Blog

কালীঘাটের কাকুর শারীরিক অসুস্থতার কারণ জানতে চাওয়া হলো আইনজীবীর কাছে

কালীঘাটের কাকুর শারীরিক অসুস্থতার কারণ জানতে চাওয়া হলো আইনজীবীর কাছে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই শিরোনামে রয়েছেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় চার্জ গঠনের ঠিক আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন সুজয়কৃষ্ণ ভদ্র। বর্তমানে আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। নিয়োগ মামলার চার্জ গঠনের দিন প্রথমেই তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে আদালতে কালীঘাটের কাকুর আইনজীবী তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার আবেদন জানিয়েছিলেন। দু’পক্ষের সাবাল-জবাব শোনার পরেই তার অসুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছে সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক। আদালতে…
Read More
বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

সরকারি নির্দেশকে সঠিক কার্যকর করতে উদ্যোগী রাজ্য। সেই কারণেই প্রশাসনিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। বছরের শুরুতে কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিতেই এই বৈঠক। এদিনের বৈঠকে প্রথম দিকে সেমিস্টার পদ্ধতি চালু করা নিয়ে বড় ঘোষণা করলেন তৃণমূল নেত্রী। এদিন মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্কুলে কোনো সেমিস্টার চলবে না। একই সাথে এদিন না জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর ধমকের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিনের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন, ‘আমি বাচ্চাদের ব্যাগের বোঝা কমাতে চাই। যেমন চলছে তেমন চলবে। স্কুলে কোন সেমিস্টার হবে না। শিক্ষার ব্যাপারে কোন পলিসি নিলে প্লিজ কনসাল্ট।’ একই সাথে এদিন রাজ্যের ১০ হাজার স্কুলকে ডিজিটালাইজেশন করার…
Read More
কম্বলের মধ্যে ২ কোটি টাকার ব্রাউন সুগার, গ্রেফতার এক

কম্বলের মধ্যে ২ কোটি টাকার ব্রাউন সুগার, গ্রেফতার এক

ব্ল্যাঙ্কেট এ করে মাদক পাচারের পর্দা ফাঁস। দু কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার মালদা টাউন স্টেশনে। কলকাতা এস টি এফ এর খবর এর ভিত্তিতে মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেসে অভিযান চালায় মালদা জিআরপি। ট্রেন থেকে আটক করা হয় সন্দেহভাজন এক ব্যক্তি কে। তার কাছে থাকা ব্ল্যাঙ্কেট সার্চ করতেই উদ্ধার হয় 460 গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য 2 কোটি ২০ লক্ষ টাকা। মনিপুর থেকে এই ব্রাউন সুগার নিয়ে আসা হচ্ছিল মালদা কালিয়াচকে। এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে খতিয়ে দেখছে মালদা টাউন স্টেশনের জিআরপি। ওই যুবককে গ্রেফতার করেছে জিআরপি।
Read More
পলিমাটেক ইলেক্ট্রনিক্স ছত্তিশগড়ে তাদের দ্বিতীয় সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করবে

পলিমাটেক ইলেক্ট্রনিক্স ছত্তিশগড়ে তাদের দ্বিতীয় সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করবে

চেন্নাই-ভিত্তিক শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী প্রতিষ্ঠান পলিমাটেক ইলেক্ট্রনিক্স ছত্তিশগড়ের নব-রায়পুরে তাদের দ্বিতীয় ভারতীয় কারখানা প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে আমন্ত্রণের পর তাদের এই সিদ্ধান্ত। এই ঘোষণা ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে ছত্তিশগড় ইনভেস্টর কানেক্ট ২০২৪ অনুষ্ঠানে করেছেন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। পলিমাটেক ইলেক্ট্রনিক্সের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর ঈশ্বর রাও নন্দম বলেন, “আমরা ছত্তিশগড়ে আমাদের দ্বিতীয় ভারতীয় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট প্রতিষ্ঠার মাধ্যমে ভারতীয় বাজারে আমাদের অবস্থান সম্প্রসারিত করতে পেরে আনন্দিত।” শ্রীমতি রিতু সাই, ইনভেস্টমেন্ট কমিশনার, রজত কুমার, সেক্রেটারি, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ,  এবং প্রভাত মালিক, ডিরেক্টর, ইন্ডাস্ট্রিজ, ছত্তিশগড় সরকারের পক্ষ থেকে ভারতের প্রথম সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারক পলিমাটেক ইলেক্ট্রনিক্সকে তাদের দ্বিতীয় কারখানার জন্য অভিনন্দন…
Read More
ইন্ডোবেল ইনসুলেশনস লিমিটেড ১,০১৪.৩০ লক্ষ টাকার আইপিও চালু করল

ইন্ডোবেল ইনসুলেশনস লিমিটেড ১,০১৪.৩০ লক্ষ টাকার আইপিও চালু করল

স্পেশালাইজড ইনসুলেশন প্রোডাক্টসের অন্যতম শীর্ষস্থানীয় প্রস্তুতকারক ও কন্ট্রাক্টর, ইন্ডোবেল ইনসুলেশনস লিমিটেড বিএসই এসএমই প্ল্যাটফর্মে তাদের ইনিশিয়াল পাবলিক অফার (আইপিও) চালু করেছে। এই আইপিও-র মাধ্যমে কোম্পানি ১,০১৪.৩০ লক্ষ টাকা তোলার লক্ষ্য নিয়েছে, যেখানে ২২,০৫,০০০ ইক্যুইটি শেয়ার প্রতিটি ৪৬ টাকা মূল্যে ইস্যু করা হবে। সাবস্ক্রিপশনের জন্য এই ইস্যু ৬ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত খোলা থাকবে। এই ইস্যুর জন্য মার্কেট লট হবে ৩,০০০ শেয়ার, এবং আইপিও-পরবর্তী শেয়ার হোল্ডিংয়ে ৩৫% ডায়লুশন হবে। তহবিল সংগ্রহের মূল উদ্দেশ্য হলো উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য উন্নত মেশিনারি ক্রয়, কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তা পূরণ এবং সাধারণ কর্পোরেট খাতে ব্যয় করা। ইন্ডোবেল নোডুলেটেড উল, সেরামিক ফাইবার নোডুলস এবং মিনারেল ফাইবার…
Read More
বৈঠকের ডাক মুখ্যমন্ত্রী তরফে

বৈঠকের ডাক মুখ্যমন্ত্রী তরফে

সরকারি নির্দেশকে সঠিক কার্যকর করতে উদ্যোগী রাজ্য। সেই কারণেই প্রশাসনিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। বছরের শুরুতে কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিতেই এই বৈঠক। কোন দপ্তরের কাজের অগ্রগতি কেমন, তা নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে রিপোর্ট কার্ড। সেই কার্ড সামনে রেখে মন্ত্রী-আমলাদের কাজের পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ডিএম, এসপি, প্রশাসনিক আধিকারিকরা এই বৈঠকে থাকবেন। কোন কোন কাজ বছরের শুরুতেই অগ্রাধিকার দিয়ে করতে হবে তা ঠিক করে দেওয়া হবে। সরকারি যে প্রকল্পগুলি চলছে তা আরও সহজে যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে। বছর ঘুরলেই রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে এক বছরে প্রশাসনকে আরও চাঙ্গা করতে…
Read More
আসন্ন নতুন বছর পূর্বে কড়া নির্দেশ রাজ্যের মন্ত্রীদের জন্য

আসন্ন নতুন বছর পূর্বে কড়া নির্দেশ রাজ্যের মন্ত্রীদের জন্য

বছর প্রায় শেষের পথে, শুরু হবে নতুন বছর। তার পরে বছর ঘুরলেই ২০২৬ সালে রাজ্যে ফের বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য মন্ত্রিসভার কোনও সদস্য যাতে অযথা বিতর্কে না জড়িয়ে পড়েন, সেটা সুনিশ্চিত করতে উদ্যোগী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে এবার রাজ্যের মন্ত্রীদের বড় নির্দেশ দিয়ে দিলেন তিনি। আগামী বছরের শুরু থেকেই এই নির্দেশ মেনে চলতে হবে। রাজ্যের মন্ত্রীদের আকছারই নানান অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়। এবার এই প্রেক্ষিতেই কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রীরা কোন অনুষ্ঠানে যাচ্ছেন, এবার থেকে সেটা আগে জানাতে হবে মুখ্যমন্ত্রীর দফতরে। তাঁদের কোন অনুষ্ঠানে যোগ দিতে হবে কিংবা কোথায় তাঁদের উপস্থিত হওয়ার প্রয়োজন রয়েছে,…
Read More
নতুন মোড় নিলো রেশন দুর্নীতির মামলা

নতুন মোড় নিলো রেশন দুর্নীতির মামলা

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রেশন দুর্নীতির মামলায় জেলে বসে রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার এই রেশন দুর্নীতি মামলায় নতুন মোড়। সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে একটি মেরুন ডায়েরি। সেই ডায়েরীর দুর্বোধ্য সাংকেতিক ভাষায় লেখা রয়েছে বিভিন্ন হিসাব। কিছুদিন আগে এই রেশন দুর্নীতির মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ সুব্রত ঘোষ ও হৃতেশ চন্দক নামে দুই চাল কলের মালিকসহ শান্তনু ভট্টাচার্য নামের একজন চ্যাটার অ্যাকাউন্ট‍্যান্ট। বর্তমানে ওই তিনজনই রয়েছে ইডির…
Read More
শুক্রবার থেকে উত্তর ২৪ পরগণা জেলায় শুরু হল ৬৯ তম বাণীপুর লোক উৎসব

শুক্রবার থেকে উত্তর ২৪ পরগণা জেলায় শুরু হল ৬৯ তম বাণীপুর লোক উৎসব

শুক্রবার থেকে শুরু হল উত্তর ২৪ পরগণা জেলার ঐতিহ্যবাহী বাণীপুর লোক উৎসব ও মেলা। চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। নয় দিনের এই মেলার উদ্বোধন করেন পটচিত্রশিল্পী কল্পনা চিত্রকর এছাড়া ছিলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার, গোবরডাঙ্গা পুরসভার পুরপ্রধান শঙ্কর দত্ত, হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা। মেলায় নজরদারি চালানোর জন্য বাড়তি পুলিশ, সিভিক ভলেন্টিয়ার ও সিসিটিভির নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
Read More
শিলিগুড়ির ১০ নম্বর ওয়ার্ডে শুরু হল ওয়ার্ড উৎসব

শিলিগুড়ির ১০ নম্বর ওয়ার্ডে শুরু হল ওয়ার্ড উৎসব

শিলিগুড়ি : শিলিগুড়ির ১০ নম্বর ওয়ার্ডে শুরু হল ওয়ার্ড উৎসব নব দিগন্ত ২০২৫। শনিবার সকালে প্রভাত ফেরি ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ওয়ার্ড উৎসবের সূচনা করা হয়। শিলিগুড়ি পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে ওয়ার্ড উৎসব। আজ ১০ নম্বর ওয়ার্ডে উৎসবের সূচনা হল। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ওয়ার্ড উৎসবের সূচনা করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তথা এমএমআইসি কমল আগারওয়াল। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড সেক্রেটারি মনোজ ভরমা, প্রিয়জন সোশ্যাল ওয়েলফেয়ারের সম্পাদক অরিন্দম সান্যাল, আত্মজ স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক বীণা চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন প্রভাত ফেরি মহাকাল পল্লী ময়দান থেকে শুরু হয়ে ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে আবার মহাকাল পল্লী ময়দানে এসে সমাপ্ত…
Read More
ছাত্র-ছাত্রীদের নিয়ে বিদ্যালয়ে খাদ্য উৎসবের আয়োজন জলপাইগুড়িতে

ছাত্র-ছাত্রীদের নিয়ে বিদ্যালয়ে খাদ্য উৎসবের আয়োজন জলপাইগুড়িতে

বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আনন্দদায়ক খাদ্য উৎসব পালন জলপাইগুড়ি শহর সংলগ্ন কুমারপাড়া অ্যাডিশনাল প্রাথমিক বিদ্যালয়ে। শিশুরা বাড়ি থেকে নানা ধরনের খাবার তৈরি করে নিয়ে এসে বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে খায়। স্কুলেই ছাত্র-ছাত্রীদের জন্য পাটিসাপটা পিঠা বানিয়ে খাওয়ানো উদ্যোগ নেওয়া হয় বিদ্যালয়ের তরফে। এক এক বছর এক এক রকমের পিঠে পুলি বানিয়ে খাওয়ানো হয় ছাত্রছাত্রীদের। ছাত্রদের মধ্যে ভাগাভাগি করে খাওয়ার প্রবণতা গড়ে তোলা, সবার সঙ্গে ভ্রাতৃত্ব বোধ জন্মানো, আন্তরিকতা সৃষ্টি করা এই উৎসবের উদ্দেশ্য।এ বছর স্কুল পড়ুয়াদের  আনা খাবার পড়ুয়াদের আন্তরিক অনুরোধে সকল শিক্ষকরাও একসাথে এই আনন্দে শামিল হন। আর এতেই এদের মধ্যে এই বোধ জন্মাবে শিক্ষকরাও ওদের আপনজন ওদের কাছের মানুষ।…
Read More
স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ঘরে আগুন ধরিয়ে দিল মাতাল স্বামী

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ঘরে আগুন ধরিয়ে দিল মাতাল স্বামী

মদ্যপ অবস্থায় স্ত্রীর সাথে ঝামেলা করে ঘরে আগুন লাগিয়ে দিয়ে পালালেন স্বামী।গভীর রাতে ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত জালাস নিজামতারা অঞ্চলের ঝমকলাল জোত গ্রামে। গভীর রাতে বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছিলেন নুর ইসলাম। এরপরে স্ত্রীর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। পরবর্তীতে নেশার ঘোড়ে ঘরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।এরপরে আগুন দেখে তার স্ত্রী ছোট পুত্রসন্তানকে নিয়ে দৌড়ে পাসে বাপের বাড়িতে চলে আসেন। এরপরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা পুলিশ প্রশাসন সকলে মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।পরবর্তীতে মাটিগাড়া থেকে একটি দমকল ইঞ্জিন এসে পৌঁছায় তারপর আগুন নিয়ন্ত্রণ করে। তবে ইতিমধ্য েই নুর ইসলামের…
Read More
নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভারস অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের গন্ডগোল কোচবিহারে

নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভারস অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের গন্ডগোল কোচবিহারে

নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভারস অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের গন্ডগোল কোচবিহারে। এদিন দুপুরে সংগঠনের যুগ্মসাধারণ সম্পাদক সমীর সরকার কোচবিহারে এলে তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের কোচবিহারের সদস্যরা। জানা গেছে এদিন সমীর সরকার কোচবিহারে সংস্থার চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সংগঠনের অপর যুগ্ম সাধারণ সম্পাদক দীপেশ দাস অথবা সংগঠনে নেতৃত্বদের সাথে কথা না বলে সরাসরি চেয়ারম্যানের সাথে দেখা করতে যাওয়ায় এই বিক্ষোভ প্রদর্শন বলে জানা যায়। এ প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক দীপেশ দাস জানান ইউনিয়নকে কোনভাবে না জানিয়ে চেয়ারম্যানের সাথে বৈঠক করা হয়৷ এদিন বৈঠক শেষে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মীরা বেড়িয়ে এলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান৷
Read More
শিলিগুড়িতে আয়োজিত হলো মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ

শিলিগুড়িতে আয়োজিত হলো মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ

শিলিগুড়ি : ওমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল এর তরফে শিলিগুড়িতে আয়োজিত হলো দ্বিতীয় আন্ত: জেলা মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ। শুক্রবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে তিন দিনব্যাপী এই ফুটবল চ্যাম্পিয়নশিপ-এর শুভ সূচনা হয়। এদিন এই চ্যাম্পিয়নশিপের শুভারম্ভে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ দোলা সেন, দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েল, এসডিও অবধ সিংহল, শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এমএমআইসি দিলীপ বর্মন, সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিন সকল মহিলা খেলোয়াড়দের সাথে হাত মিলিয়ে এবং ফুটবলে কিক মেরে এই খেলার শুভ সূচনা করেন রাজ্যসভার সাংসদ দোলা সেন। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় সারা বাংলা জুড়ে মেয়েদের খেলার মাঠ মুখী করানোর প্রচেষ্টা…
Read More