06
Feb
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে, এইচসিজি ক্যান্সার সেন্টার কলকাতা ক্যান্সার চ্যাম্পিয়ন, চিকিৎসক এবং যত্নশীলদের নিয়ে একটি পিকলবল টুর্নামেন্টের আয়োজন করেছিল। "ইউনিটেড বাই ইউনিক"- এর থিমের সাথে ইভেন্টটি অ্যাথলেটিক্সের একতাকে উৎসাহিত করে সারভাইভারদের এই অসাধারণ যাত্রাকে উদযাপন করে। ডঃ অমরজিৎ সিং এবং শ্রী প্রতীক জৈনের উপস্থিতি এই অনুষ্ঠানের শোভা আরও জমকালো করে তুলেছিল। ২৫ জনেরও বেশি অংশগ্রহণকারীকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানটি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি প্রাণবন্ত সম্প্রদায়কে একত্রিত করেছিল। এখানে সারভাইভার এবং তাদের পরিবারদের নিয়ে একটি মজাদার পিকলবল ইভেন্টে ডাবলস ম্যাচটি অনুষ্ঠিত হয়। পিকলবল এমন একটি খেলা, যা অ্যাক্সেসযোগ্যতা এবং টিমওয়ার্কের উপর ফোকাস করার পাশাপাশি, শারীরিক এবং মানসিক সুস্থতাকে সমানভাবে গুরুত্ব দেয়।…
