Blog

সরস্বতী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান করাকে কেন্দ্র করে শিলিগুড়ি কলেজে গণ্ডগোল

সরস্বতী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান করাকে কেন্দ্র করে শিলিগুড়ি কলেজে গণ্ডগোল

শিলিগুড়ি কলেজে সরস্বতী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান করাকে কেন্দ্র করে ঝামেলা।যার জেরে সোমবার রাতে প্ল্যাকার্ড হাতে অনুষ্ঠান বয়কট করলেন ডে কলেজের ছাত্রছাত্রীরা। প্রসঙ্গত, সাংস্কৃতিক অনুষ্ঠান করাকে কেন্দ্র করে ঝামেলার থেকে গতকাল সকালে হুমকির অভিযোগ উঠে।ঘটনার পর থেকেই কলেজে মোতায়ন ছিল পুলিশ।গতকাল সন্ধ্যায় শিলিগুড়ি ডে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। অভিযোগে, ডে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় উচ্চস্বরে ডিজে বক্স বাজাতে থাকে শিলিগুড়ি কমার্স কলেজ। যার জেরে সমস্যায় পড়েন ডে কলেজের মিউজিসিয়ানরা।অনুষ্ঠানের মঞ্চ ছেড়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে অনুষ্ঠান বয়কট করেন তারা।পরে পুলিশ গিয়ে ডিজে সাউন্ড বক্স বন্ধ করে। এই বিষয়ে শিলিগুড়ি ডে কলেজের প্রাক্তন ছাত্র বিবেক ঝা জানান, কমার্স কলেজে উচ্চস্বরে ডিজে বক্স চলানোর…
Read More
কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অকেজো ডায়ালিসিস মেশিন, ভোগান্তিতে রোগীরা

কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অকেজো ডায়ালিসিস মেশিন, ভোগান্তিতে রোগীরা

কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রায় তিন মাস ধরে বন্ধ হেপাটাইটিস ‘বি’, হেপাটাইটিস ‘সি’ এবং এইচআইভি পজ়িটিভ রোগীদের ডায়ালিসিস। এ জন্য প্রায় প্রতিদিনই জটিল রোগগুলিতে আক্রান্ত রোগীরা ফিরে যাচ্ছেন। এই রোগীদের ডায়ালিসিস করার জন্য যে মেশিনটি ছিল, তা নষ্ট হয়ে যাওয়ায় এই পরিস্থিতি বলে জানা গিয়েছে। যদিও দীর্ঘদিন ধরে মেশিন খারাপ হয়ে পড়ে থাকলেও তা ঠিক করার কিংবা বিকল্প ব্যবস্থা করে দেওয়ার কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। এ নিয়ে কাঠগড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ। এই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সব মিলিয়ে পাঁচটি ডায়ালিসিসের মেশিন রয়েছে। ২০১৫ সালে এই ইউনিট চালু হয়। পাঁচটির মধ্যে দু’টি মেশিন হেপাটাইটিস ‘বি’, ‘সি’ ও…
Read More
সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পরেই কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পরেই কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

সম্প্রতি রাজ্যের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে। এরপরেই নেওয়া হলো পদক্ষেপ। মহাকুম্ভে মৌনি অমাবস্যার দিন স্নান করতে গিয়েই ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন পদপিষ্ট হয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন অন্তত ৩০ জন। গুরুতর জখম অবস্থা প্রায় ৬০ জনের। এবার পুরো পরিকল্পনাই বদলে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই আরও ভাল ট্রাফিক ম্যানেজমেন্ট ও সহযোগিতার নির্দেশ দিয়েছেন পুলিশের শীর্ষ আধিকারিকদের। আগত পুণ্যার্থীরা যাতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনরকম বাধার মুখোমুখি না হন, তার ব্যবস্থা করতে হবে। কোথাও অযথা ভিড় বা জমায়েত যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি রাস্তাতেও যাতে যানজট না হয়, সেটা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।…
Read More
আগামী সপ্তাহের মধ্যেই চার্জশিট গঠন করার নির্দেশ

আগামী সপ্তাহের মধ্যেই চার্জশিট গঠন করার নির্দেশ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় নাম জড়িয়েছিল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। আরজি কর দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন সন্দীপ। সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন তিনি। আরজি কর দুর্নীতি মামলায় সেই সন্দীপ ঘোষ-সহ পাঁচ জনকে সশরীরে হাজির করানো হয় আলিপুরের বিশেষ সিবিআই আদালতে। ক্ষুব্ধ হয়ে আদালতের সিবিআইকে নির্দেশ ছিল ১০০ শতাংশ নথি জমা দিতে হবে। আদালতের নির্দেশ মত সিবিআইয়ের আইনজীবী আরজি করে আর্থিক দুর্নীতি সংক্রান্ত বিপুল নথি নিয়ে উপস্থিত হন। CBI- র আইনজীবী জানান তিনি পেন ড্রাইভে অভিযুক্তদের আইনজীবীকে নথি দিতে পারবেন। অভিযুক্ত সন্দীপ ঘোষদের কাছে নথি জমা দেওয়ার…
Read More
এক বড় পদক্ষেপ নেওয়া হলো রাজ্যের তরফে

এক বড় পদক্ষেপ নেওয়া হলো রাজ্যের তরফে

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। জমির কারণে একাধিক কেন্দ্রীয় রেল প্রকল্প আটকে থাকার অভিযোগ-ও তেমনই একটি বিষয়। এরইমাঝে এই জমি জট কাটাতে বড় পদক্ষেপ নিল নবান্ন। রাজ্য সরকারের হিসাব বলছে কেন্দ্রের এমন প্রকল্পের সংখ্যা পশ্চিমবঙ্গে রয়েছে মাত্র পাঁচটা। রাজ্যের দাবি এই সমস্যার সমাধান হয়ে গেলে মোদি সরকার আর কোনভাবে রাজ্যের দিকে জমি সংক্রান্ত সমস্যা নিয়ে অভিযোগ তুলতে পারবে না। এবার খাতায় কলমে এই কাজের জন্য পূর্ত, ভূমি সংস্কার, পরিবহণ সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ।…
Read More
ক্যাচ স্পাইসেস-এর নতুন টিভিসি লঞ্চ, পর্দায় অক্ষয় কুমার এবং রাজপাল যাদব

ক্যাচ স্পাইসেস-এর নতুন টিভিসি লঞ্চ, পর্দায় অক্ষয় কুমার এবং রাজপাল যাদব

ধরমপাল সত্যপাল গ্রুপের (ডিএস গ্রুপ) অন্যতম ব্র্যান্ড প্রোডাক্ট হল ক্যাচ স্পাইসেস (মশলা)। তারা এবার বিখ্যাত বলিউড সুপারস্টার অক্ষয় কুমার এবং রাজপাল যাদবকে নিয়ে তৈরি করেছে নতুন দুটি টেলিভিশন বিজ্ঞাপন। ডেন্টসু ইন্টারন্যাশনালের কনসেপ্ট অনুযায়ী এবং ক্রোম পিকচার্স লিমিটেডের হেমন্ত ভান্ডারীর পরিচালনায় এই টিভিসি বানানো হয়েছে। এই নতুন বিজ্ঞাপনের ট্যাগলাইন "কিউকি খানা সির্ফ খানা নাহি হোতা" (খাবার কেবল খাবার নয়, তার চেয়েও অনেক বেশি)। ক্যাচ হলুদ এবং ক্যাচ গরম মশলার প্রচারের উদ্দেশ্যে টিভিসি দুটি বানানো হয়েছে। ক্যাচের মশলার অন্যতম লক্ষ্য হল মানুষের মধ্যে রান্না নিয়ে নতুন অভিজ্ঞতা তৈরি করা এবং সব ধরনের মানুষকে একত্রিত করা। ক্যাচ সল্টস অ্যান্ড স্পাইসেসের বিষয়ে অক্ষয় কুমার…
Read More
পশ্চিমবঙ্গের বাহুলায় সড়ক নিরাপত্তা সচেতনতা শিবিরের আয়োজন করেছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার

পশ্চিমবঙ্গের বাহুলায় সড়ক নিরাপত্তা সচেতনতা শিবিরের আয়োজন করেছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (এইচএমএসআই), সড়ক নিরাপত্তার প্রতি তার অটুট প্রতিশ্রুতি প্রদর্শন করে শ্চিমবঙ্গের বহুলায় একটি সড়ক নিরাপত্তা সচেতনতা প্রচারাভিযানের আয়োজন করেছে। এই উদ্যোগের মাধ্যমে বহুলার এস.এস হাই স্কুলের প্রায় ১৩০০ ছাত্রছাত্রী এবং কর্মী সদস্যদের সচেতন করা হয়েছে। সেশনটি এই তরুণ মনদেরকে আরও দায়িত্বশীল করে তুলবে। নিরাপদ ট্র্যাফিক পরিবেশ তৈরী করতে এইচএমএসআই এই ইন্টারেক্টিভ এবং আকর্ষক ক্রিয়াকলাপগুলি শুরু করেছে, যা তাদের মধ্যে নিরাপদ সড়ক অনুশীলনের অভ্যাস গড়ে তুলবে। এই প্রোগ্রামটিতে কিকেন ইয়োসোকু প্রশিক্ষণ (কেওয়াইটি) নামে একটি ইন্টারেক্টিভ সেশনও যুক্ত রয়েছে, যা বিপদের সময় আরোহী এবং চালকের সংবেদনশীলতা বাড়িয়ে তুলবে এবং রাস্তায় নিরাপদ ড্রাইভিং নিশ্চিত করবে। কোম্পানি ২০৫০ সালের মধ্যে…
Read More
ডিজিট লাইফ ইনস্যুরেন্স চালু করল ডিজিট গ্লো টার্ম লাইফ ইনস্যুরেন্স

ডিজিট লাইফ ইনস্যুরেন্স চালু করল ডিজিট গ্লো টার্ম লাইফ ইনস্যুরেন্স

গো ডিজিট লাইফ ইনস্যুরেন্স লিমিটেড তাদের স্বতন্ত্র টার্ম লাইফ ইনস্যুরেন্স পরিকল্পনা ‘ডিজিট গ্লো টার্ম লাইফ ইনস্যুরেন্স’ চালু করেছে, যা বিশেষভাবে পশ্চিমবঙ্গের আত্মনির্ভর ব্যক্তিদের জন্য তৈরি হয়েছে। এই উদ্যোগ ৫৬.৫% আত্মনির্ভর বাসিন্দাদের সমস্যার সমাধান করতে সহায়ক হবে, যারা অনিয়মিত আয় এবং নথিপত্রের অভাবের কারণে পর্যাপ্ত জীবন বিমা পেতে অসুবিধা বোধ করেন। শিলিগুড়ি ও কলকাতায় নতুন অফিস খোলার মাধ্যমে ডিজিট লাইফ গ্রাহক পরিষেবা এবং এজেন্টের অনবোর্ডিং উন্নত করতে চায়। এই ইনস্যুরেন্স পরিকল্পনাটি প্রযুক্তি-সমর্থিত মডেল এবং অনন্য তথ্য পয়েন্ট ব্যবহার করে আর্থিক মূল্যায়নকে সহজতর করেছে, যা ছোট ব্যবসায়ী, গিগ কর্মী এবং পেশাজীবীদের জন্য গ্রহণযোগ্য ও কাস্টমাইজেবল। গো ডিজিট লাইফের চিফ বিজনেস অফিসার সন্দীপ…
Read More
শিলিগুড়ির মাটিগাড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে টেন্ডার দেওয়ার বিনিময়ে কাটমানি চাওয়ার অভিযোগ

শিলিগুড়ির মাটিগাড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে টেন্ডার দেওয়ার বিনিময়ে কাটমানি চাওয়ার অভিযোগ

শিলিগুড়ির মাটিগাড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণ সরকারের বিরুদ্ধে টেন্ডার দেওয়ার বিনিময়ে কাটমানি চাওয়ার অভিযোগ। স্থানীয় এক ঠিকাদারের দাবি, ১৫ শতাংশ টাকা না দেওয়ায় টেন্ডার বাতিল করে দেওয়া হয়েছে। এই ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ তুলেছেন ঠিকনিকাটা এলাকার বাসিন্দা উজ্জ্বল ভাদুড়ি। তাঁর দাবি, তিনি পঞ্চায়েতের একটি কাজের জন্য টেন্ডার জমা করেছিলেন। তবে প্রধান কৃষ্ণ সরকারের সঙ্গে রাস্তায় দেখা হলে তিনি কাটমানি দাবি করেন। উজ্জ্বল ভাদুড়ির আরও অভিযোগ, এর আগের কাজের ক্রেডেন্সিয়াল থাকা সত্ত্বেও শুধুমাত্র কাটমানি না দেওয়ায় তাঁর টেন্ডার বাতিল করা হয়েছে। অন্যদিকে, মাটিগাড়া ১ নং অঞ্চল টেন্ডার ইউনিয়নের সদস্যরা প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন…
Read More
ডিজিট লাইফ ইনস্যুরেন্স আত্মনির্ভর বাঙালিদের জন্য গ্লো টার্ম লাইফ ইনস্যুরেন্স চালু করল

ডিজিট লাইফ ইনস্যুরেন্স আত্মনির্ভর বাঙালিদের জন্য গ্লো টার্ম লাইফ ইনস্যুরেন্স চালু করল

গো ডিজিট লাইফ ইনস্যুরেন্স লিমিটেড তাদের স্বতন্ত্র টার্ম লাইফ ইনস্যুরেন্স পরিকল্পনা ‘ডিজিট গ্লো টার্ম লাইফ ইনস্যুরেন্স’ চালু করেছে, যা বিশেষভাবে পশ্চিমবঙ্গের আত্মনির্ভর ব্যক্তিদের জন্য তৈরি হয়েছে। এই উদ্যোগ ৫৬.৫% আত্মনির্ভর বাসিন্দাদের সমস্যার সমাধান করতে সহায়ক হবে, যারা অনিয়মিত আয় এবং নথিপত্রের অভাবের কারণে পর্যাপ্ত জীবন বিমা পেতে অসুবিধা বোধ করেন। কলকাতা ও শিলিগুড়িতে নতুন অফিস খোলার মাধ্যমে ডিজিট লাইফ গ্রাহক পরিষেবা এবং এজেন্টের অনবোর্ডিং উন্নত করতে চায়। এই ইনস্যুরেন্স পরিকল্পনাটি প্রযুক্তি-সমর্থিত মডেল এবং অনন্য তথ্য পয়েন্ট ব্যবহার করে আর্থিক মূল্যায়নকে সহজতর করেছে, যা ছোট ব্যবসায়ী, গিগ কর্মী এবং পেশাজীবীদের জন্য গ্রহণযোগ্য ও কাস্টমাইজেবল। গো ডিজিট লাইফের চিফ বিজনেস অফিসার সন্দীপ…
Read More
তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় কোন তত্ত্বের ওপর ভিত্তি করে রায় দিলেন বিচারক

তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় কোন তত্ত্বের ওপর ভিত্তি করে রায় দিলেন বিচারক

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেছিল শিয়ালদহ আদালত। বিচারক তাঁকে আমৃত্যু কারাদণ্ড এবং জরিমানার নির্দেশ দিয়েছেন। এরপরই চর্চার কেন্দ্রে রয়েছে এই রায়। বিচারক দাস নিজের রায়ে জানিয়েছেন, সঞ্জয় রায়কে মোট ১০৪টি প্রশ্ন করা হয়েছিল। এর মধ্যে বেশ কয়েকটি প্রশ্নের উত্তরে সহমত হলেও ধর্ষণ খুন সংক্রান্ত প্রশ্নে এই প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার কোনও জবাব দেননি। বিচারক আরও লিখেছেন, সঞ্জয় কেন তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন করলেন তার কোনও স্পষ্ট কারণ নেই। আরজি করের নিহত তরুণী চিকিৎসক এবং সঞ্জয় রায় আগে থেকে একে অপরকে চিনতেন না। ফলে এই ধর্ষণ খুনের…
Read More
বাড়তে পারে কি ডিএ

বাড়তে পারে কি ডিএ

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে এবার সরকারি কর্মচারীদের জন্য আসছে সুখবর। বাজেটেই ডিএ বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারীদের। রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ থেকে ছয় শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ানো হতে পারে। এই মুহূর্তে এই বিষয়ে অর্থ দফতরের অভ্যন্তরে আলোচনা চলছে। কনফার্ম কিছু জানা যায়নি। সরকার তরফেও কিছু বলা হয়নি। উল্লেখ্য, পরপর দু’বার আগের বাজেট পেশের সময় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল মমতা সরকার। এবারেও কি তেমন কিছু…
Read More
দাম কমল গ্যাসের

দাম কমল গ্যাসের

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কিছুটা যেন স্বস্তি মিলল। দাম কমল রান্নার গ্যাসের। দেশজুড়ে কমল রান্নার গ্যাসের দাম। এবার থেকে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৭ টাকা কম দিতে হবে। তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করেছে। দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭৯৭ টাকা হয়েছে। আগে ছিল ১৮০৪ টাকা। শহর কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯১১ টাকা থেকে কমে হয়েছে ১৯০৭ টাকা। মুম্বাইতে এই এলপিজি সিলিন্ডার ১৭৫৬ টাকা থেকে কমিয়ে ১৭৪৯ টাকা হল পয়লা তারিখ থেকে। চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস…
Read More
আসন্ন পরীক্ষার আগেই ঘোষিত হলো নয়া নিয়ম

আসন্ন পরীক্ষার আগেই ঘোষিত হলো নয়া নিয়ম

শুরু হয়েছে নতুন বছর। নতুন বছরের শুরুতেই রাজ্য জুড়ে প্রস্তুতি চলছে মাধ্যমিক পরীক্ষার। আগামী ১০ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যাচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে আগামী ২২ ফেব্রুয়ারি। বিগত কয়েক বছরে একাধিকবার ফাঁস হয়েছে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র। যার জেরে নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় রাখতে এবং গোটা পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠভাবে পরিচাললনা করার জন্য এবার ব্যাপক কড়া পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সাধারণত প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে না পুলিশ। তবে এবছর থেকে এই নিয়মে আসছে বিরাট বদল। বিশেষ প্রয়োজনে কোনো পরীক্ষার্থীদের অভিভাবক যদি পরীক্ষাকেন্দ্রে ঢোকেন তাহলে এবার থেকে সেই অভিভাবকের…
Read More