Blog

ক্রিসমাস উৎসবের সঙ্গী হোক ক্যালিফোর্নিয়া আমন্ডস

ক্রিসমাস উৎসবের সঙ্গী হোক ক্যালিফোর্নিয়া আমন্ডস

এই ছুটির মৌসুমে ক্যালিফোর্নিয়া আমন্ডসকে স্বাস্থ্যকর ও সুস্বাদু উপাদান হিসেবে উৎসবের খাবারে অন্তর্ভুক্ত করার জন্য উৎসাহিত করছেন পুষ্টিবিদগণ। আমন্ডস ১৫টি অপরিহার্য পুষ্টি উপাদানে ভরপুর, যার মধ্যে রয়েছে প্রোটিন, হেলদি ফ্যাটস ও ফাইবার। আমন্ডস ঐতিহ্যবাহী ক্রিসমাসের মিষ্টি খাবারকে উন্নত করতে সহায়তা করে এবং তা স্বাস্থ্যসম্মতও বটে। বিশেষজ্ঞরা উৎসবের খাদ্যতালিকায় আমন্ডস অন্তর্ভুক্ত করার সুবিধাগুলি তুলে ধরছেন, যেমন রক্তের শর্করা নিয়ন্ত্রণ, এলডিএল কোলেস্টেরল কমানো এবং হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতি। নিউট্রিশন ও ওয়েলনেস কনসাল্টেন্ট শীলা কৃষ্ণস্বামী সুচিন্তিত খাবারের গুরুত্বে জোর দিয়েছেন। ফিটনেস মাস্টার ও পাইলেটস ইনস্ট্রাক্টর ইয়াসমিন করাচিওয়ালা আমন্ডস স্ন্যাকসকে শারীরিক চর্চা সংক্রান্ত কার্যকলাপের সঙ্গে সাযুজ্য রেখে খাওয়ার পরামর্শ দিয়েছেন, যাতে উৎসবের সময় শারীরিক সুস্থতার…
Read More
একটি যৌথ উদ্যোগ চালু করেছে এনএসডিসি ইন্টারন্যাশনাল এবং ফিজিক্সওয়ালা

একটি যৌথ উদ্যোগ চালু করেছে এনএসডিসি ইন্টারন্যাশনাল এবং ফিজিক্সওয়ালা

ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন ইন্টারন্যাশনাল (এনএসডিসি ইন্টারন্যাশনাল) এবং ভারতীয় এডটেক কোম্পানি ফিজিক্সওয়ালাহ (পিডব্লিউ), যৌথভাবে ভারত ইনোভেশন গ্লোবাল প্রাইভেট লিমিটেড (বিআইজি) নামে পরিচিত একটি উদ্যোগ চালু করেছে। এর লক্ষ্য হল কর্মশক্তির চাহিদার সাথে শিক্ষাকে একত্রিত করা এবং নমনীয়, প্রযুক্তি-চালিত শিক্ষার পথের মাধ্যমে শিক্ষাবিদ এবং কর্মসংস্থানের মধ্যে ব্যবধান পূরণ করা। বিআইজি হল একটি সরকারী উদ্যোগ যার লক্ষ্য হল একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মধ্যে আনুষ্ঠানিক দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে শিল্প-প্রাসঙ্গিক ক্যারিয়ারের জন্য প্রস্তুত করা। এটি সরকারী সেক্টরের কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধির উপরও দৃষ্টি নিবদ্ধ করে, আধুনিক শাসনের চাহিদা মেটাতে তাদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করে। এই উদ্যোগটি সাম্প্রতিক উন্নয়নের সাথে সারিবদ্ধ, যেমন ইউজিসি…
Read More
বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। দেশের বিভিন্ন রুটে ইতিমধ্যেই সফর শুরু করেছে ভারতীয় রেলের ত্যাধুনিক সেমি হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। এবার একটি চমকপ্রদ রুটে বন্দে ভারতের স্লিপার কোচ চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। বহু প্রতীক্ষিত উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল লিঙ্ক প্রকল্পটি সম্পন্ন হয়েছে। এই সাফল্যের ওপর ভর করে, দিল্লি এবং শ্রীনগরের মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর পথ পরিষ্কার হয়েছে। USBRL প্রকল্পটি ১৯৯৪-৯৫ সালে অনুমোদিত হয়েছিল। এই প্রকল্পটি ৩৮৩ কিলোমিটার দীর্ঘ এবং এটি একটি জাতীয় প্রকল্প হিসাবে ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় কাশ্মীর উপত্যকা জম্মু রেল স্টেশন এবং দেশের…
Read More
দুর্ঘটনা রুখতে নয়া উদ্যোগ রাজ্যের তরফে

দুর্ঘটনা রুখতে নয়া উদ্যোগ রাজ্যের তরফে

মহানগরীর রাস্তায় অহরহ একের পর এক দুর্ঘটনা ঘটে থাকে। এই দুর্ঘটনা কমাতে এবং শহরের রাস্তায় বাসের রেষারেষি কমাতে উদ্যোগী পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি এই সংক্রান্ত একটি বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যাচ্ছে, বাসের রেষারেষিতে লাগাম টানতে কিউআর কোড চালু করার কথা ভাবছে পরিবহণ দফতর। নির্দিষ্ট রুটের কোনও বেসরকারি বাসের খবর জানার জন্য কিউআর কোড চালু করতে চলেছে পরিবহণ দফতর। একটি অ্যাপের মাধ্যমে এই নজরদারি চালানো হবে। বাস স্ট্যান্ড থেকে বেরনোর আগে সেই বাসের ভেতর লাগানো কিউআর কোড স্ক্যান করতে হবে চালককে। এরপর সেই বাসের গতি সহ যাবতীয় তথ্য জেনে যাবেন পুলিশ এবং পরিবহণ দফতরের আধিকারিকরা। সেই সঙ্গেই বাসের খবর…
Read More
নিয়মে বদল আনছে রাজ্য সরকার

নিয়মে বদল আনছে রাজ্য সরকার

রাজ্যে অনবরত হয়ে চলেছে বেআইনি নির্মাণ, শহর থেকে শুরু করে গ্রাম, সাম্প্রতিক অতীতে রাজ্যের একাধিক প্রান্ত থেকে বেআইনি নির্মাণের অভিযোগ সামনে এসেছে। যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রিভ্যান্স সেলে অভিযোগ জমা পড়েছে। তিনি এই বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ। এই আবহে এবার অবৈধ নির্মাণে লাগাম টানতে কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে। রিপোর্ট বলছে, পুরসভা এলাকায় বিল্ডিং প্ল্যান অনুমোদনের নিয়মে বদল এসেছে সরকার। নতুন নিয়মে পুরসভার অফিসারদের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, কাউন্সিলরদের হাতে আর আগের মতো ক্ষমতা থাকছে না। আইন সংশোধনের পর রাজ্যের তরফ থেকে একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, নির্মাণ কাজের…
Read More
এসে গেল মাই মিউজ় : ভারতের প্রথম যৌন সুস্থতা সংক্রান্ত ব্র্যান্ড

এসে গেল মাই মিউজ় : ভারতের প্রথম যৌন সুস্থতা সংক্রান্ত ব্র্যান্ড

মাই মিউজ় হল স্বামী-স্ত্রী জুটি সাহিল এবং অনুষ্কা গুপ্তা দ্বারা প্রতিষ্ঠিত ভারতের প্রথম এবং শীর্ষস্থানীয় যৌন সুস্থতা সংক্রান্ত ব্র্যান্ড। বিগত তিন বছরে,  মাই মিউজ়  কার্যত এক আন্দোলনের জন্ম দিয়েছে,  যেখানে ভারতীয়রা যৌন আনন্দলাভকে তাঁদের সুস্থতার যাত্রার মূল অংশ হিসেবে দেখার উৎসাহ পেয়েছেন। ঘনিষ্ঠতার ক্ষেত্রে ভারতের পরিবর্তনশীল দৃষ্টিভঙ্গির জন্য অনুঘটক হয়ে ওঠা এই ব্র্যান্ড,  মানুষকে পারষ্পরিক সংযোগ এবং আত্ম-আবিষ্কারকে অগ্রাধিকার দিতে সাহায্য করে চলেছে। মাই মিউজ়ের আত্মপ্রকাশের আগে পর্যন্ত,  ভারতে উন্নত মানসম্পন্ন অন্তরঙ্গ পণ্য খুঁজে পাওয়া ছিল একটি বড় চ্যালেঞ্জ। বাজার ভরিয়ে রেখেছিল সস্তা,  অসুরক্ষিত বিভিন্ন বিকল্প পণ্য। এবং সেগুলিকে  প্রায়শই লজ্জাজনক হিসাবে বিবেচনা করে লুকিয়ে রাখা হত। সামাজিক মাধ্যমে ইনটিমেসি…
Read More
শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

এস‌এসবির ৬১তম প্রতিষ্ঠা দিবসে অংশ নিতেই শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শিলিগুড়ির রানিডাঙায় এস‌এসবির ৬১তম প্রতিষ্ঠা দিবসের প্যারেডে অংশ নেবেন সরবরাহ। বৃহস্পতিবার গভীর রাতে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে বায়ুসেনার অর্জুন গেট দিয়ে বের হয়ে শিলিগুড়ির উদ্দেশ্য র‌ওনা দেয় তিনি। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, সাংসদ রাজু বিস্তা, প্রাক্তন সাংসদ নিশীথ প্রামানিক  স্বরাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান।
Read More
গাইরকাটা বাজারের অবস্থা খারাপ, যত্রতত্র আবর্জনার স্তূপ

গাইরকাটা বাজারের অবস্থা খারাপ, যত্রতত্র আবর্জনার স্তূপ

জলপাইগুড়ি জেলার সাঁকোয়াঝোড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের গয়েরকাটা বাজার দীর্ঘদিনের পুরনো একটি ঐতিহ্যবাহী বাজার। সাপ্তাহিক হাট বসে এ বাজারে। যা বল এর বিভিন্ন ক্রেতা বিক্রেতা ভিড় জমায় এ বাজারে। বর্তমানে সেই বাজার যেন অভিভাবকহীন হয়ে পড়েছে। বিশেষ করে এই বাজারের মাছ মাংস ও শুটকি মাছ ক্রয় বিক্রয়ের গোটা জায়গাটি আজ যেন অলিখিত ডাম্পিং রাউন্ড ও ভাগাড় হয়ে দাঁড়িয়েছে। চারিদিকে নোংরা আবর্জনা, নিকাশী নালার ড্রেনের অবস্থা একেবারে শোচনীয়। আর সেই অবস্থাতেই সেই ট্রেনের উপরেই বাধ্য হয়েই ব্যবসা করতে হচ্ছে মাছ মাংস বিক্রেতাদের। একাধিক বার অভিযোগ জানিও হেলদোল নেই প্রশাসনের অভিযোগ ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। মাছ বাজার সংলগ্ন এলাকায় রয়েছে…
Read More
ফালাকাটার দক্ষিণ দেওগাঁয়ে বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত দুটি পরিবার

ফালাকাটার দক্ষিণ দেওগাঁয়ে বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত দুটি পরিবার

রাতের অন্ধকারে জলদাপাড়া ডিভিশনের মাদারিহাট রেঞ্জের দক্ষিণ খয়েরবাড়ি বনজঙ্গল থেকে বেরিয়ে দুটি হাতি হানা দেয় ফালাকাটার দক্ষিণ দেওগাঁও এলাকায়। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় দুটি পরিবার। এলাকার মজিবর রহমান ও আমেনা খাতুনের রান্নাঘর ক্ষতিগ্রস্ত করে বুনো হাতি দুটি। তবে খবর পাওয়া মাত্র এলাকায় পৌঁছায় বনকর্মীরা। বনকর্মীদের তৎপরতায় জঙ্গলে ফেরানো হয় হাতি দুটিকে। ফলে বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পায় পরিবার দুটি। যদিও এরপরও ক্ষোভের মুখে পরতে হয় বনকর্মীদের। সকালে এলাকা পরিদর্শনে যান দক্ষিণ খয়েরবাড়ির বিট অফিসার প্রকাশ সুব্বা। ক্ষতিগ্রস্ত পরিবার সরকারি নিয়মে ক্ষতিপূরণ পাবেন বলে জানান তিনি।
Read More
শরীরে পোকার কারণে মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছে একটি হাতি

শরীরে পোকার কারণে মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছে একটি হাতি

দীর্ঘ বেশ কিছুদিন থেকে অসুস্থ অবস্থায় চলাফেরা করছে বৈকন্ঠপুর ফরেস্টে একটি হাতি। তার পা ও লেজের কাছে ক্ষত রয়েছে। যার ফলে চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠেছে সেই মস্ত হাতির। ঘায়ের জায়গাতে ধরেছে প্রচুর পোকা। সেই প্রকার জ্বালা মেটাতে বৈকন্ঠপুর সংলগ্ন আপাল চান নদীতে জলে শুয়ে নিজের শরীরের জালাজন্ত্রনা মেটাবার চেষ্টা করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এই পরিস্থিতি চলছে বলে এলাকাবাসীদের দাবি। এলাকাবাসীরা জানান এভাবে যদি আর বেশিদিন থাকে তবে হয়তো মারা যেতে পারে। খুব দ্রুত চিকিৎসা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী। যদিও বৈকন্ঠপুর বনদপ্তরের কর্মীরা ইতিমধ্যে নদীর তীরে পৌঁছেছেন। হাতির খাবার দাবারের ব্যবস্থা তারা করছেন। কিন্তু চিকিৎসা এখন কতদূর কি হবে…
Read More
আইশার প্রো ৮০৩৫এক্সএম: নতুন যুগের টিপার প্রযুক্তি

আইশার প্রো ৮০৩৫এক্সএম: নতুন যুগের টিপার প্রযুক্তি

ভিই কমার্সিয়াল ভেহিকেলস লিমিটেড-এর (VE Commercial Vehicles Limited) একটি ব্যবসায়িক ইউনিট আইশার ট্রাকস অ্যান্ড বাসেস (Eicher Trucks & Buses) দুর্গাপুরে আইশার প্রো ৮০৩৫এক্সএম ট্রাক উদ্বোধন করেছে, যার সঙ্গে রয়েছে ই-স্মার্ট শিফট – অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন (E-smart Shift - Automated Manual Transmission)। এই ট্রাকটি খনির কাজকর্মে টিপার প্রোডাক্টিভিটি (Tipper Productivity) বাড়ানোর উদ্দেশ্যে প্রতিকূল পরিবেশের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। ৩৫০ এইচপি শক্তির এই টিপারটি পশ্চিমবঙ্গের খনির জন্য একটি আদর্শ পছন্দ হয়ে উঠবে, যা ড্রাইভারদের স্বাচ্ছন্দ্য এবং উৎপাদনশীলতা বাড়িয়ে তুলবে। আইশার-এর উদ্ভাবন ও উৎকর্ষতার প্রতিশ্রুতির প্রতিফলন ঘটিয়ে, এই নতুন যানটি কার্যকরী দক্ষতা ও নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে তৈরি হয়েছে।
Read More
পড়ুয়াদের জন্য বড় উদ্যোগ সকারের তরফে

পড়ুয়াদের জন্য বড় উদ্যোগ সকারের তরফে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক ঘোষণা করেছে মমতা সরকার। যার মধ্যে অন্যতম। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই ঘোষিত হয়েছে। এবার ছেলে-মেয়েদের উন্নতমানের শিক্ষা পরিষেবা দেওয়ার জন্য এখনকার দিনে অধিকাংশ বাবা মায়েরাই ইংরেজি মাধ্যম স্কুলমুখী হয়ে থাকেন। তাই বাংলা মাধ্যমে স্কুলগুলির এই বেহাল দশা কাটিয়ে পড়ুয়াদের স্কুলমুখী করে তুলতে এবার এক নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সরকারি সাহায্য প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় গুলিতে পড়ুয়া টানতে এবার ইংরেজি মাধ্যম হিসেবে গড়ে তুলতে জোর দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের বাংলা মাধ্যম স্কুলগুলিকে টিকিয়ে রাখার জন্য প্রাথমিক স্তর থেকে ইংরেজি মাধ্যম চালু করার পরিকল্পনা আগেই করেছিল রাজ্য সরকার। এই তালিকায় ইতিমধ্যেই সামিল…
Read More
ঝাড়গ্রামে ফিড ইন্ডিয়া মুভমেন্ট অ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ

ঝাড়গ্রামে ফিড ইন্ডিয়া মুভমেন্ট অ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ

ফিড ইন্ডিয়া মুভমেন্টের মাধ্যমে, সেবা পরম ধর্মের আদলে, সংস্থাটি গত চার বছর ধরে দরিদ্র ও অসহায় অভাবীদের মধ্যে সেবামূলক কাজ করে চলেছে। গত দিন, এই সংস্থাটি ঝাড়গ্রামের বেলপাহাড়িতে বসবাসকারী সমস্ত গ্রামীণ মহিলা এবং তফসিলি জাতি/উপজাতির বৃদ্ধদের মধ্যে কম্বল বিতরণ করেছে। সংগঠনের সম্পাদক বি. এর। দাস বলেছিলেন যে এটা সত্য যে প্রতিটি দরিদ্র, বিশেষ করে আদিবাসীরা সরকারী প্রকল্পের সুবিধা পান না - তাই আমাদের সংস্থা তাদের সামান্য সাহায্য করে তাদের মুখে আনন্দ দেওয়ার জন্য কাজ করে। প্রতি জেলায় নিয়মিত এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা ভি.কে. শর্মা বলেছিলেন যে আমাদের সংস্থা ক্রমাগত খাদ্য এবং অন্যান্য সামগ্রী দিয়ে সহায়তা করে…
Read More
দারুন প্রকল্প মুখ্যমন্ত্রীর তরফে

দারুন প্রকল্প মুখ্যমন্ত্রীর তরফে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম তরুণের স্বপ্ন। এবার আরও একটি উদ্যোগ নেওয়া হল। আগামী বছরের শুরু থেকেই সেই স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু হতে চলেছে। উচ্চশিক্ষা দফতরের তরফ থেকে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। কলেজ পাশ করলেই এবার বাংলার পড়ুয়ারা ইন্টার্নশিপের সুযোগ পাবে বলে। এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষা দফতরের উচ্চশিক্ষা সচিব বিনোদ কুমার বলেন, ‘খুব শীঘ্রই আমরা পশ্চিমবঙ্গের ছাত্র ইন্টার্নশিপ প্রকল্পের জন্য বিজ্ঞাপন দেব। মন্ত্রিসভা ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের রূপরেখা তৈরি নিয়ে মুখ্যসচিব বৈঠকও করেছেন।…
Read More