Blog

সারা বিশ্বের পাশাপাশি শহর শিলিগুড়িতেও পালিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস

সারা বিশ্বের পাশাপাশি শহর শিলিগুড়িতেও পালিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস

সারা বিশ্বের পাশাপাশি শহর শিলিগুড়িতেও সাড়ম্বরে পালিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস। বিশেষ দিন উপলক্ষে শিলিগুড়ি শিক্ষা জেলার অন্তর্গত শিবমন্দিরের এস আই অফিসে ছিল দিনভর কর্মসূচি। চক্রের অন্তর্গত বিশেষভাবে সক্ষম সকল পড়ুয়াদের নিয়ে এসআই অফিসের আয়োজিত হলো বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এদিন দিব্যংঙ্গনদের যেমন খুশি অঙ্কনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। পরবর্তীতে গান আবৃত্তি তবলা নৃত্য এর মধ্য দিয়ে দিনটি পালিত হবে বলে জানান চক্রের বিশেষ শিক্ষক সুব্রত সরকার। তিনি আরোও জানান শুধু প্রথম, দ্বিতীয় বা তৃতীয় নয় অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল পড়ুয়াদের হাতে আমরা পুরস্কার তুলে দেব।
Read More
গাড়ির ধাক্কায় গুরুতর আহত স্কুল ছাত্রী

গাড়ির ধাক্কায় গুরুতর আহত স্কুল ছাত্রী

গাড়ির ধাক্কায় জখম স্কুল ছাত্রী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ধুপগুড়ি হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনী। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল আনুমানিক 11 টা নাগাদ ধুপগুড়ি মহাকুমার বিনয় সাহা মোর এলাকায়। স্থানীয়দের কথায় এদিন ওই স্কুল ছাত্রী মাগুরমারি থেকে ধুপগুড়িতে সাইকেলে করে পড়তে আসার সময় একটি টাটা ম্যাজিক যাত্রীবাহী গাড়ি এবং একটি বাঁশ এর গাড়ির মাঝামাঝি পড়ে যায় যার ফলে দুর্ঘটনায় মাথায় আঘাত পায় ঐ ছাত্রী। ঘটনার ব্যাপক চাঞ্চল্য এলাকায়। খবর করে ধুপগুড়ি দমকল বাহিনী ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান। অন্যদিকে ম্যাজিক গাড়িটিকে আটকানো না গেলেও বাঁশের গাড়ি টিকে আটক করা হয়েছে…
Read More
জলপাইগুড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস

জলপাইগুড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস

সারা পৃথিবীর সাথে জলপাইগুড়িতেও বিশ্ব প্রতিবন্ধী দিবস উৎযাপন। রেলির সাথে বিভিন্ন সামাজিক কাজ। আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। সেই উপলক্ষে প্রতি বছরের মত এ বছরও জলপাইগুড়ি ওয়েলফেয়ার এর ব্যবস্থাপনায় একটি রেলির আয়োজন ও সাথে বিভিন্ন সামাজিক কাজ করা হয়েছিল বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে। জলপাইগুড়ি ক্লাব রোডে ওয়েলফেয়ার অবস্থিত। এখানে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সাথে মেয়েদের নিজের হাতে তৈরি বিভিন্ন রকমের হাতের তৈরি জিনিসের স্টল ও এখানে দেবা  হয়। আর এই দিনটিকে সামনে রেখে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলটিতে জলপাইগুড়ি শহরের বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিত্বরা এখানে অংশ গ্রহণ করে। এই মিছিল টিতে উপস্থিত ছিল বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে ও…
Read More
৬০তম রেইসিংডে উপলক্ষে শিলিগুড়ি ফ্রন্টিয়ারে আইজি সুর্যকান্ত শর্মা

৬০তম রেইসিংডে উপলক্ষে শিলিগুড়ি ফ্রন্টিয়ারে আইজি সুর্যকান্ত শর্মা

বিএসএফের ৬০তম রেইসিংডে উপলক্ষে শিলিগুড়ি ফ্রন্টিয়ারে এক সাংবাদিক বৈঠকে সীমান্ত নিরাপত্তা নিয়ে মুখ খোলেন ফ্রন্টিয়ারের আইজি সুর্যকান্ত শর্মা।পাশাপাশি এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফের ডিআইজি (জেনারেল) কুলদীপ সিং,ডিআইজি (অপারেশন) সঞ্জয় শর্মা,ডিআইজি (পিএসও) সঞ্জয় পন্থ সহ অন্যান্যরা। মূলত,উত্তরবঙ্গে আট জেলার অধীনে থাকা প্রায় ১৯৩৭ কিলোমিটার ইন্দো বাংলাদেশ সীমান্তের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছে বিএসএফ।কিন্তু সম্প্রতি বাংলাদেশে তৈরি হওয়া অস্থিরতার কারণে ইন্দো বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে বিএসএফের তরফে।অতিরিক্ত জওয়ান মোতায়েনের পাশাপাশি থার্মাল ক্যামেরা,নাইট ভিশন ক্যামেরা,সিসি ক্যামেরা ও ড্রোনে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।সীমান্তে পারাপারে বসানো হয়েছে বায়োমেট্রিক মেশিন।তবে চলতি বছরে জলপাইগুড়ি জেলার অধীনে মিলন মেলা নিয়ে ধন্দ প্রকাশ করেছেন আইজি৷মিলন মেলা আয়োজিত…
Read More
বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকার গরিমা নষ্ট করায় প্রতিবাদের এক অনন্য নজির

বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকার গরিমা নষ্ট করায় প্রতিবাদের এক অনন্য নজির

বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকার গরিমা নষ্ট করা হয়েছে।যার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা একে-একে বন্ধ করতে শুরু করেছে এপার বাংলার একাধিক চিকিৎসক।একজন চিকিৎসকের প্রধান কর্তব্যই হল-যেকোনও পরিস্থিতিতে আগে রোগীর চিকিৎসা করা।তাঁর প্রাণ বাঁচানো।অথচ,চিকিৎসক হন বা অন্য যে কেউ,কারও পক্ষেই জাতীয় পতাকার অবমাননা মেনে নেওয়া সম্ভব নয়।এহেন পরিস্থিতিতে বাংলাদেশি রোগীদের পুরোপুরি ব্রাত্য না করে প্রতিবাদের এক অনন্য নজির স্থাপন করলেন শিলিগুড়ির এক চিকিৎসক।উত্তরবঙ্গের এই মহকুমা-শহরে নিজস্ব চেম্বার রয়েছে ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায়ের।তিনি একজন ইএনটি বিশেষজ্ঞ।শিলিগুড়িতে নিজের চেম্বারের বাইরে,ঢোকার মুখে একটি জাতীয় পতাকা লাগিয়ে রেখেছেন তিনি।সেইসঙ্গে,ছাপানো অক্ষরে বাংলায় লেখা রয়েছে একটি বার্তা।তাতে বলা হয়েছে,ডাক্তারের কাছ থেকে পরিষেবা পেতে হলে আগে তিরঙ্গাকে প্রণাম করতে…
Read More
বৈষ্ণোদেবী কাটরা এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার অবৈধ মদ

বৈষ্ণোদেবী কাটরা এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার অবৈধ মদ

বৈষ্ণোদেবী কাটরা এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার হল ৪২ বোতল অবৈধ মদ। রবিবার সন্ধ্যে ছটা বেজে ৪২ মিনিট নাগাদ এই ট্রেনটি এনজিপি স্টেশনে এসে পৌঁছালে আরপিএফ আধিকারিকেরা ট্রেন থেকে এই বোতল গুলিকে উদ্ধার করে। তবে ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার তদন্তে রয়েছে রেল পুলিশ। জানা যায়, উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য ৯৯১০ টাকা। ট্রেনের জেনারেল কামরা থেকে মদগুলি উদ্ধার হয়।
Read More
অবৈধ দেশি মদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ

অবৈধ দেশি মদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ

প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন প্রান্তে বিস মদ খেয়ে মৃত্যু হচ্ছে সাধারন মানুষের। অবৈধভাবে বিভিন্ন গ্রামে তৈরি করা হচ্ছিল চোলাই মদের।এর বিরুদ্ধে অভিযান ফাঁসিদেওয়া থানার পুলিশ ও নকশালবাড়ি আবগারি দপ্তরের। এদিন শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত চটেরহাট অঞ্চলের বিভিন্ন গ্রামে। বাড়িগুলিতে অভিযান চালায় তৈরি করা চোলাই মদের সামগ্রী নষ্ট করে দেওয়া হয়। আগামী দিনও এ ধরনের অভিযান বিভিন্ন জায়গায় চালানো হবে। বলে জানিয়েছেন আবগারি দপ্তরের এসআই শিবাজী ঘোষ।
Read More
জোরালো হচ্ছে আন্দোলন

জোরালো হচ্ছে আন্দোলন

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে বহুদিন থেকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। বছর শেষে এবার আরও জোরদার প্রতিবাদ। সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতার দাবিতে এবার আরও একধাপ এগিয়ে জোড়ালো আন্দোলনে নামতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। এই বিষয়ে রবিবার সংগ্ৰামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদান-সহ একগুচ্ছ দাবিতে আগামী ২২ ডিসেম্বর, ২৩ ডিসেম্বর এবং ২৪ ডিসেম্বর হবে কর্মসূচি। এই তিন দিনই নবান্নের সামনে অবস্থান-বিক্ষোভ…
Read More
ভারত বাংলাদেশের সীমানায় জারি হচ্ছে কঠোর পর্যবেক্ষণ

ভারত বাংলাদেশের সীমানায় জারি হচ্ছে কঠোর পর্যবেক্ষণ

বিএসএফের ৬০ তম রেইসিংডে উপলক্ষে শিলিগুড়ি ফ্রন্টিয়ারে এক সাংবাদিক বৈঠকে সীমান্ত নিরাপত্তা নিয়ে মুখ খোলেন ফ্রন্টিয়ারের আইজি সুর্যকান্ত শর্মা। পাশাপাশি এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফের ডিআইজি ( জেনারেল) কুলদীপ সিং, ডিআইজি ( অপারেশন) সঞ্জয় শর্মা, ডিআইজি ( পিএসও) সঞ্জয় পন্থ সহ অন্যান্যরা। মূলত, উত্তরবঙ্গে আট জেলার অধীনে থাকা প্রায় ১৯৩৭ কিলোমিটার ইন্দো বাংলাদেশ সীমান্তের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছে বিএসএফ। কিন্তু সম্প্রতি বাংলাদেশে তৈরি হওয়া অস্থিরতার কারণে ইন্দো বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে বিএসএফের তরফে। অতিরিক্ত জওয়ান মোতায়েনের পাশাপাশি থার্মাল ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা, সিসি ক্যামেরা ও ড্রোনে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে পারাপারে বসানো হয়েছে বায়োমেট্রিক মেশিন। তবে…
Read More
প্রকাশ্যে কারণে আসছে নয়া অভিযোগ

প্রকাশ্যে কারণে আসছে নয়া অভিযোগ

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ফের অভিযোগের মুখে চিকিৎসক শান্তনু সেনের গোষ্ঠী। অভিযোগ, চূড়ান্ত বেআইনিভাবে নির্বাচন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তারা। ইন্ডিয়ান মেডিক‌্যাল অ‌্যাসোসিয়েশনের বঙ্গীয় শাখার নির্বাচন ঘিরে এই অভিযোগ। সম্প্রতি বেশ কিছু চিকিৎসক শান্তনু সেনের গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন। যদিও সেসবে আমল দিতে নারাজ ইন্ডিয়ান মেডিক‌্যাল অ‌্যাসোসিয়েশনের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি চিকিৎসক শান্তনু সেন। তার পাল্টা উত্তর, অভিযোগ থাকলে নির্বাচন কমিশনে গিয়ে জানাক। এই নিয়েই শোরগোল। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএম‌এ) বেঙ্গলের রাজ্য সম্পাদক…
Read More
প্রকাশিত হল আভিভা ইন্ডিয়া – এর আর্থিক ফলাফল

প্রকাশিত হল আভিভা ইন্ডিয়া – এর আর্থিক ফলাফল

আভিভা ইন্ডিয়া, FY25-এর প্রথমার্ধে স্থির অগ্রগতি প্রদর্শন করে তার আর্থিক ফলাফল ঘোষণা করেছে। আর্থিক স্বাস্থ্য কৌশলগত উদ্যোগ, গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবন, এবং অপারেশনাল দক্ষতার দ্বারা শক্তিশালী হয়ে FY24 পারফরম্যান্সের উপর ভিত্তি করে, কোম্পানি এই মানদণ্ডকে অতিক্রম করার পথে রয়েছে। আভিভা ইন্ডিয়ার অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট (AUM) H1 FY25 এ ১৩% পর্যন্ত বেড়ে ₹১৪,৬৩৬ কোটি টাকাতে দাঁড়িয়েছে, যা বিচক্ষণ ফান্ড ম্যানেজমেন্ট এবং ক্রমবর্ধমান বিনিয়োগকারীদের আস্থা নির্দেশ করে। এই বছর কোম্পানির বিক্রয়ের মানও উন্নত হয়েছে, প্রতি ১০ হাজারটি পলিসির অভিযোগ ১০.৩ থেকে ৮.৮ পর্যন্ত কমেছে। H1 FY25 - এ আভিভা ইন্ডিয়ার পরিচালন দক্ষতা উন্নত হয়েছে, এবং ওপেক্স-টু-জিডব্লিউপি অনুপাত ২৭% এ হ্রাস পেয়েছে, যা খরচ অপ্টিমাইজেশান…
Read More
হালকা বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে

হালকা বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে গতকাল ভিজেছে সহ দক্ষিণের একাধিক জেলা। বেশ খানিকটা তাপমাত্রাও চড়েছে। আজ ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কোথাও অবশ্য ভারী বৃষ্টি হবে না। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতাতেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদিও তার সামান্যই সম্ভাবনা। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ৫ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার খুব একটা…
Read More
পর্যটকের সংখ্যা বাড়লে স্থানীয় অর্থনীতি লাভবান হবে

পর্যটকের সংখ্যা বাড়লে স্থানীয় অর্থনীতি লাভবান হবে

ছুটি পেলেই ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়। কিন্তু, পর্যটন কেন্দ্র হিসেবে এখনও সেভাবে ‘জনপ্রিয়’ না হওয়া কোনও জায়গায় গিয়েছেন? এবার দেশের এমনই ৪০টি স্থানকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তার মধ্যে উত্তর পূর্ব ভারতের ৬টি রাজ্যের ৮টি কম-পরিচিত পর্যটন কেন্দ্র রয়েছে। আর এই পর্যটন কেন্দ্রগুলিকে ঢেলে সাজাতে প্রায় ৮০০ কোটি টাকা খরচ করছে কেন্দ্র। চলতি সপ্তাহেই কেন্দ্রের ডিপার্টমেন্ট অব এক্সপেন্ডিচার এই প্রকল্পে অনুমোদন দিয়েছে। উত্তর-পূর্ব ভারতের ৬ রাজ্য-মেঘালয়, অসম, অরুণাচল প্রদেশ, মণিপুর, সিকিম এবং ত্রিপুরার আটটি পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানো হবে। মোট বরাদ্দের ৬৬ শতাংশ প্রথম ধাপে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট রাজ্যগুলি সরাসরি সেই টাকা পাবে। গোটা প্রকল্পে নজরদারি চালাবে পর্যটন মন্ত্রক।…
Read More
ভারতে প্রবেশের অনুমতি পেলেন না ইসকনের ৫৪ ভক্ত

ভারতে প্রবেশের অনুমতি পেলেন না ইসকনের ৫৪ ভক্ত

 কখনও নরম, কখনও গরম। বিবৃতি-পাল্টা বিবৃতি! বাংলাদেশ-ভারতের সম্পর্ক দিনের শেষ কোথায় গিয়ে পৌঁছায় এখন সেটাই দেখার। এরইমধ্যে ভারতে প্রবেশের অনুমতি পেলেন না ইসকনের ৫৪ ভক্ত।  বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের দিকে আসছিলেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ- ইসকনের ৫৪ ভক্ত। কিন্তু, তাঁদের ফেরত পাঠিয়ে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ইসকনের এই সমস্ত ভক্তরা বেনাপোলে ইমিগ্রেশনে আসেন। সকালে এলেও অপেক্ষা করতে হয় দিনভর। বিকালে পুলিশের পক্ষে থেকে জানানো হয় তাঁদের ভারতের প্রবেশের অনুমতি মিলবে না। ফলে একপ্রকার হতাশ হয়েই ফিরে যেতে হয় তাঁদের। তা নিয়েই তৈরি হয়েছে চাপানউতোর। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলছেন, ভক্তের সন্দেহজনক গতিবিধি দেখেই তাঁদের…
Read More