Blog

দেশি মদ তৈরির বিরূদ্ধে অভিযান

দেশি মদ তৈরির বিরূদ্ধে অভিযান

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার অন্তর্গত বেলাকোবা পুলিশ ফাঁড়ির তথ্য অনুযায়ী, রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের রেঞ্জারবাড়ি এলাকার চণ্ডিকা রায়ের পুত্র আশারু রায়ের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৭০০ লিটার ফার্মেন্টেড ওয়াশ ধ্বংস করা হয় এবং ৬০ লিটার অবৈধ পাতন মদ, ৮টি অ্যালুমুনিয়াম হাড়ি ৮টি অ্যালুমুনিয়াম ফানেল জব্দ করা হয়েছে। আইনের যথাযথ ধারায় অবৈধ কার্যকলাপে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে।
Read More
সংস্কারের পর নবরূপে উদ্বোধন করা হল নিউ জলপাইগুড়ি রেলওয়ে কোর্ট

সংস্কারের পর নবরূপে উদ্বোধন করা হল নিউ জলপাইগুড়ি রেলওয়ে কোর্ট

শিলিগুড়ি : সংস্কারের পর নিউ জলপাইগুড়ি রেলওয়ে কোর্টটি নতুন করে উদ্বোধন করা হয়। আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে বিচারপতি কলকাতা হাইকোর্ট বিশ্বজিৎ বসু, জলপাইগুড়ির জেলা জজ অরুণ কিরণ ব্যানার্জী। এডিআরএম, রেলওয়ে ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ সর্দার।সংস্কারের পর নিউ জলপাইগুড়ি রেলওয়ে কোর্টটি নতুন করে উদ্বোধন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। শনিবার বিচারপতি কোর্টের উদ্বোধনের পাশাপাশি পরিকাঠামো দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। রেলে ঘটে চলা অপরাধ থেকে টিকিট না কেটে সফর সহ বিভিন্ন মামলার শুনানি রেলওয়ে কোর্টে হয়ে থাকে। তথ্য বলছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে প্রতিবছর প্রায় দুই থেকে আড়াই হাজার মামলা রুজু হয়। পাশাপাশি প্রায় সেই সংখ্যক মামলার…
Read More
দীর্ঘদিন ধরে রেশন না পাওয়ায় রেশন ডিলার ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

দীর্ঘদিন ধরে রেশন না পাওয়ায় রেশন ডিলার ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

দীর্ঘদিন ধরেই সময়মতো মিলছে না রেশন সামগ্রী। দিনের পর দিন রেশন না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রাহকরা। এলাকার রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। শনিবার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি শহরের রায়কতপাড়া এলাকায়। ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে সংবাদমাধ্যমকেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয়‌ রেশন গ্রাহকদের অভিযোগ, বেশিরভাগ দিন রেশন দোকান বন্ধ থাকে। শনিবার সকালে রেশন দোকান খোলা রাখার কথা বলা হলেও বেলা সাড়ে দশটা পর্যন্ত দোকান‌ই খোলা হয়নি। আড়াই ঘন্টার বেশি সময় দাঁড়িয়ে থেকে চরম হয়রানি হতে হয় গ্রাহকদের। দাঁড়িয়ে থাকতে হয় বয়স্ক মানুষদের‌ও। অভিযোগ, এক মাসেরও বেশি সময় ধরে কুপন দেওয়া হলেও রেশনের সামগ্রী মিলছে…
Read More
আগামী ২৪ ফেব্রুয়ারি কিষাণ সম্মান নিধি’র ১৯ তম কিস্তির টাকা প্রদান করবেন প্রধানমন্ত্রী মোদি  

আগামী ২৪ ফেব্রুয়ারি কিষাণ সম্মান নিধি’র ১৯ তম কিস্তির টাকা প্রদান করবেন প্রধানমন্ত্রী মোদি  

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি'র ১৯ তম কিস্তির টাকা আগামী ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারের ভাগলপুরের কিষাণ সম্মান সমারোহ থেকে প্রদান করবেন। এই কর্মসূচিতে দেশের ৯ কোটি ৭০ লক্ষের অধিক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিজিটাল পদ্ধতিতে ২২ হাজার কোটি টাকারও বেশি প্রদান করা হবে। ১৯ তম কিস্তিতে রাজ্যের নথিভুক্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৫০ কোটি ৮৬ লক্ষ ৩০ হাজার টাকা হস্তান্তর করা হবে। রাজ্যের কৃষি মহকুমা এবং জেলাগুলিতে এই কিস্তির টাকা প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। অরুন্ধতিনগরস্থিত রাজ্য কৃষি অনুসন্ধান কেন্দ্রে এই অনুষ্ঠানে খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত থাকবেন। আজ সন্ধ্যায় সচিবালয়ে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল…
Read More
শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

শিলিগুড়ি : শিলিগুড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল। বাঘাযতীন পার্কের ভাষা শহিদ স্মারকে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন মেয়র গৌতম দেব। ২১ ফেব্রুয়ারি শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নয়, তা বাঙালির কাছে গর্বের, ইতিহাসকে স্মরণের দিন। এই দিনটি কার্যত কান্না ও উৎসবের মিশেলে জমজমাটভাবে পালিত হয় বাংলাদেশজুড়ে। তবে এপার বাংলাতে, অর্থাৎ পশ্চিমবঙ্গেও ২১ ফেব্রুয়ারি বা ভাষা দিবসের আবেদন কম নয়। পশ্চিমবঙ্গের নানান প্রান্তে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মাতৃভাষা দিবস। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল দিনটি। বছর কয়েক আগেই এখানে ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষার অধিকারের লড়াইয়ে শহিদদের স্মৃতিতে শহিদ স্মৃতি স্মারক স্তম্ভ তৈরি করে পুরসভা। মেয়র পরিষদ সহ…
Read More
চা বলয়ে ভিটে ছাড়া হবার আতঙ্ক, বাড়ছে ভূমিপুত্র বনাম মালিকপক্ষের সংঘাত!

চা বলয়ে ভিটে ছাড়া হবার আতঙ্ক, বাড়ছে ভূমিপুত্র বনাম মালিকপক্ষের সংঘাত!

রাজ্যে সরকার দারা ৩০ শতাংশ চা বাগানের জমি ভিন্ন কাজে ব্যবহারের অনুমোদন দিতেই বাড়ছে মালিক ,শ্রমিক বিরোধ, নিম্নতম মজুরী আদতে ১০ বছরের প্রতারণা, দাবী সিপিআইএমের। বৃহষ্পতিবার সেই বিরোধের আঁচ দেখা যায় ডুয়ার্সের রানিচেরা চা বাগানের বাসী লাইনে, মুখোমুখি বাকবিতণ্ডায় জড়িয়ে পরে মালিক পক্ষ এবং ভূমিপুত্র আদিবাসী জনতা। বাগান কর্তৃপক্ষের দাবী ,যে জমি নিয়ে বিবাদ সেটি চা বাগানের অংশ, এবং যিনি সেই জমিতে চাষবাস করে আসার দাবী করছেন তিনি আদিবাসী হলেও  আদতে চা বাগানের শ্রমিকই নন। যদিও জমিতে বসবাসকারী আদিবাসী পরিবারের সদস্য বিকাশ বারা, বলেন আগেও আমাদের চাষাবাদের জমিতে চা বাগান লাগিয়েছে,বলেছিল বাগানে কাজ দেবে, কিন্তু আজ পর্যন্ত কাজ দেয়নি, এখন…
Read More
বাংলা ভাষার প্রতি অবহেলার বিরূদ্ধে গণ সাক্ষর সংগ্রহ অভিযান ছাত্র পরিষদের

বাংলা ভাষার প্রতি অবহেলার বিরূদ্ধে গণ সাক্ষর সংগ্রহ অভিযান ছাত্র পরিষদের

শুক্রবার ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসের এই বিশেষ দিনে জলপাইগুড়ির বিভিন্ন রাজপথে বাংলা ভাষার প্রতি অবহেলার বিরূদ্ধে গণ সাক্ষর সংগ্রহ করে জাতীয় কংগ্রেস দলের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ। এই প্রসঙ্গে সংগঠণের রাজ্যে সম্পাদক অরিজিৎ নিয়োগী বলেন, যে ভাষাকে রাষ্ট্র সংঘ স্বীকৃতি দিয়েছে যে ভাষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু প্রাণ আত্মাহুতি দিয়েছিল। আজ লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্থানে সেই বাংলা ভাষার প্রতি অবহেলা করার চিত্র , আজ আমরা বাংলা ভাষাকে যথাযথ মর্যাদায় রাজ্যে তথা দেশের সমস্ত প্রান্তে যাতে ব্যাবহার করা হয় তারই দাবী জানাচ্ছি।
Read More
স্কোডা অটো ইন্ডিয়ার প্রথম ‘ব্র্যান্ড সুপারস্টার’ বলিউড পাওয়ারহাউস রণবীর সিং

স্কোডা অটো ইন্ডিয়ার প্রথম ‘ব্র্যান্ড সুপারস্টার’ বলিউড পাওয়ারহাউস রণবীর সিং

স্কোডা অটো ইন্ডিয়া তাদের প্রথম সাব-৪-মিটার এসইউভি, কাইলাক লঞ্চ করে নতুন মাইলফলক অর্জন করেছে পাওয়ারহাউস রণবীর সিংকে প্রথম 'ব্র্যান্ড সুপারস্টার' হিসেবে নিযুক্ত করে। গ্রাহকদের জন্য একেবারে একচেটিয়া স্কোডা-স্টাইলের মানুষ-চালিত প্রচারণার মাধ্যমে চিহ্নিত, যার পরিচালনা করছেন রণবীর সিং। ভারতীয় অটোমোটিভ বাজারে ভবিষ্যতে আরও উন্নয়ন ঘটাতে স্কোডা অটো ইন্ডিয়া বলিউড তারকা রণবীর সিংয়ের সাথে অংশীদারিত্ব করেছে। এটি কোম্পানির প্রবৃদ্ধির কৌশলের সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ, যার মধ্যে রয়েছে এলরোক, এন্যাক ইভি, কোডিয়াক লাক্সারি ৪x৪, অক্টাভিয়া ভিআরএস, সুপারব লাক্সারি সেডান, এমওয়াই ২০২৫ কুশাক এবং কাইলাক সহ আইসিই এবং ইভি যানবাহনের একটি পোর্টফোলিও। এই অংশীদারিত্বের লক্ষ্য হল ভারতে ব্র্যান্ডের নাগালকে সম্প্রসারণ করা।  এছাড়াও, কোম্পানির ২০২৬ সালের…
Read More
জাপানে মুক্তি পাবে রজনীকান্তের ছবি ‘জেলার’

জাপানে মুক্তি পাবে রজনীকান্তের ছবি ‘জেলার’

রকিং ইন্ডিয়ার পর, পরিচালক নেলসনের ব্লকবাস্টার ফিল্ম 'জেলার', যেখানে তামিল সুপারস্টার রজনীকান্ত প্রধান চরিত্রে অভিনয় করেছেন, এখন জাপানে মুক্তি পেতে চলেছে। জেলার যখন এখানে মুক্তি পায় তখন একটি ব্লকবাস্টার হয়ে ওঠে। বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৬৫০ কোটি টাকা! প্রকৃতপক্ষে, ছবিটির বিদেশী পরিবেশক আইঙ্গারান ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে যে ছবিটি তার প্রথম দিনেই 33 কোটি আয় করেছে, যা সুপারস্টার রজনীকান্তের ক্যারিয়ারে সর্বোচ্চ! জেলর 1-এ মালায়ালাম সুপারস্টার মোহন লাল, কন্নড় সুপারস্টার শিব রাজকুমার, বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ, তেলেগু অভিনেতা সুনীল, রাম্যা কৃষ্ণান, বিনায়কান, মিরনা মেনন, তামান্নাহ, বসন্ত রবি, নাগা বাবু, যোগী বাবু, জাফর সাদিক এবং কিশোরের মতো আরও অনেক অভিনেতাকেও দেখা গেছে। এটিতে…
Read More
শিলা বৃষ্টির সম্ভবনা রাজ্যে

শিলা বৃষ্টির সম্ভবনা রাজ্যে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সাথে দোসর হতে পারে শিলাবৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখা রয়েছে। এর জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। বৃষ্টির সাথেই বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। কোথাও ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিমি আবার কোথাও ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি…
Read More
নিষেধাজ্ঞা এলো হাইকোর্টের তরফে

নিষেধাজ্ঞা এলো হাইকোর্টের তরফে

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আদালতের নিযুক্ত বিশেষ কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত শহরের কোনও ট্রামলাইন বন্ধ করা যাবে না। ঐতিহ্যবাহী ট্রাম বাঁচিয়ে রাখার স্বার্থে প্রধান বিচারপতি বলেন, “ট্রামগুলোর যা অবস্থা তাতে তিন কোটি টাকার বেশি লাগবে না। আন্তর্জাতিক মানের করতে সুরক্ষা দিতে এই পরিমাণ টাকাই মাত্র প্রয়োজন।” ট্রাম নিয়ে সদর্থক পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্যকে বলেন বিচারপতি। গত বছর শেষের দিকে গণপরিবহণের মাধ্যম হিসেবে ট্রামের চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে সিদ্ধান্তের কথা জানায় রাজ্য সরকার। ট্রাম সংক্রান্ত মামলার শুনানিতে…
Read More
এসএমএফজি ইন্ডিয়া ক্রেডিট গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল গবাদি পশু কল্যাণ পাঠে

এসএমএফজি ইন্ডিয়া ক্রেডিট গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল গবাদি পশু কল্যাণ পাঠে

এসএমএফজি ইন্ডিয়া ক্রেডিট গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছে ‘লার্জেস্ট ক্যাটল ওয়েলফেয়ার লেশন - মাল্টিপল ভেন্যুজ’ (Largest Cattle Welfare Lesson - Multiple Venues) আয়োজনের জন্য। দেশজুড়ে ছয়টি স্থানে ৫১৭ জন অংশগ্রহণকারীকে নিয়ে এই রেকর্ড গড়া হয়। সংস্থার ৭ম পশু বিকাশ দিবস (PVD) উদযাপনের অংশ হিসেবে ৫০০টি স্থানে অনুষ্ঠিত ক্যাম্পের মাধ্যমে ১,৫০,০০০ গবাদি পশু এবং ৪০,০০০ পশুপালকসহ মোট ১,৯০,০০০ মানুষ উপকৃত হন। ‘মেরা পশু মেরা পরিবার’ থিমের অধীনে এই উদ্যোগটি গবাদি পশুর গুরুত্ব ও গ্রামীণ জীবিকায় তাদের ভূমিকার উপর আলোকপাত করে। ৬,০০০-এর বেশি কর্মচারী এতে অংশ নেন, যা এসএমএফজি ইন্ডিয়া ক্রেডিটের গ্রামীণ কল্যাণে প্রতিশ্রুতির প্রতিফলন। এসএমএফজি ইন্ডিয়া ক্রেডিটের সিইও শান্তনু মিত্র ও…
Read More
লাক্সারি এবং অফ-রোড ডোমিনেন্সের মিশ্রনে তৈরী টয়োটা কির্লোস্কারের ল্যান্ড ক্রুজার ৩০০-এর জন্য শুরু হয়েছে বুকিং

লাক্সারি এবং অফ-রোড ডোমিনেন্সের মিশ্রনে তৈরী টয়োটা কির্লোস্কারের ল্যান্ড ক্রুজার ৩০০-এর জন্য শুরু হয়েছে বুকিং

টয়োটা কির্লোস্কার মোটর, সম্প্রতি তার নতুন ল্যান্ড ক্রুজার ৩০০-এর জন্য বুকিং শুরু করার ঘোষণা করেছে। এটি ৭০ বছরের ঐতিহ্যের সাথে তৈরী শক্তিশালী ক্ষমতার প্রতীক। ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্সে ভরপুর গাড়িটি বিশেষ করে বিলাসবহুল এবং অফ-রোড উৎসাহীদের প্রত্যাশা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে। টয়োটার ফ্ল্যাগশিপ এসইউভি, ল্যান্ড ক্রুজার ৩০০, বরাবরই তার নির্ভরযোগ্যতা, উপস্থিতি এবং কর্মক্ষমতার জন্য পরিচিত। তবে এর লেটেস্ট এডিশনটিতে বিপ্লবী নতুন প্ল্যাটফর্ম, উন্নত পাওয়ারট্রেন, সেরার সেরা নিরাপত্তার বৈশিষ্ট্য যোগ করার সাথে সাথে বিলাসিতা এবং শক্তির এক নিরবচ্ছিন্ন মিশ্রণও ঘটানো হয়েছে। এছাড়াও, ল্যান্ড ক্রুজার ৩০০ এসইউভি-টি ৩১.২৪ সেমি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, জেবিএল প্রিমিয়াম অডিও সিস্টেম এবং টয়োটা আই-কানেক্ট টেলিমেটিক্স সিস্টেমের মতো উন্নত…
Read More
অনলাইন গেমিং সেক্টরে বিশেষ ভাবে নজর এএসসিআই-এর

অনলাইন গেমিং সেক্টরে বিশেষ ভাবে নজর এএসসিআই-এর

অ্যাডভারটাইসিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া (ASCI) অনলাইন গেমিং সেক্টরে বিশেষ ভাবে নজর রাখতে চলেছে। গ্রাহকরা যাতে বিভ্রান্তিকর অফশোর বেটিং বিজ্ঞাপন থেকে রক্ষা পান, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের লক্ষ্য হল অবৈধ বেটিং এবং জুয়ার বিজ্ঞাপনের নিয়ে উদ্বেগ দূর করা। একটি বিশেষ অবসারভেশন সেল তৈরি করা হয়েছে যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অফশোর বেটিং এবং জুয়ার বিজ্ঞাপন স্ক্রিন করে রিপোর্ট করবে। ২০২৫ সালের জানুয়ারি থেকে, এএসসিআই ইতিমধ্যেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অফশোর বেটিং-এর ৪১৩ টি বিজ্ঞাপন রিপোর্ট করেছে। এএসসিআই এর আরএমজি নির্দেশিকা লঙ্ঘনের জন্য ১২ টি বিজ্ঞাপনে প্রক্রিয়া দিয়েছে। এএসসিআই এবং অনলাইন গেমিং ইন্ডাস্ট্রিজ ফেডারেশনগুলির মধ্যে অংশীদারিত্ব হয়েছে। যার মধ্যে রয়েছে…
Read More