Blog

নয়া মোড় নিল নিয়োগ দুর্নীতি মামলা

নয়া মোড় নিল নিয়োগ দুর্নীতি মামলা

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতিতে ফের নয়া মোড়! বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানিতে আদালতে বিস্ফোরক তথ্য দিয়েছে সিবিআই। রাজনৈতিক প্রভাবশালীদের আতসকাঁচের নিচে আনা হবে। একে একে রাজনৈতিক প্রভাবশালীদের এবার জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই। এমনটাই সূত্রের খবর। ২০২২ থেকে শুরু করে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। একের পর এক গ্রেফতারি হয়েছে হেভিওয়েটরা। তালিকায় ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক মানিক ভট্টাচার্য, বিধায়ক জীবনকৃষ্ণ সাহারা। যদিও তাদের মধ্যে অনেকেই এখন জামিনে…
Read More
উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলো জগদ্দলে

উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলো জগদ্দলে

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল জগদ্দল। দেদার বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ হয়ে সাগর দত্ত হাসপাতালে ভর্তি একজন ব্যক্তি। তাঁর অভিযোগ, ব্যারাকপুরে প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংই গুলি চালিয়েছেন। সেই নিয়ে ইতিমধ্যেই পদ্ম নেতাকে দু’টি নোটিশ পাঠিয়েছে পুলিশ। এই আবহে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি। জগদ্দলের মেঘনাদ জুটমিল এলাকা তেতে ওঠে। অর্জুন সিংয়ের বাড়ির সামনেও গুলি-বোমা ছোঁড়ার অভিযোগ ওঠে। ঘটনাস্থল থেকে দু’টি গুলির খোল উদ্ধার হয়েছে। গুলিবিদ্ধ এক ব্যক্তি হাসপাতালে ভর্তি। তিনি পদ্ম নেতার বিরুদ্ধে…
Read More
বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল আলু বোঝাই ১২ চাকার ট্রাক

বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল আলু বোঝাই ১২ চাকার ট্রাক

মাথাভাঙ্গার পচাগর মোড় এলাকার ঘটনা। ঘটনায় বাইক চালক সামান্য আঘাত পান। তবে এই ঘটনায় লরি চালক এবং খালাসীকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পরবর্তীতে তাদের কোচবিহার মেডিকেল কলেজে রেফার করা হয়। স্থানীয় মানুষজন বিকট আওয়াজ শুনে রাস্তায় বেরিয়ে দেখেন একটি ১২ চাকার আলু বোঝাই লরি উল্টে পড়েছে। তৎক্ষণাৎ স্থানীয় লোকজন মাথাভাঙ্গা পুলিশ এবং দমকল বিভাগকে খবর দেন ঘটনাস্থলে দমকল বিভাগ পুলিশ এবং সাধারণ মানুষের তৎপরতায় জেসিপির সাহায্যে গাড়িটিকে সোজা করে গাড়ির চালক ও খালাসীকে উদ্ধার করেন তারা। এরপর মাথাভাঙা হাসপাতালে নিয়ে গেলে তাদের আঘাত গুরুতর দেখে সেখান থেকে কোচবিহার মেডিকেল কলেজ স্থানান্তরিত করা হয় তাঁদের। এবং লরিটিকে উদ্ধার…
Read More
জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে শুরু হলো বাৎসরিক উৎসব

জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে শুরু হলো বাৎসরিক উৎসব

জানা গেছে এই উৎসব উপলক্ষে দেশের আর এই উপলক্ষে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের আশ্রম থেকে মহারাজেরা এসেছেন তাদের মূল্যবান বক্তব্য রাখতে। এখানে যুবদের চরিত্র গঠন সহ বিভিন্ন বিষয়ে মূল্যবান বক্তব্য রাখবেন মহারাজেরা। আর তা শুনতেই সকাল থেকে ভক্তদের ঢল নামলো আশ্রমে। ভক্তদের পাশাপাশি বিভিন্ন স্কুল থেকে পড়ুয়ারা উপস্থিত হয়েছে আশ্রমে। আগামী ৩ দিন ধরে চলবে নানাবিধ অনুষ্ঠান।
Read More
নিষ্ক্রিয় হতে চলেছে বেশ কিছু রেশন কার্ড

নিষ্ক্রিয় হতে চলেছে বেশ কিছু রেশন কার্ড

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে। পশ্চিমবঙ্গে তবে ইদানিং রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে চালু করা হয়েছে আধার-বায়োমেট্রিক ব্যবস্থা। তারপর থেকে পশ্চিমবঙ্গে রেশন কার্ডের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। সরকারের অন্তর্গত প্রায় ১০ কোটি ৬০ লক্ষ ডিজিটাল রেশন কার্ড চালু ছিল। কিন্তু আধার-বায়োমেট্রিক ব্যবস্থা চালু হওয়ার পর বৈধ রেশন কার্ডের সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি ১২ লক্ষ। দীর্ঘদিন ধরে ব্যবহার না করার কারণে বাকি রেশন…
Read More
অবশেষে বৃদ্ধি পেলো বেতন

অবশেষে বৃদ্ধি পেলো বেতন

দীর্ঘদিন ধরে চলছে আন্দোলন। অবশেষে সফল হলো আন্দোলন। বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সম্প্রতি রাজ্যের অস্থায়ী বাসচালকদের বেতন বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। দীর্ঘ আট বছর পর চুক্তিভিত্তিক সরকারি বাসচালকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীর্ঘ দিনের দাবি পূরণ হল। এতদিন চাকরিতে ঢুকলেই ড্রাইভার পদে সর্বনিম্ন বেতন ছিল ১৩ হাজার ৫০০ টাকা। এবার তা বেড়ে হল ১৬ হাজার টাকা। চুক্তিভিত্তিক বাস ড্রাইভারদের সর্বোচ্চ বেতন হল ৩৮ হাজার টাকা। কর্মজীবনের মেয়াদ অনুযায়ী পাঁচটি ভাগে ড্রাইভারদের বেতন বৃদ্ধি স্থির করেছে নবান্ন। বাসচালকদের পাঁচ থেকে ২০ বছরের মধ্যে বিভিন্ন পর্যায়ে মাসিক বেতন সুনির্দিষ্ট হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবের আবহে…
Read More
পশ্চিমবঙ্গ সরকারের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ভি

পশ্চিমবঙ্গ সরকারের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ভি

ভারতের অন্যতম টেলিকম কোম্পানি, ভি এই রাজ্যের MSME গুলির ডিজিটাল রূপান্তরের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য রপ্তানি উন্নয়ন সমিতি (WBSEPS) এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই উদ্যোগের লক্ষ্য VIL-এর "Ready for next" প্রোগ্রামের মাধ্যমে ডিজিটাল বৈষম্য দূর করা এবং প্রতিযোগিতামূলকতাকে বাড়িয়ে তোলা। ২০২২ সালে চালু হওয়া ভি বিজনেসের "রেডি ফর নেক্সট" প্রোগ্রামের লক্ষ্য হল মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ (এমএসএমই) কে তাদের ডিজিটাল রূপান্তরের যাত্রায় সহায়তা করা। প্রতিষ্ঠার পর থেকে, "রেডি ফর নেক্সট" ডিজিটাল মূল্যায়ন টুলটি উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখেছে, ১.৯ লক্ষেরও বেশি এমএসএমই তাদের ডিজিটাল পরিপক্কতা মূল্যায়ন করেছে। ভি বিজনেস ডিজিটাল মূল্যায়ন সরঞ্জাম, শিক্ষামূলক উপকরণ এবং স্থানীয় ভাষার প্রশিক্ষণ প্রদানের…
Read More
পরিবর্তিত ঋতুতে আয়ুর্বেদের উপর ভিত্তি করে সুস্থতা বজায় রাখুন

পরিবর্তিত ঋতুতে আয়ুর্বেদের উপর ভিত্তি করে সুস্থতা বজায় রাখুন

শীতকাল থেকে বসন্তকালে রূপান্তরিত হওয়ার সময় সঠিক ডায়েট বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে অসুস্থতার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায় বিশেষ করে বাত, পিত্ত এবং কফ দোষগুলির ক্ষেত্রে। ফলে আয়ুর্বেদিকভাবে ঋতুগত ভারসাম্যহীনতা রোধ করতে ঘরে তৈরি ঘি, ভেজিটেবিল স্যুপ, মৌসুমি শাকসবজি এবং প্রোটিনের প্রাকৃতিক উৎস, যেমন এক মুঠো অ্যালমন্ড খাওয়া জরুরি। ৭ দিনের একটি পরিকল্পিত আয়ুর্বেদিক ডায়েট পুষ্টিকর, সুস্বাদু খাবার সরবরাহ করতে পারে এবং মৌসুমি অসুস্থতা প্রতিরোধ করতে পারে। তবে, মনে রাখা দরকার প্রত্যেকের শারীরিক ইমিউনিটি আলাদা, তাই নিজস্ব চাহিদার উপর ভিত্তি করে অ্যালমন্ড এবং তাজা সবজির সালাদ উপভোগ করুন। ঋতু পরিবর্তনের জন্য ডঃ মধুমিতা কৃষ্ণন সাত দিনের আয়ুর্বেদিক ডায়েট…
Read More
নয়া উদ্যোগ সকারের তরফে

নয়া উদ্যোগ সকারের তরফে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রাজ্যের গ্রাম পঞ্চায়েত স্তরে আর্থিক লেনদেনের বিষয়ে স্বচ্ছতা আনতে এবার এক অভিনব পদক্ষেপ নিচ্ছে নবান্ন। সরকারের বিভিন্ন প্রকল্প ছাড়াও ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার বিরুদ্ধেও হামেশাই উঠে আসে ‘রাজস্ব ফাঁকি’ দেওয়ার অভিযোগ। এবার এই অভিযোগ ঠেকাতেই নতুন অর্থবছর থেকে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার আয় ব্যয়ের উপর সজাগ দৃষ্টি রাখতে চলেছে নবান্ন। আজকের এই ডিজিটাল যুগেও এখনও পর্যন্ত জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত স্তরে হাতে লেখা রসিদের ওপরের ভিত্তি করেই লেনদেন…
Read More
“মার্দ” থেকে “আদমি”: পুরুষদের চিত্রায়নে এএসসিআই-এর রিপোর্ট

“মার্দ” থেকে “আদমি”: পুরুষদের চিত্রায়নে এএসসিআই-এর রিপোর্ট

অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়ার একাডেমি (এএসসিআই) "ম্যানিফেস্ট: ম্যাসকুলিনিটিজ বিয়ন্ড দ্য মাস্ক" শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করেছে, যা সমাজ এবং মিডিয়াতে পুরুষত্বের পরিবর্তিত চিত্রের কথা তুলে ধরেছে। আইসিএএস গ্লোবাল ডায়ালগস সামিটের সময় এএসসিআই একাডেমির গ্লোবাল আড্ডায় প্রকাশিত এই গবেষণাটি পুরুষদেরকে আরও বৈচিত্র্যময় চিত্রায়নের জন্য আহ্বান জানায়। এটি দিয়াগো, হিন্দুস্তান ইউনিলিভার মন্ডেলেজ, নেসলে, সিপ্লা হেলথ, কোকা-কোলা, কোলগেট, গেমস২৪X৭, পেপসিকো, পিঅ্যান্ডজি, কেনভ্যু, বাজাজ অটো এবং ড্রিম স্পোর্টস দ্বারা সমর্থিত। রিপোর্টটি ঐতিহ্যবাহী পুরুষতন্ত্রের "ক্রাইসিস" মোকাবেলা করে, সামাজিক পরিবর্তন এবং লিঙ্গ সমতার মধ্যে পুরুষদের ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরেছে। একই সাথে, অন্তর্ভুক্তির জন্য বিকল্প পথগুলি গবেষণা করেছে।   "ম্যানিফেস্ট: ম্যাস্কুলিনিটিজ বিয়ন্ড দ্য মাস্ক" হল…
Read More
বিশ্ব জল দিবসে নটরাজ পাইপসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ সৌরভ গাঙ্গুলির

বিশ্ব জল দিবসে নটরাজ পাইপসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ সৌরভ গাঙ্গুলির

পিই এবং ইউপিভিসি পাইপিং সলিউশনের শীর্ষস্থানীয় সরবরাহকারী নটরাজ পাইপস ক্রিকেট কিংবদন্তি সৌরভ গাঙ্গুলিকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। বিশ্ব জল দিবসে কলকাতার তাজ বেঙ্গলে এক প্রেস কনফারেন্সে এই সহযোগিতার কথা ঘোষণা করা হয়েছে। কোম্পানির লক্ষ্য এই সেক্টরে স্থিতিশীলতা এবং পরিকাঠামো উন্নয়ন। এই উদ্যোগ 'বিকশিত ভারত' -এর দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে। নটরাজ পাইপস জল, পয়ঃনিষ্কাশন এবং গ্যাস পরিবহনের জন্য নিরাপদ, সীসা-মুক্ত এবং টেকসই পাইপিং সিস্টেম তৈরি করে থাকে। কোম্পানিটি তার উৎপাদন ক্ষমতা সম্প্রসারণ করছে এবং এমডিপিই গ্যাস পাইপলাইনের ওপর কাজ করছে। সৌরভ গাঙ্গুলি এই সহযোগিতা সম্পর্কে তার উৎসাহ প্রকাশ করেছেন। নটরাজ পাইপসের সিইও রোহিত আগরওয়াল ব্র্যান্ডের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, "আমাদের…
Read More
জলপাইগুড়ি সোনাউল্লা বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান

জলপাইগুড়ি সোনাউল্লা বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান

সেই উপলক্ষে স্কুল পড়ুয়াদের নিয়ে এক বসেআঁকো, কুইজ এবং আবৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গনে। এই বসে আঁকো প্রতিযোগিতাটিতে দুইশতাধিক ছাত্রছাত্রীরা  অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ক বিভাগ যেমন খুশি আঁকো। এখানে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। এরপর ছিল খ বিভাগের তৃতীয় থেকে চতুর্থ শ্রেণির জন্য বিষয় ছিল আমাদের বিদ্যালয়। বিভিন্ন বিভাগে এই অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখানে বিষয়বস্তু ছিল পরিবেশ সচেতনতায় ছাত্র-ছাত্রীদের ভূমিকা। এদিন বহু ছাত্র ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
Read More
পাচারের আগে গাঁজা উদ্ধার করল এস টি এফ

পাচারের আগে গাঁজা উদ্ধার করল এস টি এফ

কোচবিহারে বাবুরহাট ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে একটি পিকআপ ভ্যান আটক করে এসটিএফ। এরপর সেই পিক আপ ফ্যান থেকে প্রায় ৩৫৪ কেজি গাজা উদ্ধার হয়। মোট ৩৭ টি কার্টুনের মধ্যে এই গাঁজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ‌ পুলিশ সূত্রের খবর অনুযায়ী কোচবিহারের আকরাহাট সংলগ্ন এলাকা থেকে এই গাজা নিয়ে চিলাখানার উদ্দেশ্যে যাওয়া হচ্ছিল। পরবর্তীতে সেখান থেকে বিভিন্ন জায়গায় এই গাঁজা পাচার করা হতো বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রের খবর অনুযায়ী এই গাঁজার আনুমানিক মূল্য ১০ লাখ টাকারও বেশি। এর পিছনে কোন চক্র রয়েছে বা আরো কিছু জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে…
Read More
মদের দোকান বন্ধ রাখার দাবিতে আন্দোলনে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ

মদের দোকান বন্ধ রাখার দাবিতে আন্দোলনে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ

আগামী ৬ই এপ্রিল সমগ্র দেশে মহা শ্রদ্ধার সাথে পালিত হবে রাম জন্মৎসব। দিকে দিকে শোভাযাত্রায় মুখর হবে হিন্দু ধর্মীয় মানুষেরা। এই দিনটি যাতে সুষ্ঠুভাবে পালিত হয়, যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মদের দোকান বন্ধের দাবি তোলেন বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। শিলিগুড়িতে বুধবার এই মহা মঞ্চের পক্ষ থেকে আবগারি দপ্তরে স্মারকলিপির প্রদান করা হয় ১২ ঘন্টা মদের দোকান বন্ধের দাবিতে। মহা মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে,তবে  এখনো কোনো সদুত্তর মেলেনি রাজ্য সরকারের পক্ষ থেকে। যদি তাদের দাবিকে কোন গুরুত্ব দেওয়া না হয় তাহলে রামনবমীর দিন নিজেরাই মদের দোকান বন্ধ করতে…
Read More