা মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে,তবে  এখনো কোনো সদুত্তর মেলেনি রাজ্য সরকারের পক্ষ থেকে। যদি তাদের দাবিকে কোন গুরুত্ব দেওয়া না হয় তাহলে রামনবমীর দিন নিজেরাই মদের দোকান বন্ধ করতে…
Read More
লোকালয়ে বাইসন, চাঞ্চল্য এলাকা জুড়ে

লোকালয়ে বাইসন, চাঞ্চল্য এলাকা জুড়ে

ফের সাত সকালে লোকালয়ে বাইসন চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে!  জানা যায় কোচবিহারের সাত মাইলের বাঘমারা অঞ্চলের গিরিয়ার কুঠি গ্রামে সকাল থেকে একটি বাইসন তান্ডব চলিয়ে বেড়াচ্ছে। যার দরুন চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। বাইসন দেখে আতঙ্কিত হয়ে পড়ে ওই এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় বনদপ্তর ও পুলিশে। খবর পেয়ে  ছুটে আসে বন দপ্তরের কর্মীরা ও পুলিশ। জানা যায় যে, এখনো পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বাইসনটিকে এখনো পর্যন্ত  আয়ত্বে আনতে পারেনি বন দপ্তরের কর্মীরা। বাইসন ধরতে তৎপর বনকর্মীরা।
Read More
হাই কোর্টের দ্বারস্থ হলো সুজয়কৃষ্ণ ভদ্র

হাই কোর্টের দ্বারস্থ হলো সুজয়কৃষ্ণ ভদ্র

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে শর্তসাপেক্ষ জামিন পেয়েছেন কাকু। এবার ওই অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে কলকতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। পাশাপাশি আবেদন করা হয়েছে জামিনের শর্ত কমানোর জন্যও। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ‘কালীঘাটের কাকু’ অসুস্থ থাকায়, মানবিক দিক দিয়ে বিবেচনা করে তার চিকিৎসার জন্য অন্তবর্তী জামিন মঞ্জুর করেছিল আদালত। এবার সেই জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানানো হল…
Read More
চলতে থাকা তদন্তের মাঝেই উঠে এলো নয়া তথ্য

চলতে থাকা তদন্তের মাঝেই উঠে এলো নয়া তথ্য

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় ওই সময় আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ওপর হামলা করার পরিকল্পনায় নাম জড়িয়েছিল ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের। সেইসময় এই মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ছাড়া পেয়েছেন এই নেতা। তবে এবার আবার শিরোনামে তিনি। প্রসঙ্গত জুনিয়র চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় এবার কলতানের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ করতে চলেছে রাজ্য। এই ডিওয়াইএফআই নেতার ভয়েস স্যাম্পেল সংগ্রহ করতে চাইছে পুলিশ। যা নিয়ে আরও একবার হাই কোর্টের দ্বারস্থ হল রাজ্য। জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে। আরজি কর আন্দোলনের সময় প্রতিবাদী জুনিয়র…
Read More
ক্ষুদ্রঋণ এবং ব্যক্তিগত ঋণের জন্য উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের পদক্ষেপ

ক্ষুদ্রঋণ এবং ব্যক্তিগত ঋণের জন্য উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের পদক্ষেপ

উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক ক্ষুদ্রঋণ খাতে প্রতিযোগিতামূলক সুদের হার প্রদানের মাধ্যমে ভারতে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করছে, সাশ্রয়ী মূল্যের উপর ফোকাস করে এবং সুবিধাবঞ্চিত সম্প্রদায়কে শক্তিশালী করে তুলতে কৌশলগতভাবে সুদের হার হ্রাস করছে। বর্তমানে, ভারতের ক্ষুদ্রঋণ শিল্পে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে, ক্ষুদ্র উদ্যোক্তা, নিম্ন-আয়ের পরিবার এবং ছোট ব্যবসার জন্য ঋণের ব্যবধান পূরণে ক্ষুদ্র অর্থায়ন ব্যাংক (SFB) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০২৪ সালের জুলাই মাসে, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান নেটওয়ার্ক (MFIN) নিয়ন্ত্রকের পরিবর্তন আনে, ২০২৫ সালের এপ্রিল থেকে ক্ষুদ্রঋণ ঋণগ্রহীতাদের সেবা প্রদানকারী ঋণদাতার সংখ্যা চার এবং তিনে সীমাবদ্ধ করে। গ্রাহকদের অতিরিক্ত ঋণ প্রদান থেকে বিরত রাখতে, দায়িত্বশীল ঋণ প্রদানের প্রচারণার জন্য SFB তাদের ঋণ…
Read More
গ্রীষ্মকালীন পর্যটকদের আগমন বাড়াতে কেরালার একটি সর্বভারতীয় প্রচারণা

গ্রীষ্মকালীন পর্যটকদের আগমন বাড়াতে কেরালার একটি সর্বভারতীয় প্রচারণা

কেরালার পর্যটনের ক্ষেত্রে দেশের পর্যটকরা গুরত্বপূর্ন ভূমিকা পালন করে, তাই এই আগ্রহকে কাজে লাগিয়ে, বিশেষ করে স্কুলের গ্রীষ্মকালীন ছুটির সময় রাজ্য পর্যটন দফতর একটি সর্বভারতীয় প্রচার শুরু করেছে। একটি অ্যাডভেঞ্চারাস গন্তব্য হিসেবে কেরালাকে আরও উন্নত করার জন্য এই বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে আন্তর্জাতিক সার্ফিং, প্যারাগ্লাইডিং এবং মাউন্টেন সাইক্লিং চ্যাম্পিয়নশিপেরও আয়োজন করা হচ্ছে। ভ্রমণপ্রেমীদের জন্য হাউসবোট, ক্যারাভান স্টে, প্ল্যান্টেশন ভিজিট, জঙ্গল রিসোর্ট, হোমস্টে, আয়ুর্বেদ-ভিত্তিক সুস্থতা, ট্রেকিং এবং গ্রামাঞ্চলে পায়ে হেঁটে ঘোরার মতো বিভিন্ন অভিজ্ঞতার ক্ষেত্রে এই রাজ্য সত্যিই অনন্য। ২০২২ সাল থেকেই পর্যটক শিল্পে এক ব্যাপক গতি লক্ষ্য করা গেছে, ২০২৪-এর প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) মোট ১,০৮,৫৭,১৮১ জন দেশীয় পর্যটক এখানে এসেছেন…
Read More
১১ লাখ টাকার গাঁজা উদ্ধার করলেন মালদার জি আর পি

১১ লাখ টাকার গাঁজা উদ্ধার করলেন মালদার জি আর পি

ট্রলি ব্যাগে করে প্রায় ১১ লক্ষা টাকার গাঁজা পাচারের পথে দুইজনকে গ্রেপ্তার করল মালদা জি আর পি।ধৃত দুইজন ট্রলি ভর্তি গাঁজা নিয়ে মালদা টাউন স্টেশনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় মালদা জিআরপি গোপন সূত্রে খবর পেয়ে দুইজনকে আটক করে তল্লাশি চালাতে উদ্ধার হয় ২৭,২৪৩ কেজি গাঁজা। জিআরপি সুত্রে জানা গিয়েছে,ধৃত দের নাম ঝন্টু সরকার (৩৫)।বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগর পাড়া থানার নরসিংহপুর গ্রামে। অপর জনের নাম গোবিন্দ উপাধ্যায় (৩৩)। বাড়ি দক্ষিণ দিল্লির বাদারপুর থানার ফিটু রোড এলাকায়।উদ্ধার করা গাঁজা দিল্লিতে পাচার করা হতো বলে জিআরপি সূত্রে জানা গিয়েছে। জি আর পি আই সি প্রশান্ত রায় জানান, ধৃতরা এদের মালদা টাউন স্টেশনে দাঁড়িয়ে…
Read More
চা বাগান থেকে উদ্ধার ১৪ ফুট লম্বা অজগর সাপ

চা বাগান থেকে উদ্ধার ১৪ ফুট লম্বা অজগর সাপ

কখনও চিতাবাঘ, কখনো আবার জঙ্গলি বাইশন যদিও ডুয়ার্সের চা বাগানে বন্যপ্রাণীর আগমন নতুন কিছু নয়। তবে এবার হাতি বা চিতাবাঘ কিছুই নয়, এবার বিশাল আকৃতির অজগর সাপের আগমনে চাঞ্চল্য ছড়াল ডুয়ার্সের চুলচা চা বাগানে। মঙ্গলবার ডুয়ার্সের মাটিআলী ব্লকের চুলছা চা বাগান এলাকা থেকে উদ্ধার হল একটি ১৪ ফুট দীর্ঘের অজগর সাপ। মঙ্গলবার চা বাগানে চা শ্রমিকরা হাসপাতাল সংলগ্ন এলাকায় সাপটিকে দেখতে পায়। এরপর আচমকা এভাবে অজগর দেখে রীতিমত আঁতকে ওঠেন তাঁরা। খবর চাউর হতেই এলাকায় ভিড় করেন এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় খুনিয়া রেঞ্জের বন কর্মীদের। বন কর্মীরা চালসার সর্ব প্রেমী দিবস রাই কে সঙ্গে নিয়ে আসেন অজগর সাপটিকে উদ্ধার…
Read More
নন-স্টপ ক্রিকেট উপভোগ করুন ভি-এর নতুন ১০১ টাকার প্যাকের সাথে

নন-স্টপ ক্রিকেট উপভোগ করুন ভি-এর নতুন ১০১ টাকার প্যাকের সাথে

টি-টোয়েন্টি লিগে রোমাঞ্চকর ম্যাচ স্ট্রিমিংয়ের জন্য ফ্যানরা উন্মুখ হয়ে রয়েছে, তাই ভি তার প্রিপেইড গ্রাহকদের জন্য ডেটার সেরা প্যাক হাজির করেছে। এই সুবিধার সাথে তারা অনন্য ডেটা অভিজ্ঞতা এবং জিও হটস্টারের একটি বান্ডেল ফ্রি সাবস্ক্রিপশনও উপভোগ করতে পারবেন। এই সিজেনে তিনটি নতুন রিচার্জ চালু হওয়ার সাথে ভি গ্রাহকরা নিরবচ্ছিন্ন ক্রিকেট অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন, যা দুর্দান্ত মূল্য এবং সুবিধা অফার করবে। রিচার্জের বিকল্পগুলির মধ্যে রয়েছে ১০১ টাকায় ৩ মাসের জিও হটস্টার (মোবাইল) সাবস্ক্রিপশন, ৫ জিবি ডেটা। ৩৯৯ টাকায় রয়েছে আনলিমিটেড কল + রাত ১২টা-দুপুর ১২টা আনলিমিটেড ডেটা + অতিরিক্ত ২ জিবি দৈনিক ডেটা। অন্যদিকে ২৩৯ টাকায় আছে আনলিমিটেড কল +…
Read More
আধুনিকতার ছোঁয়ায় তৈরী টয়োটার নতুন আরবান ক্রুজার টাইসর

আধুনিকতার ছোঁয়ায় তৈরী টয়োটার নতুন আরবান ক্রুজার টাইসর

টয়োটা আরবান ক্রুজার টাইসর একেবারে একটি নতুন গতিশীল এসইউভি যা স্টাইল, উন্নত বৈশিষ্ট্য এবং কার্যক্ষমতা মিশ্রণ। যেসব গ্রাহকরা মর্যাদা এবং ব্যবহারিকতার উভয়ই সন্ধান করছেন তাদের জন্য এটি একটি আদর্শ পছন্দ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।  গাড়িটিতে ১.০ লিটার টার্বো, ১.২ লিটার পেট্রোল এবং ই-সিএনজি পাওয়ারট্রেন বিকল্প রয়েছে, যার প্রতিটির নিজস্ব অনন্য বৈশিষ্ট্য রয়েছে। এটি একটি অনন্য ড্রাইভিং অভিজ্ঞতা প্রদান করে, যার মধ্যে আছে ৫-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। এর জ্বালানি দক্ষতা ম্যানুয়ালের জন্য ২১.৫* কিমি/লিটার থেকে শুরু করে অটোমেটিকের জন্য ২০.০* কিমি/লিটার পর্যন্ত। টাইসর এক্সটেরিওর অ্যারোডাইনামিক ডিজাইনে তৈরী। অতিরিক্ত সুরক্ষার জন্য টাইসরে বডি ক্ল্যাডিং, একটি হাই মাউন্ট স্টপ…
Read More
কামাখ্যাগুড়ি হাই স্কুল মাঠে প্রাতঃ ভ্রমণকারীদের উদ্যোগে গীতা পাঠ ও মহাপ্রভুর ভোগ বিতরণের আয়োজন

কামাখ্যাগুড়ি হাই স্কুল মাঠে প্রাতঃ ভ্রমণকারীদের উদ্যোগে গীতা পাঠ ও মহাপ্রভুর ভোগ বিতরণের আয়োজন

স্থানীয় কামাখ্যাগুড়ি হাই স্কুল মাঠে প্রাতঃ ভ্রমণকারীদের উদ্যোগে এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ এবং মহাপ্রভু শ্রীচৈতন্যের ভোগ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি শুরু হয় সকাল ১০ টা থেকে, পবিত্র গীতা পাঠের মাধ্যমে। গীতার বিভিন্ন শ্লোক পাঠ করেন এবং তাদের তাৎপর্য ব্যাখ্যা করেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই পাঠে বহু প্রাতঃ ভ্রমণকারী এবং স্থানীয় মানুষ অংশ নেন। এরপর, মহাপ্রভু শ্রীচৈতন্যের উদ্দেশ্যে নিবেদিত ভোগ বিতরণ করা হয়। এই ভোগে অন্ন, লাবড়া, ডাল, তরকারি , পায়েস এবং বিভিন্ন ফল ছিল। স্থানীয় বাসিন্দারা এই প্রসাদ গ্রহণ করে নিজেদের ধন্য মনে করেন।অনুষ্ঠানের আয়োজকরা জানান, "প্রতিদিনের প্রাতঃ ভ্রমণে আমরা শরীরচর্চার…
Read More
আলুর ন্যায্যমূল্য না পাওয়ায় চিন্তিত কৃষকরা

আলুর ন্যায্যমূল্য না পাওয়ায় চিন্তিত কৃষকরা

মাথায় হাত আলু চাষীদের। এমনিতেই আলুর দাম তলানিতে, আম আদমির 'পৌষমাস', চাষিদের 'সর্বনাশ', কী হবে। আলু চাষ করে বিরাট ক্ষতির মুখে বাংলার কৃষকরা। ১ মার্চ থেকে রাজ্যের বেশির ভাগ কোল্ডস্টোর খুলে গিয়েছে। তারপরেই জমিতে আলুর দাম কম থাকায় সমস্যায় পড়েছে কৃষকরা। এবার আলুর ফলন ভালই হবে বলেই মনে করেছেন কৃষক থেকে ব্যবসায়ীরা। আলুর বাজারে একটা কথা চালু আছে। সেটা হল ফলন ভাল হলে দাম হবে না। ফলন কম হলেই দাম পাওয়া যায়। এখনও পর্যন্ত যা খবর, তাতে এবার আলুর ফল ভাল হবে অনেকেই মনে করেছেন। বিঘে প্রতি 100 থেকে 120 বস্তা। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই  ৬০ থেকে…
Read More
আদালতের তরফে পাঠানো হলো সমন

আদালতের তরফে পাঠানো হলো সমন

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই দীর্ঘ ২ বছরের বেশি সময় ধরে জেলবন্দী রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি নেতা অরুণ হাজরাকে সমন পাঠানোর নির্দেশ দিল CBI-এর বিশেষ আদালত। জানা যাচ্ছে, একমাসের মধ্যে তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর চার্জশিটে উল্লেখ করা হয়েছিল, এজেন্ট দিয়ে চাকরি বিক্রির নামে মোট ৭৮ কোটি টাকা বাজার থেকে তুলেছিলেন অরুণ হাজরা। সিবিআই সূত্রের দাবি ওই টাকার বেশিরভাগটাই…
Read More
আবারও এক অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে

আবারও এক অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বিগত প্রায় এক বছর ধরে জেলবন্দি সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহান। সম্প্রতি তাঁর বিরুদ্ধেই জেল থেকে ফোন করে এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সন্দেশখালির সরবেড়িয়া নিবাসী মণ্ডল পরিবার এই অভিযোগ এনেছে। সেকথা সামনে আসতেই পাল্টা বিস্ফোরক অভিযোগ করলেন শাহজাহানের স্ত্রী। জেলবন্দি শাহজাহানের বিরুদ্ধে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ আনেন রবিন মণ্ডল নামের এক ব্যবসায়ী। তাঁদের জমি দখল করেই সরবেড়িয়ায় শেখ শাহজাহান মার্কেট বানানো হয়েছে বলে অভিযোগ। রবিন দাবি করেন,…
Read More