Blog

ওকায়া ইভি-র ব্র্যান্ড নাম পরিবর্তিত হয়ে ওপিজি মোবিলিটি

ওকায়া ইভি-র ব্র্যান্ড নাম পরিবর্তিত হয়ে ওপিজি মোবিলিটি

ওকায়া ইভি (Okaya EV) ঘোষণা করেছে যে তারা এখন ওপিজি মোবিলিটি (OPG Mobility) হিসেবে পরিচিত হবে, যা ভারতের ক্রমবর্ধমান ইলেকট্রিক ভেহিকেল মার্কেটে তাদের কৌশলগত পরিবর্তনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কোম্পানিটি ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এর (Bharat Mobility Global Expo 2025) আগে তাদের নতুন ব্র্যান্ড পরিচয় প্রকাশ করেছে, যেখানে তারা নতুন ব্র্যান্ড নামে তাদের প্রথম প্রোডাক্ট লঞ্চ করার পরিকল্পনা গ্রহণ করেছে। রিব্র্যান্ডেড কোম্পানিটি দুটি সাব-ব্র্যান্ডের মাধ্যমে পরিচালিত হবে: ফেরাটো (Ferrato), যা প্রিমিয়াম ইলেকট্রিক মোটরসাইকেল ও স্কুটারে মনোনিবেশ করবে, এবং ওটোপিজি (OTTOPG), যা যাত্রী ও কার্গো থ্রি-হুইলার নিয়ে কাজ করবে। ফেরাটো লাইনে ফাস্ট সিরিজ (Faast series) এবং ফ্রিডাম এলআই-সহ (Freedum LI) বিদ্যমান…
Read More
শিক্ষকদের জন্য বড় সুখবর

শিক্ষকদের জন্য বড় সুখবর

বিগত বেশ কিছু দিন ধরে চলছিল সমস্যা, অবশেষে কিছুটা হলেও এবার তার সুরাহা হলো। দীর্ঘদিন ধরে ‘উৎসশ্রী’ পোর্টাল বন্ধ থাকায় আটকে রয়েছে শিক্ষক-বদলি। যার জেরে সমস্যায় পড়ছেন শিক্ষক-শিক্ষিকারা। এই নিয়েই মামলাও হয়েছিল কলকাতা হাইকোর্টে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন জানাল মিউচুয়াল ট্রান্সফার চালুর ক্ষেত্রে কোন‌ও অসুবিধা নেই। সমস্যায় পড়ে আবেদন করেও বেশ কয়েক বছর ধরে আটকে রয়েছে বহু শিক্ষকদের ‘মিউচুয়াল ট্রান্সফার’ বা আপস-বদলি। এই বিষয়ে শিক্ষা দফতরের ব্যাখ্যা, যেহেতু স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে নিয়োগ চলছে তাই বদলির ফলে যাতে কোনও সমস্যার সৃষ্টি না হয় তাই বদলির পোর্টাল বন্ধ রাখা হয়েছে। এই বিষয়ে প্রাথমিক…
Read More
মুখ্যমন্ত্রীর নির্দেশে উঠে গেলো নিষেধাজ্ঞা

মুখ্যমন্ত্রীর নির্দেশে উঠে গেলো নিষেধাজ্ঞা

সরকারি নির্দেশকে সঠিক কার্যকর করতে উদ্যোগী রাজ্য। সেই কারণেই প্রশাসনিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। বছরের শুরুতে কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিতেই এই বৈঠক। কোন দপ্তরের কাজের অগ্রগতি কেমন, তা নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে রিপোর্ট কার্ড। রাজ্য জুড়ে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘সন্ধ্যার পর মা উড়ালপুল বন্ধ করে দেওয়া হয়েছে।’ মা উড়ালপুলের বাইক চলাচল সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পাশাপাশি দুর্ঘটনা এড়াতে শর্ত বেঁধে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী জানিয়েছেন মা ফ্লাইওভার, এজেসি বোস রোডে ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিবেগ বেধে দিতে হবে। কেউ যাতে গাড়ি ঘোরাতে না পারেন তার জন্য দরকার হলে ফাঁকা জায়গা ব্লক করতে হবে।’…
Read More
20 লক্ষ টাকার জাল নোট সহ একজনকে গ্রেফতার করলেন পুলিশ

20 লক্ষ টাকার জাল নোট সহ একজনকে গ্রেফতার করলেন পুলিশ

মালদহ জেলার কালিয়াচক ৩ নম্বর ব্লকের বৈষ্ণবনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের কুম্ভীরা পুলিশ ফাঁড়ি এলাকা থেকে ২০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল পুলিশ। এর মধ্যে ৫০০ টাকার নোট ১৯ লক্ষ টাকা এবং ২০০ টাকার নোট ১ লক্ষ টাকার। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার পুলিশ খোসলাপাড়াতে পুলিশের হাতে ধৃত রুবেল সেখের বাড়ির কাছে তল্লাশি অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে। উল্লেখ্য বৈষ্ণবনগর থানার খোসলাপাড়ার রুবেল সেখ ঐ এলাকার একজন কুখ্যাত অপরাধী। পুলিশের হাতে সে ধরা পড়ার পরে তাঁকে জিঞ্জাসা বাদ করেই পুলিশ এই বিপুল পরিমাণ জাল টাকার হদিশ পেয়ে উদ্ধার করে।
Read More
আসাম গামী আপ লাইনে ইঞ্জিন বিকল, ব্যাহত স্বাভাবিক রেল যাতায়াত

আসাম গামী আপ লাইনে ইঞ্জিন বিকল, ব্যাহত স্বাভাবিক রেল যাতায়াত

বুধবার সকাল নটা নাগাদ জলপাইগুড়ির রোড রেল স্টেশনের আগে আপ লাইনে চলা একটি পণ্যবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় থমকে যায় দেশের সঙ্গে উওর পূর্ব ভারতের রেল যোগাযোগের একাংশ। আপ লাইনে চলা বিভিন্ন যাত্রীবাহী ট্রেনকে পরবর্তীতে ডাউন লাইন দিয়ে আলিপুরের দিকে এগিয়ে দেওয়া হয়। আর এই কারণেই বুধবার দুপুর পর্যন্ত জলপাইগুড়ি রোড রেল স্টেশন দিয়ে দিল্লি - গৌহাটি সহ অন্যান্য রুটের রেল যাতায়াত ব্যাহত হয়। এই প্রসঙ্গে রোড রেল স্টেশনের নিরাপত্তার দায়িত্বরত আর পি এফ ইন্সপেক্টর বিপ্লব দত্ত জানান, দুপুর দুটো পর্যন্ত বিকল ইঞ্জিন টিকে মেরামত করা সম্ভব না হওয়ায় সেইটিকে অন্য ইঞ্জিনের সাহায্যে জলপাইগুড়ি টাউন স্টেশনে পাঠিয়ে আসাম গামী…
Read More
বরফের চাদরে ঢাকা পড়েছে সিকিমের নাথু লা, লাচুং, লাচেন

বরফের চাদরে ঢাকা পড়েছে সিকিমের নাথু লা, লাচুং, লাচেন

উত্তর সিকিমে প্রবল তুষারপাত। বরফের চাদরে ঢাকা পড়েছে নাথু লা, লাচুং, লাচেনের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি। তুষারের ফলে বন্ধ হয়েছে একাধিক রাস্তা। বিপদের ঝুঁকি থাকায় রাতারাতি বন্ধ করা হলো নাথু লা এবং ছাঙ্গু লেকে পর্যটকদের যাতায়াত। মঙ্গলবার দিনভর ভারী তুষারপাত হয় উত্তর সিকিমে বিভিন্ন স্থানে। রাতে চলা তুষারপাতে হুহু করে নেমেছে তাপমাত্রার পারদ। স্থানীয় সূত্রে খবর নাথু লা, ছাঙ্গু লেক ও ১৫ মাইল যাওয়ার রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে গিয়েছে। আরো জানা যায় নর্থ সিকিমে বরফ পরিষ্কার করে রাস্তা সাফাইয়ের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে । তবে প্রশাসনের সূত্রে খবর, বিপদ এড়াতে আপাতত ছাঙ্গু ও নাথু লা যাওয়ার রাস্তা বন্ধ রাখা হচ্ছে।…
Read More
বনকর্মীদের দাবি জঙ্গলে ফিরেছে বাঘ, নদীর পারে বাঘের পায়ের ছাপ

বনকর্মীদের দাবি জঙ্গলে ফিরেছে বাঘ, নদীর পারে বাঘের পায়ের ছাপ

বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জঙ্গল লাগোয়া গ্রামে বাঘের পায়ের ছাপ দেখে খুঁজতে শুরু করেছিলেন গ্রামবাসীরা। এর পর বনকর্মীরাও তাঁদের সঙ্গে যোগ দেন। ডেরায় ফিরে আসল সুন্দরবনের অনুপ্রবেশকারী বাঘ। বাঘের পায়ের ছাপ দেখে তার গতিবিধি পর্যবেক্ষণ করে এমনই জানালেন বনকর্মীরা। এর পরেই কিছুটা হাঁপ ছেড়ে বাঁচলেন কুলতলির গ্রামবাসীরা। দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বনাধিকারিক (ডিএফও) নিশা গোস্বামী জানান, বাঘটি উত্তর বৈকুণ্ঠপুর সংলগ্ন জঙ্গল থেকে মাকড়ি নদী পেরিয়ে আজমলমারি-১১ গভীর জঙ্গলে ফিরে গিয়েছে।   বুধবার সকাল থেকেই বাঘটিকে খোঁজার অভিযান শুরু করেছে বনকর্মীরা। প্রাথমিক ভাবে জলপথে সন্ধান চালান তাঁরা। কুলতলির বাঘ মাকড়ি নদী পার করে এগিয়ে গিয়েছে কি না, সেই বিষয়টা নিশ্চিত করতে…
Read More
তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় গ্রেফতার হলেন ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি

তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় গ্রেফতার হলেন ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি

তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় গ্রেফতার করা হল ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে। গ্রেফতার করা হল স্বপন শর্মা নামে আরও এক জনকে। স্বপন শর্মার বিরুদ্ধেও কয়েক বছর আগে একাধিক মামলা ছিল। নরেন্দ্রনাথ তেওয়ারি এখনও ইংরেজবাজার শহর তৃণমূলের সভাপতি। স্বপন শর্মার বাড়ি মালদহ শহরের পিরোজপুর এলাকায়। গত ২ জানুয়ারি গুলি করে খুন করা হয় মালদহের ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে৷ তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় ইংরেজবাজারের টাউন তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তাঁর দুই ভাইকে গতকালই তলব করে পুলিশ৷ এর পর রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় দুজনকে। তাঁর দুই ভাই ধীরেন্দ্রনাথ তেওয়ারি এবং অখিলেশ তিওয়ারিকেও গতকাল ইংরেজবাজার থানায় ডেকে পাঠানো…
Read More
রাম মন্দির এলাকার পুকুর থেকে উদ্ধার ১৩ ফিট লম্বা অজগর

রাম মন্দির এলাকার পুকুর থেকে উদ্ধার ১৩ ফিট লম্বা অজগর

মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ আলিপুরদুয়ার জংশন ভোলারডাবরী রাম মন্দির এলাকায় এক বাড়ির পুকুরে এক বিশালাকার অজগর দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেতেই আশপাশ থেকে অজগর দেখতে ভিড় করেন এলাকার বহু নাগরিক। এদিন তাদের মধ্যেই দুই যুবক নিজ উদ্যোগে ওই অজগরটিকে পুকুর থেকে উদ্ধার করে একটি খাঁচায় বন্দি করে। খবর দেয় হয় বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্মীদের। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে গেলে যুবকের উদ্ধার হওয়া অজগরটিকে বনকর্মীদের হাতে তুলে দেয়। জানাগেছে প্রাথমিক চিকিৎসার পর অজগরটিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের উন্মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে।
Read More
পাচারের ছক বানচাল, ট্রাকের গোপন চেম্বার থেকে উদ্ধার গাঁজা

পাচারের ছক বানচাল, ট্রাকের গোপন চেম্বার থেকে উদ্ধার গাঁজা

ঘোষপুকুর ফুলবাড়ি ২৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল ট্রাক ধামনাগজ এলাকায় ওই ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ট্রাকের গোপন চেম্বার থেকে ৭৭ কেজি গাঁজা উদ্ধার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে ফাঁসিদেওয়া থানা। ধৃতদের নাম রাজ্জাক মন্ডল এবং মফিজুল হক। ধৃত দুজনেই কোচবিহার জেলার তুফানগঞ্জের বাসিন্দা। এই ঘটনায় পণ্যবাহী ট্রাকটি আটক করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। ফাসিদেওয়া থানার পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে শিলিগুড়ি থেকে বিধাননগরের দিকে একটি ট্রাকে গাঁজা পাচার হচ্ছে। সেই সুত্র ধরে ঘোষপুকুর ফুলবাড়ি জাতীয় সড়কে নাকা তল্লাশি শুরু করে ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর নির্দিষ্ট ওই ট্রাকটি দেখতে পেয়ে ব্যারিকেড দিয়ে…
Read More
বুধবার বাতিল করা হল বিমান, সতর্কতা জারি হল দিল্লিতে ঘন কুয়াশার কারণে

বুধবার বাতিল করা হল বিমান, সতর্কতা জারি হল দিল্লিতে ঘন কুয়াশার কারণে

কুয়াশার জন্য দিল্লি আসা ও যাওয়ার প্রায় ৩০০টি উড়ানের সময়সূচি বদলানো হয়েছিল। বিলম্বিত হয়েছিল অন্তত ২৫টি ট্রেন।  দুর্ঘটনা এড়াতে ৩৭টি বিমানের সময়সূচি বদলে গেছে।  উত্তর-ভারতে ও ধোঁয়াশার দাপট কমল না। বুধবার সকালে পরিবর্তন করতে হল একাধিক বিমানের সময়সূচি। বুধবার ভোর থেকেই রাজধানী দিল্লি এবং তার সংলগ্ন অঞ্চল ঢেকেছে ধোঁয়াশার পুরু আস্তরণে। দৃশ্যমানতা নেমে গিয়েছে ১০ মিটারে। রেল পরিষেবা তে-ও কুয়াশার প্রভাব পড়েছে।     নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা কুয়াশার আস্তরণে ঢেকে গিয়েছে। কুয়াশার কারণে বাতিল করতে হয়েছে একটি উড়ান। দিল্লি ও তার সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর (আইএমডি)। জানা গিয়েছে কুয়াশার দাপট চলবে শুক্রবার…
Read More
ওয়াজিরএক্স ব্যবহারকারীদের জন্য কয়েনসুইচের ৬০০ কোটি টাকার পুনরুদ্ধার কর্মসূচি

ওয়াজিরএক্স ব্যবহারকারীদের জন্য কয়েনসুইচের ৬০০ কোটি টাকার পুনরুদ্ধার কর্মসূচি

ওয়াজিরএক্স-এর উপর জুলাই ২০২৪-এ সংঘটিত তথাকথিত সাইবার অ্যাটাকের শিকার ব্যবহারকারীদের সাহায্য করার জন্য ‘কয়েনসুইচ কেয়ারস’ নামে ৬০০ কোটি টাকার একটি পুনরুদ্ধার কর্মসূচি ঘোষণা করেছে কয়েনসুইচ। উল্লেখ্য, কয়েনসুইচ হল দুই কোটিরও বেশি ব্যবহারকারী সহ ভারতের অন্যতম প্রধান ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম। কয়েনসুইচের এই কর্মসূচির লক্ষ্য হল ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের ক্ষতি পুনরুদ্ধার করতে, পুরস্কার অর্জন করতে ও ক্রিপ্টো বাজারে আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করা। কয়েনসুইচের কো-ফাউন্ডার আশিষ সিংঘল জানান, এই শিল্পের অন্যতম নেতা হিসেবে, ইকোসিস্টেমকে সাহায্য করার জন্য তাদের দিক থেকে তারা কিছু করতে চেয়েছিলেন, বিশেষ করে এখন, যখন বাজার ঊর্ধ্বমুখী। তারা চান না ভারতের ক্রিপ্টো বিনিয়োগকারীরা কোনো সুযোগ হাতছাড়া করুক। কয়েনসুইচ-এর ধারণা, ওয়াজিরএক্স ফান্ড…
Read More
বন্ধন মিউচুয়াল ফান্ডের নতুন নিফটি আলফা লো ভোলাটিলিটি ৩০ ইনডেক্স ফান্ড

বন্ধন মিউচুয়াল ফান্ডের নতুন নিফটি আলফা লো ভোলাটিলিটি ৩০ ইনডেক্স ফান্ড

বন্ধন মিউচুয়াল ফান্ড তাদের নতুন বিনিয়োগের ব্যবস্থা “বন্ধন নিফটি আলফা লো ভোলাটিলিটি ৩০ ইনডেক্স ফান্ড” উদ্বোধনের ঘোষণা করেছে। এই ওপেন-এন্ডেড স্কিমটি দুটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ উপাদান — আলফা ও লো ভোলাটিলিটি — একত্রিত করবে, যা বাজারের পরিবর্তনশীল অবস্থায় স্থিতিশীল কর্মক্ষমতা প্রদানের দিকে লক্ষ্য রাখবে। নিফটি আলফা লো ভোলাটিলিটি ৩০ ইনডেক্সকে অনুসরণ করে ফান্ডটি এমন শেয়ার নির্বাচন করবে যা ঐতিহাসিকভাবে আলফা তৈরি করেছে এবং কম ভোলাটিলিটি বজায় রেখেছে। এই দ্বৈত কৌশলটি শক্তিশালী বৃদ্ধির সুযোগগুলি ধরতে এবং অস্থিতিশীল বাজারে স্থিতিশীলতা প্রদান করতে পরিকল্পনা করা হয়েছে। বন্ধন নিফটি আলফা লো ভোলাটিলিটি ৩০ ইনডেক্স ফান্ডের নিউ ফান্ড অফার (এনএফও) ৮ জানুয়ারি থেকে শুরু হবে এবং…
Read More
ডাকাতির ছক বানচাল করলো পুলিশ, ধৃত ৪

ডাকাতির ছক বানচাল করলো পুলিশ, ধৃত ৪

উদ্দেশ্য ছিল ডাকাতি, তবে পুলিশের তৎপরতায় ভেসতে গেলো ডাকাতির ছক। সোমবার রাতে শিলিগুড়ি সেবক রোডে পিসি মিতাল বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় জমায়েত হয় বেশ কয়েকজন যুবক। তৎক্ষণাৎ পুলিশের কাছে খবর যায় বড়োসড়ো ষড়যন্ত্র নিয়ে আসছে বেশ কয়েকজন যুবক। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ পিসি মিতাল বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশকে আসার আভাস পেয়ে গা ঢাকা দেয় কয়েকজন৷ তবে ৪জন যুবককে হাতেনাতে ধরে ফেলে ভক্তিনগর থানার পুলিশ। এর পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংগতি পাওয়ায় আটক করা হয় চার যুবককে। চালানো হয় তল্লাশি। তল্লাশিতে পুলিশের চক্ষু চড়ক গাছ ধৃত যুবকদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি…
Read More