Blog

প্রথমবার অনুষ্ঠিত হবে জলপাইগুড়ি উৎসব

প্রথমবার অনুষ্ঠিত হবে জলপাইগুড়ি উৎসব

আগামী ২২ জানুয়ারি থেকে জলপাইগুড়িতে শুরু হচ্ছে জলপাইগুড়ি উৎসব। চারদিনের অনুষ্ঠানের সূচনা হবে জলপাইগুড়ি মিলন সঙ্ঘ ময়দানে। এই প্রথম জলপাইগুড়িতে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে। বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে উৎসবের কথা ঘোষণা করেন জেলাশাসক শামা পারভিন। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। এদিন আনুষ্ঠানিকভাবে জলপাইগুড়ি উৎসবের লোগো প্রকাশ করা হয়। জেলাশাসক শামা পারভিন বলেন, লোকসংস্কৃতি সহ বিভিন্ন শিল্পীদের নিয়ে অনুষ্ঠান।
Read More
দার্জিলিংয়ে তুষারপাত দেখা যাচ্ছে পৌষ মাসের শেষ দিকে

দার্জিলিংয়ে তুষারপাত দেখা যাচ্ছে পৌষ মাসের শেষ দিকে

এবার সংক্রান্তিতে কেমন থাকবে আবহাওয়া পৌষ প্রায় শেষের দিকে। সংক্রান্তির আর মাএ কদিন বাকি। কিন্তু এখনও সেই রকম শীত পড়েনি। ঠান্ডা কাবু করতে পারেনি রাজ্যবাসীকে। সংক্রান্তিতে কি আদেও হাড় কাঁপানো শীত পড়বে। এই বিষয় ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। তবে এবারও সুখবর দিতে পারল না আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আবার বাধা পাবে উত্তুরে হাওয়া। ফলে এবার সংক্রান্তিও কাটবে গরমই। তবে সামনে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে।       আবহাওয়া দপ্তর সূত্রের খবর, শনিবার অব্দি বাংলায় শীতের প্রভাব থাকবে। সংক্রান্তির আগেই উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে  পশ্চিমী ঝঞ্ঝা। পৌষ সংক্রান্তির জাঁকিয়ে শীতে বাধা হতে পারে এই ঝঞ্ঝা। শুক্রবার হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের…
Read More
তরুণী চিকিৎসকের বাবা-মা এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন

তরুণী চিকিৎসকের বাবা-মা এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় প্রায় ৫ মাস পরেও অধারা আরজিকরের নির্যাতিতা তরুণী চিকিৎসকের ন্যায় বিচার। কেন্দীয় তদন্তকারী সংস্থা সিবিআই ৯০ দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দিতে পারেনি। যার জন্য ইতিমধ্যেই জামিনে মুক্তি পেয়েছে এই মামলার অন্যতম দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল। এবার এই তদন্ত নিয়েই তুলে দিলেন তিলোত্তমার বাবা-মা। এবার তাঁরা যাচ্ছেন সুপ্রিম কোর্টের দরজায়। তিলোত্তমার বাবা-মায়ের বক্তব্য তাঁদের মেয়ের মৃত্যুর জন্য শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় নয় দায়ী আরও অনেকে। কিন্তু গোটা বিষয়টাই কৌশলে এড়িয়ে যাচ্ছে সিবিআই। কিন্তু এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় এবিষয়ে হস্তক্ষেপ করতে…
Read More
বিস্ফোরক দাবি সিবিআইয়ের

বিস্ফোরক দাবি সিবিআইয়ের

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেই বিস্ফোরক দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এক নম্বর নিয়ে ষড়যন্ত্র করেছেন পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্য। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআইয়ের হাতে যে সকল তথ্য উঠে এসেছে, তা চার্জশিট রূপে আদালতে জমা দেওয়া হয়েছে। সেখানেই দাবি করা হয়েছে, এক নম্বর নিয়ে ষড়যন্ত্র করার কথা। কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছে, ২০১৪ সালের টেট পরীক্ষা অনুযায়ী ২০১৭ সালের প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া চলাকালীন বেশ…
Read More
ডিজিটাল ফাঁদ রয়েছে কিউআর কোডে, না জেনে স্ক্যান করলেই ব্যাঙ্ক থেকে কেটে যাবে টাকা  

ডিজিটাল ফাঁদ রয়েছে কিউআর কোডে, না জেনে স্ক্যান করলেই ব্যাঙ্ক থেকে কেটে যাবে টাকা  

বর্গাকার সাদাকালো সাঙ্কেতিক একটি ছবি হচ্ছে কিউআর কোড। অনলাইনে আর্থিক লেনদেনের ক্ষেএে এটি ব্যবহার করা হয়। এটা নিয়েই তৈরি হয়েছে প্রতারণার ফাঁদ। সময় থাকতে বিষয় টা জানা দরকার। হুগলির বাসিন্দা একটি বেসরকারি সংস্থা কর্মীর ফোনে এক সন্ধ্যায় হঠাৎ একটি মেসেজ ঢুকে। যা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ অর্থ জমা পড়ার সঙ্কেত বহন করে। ফোন তুলে দেখেন, তার অ্যাকাউন্টে আট হাজার টাকা ঢুকেছে। কে এই টাকা পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন কিছুই বোঝেননি। কোথাও টাকাটা তাঁর পাওনা ছিল বলেও মনে করতে পারছিলেন না। আচমকা অচেনা নম্বরে ফোন ঢুকল । ফোন তুলতেই শুনলেন অচেনা কণ্ঠ, ‘‘দাদা, আপনার ফোনে কি এইমাত্র আট হাজার টাকা ঢুকেছে?’’ ঢুকেছে, বলতেই…
Read More
দুঃসাহসিক ডাকাতি বিদ্যুৎ দপ্তরের সাব স্টেশনে

দুঃসাহসিক ডাকাতি বিদ্যুৎ দপ্তরের সাব স্টেশনে

রাতের অন্ধকারে দুঃসাহসিক ডাকাতি বিদ্যুৎ দপ্তরের সাব স্টেশনে।বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুরের গচিয়ার সাব স্টেশনে।প্রায় ৫ লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় এক রাউন্ড গুলি ছোড়েন দুষ্কৃতীরা।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। জানা গেছে গঙ্গারামপুর ব্লকের গোচিয়ার এলাকায় রয়েছে বিদ্যুৎ দপ্তরের সাব স্টেশন।প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও সাব স্টেশনে পাহারা দিচ্ছিলেন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা।রাত্রি দুটো নাগাদ দুষ্কৃতীরা পাচীরের ওপরে থাকা কাঁটাতার কেটে প্রবেশ করে সাব স্টেশনে। সেইসময় নিরাপত্তায় থাকা নিরাপত্তা রক্ষীদের মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করে দুষ্কৃতীরা। সেইসঙ্গে দায়িত্বে থাকা ৭ নিরাপত্তা রক্ষীকে হাত পা বেঁধে করে দেওয়া হয় একঘরে।এরপরে সাব স্টেশনের বিভিন্ন…
Read More
নয়া মোড় নিলো নিয়োগ দুর্নীতি মামলায়

নয়া মোড় নিলো নিয়োগ দুর্নীতি মামলায়

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই গত এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতির কারণে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। ফলে একধাক্কায় বাতিল হয়ে যায় ২৬,০০০ চাকরি। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। এবার এই মামলাতেই সুপ্রিম কোর্টে আরও ১০০টি আবেদন জমা পড়ল। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে ওই আবেদনগুলি জমা পড়েছে। ৯৩ জন সর্বোচ্চ আদালতে আবেদন জানিয়েছেন। আগামী বৃহস্পতিবার ওই মামলাগুলি শুনানির তালিকায় রয়েছে। এদিকে আগামী ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টের…
Read More
ভি-এর সঙ্গে লায়নসগেট প্লে-র অংশীদারিত্ব

ভি-এর সঙ্গে লায়নসগেট প্লে-র অংশীদারিত্ব

ভি, ভারতের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর, ভি মুভিস এন্ড টিভি-তে প্রিমিয়াম কনটেন্ট অফার করতে লায়নসগেট প্লে-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে। এই কৌশলগত অংশীদারিত্ব হলিউড চলচ্চিত্র, মেইন সিরিজ, আন্তর্জাতিক হেডলাইনস এবং আরও অনেক কনটেন্ট সহ টপ-লেভেল কনটেন্ট নিয়ে এক এক্সক্লুসিভ লাইব্রেরি তৈরি করেছে৷ বিদ্যমান এবং নতুন গ্রাহকদের জন্য থাকছে সমস্ত ভি মুভিস এবং টিভি সাবস্ক্রিপশন প্ল্যানের সঙ্গে লায়নসগেট প্লে। এই অংশীদারিত্ব ভি এর ওটিটি পোর্টফোলিওকে প্রসারিত করে। সাশ্রয়ী মূল্যে কনটেন্টের একটি বৈচিত্র্যময় লাইব্রেরির সুবিধা নিয়ে এসেছে। ভি মুভিস এন্ড টিভি শীর্ষস্থানীয় ওটিটি থেকে ডিসনি+ হটস্টার, সনিলিভ, জিফাইভ এবং আরও অনেক চ্যানেল সহ এক বিশাল রেঞ্জের কনটেন্ট দেবে।অ্যাপটিতে তিরিশটির বেশি লাইভ নিউজ চ্যানেল সহ…
Read More
শিলিগুড়ির এস এফ রোডে পুরনিগমের তরফে গাছ কাটার কাজ রুখে দেন বিধায়ক শংকর ঘোষ

শিলিগুড়ির এস এফ রোডে পুরনিগমের তরফে গাছ কাটার কাজ রুখে দেন বিধায়ক শংকর ঘোষ

রাস্তা সম্প্রসারণের নাম করে,পরিবেশ বিদ্বেষী মানুষ হিসেবে শহরে থাকা গাছ গুলি কেটে চলছেন মেয়র গৌতম দেব,মেয়রের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুললেন বিধায়ক শংকর ঘোষ।বৃহস্পতিবার রাস্তা সম্প্রসারণের জন্য পুরনিগমের তরফে শিলিগুড়ির এস এফ রোডে চলছিল গাছ কাটার কাজ।এদিন সেই খবর সামনে আসতেই তড়িঘড়ি ওই এলাকায় ছুটে গিয়ে গাছ কাটা রুখে দেন বিধায়ক।শুধু তাই নয় এই বিষয় নিয়ে মেয়রকে এক হাত নেন তিনি।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন,পার্কিংয়ের জায়গার জন্যে যদি রাস্তা সম্প্রসারণ করতেই হয় তবে গাছ না কেটেও তা করা যায়।অবিবেচকের মতে গাছ না কেটে গাছ রেখেই তিনি রাস্তা সম্প্রসারণের কাজ করতে পারেন।এই কাজগুলি বহু পুরনো,এই গাছগুলিকে কাটার কোনও মানেই হয় না।অন্যদিকে…
Read More
জারি হল কড়া নির্দেশিকা

জারি হল কড়া নির্দেশিকা

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছিলেন চিকিৎসকদের একটি বৃহৎ অংশ। পথে নেমে আন্দোলন করেছিলেন অনেকে। সেই ‘সুযোগ’কে কাজে লাগিয়ে ডাক্তারদের একাংশ আবার দেদার প্রাইভেট প্র্যাকটিস করেছিলেন বলে অভিযোগও ওঠে। এবার এই নিয়ে কড়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। সম্প্রতি সরকারি চিকিৎসকদের উদ্দেশে নতুন ফরমান জারি করেছে স্বাস্থ্য দফতর। সেখানে কার্যত সময়সীমা বেঁধে দিয়ে জানানো হয়েছে, কোনও সরকারি শিক্ষক-চিকিৎসক সোমবার থেকে শনিবার অবধি সকাল ৯টা থেকে বিকেল ৪টে অবধি প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম এই ৮ পাতার নির্দেশ জারি করেন।…
Read More
নয়া মোড় নিলো রেশন দুর্নীতি মামলা

নয়া মোড় নিলো রেশন দুর্নীতি মামলা

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রেশন দুর্নীতি কাণ্ডে যেমন গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ বেশ কয়েকজন।  এবার এই মামলাতেই আদালতের তোপের মুখে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। জানা যাচ্ছে, রেশন দুর্নীতি মামলায় ইডির তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতার বিচারভবনের বিশেষ সিবিআই আদালত। বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে রেশন দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শান্তনু ভট্টাচার্য, চালকল মালিক হিতেশ চন্দক, সুব্রত ঘোষ সহ মোট ৪ জনের জামিন…
Read More
নারায়ণ সেবা সংস্থার আয়োজনে ১২ই জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে নারায়ণ লিম্ব ফিটিং ক্যাম্প

নারায়ণ সেবা সংস্থার আয়োজনে ১২ই জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে নারায়ণ লিম্ব ফিটিং ক্যাম্প

উদয়পুরের নারায়ণ সেবা সংস্থা, যা দেশ-বিদেশে দিব্যাঙ্গ ও মানবতার সেবার জন্য পরিচিত, পশ্চিমবঙ্গ এবং পূর্ব হিমালয় অঞ্চলের দিব্যাঙ্গদের সেবার জন্য আগামী ১২ই জানুয়ারী শিলিগুড়িতে আবারও একটি বিনামূল্যে নারায়ণ লিম্ব এবং ক্যালিপার ফিটিং ক্যাম্প অনুষ্ঠিত করতে চলেছে। অনুষ্ঠানটি বর্ধমান রোডের শিবম প্যালেসে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এখানে প্রাক-নির্বাচিত দিব্যাঙ্গরা বিনামূল্যে সুবিধাগুলি নিতে পারবেন। ভারতের পাশাপাশি, নারায়ণ সেবা সংস্থা কেনিয়া, উগান্ডা, মেরু, তানজানিয়া এবং নেপালের মতো দক্ষিণ আফ্রিকার দেশগুলিতে শিবির স্থাপন করেছে, যেখানে তারা প্রতি মাসে প্রায় ১৫০০ জন মানুষকে কৃত্রিম অঙ্গ লাগিয়ে তাদের জীবনের উন্নতি ঘটাচ্ছে। ক্যাম্পের আহ্বায়ক অচল সিং ভাটির মতে ১৫ টিরও বেশি সংগঠন এই শিবিরের…
Read More
ছোট বিনিয়োগের সাথে সম্পদ বৃদ্ধি করার জন্য এক ধাপ এগিয়ে থাকুন এসবিআই মিউচুয়াল ফান্ডের সাথে

ছোট বিনিয়োগের সাথে সম্পদ বৃদ্ধি করার জন্য এক ধাপ এগিয়ে থাকুন এসবিআই মিউচুয়াল ফান্ডের সাথে

প্রতিটি উল্লেখযোগ্য কৃতিত্ব একটি ছোট পদক্ষেপের সাথে শুরু হয়। ছোট বিনিয়োগ থেকে শুরু করে ধারাবাহিকভাবে বিনিয়োগ করা এবং শৃঙ্খলাবদ্ধ থাকা উল্লেখযোগ্য অর্জনের জন্য অপরিহার্য। আজকের আর্থিক ল্যান্ডস্কেপ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (এসআইপি) এর মাধ্যমে এসবিআই মিউচুয়াল ফান্ড সহ একাধিক পছন্দ অফার করে, যা সম্পদ তৈরির শক্তিশালী এবং অ্যাক্সেসযোগ্য উপায়। সীমিত সম্পদের সাথে অল্প পরিমানে আর্থিক বিনিয়োগ শুরু করা দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য অর্জনের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে। উদাহরণস্বরূপ, একটি ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে ৫,০০০ টাকা বিনিয়োগ করলে ১২ বছরে ১৫.৮৮ লক্ষ টাকা এবং ৩০ বছরে ১.৭৩ কোটি টাকা হতে পারে৷এমনকি, এই এসআইপিগুলি প্রতি মাসে মাত্র ৫০০ টাকা দিয়ে বিনিয়োগ…
Read More
মহানগরী কলকাতার কাছেই খুঁজে পাওয়া গেলো কাশ্মীরের ছোঁয়া

মহানগরী কলকাতার কাছেই খুঁজে পাওয়া গেলো কাশ্মীরের ছোঁয়া

বাঙালির কাছে কাশ্মীর একটা আবেগ। ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আসে কাশ্মীরের নাম। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। কাশ্মীরের ডাললেকে সিকারা রাইড করার স্বপ্ন অনেক দিনের? তবে কাশ্মীর যাওয়া হয়ে ওঠেনি কখনো? এবার বাংলার বুকে পেতে পারেন এক টুকরো কাশ্মীরের ছোঁয়া। রেল নগরের প্রবাহমান নদীর বুকেই অভিজ্ঞতা নিতে পারেন সিকারা রাইডের। খড়গপুর শহরেই পর্যটকদের জন্য ব্যবস্থা করা হয়েছে এমন রাইডের। কংসাবতী নদীতে ডাল লেকের আদলে সিকারা রাইডের ব্যবস্থা করেছে একটি বেসরকারি সংস্থা। গোটা ব্যবস্থার নেপথ্যে রয়েছে কংসাবতী এগ্রি অ্যাডভেঞ্চার পার্ক। নদীর পার্শ্ববর্তী এলাকাতেই রয়েছে বিশাল জায়গা। সেখানে প্রায় দশটি কটেজ তৈরি করা হয়েছে। কংসাবতী এগ্রি অ্যাডভেঞ্চার পার্কের ঠিকানা:…
Read More