Blog

প্রতারণামূলক সোশ্যাল মিডিয়া গ্রুপ নিয়ে সতর্কবার্তা অ্যাঞ্জেল ওয়ান-এর

প্রতারণামূলক সোশ্যাল মিডিয়া গ্রুপ নিয়ে সতর্কবার্তা অ্যাঞ্জেল ওয়ান-এর

ফিনটেক সেক্টরের অন্যতম শ্রেষ্ঠ কোম্পানি অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড এবার 'অ্যাঞ্জেল ওয়ান' এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামের অপব্যবহার করে বানানো প্রতারণামূলক সোশ্যাল মিডিয়া গ্রুপের প্রসার সম্পর্কে বিনিয়োগকারীদের সতর্ক করা শুরু করেছে। অ্যাঞ্জেল ওয়ান সনাক্ত করেছে একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থাকা প্রতারণামূলক গ্রুপগুলি অবৈধ কার্যকলাপে জড়িত, যার মধ্যে রয়েছে প্রয়োজনীয় সেবি নিবন্ধন/অনুমতি ছাড়াই সিকিউরিটিজ-সম্পর্কিত পরামর্শ বা সুপারিশ প্রদান, পাশাপাশি সেবি-র অনুমোদন ছাড়াই সিকিউরিটিজ সম্পর্কিত রিটার্ন এবং কর্মক্ষমতা সম্পর্কে অননুমোদন দাবি করা। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপগুলি বেআইনিভাবে এবং প্রতারণা করে অ্যাঞ্জেল ওয়ান লিমিটেডের নাম এবং লোগো এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম এবং ছবির অপব্যবহার করছে। যা সাধারণ জনগণকে বিভ্রান্ত করছে এবং তাদের বিশ্বাস করাচ্ছে…
Read More
‘বাংলার বাড়ি’‌ প্রকল্পে দায়ের ৫০টি FIR, হৈচৈ রাজ্যে জুড়ে

‘বাংলার বাড়ি’‌ প্রকল্পে দায়ের ৫০টি FIR, হৈচৈ রাজ্যে জুড়ে

‘আবাস যোজনা’ প্রকল্পে গত বছরের শেষ থেকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গরিব মানুষের মাথার ওপর ছাদ তৈরি করে দিতে নিজস্ব কোষাগার থেকেই বাংলার বাড়ি প্রকল্পে টাকা দিতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী। এ প্রকল্পের টাকা দেওয়ার সময় থেকেই মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ ছিল যদি কোন প্রভাবশালী ব্যক্তি উপভোক্তাদের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি তৈরি করে দিতে চান তাহলে তাদের বিরুদ্ধে যেন থানায় গিয়ে উপভোক্তারা এফআইআর করে আসেন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিই সার! তাই তাঁর নির্দেশ উপেক্ষা করেই বাংলার বাড়ি প্রকল্প থেকে ইতিমধ্যেই উঠে আসছে কাটমানি নেওয়ার অভিযোগ। জানা যাচ্ছে এই কাটমানি নিয়েছেন এক শ্রেণীর লোভী তৃণমূল নেতা। তাঁদের  বিরুদ্ধে থানায়…
Read More
জেভিসি ভারতীয় টিভি বাজারে প্রিমিয়াম কিউএলইডি রেঞ্জ নিয়ে প্রবেশ করল

জেভিসি ভারতীয় টিভি বাজারে প্রিমিয়াম কিউএলইডি রেঞ্জ নিয়ে প্রবেশ করল

জাপানের সুবিখ্যাত ইলেকট্রনিক্স কোম্পানি জেভিসি ভারতীয় টেলিভিশন বাজারে তাদের প্রবেশের কথা ঘোষণা করেছে, যা ৯৭ বছরের পুরনো এই ব্র্যান্ডের একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। কোম্পানিটি আমাজন ইন্ডিয়ায় ২০২৫ সালের ১৪ জানুয়ারি থেকে রিপাবলিক ডে সেল চলাকালীন নতুন প্রিমিয়াম কিউএলইডি স্মার্ট টিভি-র রেঞ্জ চালু করবে। এআই ভিশন সিরিজে রয়েছে ভারতের প্রথম ৪০-ইঞ্চি কিউএলইডি টিভি এবং ৩২ থেকে ৭৫ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন আকারের টিভি, যার দাম ১১,৯৯৯ টাকা থেকে ৮৯,৯৯৯ টাকা পর্যন্ত। টেলিভিশনগুলিতে রয়েছে ৪কে রেজোলিউশন, এইচডিআর১০ সাপোর্ট এবং ৮০-ওয়াট আউটপুটের ডলবি অ্যাটমস সাউন্ড টেকনোলজি। এগুলি গুগল টিভি, ভয়েস কন্ট্রোল ক্ষমতা এবং প্রধান স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিতে বিল্ট-ইন অ্যাক্সেস-সহ সজ্জিত। জেভিসি টিভি ইন্ডিয়ার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ পল্লবী…
Read More
আবারো রাজ্যে ৭ বাংলাদেশি গ্রেফতার

আবারো রাজ্যে ৭ বাংলাদেশি গ্রেফতার

অবৈধভাবে ভারতে থাকার অপরাধে সোনারপুর থেকে গ্রেফতার পাঁচ বাংলাদেশি হলেন তুষার আহমেদ, ইসমাইল হোসেন, সামিদুল ইসলাম, মোহাম্মদ শামিম ও মোহাম্মদ জলিল । এই পাঁচজনের মধ্যে ৪ জন বৈধভাবে ভারতে এলেও জলিল অবৈধভাবে এসেছেন বলে জানা গেছে। উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত দিয়ে তারা এদেশে প্রবেশ করেছে বলে খবর। ধৃতদের মধ্যে জলিল ভারতে এসে জাল আধার কার্ড তৈরি করেছে বলেও জানা গেছে পুলিশ সূত্রে। বাংলাদেশের ঢাকা, কুষ্টিয়া, বরিশাল ও লক্ষ্মীপুর এলাকায় বাড়ি বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে বাংলাদেশের থানায় মামলা রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। একজন চীনেও গিয়েছিলেন বলে জানা গেছে। প্রত্যেকের কাছ থেকেই পাওয়া গেছে বাংলাদেশি…
Read More
‘বিষাক্ত সব্জি’ খেয়ে কোচবিহারে মৃত্যু ১! মাথাভাঙায় অসুস্থ একাধিক

‘বিষাক্ত সব্জি’ খেয়ে কোচবিহারে মৃত্যু ১! মাথাভাঙায় অসুস্থ একাধিক

বিষাক্ত স্যালাইনের পর এবার ‘সব্জি’র বিষক্রিয়ায় একই এলাকায় কয়েকটি পরিবারের অন্তত ১৯ জন অসুস্থ। মৃত্যু হল এক জনের। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙা মহকুমার শীতলখুচি আকড়ার হাট সংলগ্ন এলাকায়। এ নিয়ে শোরগোল এলাকায়। স্থানীয় সূত্রের খবর, আকড়ার হাট এলাকার কয়েকজন বাসিন্দা বাজার থেকে ‘গাছ আলু’ নামে একটি সব্জি কিনেছিলেন। বাড়িতে রান্না হয়েছিল সেটির। তাই খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন কয়েক জন। পরে জানা গিয়েছে, আদৌ সব্জিটি ‘গাছ আলু’ ছিল না। বাজার থেকে ‘গাছ আলু’ ভেবে যে যে সব্জি তাঁরা কিনেছিলেন, সেটি বিষাক্ত কোনও গাছের মূল ছিল। দেখতে ‘গাছ আলু’র মতো। ওই বিষাক্ত গাছের মূল রান্না করে খেয়ে অসুস্থ হয়ে পড়েন অন্তত ২০…
Read More
ম্যারাথনে দৌড়তে এসে মৃত্যু কোচবিহারের প্রথম বর্ষের ছাত্রের

ম্যারাথনে দৌড়তে এসে মৃত্যু কোচবিহারের প্রথম বর্ষের ছাত্রের

স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ম্যারাথন দৌড়ে অংশ নিয়ে গিয়ে মৃত্যু হল এক ছাত্রের। রবিবার এ নিয়ে চাঞ্চল্য এলাকায়। শোকস্তব্ধ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথা অন্যান্য পড়ুয়া। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, মৃত ছাত্রের নাম রেয়াশ রাই। বয়স ১৯ বছর। প্রথম বর্ষের ওই ছাত্রের বাড়ি নর্থজ়োন গরুবাথান এলাকায়। রবিবার ম্যারথন দৌড়ে অংশ নিয়ে দৌড়ের মাঝেই মৃত্যু হয় তাঁর। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদ্যুৎকুমার পাল বলেন, ‘‘প্রতি বছরের মতো এই বছরও ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল। পাতলাখাওয়া থেকে কৃষি বিশ্ববিদ্যালয় পর্যন্ত ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিলেন ২৪১ জন ছাত্রছাত্রী। দৌড়ের সময় এক ছাত্র অসুস্থ হয়ে পড়েন।…
Read More
ধুপগুড়ি পুলিশের হানায় নিকেশ অবৈধ গাঁজা চাষ

ধুপগুড়ি পুলিশের হানায় নিকেশ অবৈধ গাঁজা চাষ

কোয়াস গাছের আড়ালে গাঁজার চাষ, খবর মিলতেই কোঁয়াশ চাষের জমিতে হানা দিতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতাগ্রাম ১ নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব ডাউকিমারী এলাকার ঘটনা। প্রায় ২০ একর জমিতে কোঁয়াশ গাছ।আর সেই কোঁয়াশ ক্ষেতের জাংলার নীচে জমির আলে চাষ হচ্ছে গাঁজা চাষ। গোপনসুত্রে খবর পেয়ে ধূপগুড়ি থানার আই সি এবং ডাউকিমারী ফাঁড়ির ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হানা দিল এলাকায়। প্রায় চারশো গাঁজা গাছ কেটে পুড়িয়ে দেওয়া হল পুলিশের তরফে। সম্প্রতি ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় কয়েকশো গাঁজা গাছ পুড়িয়ে নষ্ট করা হয়। পাশাপাশি ধূপগুড়ি স্টেশন মোড় এলাকায় গাঁজা পাচারের চেষ্টার অভিযোগে চারজনকে পুলিশ হাতে…
Read More
ট্রেনে পাথর ছোড়ায় আতঙ্কিত যাত্রীরা

ট্রেনে পাথর ছোড়ায় আতঙ্কিত যাত্রীরা

মহাকুম্ভ উপলক্ষে চালু স্পেশাল ট্রেনে ছোড়া হল পাথর। হামলায় ফাটল দেখা দিল এসি কামরার জানলার কাচে। রিপোর্ট অনুযায়ী, সুরাট থেকে প্রয়াগরাজগামী তপতি গঙ্গা এক্সেপ্রেসে এই হামলার ঘটনা ঘটেছে। ট্রেনের B6 কোচের কাচে এই হামলা চলে। জানা গিয়েছে, এই পাথর ছোড়ার ঘটনা ঘটে মহারাষ্ট্রের জলগাঁওতে। এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। আক্রান্ত ট্রেনের এক যাত্রী সেই ভিডিয়ো করেন। সেই হামলার সময় B6 কোচের যে আসনের সামনের কাচে পাথর ছোড়া হয়, সেই আসনের যাত্রী আরও ১২ জনের সঙ্গে যাত্রা করছিলেন। শিশু, মহিলা সহ পুণ্যার্থীরা এই হামলার জেরে আতঙ্কিত হয়ে পড়েন। এদিকে ভাইরাল ভিডিয়োতে রাজেন্দ্র গুপ্তা নামক যাত্রীকে বলতে শোনা যায়, 'আজ…
Read More
ফুলবাড়ির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরির ঘটনা, তদন্তে পুলিশ

ফুলবাড়ির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরির ঘটনা, তদন্তে পুলিশ

শিলিগুড়ি : শিলিগুড়ির সংলগ্ন ফুলবাড়ির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরির ঘটনা।গত শুক্রবার রাতে চুরির ঘটনাটি ঘটে। শনিবার ও রবিবার ব্যাঙ্ক বন্ধ ছিল। আজ সোমবার কর্মীরা ব্যাঙ্ক খুলতে এসে দেখতে পান ব্যাঙ্কের পেছনদিকের গেট ভাঙা রয়েছে। ব্যাঙ্কের ভেতরে বেশকিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপরই এনজেপি থানায় খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়। যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবী, ব্যাঙ্ক থেকে কোনরকম টাকা চুরি হয়নি। চারটি কম্পিউটার এখনও অবধি চুরি গিয়েছে বলে জানিয়েছেন ব্যাঙ্কের ম্যানেজার। যদিও চোর ভল্টে হাত দেয়নি বলে দাবী তার। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এদিকে ওই ব্যাঙ্কের নীচে একটি এটিএমও রয়েছে। একটি বাড়ির দোতালায় রয়েছে ওই…
Read More
বেসরকারি স্বাস্থ্য পরিষেবায় আরেক ধাপ এগিয়ে গেলো জলপাইগুড়ি

বেসরকারি স্বাস্থ্য পরিষেবায় আরেক ধাপ এগিয়ে গেলো জলপাইগুড়ি

আরও একটি উচ্চ মানের নার্সিং হোম তৈরি। জলপাইগুড়ি জাতীয় সড়কের ধারেই পাহাড়পুর মোড় সংলগ্ন নতুন নার্সিংহোম "জলপাইগুড়ি নার্সিংহোম" এর পথচলা শুরু। ঝা চকচকে এই জলপাইগুড়ি নার্সিংহোমে ইসিজি আল্টাসনোগ্রাফি এক্সরে থেকে সব ইমার্জেন্সি পরিষেবা পাশাপাশি বিভিন্ন রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। এই বেসরকারি হাসপাতালে ডায়ালিসিস থেকে শুরু করে সমস্ত পরিষেবায় বিশিষ্ট স্বনামধন্য চিকিৎসকদের দ্বারা পাওয়া যাবে। এখানে  আগামীদিনে স্বাস্থ্যসাথী কার্ড সহ অন্যান্য হেলথ ইনসুরেন্সের মাধ্যমেও চিকিৎসার সুব্যবস্থাও থাকবে। এই নার্সিং হোম তৈরি হওয়ায় খুশিত হাওয়া জলপাইগুড়িতে। একদিকে স্বাস্থ্য পরিষেবা যেমন বাড়বে তেমনি এই নার্সিং হোমের দৌল্যতে এলাকায় কর্মসংস্থানও বৃদ্ধি পেয়েছে।
Read More
‘বিষাক্ত সব্জি’ খেয়ে কোচবিহারে মৃ*ত্যু ১! মাথাভাঙায় অসুস্থ একাধিক

‘বিষাক্ত সব্জি’ খেয়ে কোচবিহারে মৃ*ত্যু ১! মাথাভাঙায় অসুস্থ একাধিক

বিষাক্ত স্যালাইনের পর এবার ‘সব্জি’র বিষক্রিয়ায় একই এলাকায় কয়েকটি পরিবারের অন্তত ১৯ জন অসুস্থ। মৃত্যু হল এক জনের। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙা মহকুমার শীতলখুচি আকড়ার হাট সংলগ্ন এলাকায়। এ নিয়ে শোরগোল এলাকায়।স্থানীয় সূত্রের খবর, আকড়ার হাট এলাকার কয়েকজন বাসিন্দা বাজার থেকে ‘গাছ আলু’ নামে একটি সব্জি কিনেছিলেন। বাড়িতে রান্না হয়েছিল সেটির। তাই খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন কয়েক জন। পরে জানা গিয়েছে, আদৌ সব্জিটি ‘গাছ আলু’ ছিল না। বাজার থেকে ‘গাছ আলু’ ভেবে যে যে সব্জি তাঁরা কিনেছিলেন, সেটি বিষাক্ত কোনও গাছের মূল ছিল। দেখতে ‘গাছ আলু’র মতো। ওই বিষাক্ত গাছের মূল রান্না করে খেয়ে অসুস্থ হয়ে পড়েন অন্তত ২০ জন।…
Read More
ফুটবলের মান উন্নয়নের লক্ষ্যেই আয়োজিত হল ‘মানস স্মৃতি গোল্ড কাপ’

ফুটবলের মান উন্নয়নের লক্ষ্যেই আয়োজিত হল ‘মানস স্মৃতি গোল্ড কাপ’

চতুর্থ বর্ষেও জমে উঠলো "মানস স্মৃতি গোল্ড কাপ"। সেন্ট্রাল কলোনি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শনিবার ও রবিবার এনজেপি রেলওয়ে ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হলো দিবারাত্রি "মানস স্মৃতি গোল্ডকাপ" ফুটবল টুর্নামেন্। এই টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। এই দ্বি দিবসীয় ফুটবল টুর্নামেন্টে ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ দেখা যায় চোখে পরার মতো। মূলত শহরে বিশেষ করে উত্তরবঙ্গে ফুটবলের মান উন্নত করার লক্ষ্যেই এই টুর্নামেন্ট বলে এই আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। রবিবার এই ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে মুখোমুখি হয় শিলিগুড়ি পাতি কলোনি স্পোর্টিং ক্লাব এনজেপি আমরা কজন ক্লাব। এ দিনের খেলায় ২-১ গোলে আমরা কজনকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হল পাতি কলোনী স্পোর্টিং…
Read More
শিলিগুড়ি ক্যাম্পের ১৬০ জন প্রতিবন্ধীর জীবন বদলে নজির গড়ল নারায়ণ সেবা সংস্থান

শিলিগুড়ি ক্যাম্পের ১৬০ জন প্রতিবন্ধীর জীবন বদলে নজির গড়ল নারায়ণ সেবা সংস্থান

নারায়ণ সেবা সংস্থা, শিলিগুড়ির বর্ধমান রোডের শিবম প্যালেসে একটি নারায়ণ লিম্ব অ্যান্ড ক্যালিপার্স ফিটমেন্ট ক্যাম্পের আয়োজন করে, যেখানে ১৬০ জন প্রতিবন্ধী ব্যক্তির বিনামূল্যে হয়ছে। সংস্থা কৃত্রিম অঙ্গ এবং ক্যালিপার প্রদান করে তাদের জীবন বদলে দিয়েছে। এই অনুষ্ঠানে ১৫টিরও বেশি স্থানীয় সংগঠন অংশগ্রহণ করে। অংশগ্রহণ করার জন্য সংস্থা এদের প্রশংসাপত্রের সাথে সম্মান জানায়। একইসাথে এখানে বিধায়ক ডঃ শঙ্করলাল ঘোষ এবং এসডিও আইএএস অবধ সিংহল, সিআরপিএফ মেডিকেল ডিআইজি বিনোদ কুমার, উত্তরবঙ্গ মাড়োয়ারি সেবা ট্রাস্টের সভাপতি গঙ্গাধর নকিপুরিয়া এবং সমাজসেবী মুকেশ কুম্ভাতের মতো বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।নারায়ণ সেবার এই প্রশংসনীয় কাজের ব্যাপারে বলতে গিয়ে ডঃ ঘোষ বলেন যে, প্রতিবন্ধী ব্যক্তিদের আবারও নিজের পায়ে…
Read More
স্যালাইনকাণ্ডে ১ প্রসূতির মৃত্যু, অসুস্থ ৩ প্রসূতি

স্যালাইনকাণ্ডে ১ প্রসূতির মৃত্যু, অসুস্থ ৩ প্রসূতি

একটা স্যালাইন, তাতেই মেদিনীপুর থেকে কলকাতা? স্যালাইনকাণ্ডে ১ প্রসূতির মৃত্যু এবং ৩ প্রসূতির অসুস্থতা। গ্রিন করিডোর করে রবিবার রাতেই তাদের আনা হয় কলকাতায়। CCU, ITU বেডে অসুস্থ ৩ প্রসূতি। ইতিমধ্যে গঠন করা হয়েছে মেডিক্যাল টিম। হাসপাতালে থাকাকালীন প্রত্যেক প্রসূতির রিপোর্ট নিয়মিত দিতে হবে এই মেডিক্যাল টিমকে। কলকাতায় আনার পথে অসুস্থ ৩ প্রসূতির মধ্যে ১ আশঙ্কাজনক প্রসূতির চিকিৎসা চলেছে বিশেষ অ্যাম্বুলেন্সেই। এসএসকেএমে ভর্তির পর রাতেই ডিসি সাউথ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ব্যবহার হয়েছে কলকাতা-সহ একাধিক হাসপাতালে। সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, তদন্ত কমিটির যে বিষয় নিয়ে চিন্তুত, স্যালাইন যদি নিম্নমানের হয় তবে বাকি…
Read More