Blog

ক্ষোভ প্রকাশ করলেন পুরসভার মেয়র

ক্ষোভ প্রকাশ করলেন পুরসভার মেয়র

বারংবার নিষেধ সত্বেও, মানা হচ্ছে না নিষেধাজ্ঞা। শহরের বুকে একাধিক বহুতল হেলে যাওয়া থেকে শুরু করে অবৈধ নির্মাণ, সামনে এসেছে বহু ঘটনা, চাপে পড়েছে কলকাতা পুরসভা। এই আবহে অবৈধভাবে জমি দখলের ঘটনায় অভিযোগের তীর কেএমসির এক প্রাক্তন অ্যাসসি কালেক্টরের বিরুদ্ধে! অভিযোগ কানে আসতেই ক্ষোভ প্রকাশ করেন মেয়র ফিরহাদ হাকিম। গত ৭ ফেব্রুয়ারি টক টু মেয়র অনুষ্ঠানে ফোন করেছিলেন ডায়মন্ড হারবার রোডের বেহালা থানার অধীন অঞ্চলের শুভাশিস দত্ত নামের একজন বাসিন্দা। তিনি অভিযোগ করেন, অবৈধভাবে তাঁর সম্পত্তি দখল করা হয়েছে। একথা শোনার পরেই মেয়র ফিরহাদ প্রশ্ন করেন, এই ধরণের ঘটনা কেন ঘটেছে? সেই সঙ্গেই তদন্তের নির্দেশ দেন তিনি। সেই তদন্তের প্রাথমিক…
Read More
বিরাট উদ্যোগ সরকারের তরফে

বিরাট উদ্যোগ সরকারের তরফে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী একাধিক। এর অধীন উপভোক্তাদের টাকা দিতে বিপুল অর্থ খরচ হয় সরকারের। তবে সেই নিরিখে আয়ের উৎস সেভাবে বৃদ্ধি পাচ্ছে না বলে অভিযোগ বিরোধীদের। এই আবহে এবার উপার্জন বাড়াতে বিরাট উদ্যোগ নিল সরকার। আগামী কয়েক বছরের মধ্যেই রাজ্যের বুকে কমপক্ষে ৪-৫টি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার কথা ভাবছে সরকার পক্ষ। এই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি নির্মাণের খরচ সামলাতে প্রত্যেকটি পিপিপি মডেলে গড়ে তোলা হবে। পরবর্তীতে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হলে একদিকে যেমন রাজ্যে বিদ্যুতের জোগান…
Read More
সাত দফা দাবি নিয়ে এ আই ডি এস ওর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযান

সাত দফা দাবি নিয়ে এ আই ডি এস ওর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযান

চার বছরের ডিগ্রী কোর্স বাতিল, গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা, বিশ্ববিদ্যালয় ও অন্তর্গত কলেজগুলোর সার্বিক পরিকাঠামোর উন্নয়নের দাবি সহ ৭ দফা দাবিতে আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযান করে এ আই ডি এস ও। শিলিগুড়ির কাছে শিব মন্দিরের মেডিকেল মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে মিছিলটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালযয়ে যায়। এআইডিএস ওর এই অভিযানের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি কোচবিহার উত্তরবঙ্গ বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা আসে। কোনরকম গন্ডগোল ঝামেলা এড়াতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।
Read More
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে অ্যান্টি-রেবিস ভ্যাকসিন না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে অ্যান্টি-রেবিস ভ্যাকসিন না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের

জলাতঙ্কের প্রতিষেধক নেই জলপাইগুড়ি মেডিক্যালে। কুকুর, বিড়াল, বাঁদর কামড় বা আঁচরে জখম রোগীদের আজ সকাল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন না পেয়ে চরম বিপাকে পড়েছেন রোগীরা। জলাতঙ্কের প্রতিষেধক নেই জলপাইগুড়ি মেডিক্যালে। কুকুর, বিড়াল, বাঁদর কামড় বা আঁচরে জখম রোগীদের আজ সকাল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন না পেয়ে চরম বিপাকে পড়েছেন রোগীরা। প্রতিদিন জলপাইগুড়ি মেডিক্যালে কুকুর, বিড়াল, বাঁদরের কামড়, আঁচরে জখম শতাধিক মানুষ ভ্যাকসিন নিতে আসেন। অথচ আজ সকাল থেকে সেই ভ্যাকসিন না পেয়ে চরম ক্ষুব্ধ তাঁরা। কেন ভ্যাকসিন নেই তা নিয়ে মেডিক্যালের কর্তব্যরত নার্স ক্যামেরার সামনে বলতে না চাইলেও তিনি জানাচ্ছেন কয়েকদিন থেকে ভ্যাকসিন সরবরাহের…
Read More
বাজেট অধিবেশন অনুষ্ঠিত হলো শিলিগুড়ি মহকুমা পরিষদের

বাজেট অধিবেশন অনুষ্ঠিত হলো শিলিগুড়ি মহকুমা পরিষদের

অনুষ্ঠিত হলো শিলিগুড়ি মহকুমা পরিষদের বাজেট অধিবেশন। মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের শভাকক্ষে এই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এদিন এই বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, সহকারি সভাধিপতি রমা রেশমি এক্কা, শিলিগুড়ি মহকুমা পরিষদের সচিব ইউটন শেরপা সহ অন্যান্যরা। এদিন বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। তিনি বলেন, ২০২৫-২৬ এর বাজেট 130 কোটি টাকা আজ ধার্য করা হলো। যেই বাজেটের টাকা দিয়ে মূলত শিক্ষা-স্বাস্থ্য ও সুন্দর্যনের ওপর বিশেষ কাজ করবে শিলিগুড়ি মহকুমা পরিষদ। এছাড়াও গ্রাম এলাকাকে বিশেষভাবে উন্নতিকরণ করা হবে। চেষ্টা করা হবে কিছু গ্রাম পঞ্চায়েত কে মডেল হিসেবে তৈরি করা। পাশাপাশি…
Read More
ইউজিইট ২০২৫, ১০ মে হবে এবছরের COMEDK ইউনি-গজ প্রবেশিকা পরীক্ষা

ইউজিইট ২০২৫, ১০ মে হবে এবছরের COMEDK ইউনি-গজ প্রবেশিকা পরীক্ষা

কর্ণাটকের মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং ডেন্টাল কলেজে ভর্তির প্রবেশিকা পরীক্ষা COMEDK ইউনি-গজ ইউজিইট ২০২৫-এর দিন ঘোষণা করা হয়েছে। এই পরীক্ষাটি শনিবার, ১০ মে, ২০২৫ তারিখে হবে এবং এই পরীক্ষায় পাশ করলে কর্ণাটকের ১৫০ টিরও বেশি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ভারত জুড়ে ৫০টির বেশি স্বনামধন্য বেসরকারি, সেলফ-ফিন্যান্সড এবং ডিমড-টু-বি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া যাবে। অনলাইনে পরীক্ষাটি ভারতের ২০০টির বেশি শহরে আয়োজিত হবে, ৪০০ টিরও বেশি পরীক্ষা কেন্দ্র কভার করবে, যেখানে ১,২০,০০০ জনেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় বসবে। সমগ্র ভারতের শিক্ষার্থীরা ৩ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে ১৫ মার্চ, ২০২৫ এর মধ্যে http://www.comedk.org বা http://www.unigauge.com এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জমা করতে পারবে। COMEDK কর্ণাটক জুড়ে…
Read More
ব্রাজিল লিজেন্ডস বনাম ভারত অল-স্টারস ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ মার্চ

ব্রাজিল লিজেন্ডস বনাম ভারত অল-স্টারস ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ মার্চ

ভারতের ফুটবল ভক্তরা এক অনন্য আনন্দের জন্য অপেক্ষা করে রয়েছেন। ২০০২ সালের ফিফা বিশ্বকাপ বিজয়ী ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তিরা ৩০শে মার্চ, ২০২৫ তারিখে চেন্নাইয়ের আইকনিক জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এক ঐতিহাসিক ম্যাচে ইন্ডিয়া অল-স্টারস দলের মুখোমুখি হতে চলেছেন। রোনালদিনহো, কাফু, রিভালদো এবং কোচ দুঙ্গার মতো আইকনিক খেলোয়াড়দের নিয়ে গঠিত ব্রাজিলিয়ান দলটি কিংবদন্তি কোচ প্রশান্ত ব্যানার্জির নেতৃত্বে ইন্ডিয়া অল-স্টারস দলের বিপরীতে লড়বে। ভারতীয় দলে থাকবেন মেহতাব হোসেন, আলভিতো ডি'কুনহা এবং সৈয়দ রহিম নবী সহ দেশের কয়েকজন বিখ্যাত ফুটবলার। এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি ভারতের ফুটবল ভক্তদের জন্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা নিয়ে আসবে। তাদের দক্ষতা, মেজাজ এবং আবেগের জন্য পরিচিত ব্রাজিলিয়ান কিংবদন্তিরা ভারতীয় ভক্তদের সামনে…
Read More
সফলভাবে সমাপ্ত হল ইলেক্রামা

সফলভাবে সমাপ্ত হল ইলেক্রামা

ইন্ডিয়ান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (IEEMA) দ্বারা আয়োজিত ইলেক্রামা ২০২৫-এর ১৬তম অনুষ্ঠানটি বিশ্বব্যাপী সফলতার সাথে সম্প্রতি শেষ হয়েছে। অনুষ্ঠানটি চলাকালীন প্রায় ১,০০০জন প্রদর্শক এবং ৪০০,০০০ জন ব্যবসায়িক দর্শকের উপস্থিতির সাথে সাথে ২০ বিলিয়ন ডলারের ব্যবসায়িক অনুসন্ধান দেখা গেছে। এর চমৎকার স্কেল এবং প্রভাব বিশ্ব জুড়ে আবেদনের প্রমাণ। এই বছরের ইলেক্রামা অনুষ্ঠানটি একটি উল্লেখযোগ্য শিল্প ইভেন্টের সমাবেশ ছিল, যেখানে ৮০টি দেশের ১৫,০০০ টিরও বেশি B2B সভা এবং ৫০০ টিরও বেশি আন্তর্জাতিক ক্রেতা অংশগ্রহণ করেছিলেন, যা বিশ্বব্যাপী এবং ভারতীয় অংশীদারদের মধ্যে একটি শক্তিশালী সংযোগ গড়ে তুলেছিল, যার ফলে বিশ্বব্যাপী বৈদ্যুতিক বাস্তুতন্ত্রে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসাবে ভারতের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে। অনুষ্ঠানে…
Read More
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে সিভিক ভলেন্টিয়ার বাইকে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে সিভিক ভলেন্টিয়ার বাইকে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন

এডমিট কার্ড ভুলে যাওয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে সিভিক ভলেন্টিয়ার তার বাইকে বসিয়ে  এডমিট কার্ড নিয়ে এসে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন। এমনই চিত্র ইসলামপুর মিলনপল্লী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাজ্যের সর্বত্রই  উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। ইসলামপুর পুলিশ এলার পক্ষ থেকে পুলিশি তৎপরতাও যথেষ্ট রয়েছে। পরীক্ষার্থীদের সহায়তায় তৈরি করা হয়েছে  হেল্প ডেস্ক করা হয়েছে। আজ প্রথম ভাষার পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গিয়েছে। ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ পরীক্ষার সেন্টারে এসে উপস্থিত হন। এরই মধ্যে ইসলামপুরের গুনজুড়িয়ার পাচু রসিয়া হাইস্কুলের এক ছাত্রী তার এডমিট কার্ড ভুলে…
Read More
পশ্চিমবঙ্গ হাড়ি সমাজের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে কলম, জল তুলে দেওয়া হলো

পশ্চিমবঙ্গ হাড়ি সমাজের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে কলম, জল তুলে দেওয়া হলো

পশ্চিমবঙ্গ হাড়ি সমাজের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে কলম, জল তুলে দেওয়া হলো তিস্তা পাড়ের প্রাচীণ স্কুলে। সোমবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এদিন পশ্চিমবঙ্গ হাড়ি সমাজ উন্নয়ন সমিতির দমহনী শাখার পক্ষ থেকে এলাকার প্রাচীণ পলহয়েল স্কুলে পরিক্ষা দিতে আসা ছাত্র ছাত্রীদের হাতে কলম, জল, তুলে দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্য কামনা করা হয়। উল্লেখ্য, হাজরা সম্প্রদায়ের মধ্যে বিশেষত যারা বিভিন্ন অনুষ্ঠানে বাজনা বাজিয়ে থাকেন আজও তাদের দ্বারাই গঠিত করা হয়েছে পশ্চিমবঙ্গ হাড়ি সমাজ উন্নয়ন সমিতি।
Read More
বকেয়া বেতন ও সুযোগ-সুবিধার দাবিতে উত্তাল ডিমডিমা চা বাগান

বকেয়া বেতন ও সুযোগ-সুবিধার দাবিতে উত্তাল ডিমডিমা চা বাগান

আলিপুরদুয়ার : বকেয়া বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা না পাওয়ার প্রতিবাদে উত্তাল ডিমডিমা চা বাগান। সোমবার চা বাগানের শতাধিক শ্রমিক আন্দোলনে শামিল হয়ে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে বকেয়া মজুরি আটকে থাকায় পরিবার চালাতে সমস্যায় পড়ছেন তাঁরা। শুধু তাই নয়, ছুটির টাকা, অবসরপ্রাপ্ত কর্মীদের প্রাপ্য অর্থ, এমনকি কাজের জন্য প্রয়োজনীয় সামগ্রীও মিলছে না বলে অভিযোগ উঠেছে। শ্রমিকদের একাংশের বক্তব্য, কর্তৃপক্ষের গাফিলতির জন্য শ্রমিকরা আজ চরম সংকটে। অবসরপ্রাপ্ত কর্মীদের অনেকেই তাঁদের প্রাপ্য টাকা না পেয়ে অন্যত্র কাজ করতে বাধ্য হচ্ছেন, যা অবিচারের শামিল। বকেয়া অর্থ না মেটালে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। শ্রমিকদের এই আন্দোলন ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।…
Read More
বিপাকে পড়লেন প্রাক্তন শিক্ষামন্ত্রী

বিপাকে পড়লেন প্রাক্তন শিক্ষামন্ত্রী

মাঝে বাকি আর কয়েকটা মাস, তারপর শুরু নির্বাচন। ইতিমধ্যে বিধানসভা নির্বাচনর প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলির। আর শাসকদলের নেতাদের মধ্যে চৰ্চা চলছে টিকিট নিয়ে। কারা নতুন করে টিকিট পাবেন, কোন পুরাতনদের উপর দল ফের ভরসা রাখবেন, কাদের দল টিকিট দেবে ন এইসবই। ২০২২ সাল থেকে তৃণমূলের একের পর এক তাবড় নেতা-মন্ত্রীরা নানা দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন। বেশ কয়েকজন জামিন পেয়েছেন সম্প্রতি। এক মামলায় জামিনে মুক্ত হলেও এখনও জেলেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সর্বোচ্চ আদালত জানিয়েছিল যতদিন মামলার ট্রায়াল চলবে, ততদিন কোনও সরকারি পদে তিনি থাকতে পারবেন না। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের রায়ের ‘১৮-জে’ নম্বর পয়েন্টে এই বিষয়টির উল্লেখ রয়েছে।…
Read More
জামিন পেলেও বিপদ বাড়লো প্রাক্তন ওসির

জামিন পেলেও বিপদ বাড়লো প্রাক্তন ওসির

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডের পরেই সামনে এসেছিল আরজি কর হাসপাতালের আড়ালে ঘটে চলা দুর্নীতির বিষয়টিও। সেই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় গ্রেফতার হয়েছিলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং কলকাতার টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল। যদিও বর্তমানে তারা দুজনেই জামিনে মুক্ত। গ্রেফতারির পর প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলের সিম বাজেয়াপ্ত করেছিল সিবিআই। জামিনে মুক্তির পরেও এখনও সিম ফেরত পাননি তিনি। তাই তার সিম ফেরত দেওয়ার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল অভিজিৎ মন্ডলের পরিবার। শিয়ালদা কোর্টে রিপোর্টে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে। জানানো হয়েছে খুব তাড়াতাড়ি আদালতে এই মামলার…
Read More
পানীয় জল সংকট ঘিরে উত্তেজনা, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

পানীয় জল সংকট ঘিরে উত্তেজনা, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

স্থানীয়দের অভিযোগ, গত সোমবার মহাসড়কের একটি কালভার্ট নির্মাণের সময় পিএইচই-র মূল পাইপলাইন ভেঙে যায়, যার ফলে কয়েক হাজার মানুষ পানীয় জল পাচ্ছেন না। শুক্রবার সকালে শ্রমিকরা কালভার্টের কাজ শুরু করতে এলে স্থানীয়রা প্রতিবাদ জানান এবং দাবি করেন, আগে জলের পাইপ মেরামত করতে হবে। স্থানীয়দের বাধায় দিনভর কাজ বন্ধ থাকে। সন্ধ্যার দিকে নির্মাণকারী সংস্থার প্রতিনিধিরা এলাকায় এলে ক্ষুব্ধ জনতা তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। সংবাদ সংগ্রহ করতে সেখানে যান সাংবাদিক অরুপ দাস। অভিযোগ, তিনি যখন সংস্থার প্রতিনিধিদের বক্তব্য রেকর্ড করছিলেন, তখন তার ক্যামেরায় ধাক্কা মারা হয়। এরপর ফেরার পথে শ্রমিকদের একাংশ তার বাইকে ধাক্কা দেয়, ফলে তিনি রাস্তায় পড়ে গিয়ে পায়ে চোট…
Read More