Blog

১০ মাসের শিশুর শরীরে মিলল HMPV সংক্রমণ

১০ মাসের শিশুর শরীরে মিলল HMPV সংক্রমণ

কর্নাটক, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রের পর এবার অসম। দেশে আবারও হদিশ মিলল HMPV আক্রান্তের। রাজ্যের ১০ মাসের এক শিশুর শরীরে এই ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা গেছে। বর্তমানে সে হাসপাতালেই চিকিৎসাধীন। যদিও এটা প্রথম নয়। অসমে এর আগে এই ভাইরাসে অনেকেই আক্রান্ত হয়েছে। নতুন বছরে এটা প্রথম ঘটনামাত্র। অসমের ডিব্রুগড়ে ১০ মাসের ওই শিশু HMPV পজিটিভ হয়েছে। অসম মেডিক্যাল কলেজ এবং হাসাপাতালে আপাতত তার চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, শিশুটি এখন স্থিতিশীল রয়েছে। আশঙ্কার কোনও কারণ নেই। জানা গেছে, ৪ দিন আগে এই ভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে এসেছিল ওই শিশুর পরিবার। পরীক্ষার পরই তার শরীরে ভাইরাসের হদিশ মেলে।সবমিলিয়ে এখন দেশে মোট HMPV…
Read More
বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। নতুন বছরের শুরু থেকেই একের পর এক সুখবর এসে চলেছে সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য। পূর্ব রেলের তরফ থেকে হাওড়া ও শিয়ালদা ডিভিশনের রেল যাত্রীদের জন্য এল বড় খবর। যারা প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন তারা মান্থলি টিকিট সম্পর্কে অবগত। নিত্য যাত্রীদের অনেকেই একবারে টাকা দিয়ে সারা মাসের জন্য মান্থলি টিকিট করিয়ে রাখেন। এবারে রেলের তরফ থেকে মান্থলি টিকিট নিয়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া ও শিয়ালদা ডিভিশনে এবার থেকে থাকতে চলেছে একটি বিশেষ ব্যবস্থা। যাত্রীরা হাওড়া ও…
Read More
পুলিশের উপর হাতির হানা, মৃত পুলিশ কর্মী

পুলিশের উপর হাতির হানা, মৃত পুলিশ কর্মী

ছুটিতে এসেছিলেন বাড়িতে, কিন্তু এটাই শেষ ছুটি হবে ভাবতে পারেনি কেউ। সকালবেলায় বাড়ির থেকে বেরিয়ে হাতির হানায় মারা গেলেন এক পুলিশকর্মী। হাতি গ্ৰামে প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করছিল৷ এই কারণেই হাতিকে তাড়ানোর চেষ্টা করছিলেন স্থানীয়রা৷ আর তাতেই বিপত্তি! হাতির আক্রমণে মৃত্যু হল এক পুলিশ কর্মীর। এইদিন সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার দক্ষিণ লতাবাড়ি এলাকায়। এলাকার বাসিন্দা সিণ্টু টিগ্গার মৃত্যু হয়েছে। সে দার্জিলিং-এ পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে সে নিজের বাড়ি দক্ষিণ লতাবাড়িতে এসেছিলেন।এইদিন সকালে বক্সা জঙ্গল থেকে একটি দলছুট বুনো হাতি এলাকায় প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে থাকে। হাতি আসছে টের পেয়ে সিণ্টু টিগ্গা ও তাঁর দুই ভাই…
Read More
মুখ্যমন্ত্রীর সাহায্য চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী

মুখ্যমন্ত্রীর সাহায্য চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী

দিনের পর দিন বিভিন্ন কারণে পিছিয়ে গেছে জাতীয় সড়ক প্রকল্পের কাজে। তাই এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চাইলেন খোদ কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। দিনের পর দিন জমি জটের কারণে আটকে থাকা রাজ্যের কুড়িটি জাতীয় সড়ক প্রকল্পের কাজে এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি জানিয়ে এদিন চিঠি লিখেছেন কেন্দ্রীয় মন্ত্রী। চিঠিতে লিখেছেন, জমি অধিগ্রহণের সমস্যার কারণে প্রকল্পগুলির কাজ বিলম্বিত হচ্ছে। মোট নটি প্রকল্প রয়েছে ডিপিআর (ডিটেল প্রজেক্ট রিপোর্ট) পর্যায়ে। এছাড়া বাকি ১১ টি প্রকল্পের কাজ বিভিন্ন পর্যায়ে আটকে রয়েছে জমি অধিগ্রহণ, বনদপ্তরের ছাড়পত্র সহ বিভিন্ন ক্ষেত্রে জেলা প্রশাসনের অনুমোদন না মেলার কারণে। যার ফলে প্রকল্পের কাজেও দেরিও হচ্ছে। এদিন…
Read More
কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

সরকারি নির্দেশকে সঠিক কার্যকর করতে উদ্যোগী রাজ্য। সেই কারণেই প্রশাসনিক বৈঠকের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই বৈঠকের শুরুতেই কড়া বার্তা মমতার। হামেশাই জমি দখলের অভিযোগ উঠে আসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, যাতে জমি দখল করে যাতে কেউ পার না পেয়ে যায়, সেই বিষয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। জমি জবরদখলের ক্ষেত্রে রাজ্য পুলিশ কড়া হাতে ব্যবস্থা হবে বলে নির্দেশ মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয়, জমি জবরদখলের ক্ষেত্রে কোনও অফিসারের নাম জড়ালে, তাদের পেনশনেও প্রভাব পড়বে বলে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গেই ডেডলাইন দিয়ে মমতা বলেন,’ ৬ মাস সময় দিলাম। আমরা পেনাল্টি ইমপোজ করে আইনি…
Read More
জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে পার্কিং জোন, নথিভুক্তহীন টোটো বন্ধ সহ একাধিক পদক্ষেপ

জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে পার্কিং জোন, নথিভুক্তহীন টোটো বন্ধ সহ একাধিক পদক্ষেপ

শনিবার জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে কোতয়ালী থানা মোড় এলাকা সহ বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন পৌরসভার বিভিন্ন দফতরের কর্মী এবং আধিকারিক সহ ভাইস চেয়ারম্যান স্বয়ং। এই প্রসঙ্গে ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, এবার থেকে পৌরসভা শুধু মাত্র জল,লাইট, রাস্তা তৈরির কাজ করবে টা নয়, এত দিন অনেকের অভিযোগ ছিল পৌরসভা কি কাজ করে। এবার সরস্বতী পুজোর আগে শহরে ৩০ টি পার্কিং জন তৈরি করার পাশাপাশি রেজিস্ট্রেশন নেই এমন টোটো রিক্সার বিরূদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে যাচ্ছে জলপাইগুড়ি পৌরসভা।
Read More
শেষ মুহুর্তে নজরকাড়া ভিড় ১৯ তম ডুয়ার্স উৎসবে 

শেষ মুহুর্তে নজরকাড়া ভিড় ১৯ তম ডুয়ার্স উৎসবে 

আলিপুরদুয়ার 19 তম ডুয়ার্স উৎসবের প্রায় শেষ লগ্ন দুই তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আলিপুরদুয়ার শহরের প্রাণকেন্দ্র প্যারেড গ্রাউন্ডে প্রতিবারে মতো এবছরও মহা আরমবরের মধ্য দিয়ে শুরু হয়েছে ১৯তম উৎসব। ডুয়ার্স উৎসব আলিপুরদুয়ারের অগণিত উৎসব দরদী মানুষ এই প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে সন্ধ্যা হতে হতেই পৌঁছে যায় উৎসব প্রাঙ্গনে। আটশোর  বেশি দোকান বসেছে এখানে নানা রকমারি জিনিসের সম্ভার কোথাও মনিহারি কোথাও বা জামাকাপড় নিয়ে বসেছে ব্যাপারীরা, তারি সাথে রয়েছে হরেক রকম খাবারের পসরা কারি সাথে শিশুদের মনোরঞ্জনের জন্য রয়েছে। নাগরদোলা রয়েছে মরণ কূপ। রয়েছে বিভিন্ন ধরনের মনিহারি জিনিসের দোকান। তারই সাথে। শিশু মঞ্চ। লোক মঞ্চ। ও মূল মঞ্চে চলছে মনোজ্ঞ…
Read More
জলপাইগুড়ির তিস্তা পাড়ে বাড়ছে ড্রাগস কারবার, একব্যক্তি গ্রেফতার সহ উদ্ধার ১৪ কেজি গাঁজা

জলপাইগুড়ির তিস্তা পাড়ে বাড়ছে ড্রাগস কারবার, একব্যক্তি গ্রেফতার সহ উদ্ধার ১৪ কেজি গাঁজা

শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার স্পেশাল অপারেশন গ্রুপ এবং থানার পুলিশ ফাদ পাতে শহরের পাস দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর সেন পাড়া বাঁধের রাস্তায় গড়ে ওঠা বাঁধের বাজারে, এরপরই ময়নাগুড়ি রোড থেকে তিন যাত্রীকে নিয়ে বাঁধের পথ ধরে শহরে প্রবেশ করতে দেখা যায় একটি টোটোকে। ফাঁস পেতে থাকা পুলিশের দল টোটো টিকে দার করিয়ে তল্লাশী চালিয়ে একটি ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা ১৪ কেজি গাঁজা উদ্ধার করে, এই ঘটনায় মদন বর্মন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার উমেশ খানন্ডবাহলে জানিয়েছেন ধৃতের বিরূদ্ধে এন ডি পি এস আইনের বেস কয়েকটি  ধারায় মামলা রুজু করা…
Read More
ইনফ্লুয়েন্সার অভিষেক করের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আসাম পুলিশের

ইনফ্লুয়েন্সার অভিষেক করের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আসাম পুলিশের

শুক্রবার অসম সরকার ইউটিউবে একটি পডকাস্টে অসম সম্পর্কে ‘ভুল তথ্য ছড়ানোর’ অভিযোগ এনে ইনফ্লুয়েন্সার-অভিষেক করের বিরুদ্ধে ‘যথাযথ ব্যবস্থা’ নেওয়ার জন্য রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছে। অসমের পুলিশ প্রধান জিপি সিং সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে রাজ্যের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অভিষেকের বিরুদ্ধে ‘আইনি ব্যবস্থা’ নিতে বলা হয়েছে। সাম্প্রতিক একটি ইউটিউব পডকাস্টের একটি ক্লিপ খুব ভাইরাল হয়। যেখানে অতিথি ছিলেন এই ইউটিউবার। শুক্রবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর কার্যালয় দ্বারাও এটিকে শেয়ার করা হয়। ক্লিপটি অসম-ভিত্তিক একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার করেছে।‘রিয়া উপ্রেতি নামে একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো প্রচারিত হচ্ছে, যেখানে অভিষেক কর নামে এক ব্যক্তিকে অসমের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে অনভিপ্রেত মন্তব্য করতে দেখা…
Read More
অবাধে চোরাচালান চলে বলে অভিযোগ তিন বিঘা গ্রামের বাসিন্দাদের

অবাধে চোরাচালান চলে বলে অভিযোগ তিন বিঘা গ্রামের বাসিন্দাদের

শুক্রবার বাংলাদেশের দহগ্রাম-আঙ্গারপোতা এই দুই গ্রামের সীমানায়, জ়িরো পয়েন্ট থেকে বড় জোর দেড় ফুট দূরত্বে নিজেদের খরচে বেড়া দিলেন লাগোয়া ভারতীয় গ্রামের বাসিন্দারা। তা নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে তাঁদের বিবাদে পরিস্থিতি তেতে উঠলে, ভারতীয়দের পক্ষ নেয় বিএসএফ। শেষ পর্যন্ত বিজিবির বাধা উপেক্ষা করে, দু’কিলোমিটার এলাকায় প্রায় চার ফুট উঁচু বেড়া দেওয়া হয়। তা নিয়ে বিকেলে বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি ব্রিগেডিয়ার রাজীব গৌতম এবং বিজিবির রংপুর সেক্টর কমান্ডার সাব্বির আহম্মেদের বৈঠক হয়। বিএসএফের এক কর্তার দাবি, ‘‘সীমান্তে যাতে উত্তেজনা না ছড়ায়, তা নিয়ে আলোচনা হয়েছে।’’ ওই এলাকায় প্রায় ১৮ কিলোমিটার সীমান্তের মধ্যে ১২ কিলোমিটারে বিএসএফ কাঁটাতারের বেড়া দিয়েছে। বাকিটা…
Read More
পাঞ্জাবে আম আদমি পার্টির বিধায়কের রহস্যমৃত্যু

পাঞ্জাবে আম আদমি পার্টির বিধায়কের রহস্যমৃত্যু

পাঞ্জাবে আম আদমি পার্টির বিধায়কের রহস্যমৃত্যু। নিজের বাড়ির সুইমিং পুলের ধার থেকে বিধায়ক গুরপ্রীত বাসসি গোগীর দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মাথায় গুলির ক্ষত ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। কীভাবে গুলি লাগল তা এখনও স্পষ্ট নয়। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের বিধায়ক ছিলেন গুরপ্রীত (‌৫৮)‌। শুক্রবার রাতে পরিবারের সদস্যরা সুইমিং পুলের ধারে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে দয়ানন্দ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাত ১২টা নাগাদ। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পাঞ্জাবের আপ সভাপতি আমন অরোরা এবং পুলিশ কমিশনার জসকরণ সিং তেজা গুরপ্রীতের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। গুরপ্রীতের স্ত্রী পুলিশকে…
Read More
সংরক্ষণ নীতি নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের

সংরক্ষণ নীতি নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের

সংরক্ষণ নীতি (Reservation) নিয়ে ৯ ই জানুয়ারি বড় মন্তব্য করল সুপ্রিম কোর্ট। গত ৭৫ বছরে যাঁরা সংরক্ষণের সুবিধা নিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছেন সমাজে এবং যাঁরা প্রতিযোগিতায় সক্ষম, তাঁদের আর সংরক্ষণের প্রয়োজন নেই। ৯ ই জানুয়ারি এমনই মন্তব্য করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। এর আগে ২০২৪ এর অগাস্ট মাসে সুপ্রিম কোর্টের সাত সদস্যের একটি সাংবিধানিক বেঞ্চ জানিয়েছিল, প্রয়োজনে রাজ্য সরকারগুলি অনগ্রসর শ্রেণিগুলির মধ্যে আরো শ্রেণি তৈরি করতে পারে। ওই রায়ে বলা হয়েছিল, অনগ্রসর শ্রেণির মধ্যে যারা তুলনামূলক ভাবে কম উন্নত তাদের জন্য সংরক্ষণ পদ্ধতি এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভৈ এবং বিচারপতি অগাস্টিন জর্জ মেসির বেঞ্চ…
Read More
শস্য উৎসবে স্বাস্থ্যকর বিকল্প হিসেবে ক্যালিফোর্নিয়া আমন্ডসের সুপারিশ

শস্য উৎসবে স্বাস্থ্যকর বিকল্প হিসেবে ক্যালিফোর্নিয়া আমন্ডসের সুপারিশ

ভারতে জীবনধারার সঙ্গে যুক্ত রোগব্যাধির ক্রমবর্ধমান উদ্বেগের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা দেশজুড়ে অনুষ্ঠিত নানা শস্য উৎসব উদযাপনে ক্যালিফোর্নিয়া বাদাম অন্তর্ভুক্ত করার পরামর্শ দিচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি বছর ছয় মিলিয়ন ভারতীয় ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল এবং স্থূলতার মতো রোগে আক্রান্ত হন, এবং ২০৩০ সালের মধ্যে দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণে দেশের ৬ ট্রিলিয়ন ডলার খরচ হতে পারে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন (ICMR-NIN) সম্প্রতি তাদের ডায়েটারি গাইডলাইনে আমন্ডসের পুষ্টিগুণকে স্বীকৃতি দিয়েছে। আমন্ডসে ১৫টি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের উপস্থিতি রয়েছে। ম্যাক্স হেলথকেয়ার - নয়া দিল্লির ডায়েটেটিক্স বিভাগের আঞ্চলিক প্রধান ঋতিকা সমাদ্দার বলেন, উৎসব আনন্দ ও উদযাপনের সময়, কিন্তু স্মার্ট চয়েস আরও বেশি…
Read More
সংরক্ষণ নীতি নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের

সংরক্ষণ নীতি নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের

সংরক্ষণ নীতি (Reservation) নিয়ে ৯ ই জানুয়ারি বড় মন্তব্য করল সুপ্রিম কোর্ট। গত ৭৫ বছরে যাঁরা সংরক্ষণের সুবিধা নিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছেন সমাজে এবং যাঁরা প্রতিযোগিতায় সক্ষম, তাঁদের আর সংরক্ষণের প্রয়োজন নেই। ৯ ই জানুয়ারি এমনই মন্তব্য করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে।এর আগে ২০২৪ এর অগাস্ট মাসে সুপ্রিম কোর্টের সাত সদস্যের একটি সাংবিধানিক বেঞ্চ জানিয়েছিল, প্রয়োজনে রাজ্য সরকারগুলি অনগ্রসর শ্রেণিগুলির মধ্যে আরো শ্রেণি তৈরি করতে পারে। ওই রায়ে বলা হয়েছিল, অনগ্রসর শ্রেণির মধ্যে যারা তুলনামূলক ভাবে কম উন্নত তাদের জন্য সংরক্ষণ পদ্ধতি এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভৈ এবং বিচারপতি অগাস্টিন জর্জ মেসির বেঞ্চ একটি…
Read More