Blog

বড়দিনের আগেই শিলিগুড়ি রাজপথে বের হল ক্রিসমাস র‍্যালি

বড়দিনের আগেই শিলিগুড়ি রাজপথে বের হল ক্রিসমাস র‍্যালি

সামনেই বড়দিন। আর বড়দিন মানেই যিশুখ্রিস্টের জন্মদিন উদযাপন সর্বত্র এবং এই দিনটিকে সামনে রেখে অনেকেই আনন্দ উল্লাসে মেতে উঠেন।শপিংমল থেকে শুরু করে সিনেমা হল সর্বত্রই ফেস্টিভ মুডে দেখা যায় সকলকে।এছাড়াও গির্জা ঘরগুলিতে দেখা যায় প্রার্থনা সমাবেশ। এরই মাঝে বৃহস্পতিবার বড়দিন কে সামনে রেখে এক ক্রিসমাস র‍্যালির মধ্য দিয়ে প্রাক বড়দিন উদযাপন করল এসইউসিএফ নামক এক সংগঠন।এদিন শিলিগুড়ির প্রধাননগরের অবস্থিত সেবা কেন্দ্র থেকে এক বর্ণাঢ্য ক্রিসমাস র‍্যালির আয়োজন করেন উদ্যোক্তারা।যেই র‍্যালিটি শহরের মূল রাজপথ গুলি অতিক্রম করে শিলিগুড়ি সফদর হাস্মি চকে গিয়ে শেষ হয়।মূলত এই র‍্যালির মধ্য দিয়ে প্রভু যীশুর সুসমাচার ও প্রভু যীশুর আবির্ভাবের বিষয় মানুষকে অবগত করানো হয় এবং…
Read More
ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকায় দেশী পিস্তল সহ এক যুবক গ্রেফতার

ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকায় দেশী পিস্তল সহ এক যুবক গ্রেফতার

খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকায় দেশী পিস্তল সহ এক যুবককে গ্রেফতারের ঘটনায় নতুন করে আরো একজনকে গ্রেফতার করল খড়িবাড়ি থানার পুলিশ। গত ৪ঠা ডিসেম্বর খড়িবাড়ি পানিট্যাঙ্কিতে মহম্মদ মিরাজকে পিস্তল সহ গ্রেফতার করার ঘটনায় তদন্তে নেমে গতকাল রাতে স্বপন বর্মনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। দেশী পিস্তল কিভাবে পেল ? কোথা থেকে এই পিস্তল এল? তার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ। মূলত এস‌এসবির অভিযানের সময় মিরাজ ধরা পড়ার পর স্বপনের নাম পায় পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালিয়ে সাফল্য পেল খড়িবাড়ি থানার পুলিশ।
Read More
শিলিগুড়িতে গবাদিপশু পাচার করতে গিয়ে গ্রেফতার ২

শিলিগুড়িতে গবাদিপশু পাচার করতে গিয়ে গ্রেফতার ২

শিলিগুড়ি অভিনব কায়দায় গরু ও মহিষ পাচারের চেষ্টা। ২০টি গবাদি পশু সহ গ্রেফতার ২। গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে ফুলবাড়ি সংলগ্ন গঠমা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে গবাদি পশু ভর্তি ওই লরিটিকে আটক করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তুষের বস্তার আড়ালে গবাদি পশুগুলি পাচার করা হচ্ছিল। জানা গিয়েছে, বিহার থেকে অসমে পাচার করা হচ্ছিল গরুগুলি। এই ঘটনায় গাড়ির চালক এবং সহকারী চালককে আটক করেছে পুলিশ। ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে।
Read More
চালের বস্তার আড়ালে কাশির সিরাফ পাচার

চালের বস্তার আড়ালে কাশির সিরাফ পাচার

বৃহষ্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার বিশেষ পুলিশ দল ঝাড়খণ্ড রাজ্যের রাচি থেকে কোচবিহার গামী একটি চালের বস্তা বোঝাই ট্রাক আটক করে জলপাইগুড়ি সংলগ্ন জাতীয় সড়কে। আটক করা ট্রাকটিতে থাকা চালের বস্তা সরিয়ে তল্লাশী চালাতেই বেরিয়ে আসে ৮০ টি বাক্সে রাখা ক্যাফ শিরাফ,যার আনুমানিক বাজার মূল্য ৩২ লক্ষ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। এই ঘটনায় চালের বস্তা নিয়ে যাওয়া ট্রাকটির চালক উওর প্রদেশের বাসিন্ধা মোঃ আবদুলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
Read More
শিলিগুড়ি জংশন গার্ডের ট্রাফিক পুলিশ হাতে ধরা পড়ল চোরাই বাইক

শিলিগুড়ি জংশন গার্ডের ট্রাফিক পুলিশ হাতে ধরা পড়ল চোরাই বাইক

গতকাল শিলিগুড়ি থানার অন্তর্গত সুভাষপল্লী এলাকা থেকে একটি মোটর বাইক চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ইতিমধ্যেই শিলিগুড়ি থানার পুলিশ ওই মোটর বাইকটি উদ্ধারের তদন্ত শুরু করেছে। এরই মধ্যে ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়ে গেল সেই চোরাই বাইকটি। আজ সকালে শিলিগুড়ি জংশন গার্ডের ট্রাফিক পুলিশদের হাতে ধরা পড়ে যায় ওই চোরাই বাইক। আজ সকালে জংশন ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা দেখতে পায় ২ যুবক একটি বাইকে করে রাশ ড্রাইভিং করছে। এরপর ট্রাফিক পুলিশ মোটর বাইক কি থামায় এবং তাদের কাছে কাগজপত্র চায়। কিন্তু তারা কোনো নথি দেখাতে না পারায় আটক করা হয় বাইক।…
Read More
প্রতিদিনের ব্যস্ততার মাঝে নিজেকে সুস্থ রাখুন ক্যালিফোর্নিয়া আমন্ডের সাথে

প্রতিদিনের ব্যস্ততার মাঝে নিজেকে সুস্থ রাখুন ক্যালিফোর্নিয়া আমন্ডের সাথে

ক্যালিফোর্নিয়ার আমন্ড বোর্ড কলকাতার দ্য ললিত-হোটেলে "দিনে এক মুঠো আমন্ড: আজকের দ্রুতগতির জীবনধারায় স্বাস্থ্য ধরে রাখার প্রাকৃতিক দৃষ্টিভঙ্গি" শীর্ষক একটি অন্তর্দৃষ্টিপূর্ণ অধিবেশনের আয়োজন করে। অধিবেশনে চিকিৎসক এমবিবিএস এবং পুষ্টিবিদ রোহিনী পাতিল এবং জনপ্রিয় বাঙালি অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি-সহ সম্মানিত প্যানেলিস্টরা মননশীল খাদ্যাভ্যাস বেছে নেওয়া এবং একটি সুষম ডায়েট বজায় রাখার গুরুত্বের উপর জোর দেন। তাঁরা এও তুলে ধরেন, কী ভাবে দৈনন্দিন খাদ্যতালিকায় আমন্ডকে অন্তর্ভুক্ত করলে-তা আজকের দ্রুত-গতির জীবনে সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতা বাজায় রাখার ক্ষেত্রে সহায়ক হতে পারে। সেশনটি সঞ্চালনা করেন আর.জে শেলি। আজকের দ্রুত গতির বিশ্বে, একটি ভারসাম্যপূর্ণ, স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা ক্রমশ কঠিন হয়ে উঠেছে, যার ফলে ডায়াবেটিস, হৃদরোগ…
Read More
শীতের আমেজ মেখে, বন্ধুত্ব পূর্ন পরিবেশে ভোট চলছে জলপাইগুড়ি জেলা আদালত চত্বরে

শীতের আমেজ মেখে, বন্ধুত্ব পূর্ন পরিবেশে ভোট চলছে জলপাইগুড়ি জেলা আদালত চত্বরে

বৃহস্পতিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনে সাজসাজ রব। কারন প্রতি দুবছর অন্তর আইনজীবীদের নিজস্ব অরাজনৈতিক সংগঠন বার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিন নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে এসেছেন প্রবীণ থেকে নবীন প্রজন্মের আইনজীবীরা। জেলার অন্যতম প্রবীণ আইনজীবী নির্মল ঘোষ দস্তিদার জানান, খুবই ভালো লাগছে ,সবাই এসেছে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে। অপরদিকে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের বিদায়ী সম্পাদক বিপুল সরকার বলেন, এটা আমাদের আইনজীবীদের মধ্যে নিজস্ব নির্বাচন। বার এসোসিয়েশনের সদস্য তথা জলপাইগুড়ি পৌর সভার চেয়ার ম্যান ইন কাউন্সিল সদস্য সন্দ্বীপ মাহাতো বলেন, সুস্থ্য ভাবে বারের কাজ পরিচালনা করার জন্য এটা খুবই জরুরি।
Read More
সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চে বড়দিনের প্রস্তুতি চলছে পুরোদমে

সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চে বড়দিনের প্রস্তুতি চলছে পুরোদমে

সামনেই বড়দিন। আর বড়দিন মানেই জলপাইগুড়িবাসীর কাছে সেন্ট মাইকেল এন্ড অল এঞ্জেলস চার্চ। প্রত্যেক বছর বড়দিনের আগে সেজে ওঠে এই চার্চ। আজও তার জানালায় রোদের তাপ পড়লেই ইংরেজ আমলের স্মৃতিগুলো ভেসে উঠে, মনে হয় যেন অতীতের চিহ্নেরা নিজেদের গল্প বলছে। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই চার্চটি ইংরেজদের হাতে তৈরি, এবং এর মধ্যে রয়েছে দেড়শ বছরের পুরনো এক ঘন্টা, যা এখনও নিয়মিত বেজে চলে। এই ঘন্টা, যে কিনা একসময় ইংল্যান্ডে তৈরি হয়েছিল, আজও জলপাইগুড়ির আকাশে তার শব্দ ছড়াচ্ছে। চার্চের কাঁচের মধ্যে সাজানো নকশাগুলিও এক ধরনের ইতিহাসের সাক্ষী।সূর্যের আলো পড়লেই কাচের মধ্যে ফুটে ওঠে যিশু খ্রীষ্টের ছবি এবং ইংরেজদের বিভিন্ন রানীর ছবি, যা…
Read More
ক্যাফে আকাশায় ক্রিসমাস স্পেশাল খাবার

ক্যাফে আকাশায় ক্রিসমাস স্পেশাল খাবার

আকাশা এয়ারের অনবোর্ড মিল সার্ভিস ‘ক্যাফে আকাশা’ তাদের তৃতীয় বার্ষিক ক্রিসমাস স্পেশাল খাবারের উদ্বোধন ঘোষণা করেছে। এ হল মৌসুমি বিলাসের এক উদযাপন। এই খাবারে রয়েছে চিকেন মিন্স ক্র্যানবেরি পাই, একটি সুস্বাদু ক্রিসমাস পুডিং এবং পছন্দমাফিক একটি পানীয়। ২০২৪ সালের ১-৩১ ডিসেম্বর পর্যন্ত আকাশা এয়ারের নেটওয়ার্কে এই মিল সার্ভিস উপলব্ধ থাকবে, এবং এটি সহজেই প্রি-বুক করা যাবে আকাশা এয়ারের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে।আকাশা এয়ারের ক্রিসমাস স্পেশাল খাবারের ব্যবস্থা এটা নিশ্চিত করে যে, ভ্রমণের সময় গ্রাহকরা ছুটির মৌসুমের প্রকৃত রসাস্বাদন থেকে বঞ্চিত হবেন না। এই বিশেষ খাবারটি তৈরি করা হয়েছে ছুটির আনন্দ, বিলাসিতা এবং একসঙ্গে থাকার অনুভূতিকে প্রতিফলিত করার লক্ষ্যে।২০২২-এর অগাস্ট…
Read More
পশ্চিমবঙ্গ এবং কলকাতা সার্কেলের সেরা 4G নেটওয়ার্কের স্বীকৃতি পেয়েছে ভি

পশ্চিমবঙ্গ এবং কলকাতা সার্কেলের সেরা 4G নেটওয়ার্কের স্বীকৃতি পেয়েছে ভি

ভারতের সেরা টেলিকম অপারেটর, ভোডাফোন আইডিয়া (ভি) ইতিমধ্যেই কলকাতা এবং পশ্চিমবঙ্গ সার্কেলে 4G নেটওয়ার্ক অভিজ্ঞতার জন্য সেরার স্বীকৃতি পেয়েছে। ওপেনসিগন্যাল, তার 4G নেটওয়ার্ক এক্সপেরিয়েন্সের জন্য নভেম্বর সংস্করণের রিপোর্টে ভি-এর নেটওয়ার্ককে সেরা হিসেবে ঘোষণা করেছে। এই টেলিকম, রাজ্য জুড়ে একটি অসামান্য ডেটা, ভয়েস, ভিডিও এবং গেমিং অভিজ্ঞতা প্রদান করে সমস্ত গ্রাহকদের অভিজ্ঞতার প্যারামিটারে নেতৃত্ব দেয়। ওপেনসিগন্যাল রিপোর্ট, পশ্চিমবঙ্গ এবং সিকিম কভার করে, কলকাতা এবং পশ্চিমবঙ্গে ভি-এর নেটওয়ার্ক শ্রেষ্ঠত্বকে তুলে ধরে। ভি, কলকাতা এবং পশ্চিমবঙ্গ সার্কেলে তার 4G ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে, L900, L1800, এবং L2100 স্পেকট্রাম ব্যান্ডে কাজ করছে। সম্প্রতি, কোম্পানি তার নেটওয়ার্ক ক্ষমতা আরও শক্তিশালী করতে আগামী মাসে প্রায় ১,০০০…
Read More
বিহারে গাঁজা পাচার রুখল খড়িবাড়ি থানার পুলিশ

বিহারে গাঁজা পাচার রুখল খড়িবাড়ি থানার পুলিশ

পিক‌আপে গোপন চেম্বার বানিয়ে গাঁজা পাচারের ছক বানচাল করে ১২৯ কেজি গাঁজা সহ ২ পাচারকারীদের গ্রেফতার করল খড়িবাড়ি থানার পুলিশ। গভীর রাতে আলিপুরদুয়ার নম্বর প্লেট পিক‌আপ গাড়ি দেখতে পেয়ে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে ১২৯ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কোচবিহার থেকে বিহারে এই গাঁজা পাচারের ছক ছিল। ঘটনায় কোচবিহারের আক্রারহাটের বিষ্ণু বর্মন ও অনুপম বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে এই ঘটনায় আরো কারা জড়িত তার তদন্তে নামবে পুলিশ। ঘটনায় পিক‌আপটি বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার গাঁজার বাজারমূল্য প্রায় ১০লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
Read More
শিলিগুড়িতে আয়োজিত হল অষ্টম বেঙ্গল ট্রাভেল মার্ট

শিলিগুড়িতে আয়োজিত হল অষ্টম বেঙ্গল ট্রাভেল মার্ট

শিলিগুড়িতে আয়োজিত হল অষ্টম বেঙ্গল ট্রাভেল মার্ট। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। তবে প্রথমবার অংশ নিচ্ছে না  প্রতিবেশী দেশ বাংলাদেশ। অন্যদিকে প্রথমবার অংশ নিল প্রতিবেশি দেশ ভুটান।  সেই সঙ্গে প্রতিবারের মতো এবারও থাকছে নেপাল। জানাগেছে, 'কেরালা ট্রাভেল মার্টে'র পর ভারতের অন্যতম পর্যটন মেলায় অংশ নেবে পাহাড়ি দেশ ভুটান৷ কিন্তু, প্রথমবার এই পর্যটন মেলায় থাকছে না প্রতিবেশী বাংলাদেশ ৷ মঙ্গলবার থেকে শিলিগুড়িতে আয়োজিত হল অষ্টম বেঙ্গল ট্রাভেল মার্ট চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। মাটিগাড়ার অদূরে পাথরঘাটা এলাকায় গ্র্যান্ড কাসায় হচ্ছে এই পর্যটন মেলা। মেলায় অংশ নিচ্ছে নেপাল ট্যুরিজম বোর্ড ৷ এছাড়াও, ত্রিপুরা, সিকিম, গুজরাত, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিও পর্যটন মেলায় অংশ নেবে ৷ ভুটানের…
Read More
61 তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দেবেন বলে জানিয়েছেন এসএসবির মহাপরিচালক

61 তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দেবেন বলে জানিয়েছেন এসএসবির মহাপরিচালক

এস এস বি  61 তম প্রতিষ্ঠাতা দিবসে ডিজি প্যারেড চলাকালীন শিলিগুড়ি সীমান্তে এসএসবি-র মহাপরিচালক অমৃত মোহন প্রসাদ। এই অনুষ্ঠান থেকে এসএসবি ডিজি অমৃত মহান প্রসাদ জানান, SSB সীমান্তে যেকোনও বেআইনি গতিবিধি রুখতে সবসময় প্রস্তুত। এস এস বি  ভারত-নেপাল এবং ইন্দো-ভুটান সীমান্তে অবিরাম পাহারা দিয়ে চলে। তিনি আরও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত দিয়ে ৬১ তম উত্থাপন দিবসের শুভ আরম্ভ করা হবে। শিলিগুড়ির আশেপাশে যেসব সংবেদনশীল জায়গা রয়েছে সেসব জায়গা গুলি এস এস বি দায়িত্ব নিয়ে সে জায়গা গুলি ওপর পাহারা দেবে। এছাড়াও সীমান্ত নিকটবর্তীতে যে সমস্ত সাধারণ মানুষ থাকে তাদের সুরক্ষার জন্য আমরা সর্বদা তৎপর রয়েছি। পাশাপাশি নেপাল ভুটান…
Read More
১৫ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার দুজন

১৫ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার দুজন

গোপন সূত্রের খবরের ভিত্তিতে খড়িবাড়ি এলাকায় অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশ। এরপর সেখানে একটি পিকআপ ভ্যান আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় গাঁজা। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতদের নাম বিষ্ণু বর্মন ও অনুপম বর্মন। দুজনেই কোচবিহার জেলার বাসিন্দ। খড়িবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই পিকআপ ভ্যানের বিশেষ চেম্বার থেকে ১২৯ কেজি গাজা উদ্ধা রয়েছে। উদ্ধার হওয়া গাজা কোচবিহার থেকে নিয়ে আসা হয়েছিল বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। তবেই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার…
Read More