Blog

শীঘ্রই নতুন ভবনে বসবে কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ

শীঘ্রই নতুন ভবনে বসবে কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ

রাতেই নির্মীয়মান সার্কিট বেঞ্চের পরিকাঠামো পরিদর্শনে কলকাতা হাই কোর্টের দুই বিচারপতি, শীঘ্রই চালু হয়ে যাবে,জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সোমবার রাতে জলপাইগুড়িতে নির্মীয়মান কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো পরিদর্শনে যান দুই বিচারপতি, বিশ্বজিৎ বসু এবং সম্পা সরকার। জেলা প্রশাসন, পুলিশ এবং সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের নিয়ে কাজের অগ্রগতি পরিদর্শন করেন বিচারপতিগণ। এই প্রসঙ্গে কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, খুব দ্রুত কাজ এগোচ্ছে,শীঘ্রই নতুন স্থায়ী ভবনে কাজ শুরু হয়ে যাবে।
Read More
হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের চেক পোস্টে দাঁড়িয়ে পণ্যবাহী লড়ি

হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের চেক পোস্টে দাঁড়িয়ে পণ্যবাহী লড়ি

হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের চেক পোস্টে সারিসারি ভাবে দাঁড়িয়ে পণ্যবাহী লড়ি। মূলত স্লট বুকিং এর সমস্যার কারণে বন্ধ বৈদেশিক বাণিজ্য। ক্ষতির সম্মুখীন ট্রাক মালিকরা। পাশাপাশি জানা গেছে, গত দুই দিনে প্রায় ৮ কোটি টাকার রাজস্ব ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। মূলত সুবিধা পোর্টালের সমস্যার কারণে স্লট বুকিং হচ্ছে না।  অবিলম্বে স্লট বুকিং শুরু হবে বলে সূত্র মারফত জানা গেছে, তবে আলু বোঝাই গাড়ি, পেঁয়াজ বোঝাই গাড়ি, সহ অন্যান্য কাঁচামালের গাড়ি আটকে থাকার ফলে ইতিমধ্যে ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কায় রপ্তানি কারকরা। এ বিষয়ে শুল্ক দপ্তরের আধিকারিক আমাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি প্রতিক্রিয়া দিলেন শুনবো
Read More
মালদহে আবাস দূর্নীতির বিরুদ্ধে বিডিওকে ঘিরে বিক্ষোভ উপভোক্তাদের

মালদহে আবাস দূর্নীতির বিরুদ্ধে বিডিওকে ঘিরে বিক্ষোভ উপভোক্তাদের

ঝুপড়িতে থেকেও নাম নেই আবাস তালিকায়।দুর্নীতির পাহাড় জমেছে আবাস তালিকায়। তাই আবাস যোজনায় দুর্নীতির বিরুদ্ধে ও প্রকৃত উপভোক্তাদের নাম নথিভুক্ত করতে বিডিও অফিসে লালঝান্ডার ডেপুটেশন।ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির হরিশ্চন্দ্রপুর মধ্য ও উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর ১ ব্লক প্রশাসনের নিকট দশ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়। ব্লকের ৭ টি অঞ্চলের প্রায় দুই হাজার পুরুষ-মহিলা এই ডেপুটেশনে সামিল হন।  রাজ্যের প্রতিটি ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের ছবিটা যেন আবাস যোজনা দুর্নীতির ক্ষেত্রে এক।বেশিরভাগ জায়গায় আবাস যোজনায় যোগ্য উপভোক্তরা বাড়ি না পেয়ে পেয়েছে অযোগ্যরা।হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ক্ষেত্রেও তাই। ২০১৭ সালে আবাস যোজনার সার্ভে হয়। ২০১৮ সালে তালিকা তৈরি হয়। ২০২২ সালে…
Read More
ফ্যানদের মুগ্ধ করেছে এলজি ইলেক্ট্রনিক্স ইন্ডিয়া এবং কোরিয়ান কালচারাল সেন্টার ইন্ডিয়া

ফ্যানদের মুগ্ধ করেছে এলজি ইলেক্ট্রনিক্স ইন্ডিয়া এবং কোরিয়ান কালচারাল সেন্টার ইন্ডিয়া

এলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়া এবং কোরিয়ান কালচারাল সেন্টার ইন্ডিয়া অল-ইন্ডিয়া কে-পপ কনটেস্ট ২০২৪-এর তৃতীয় সংস্করণ সমাপ্ত করেছে। এখানে ব্যতিক্রমী প্রতিভা এবং ভারত ও কোরিয়ার মধ্যে সাংস্কৃতিক সংযোগ প্রদর্শন করা হয়েছে। LUN8, একটি বিখ্যাত কে-পপ ব্যান্ড, ব্যান্ডটি গতিশীল কোরিওগ্রাফি এবং সংক্রামক শক্তির জন্য পরিচিত। এটি একটি অসাধারণ পারফরম্যান্সের সাথে সকলকে মুগ্ধ করেছে। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে কলকাতার অভিপ্রিয়া চক্রবর্তী এবং ইটানগরের দ্য ট্রেন্ড যথাক্রমে গান এবং নৃত্য বিভাগে জিতেছে। বিজয়ীরা কে-পপ শিল্প এবং এর প্রাণবন্ত সংস্কৃতি অন্বেষণ করার জন্য কোরিয়ায় একটি সর্ব-ব্যয়-প্রদান ট্রিপ জিতেছে। বিচারকদের একটি বিশিষ্ট প্যানেল দ্বারা বিজয়ীদের বাছাই করা হয়েছিল, যার মধ্যে ছিলেন ডব্লিউ কোরিয়ার সিইও মিস্টার কিম উক, কনটেন্ট…
Read More
সারের দোকানে গোয়েন্দা হানা

সারের দোকানে গোয়েন্দা হানা

আলু এবং তামাকের মরশুমে বিভিন্ন সারের দোকানগুলি বেশি দামে সার বিক্রি করছে কৃষকদের কাছে এবং সারের কালোবাজারি চলছে বলে অভিযোগ। আর সেই অভিযোগে এদিন মাথাভাঙা শহরের পশ্চিমপাড়া এলাকায় এক সারের দোকানে হানা দেন পুলিশের ইন্টেলিজেন্স ইউনিট। এদিন ওই সারের দোকানের মালিকের নামে মামলা করা হয়েছে বলেও জানা গিয়েছে এবং তার দোকান থেকে বিল সহ বিভিন্ন জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিভিন্ন সময় শোনা যায় সারের যে দাম সেই দামের থেকে বেশি নেওয়া হচ্ছে এমনকি তারা পাকা ওষুধ দিচ্ছে না, কাঁচা রশিদ দিয়ে তারা সার বিক্রি করছেন। এই অভিযোগে এদিন হানা দিয়ে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা…
Read More
যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে সংবিধান দিবস

যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে সংবিধান দিবস

এদিন এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান। জেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বিশিষ্ট জনদের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ দিয়ে শুরু হয় সংবিধান দিবসের বিশেষ অনুষ্ঠান। অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন লোকসভা সাংসদ বিজয় চন্দ্র বর্মন, প্রাক্তণ বিধায়ক গোবিন্দ রায়, প্রাবন্ধিক উমেশ শর্মা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এই প্রসঙ্গে প্রাক্তণ সাংসদ বিজয় চন্দ্র বর্মন জানান, আজ একটি বিশেষ দিন, সংবিধান দিবস, আজকের দিনটির বিষয়ে নতুন প্রজন্মকে আরো বেশি করে জানাতে হবে, কারন সংবিধান অনুযায়ী চলে দেশ রক্ষা হয় গণতন্ত্র।
Read More
নদী থেকে বালি পাথর পাচার করতে গিয়ে গ্রেফতার এক

নদী থেকে বালি পাথর পাচার করতে গিয়ে গ্রেফতার এক

সরকারি নির্দেশ অমান্য করে নদী থেকে বালি পাথর পাচার চলছেই। বালি মাফিয়াদের রুখতে চলছে পুলিশের অভিযান।  সোমবার রাতে শিলিগুড়ি ভক্তিনগর থানার অন্তর্গত ডন বস্কো মোড়ে অভিযান চালিয়ে বালি বোঝাই একটি পিকআপ ভ্যান সহ চালককে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি একটি বৈঠকে অবৈধভাবে নদী খনন রুখতে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।এরপর থেকেই নজরদারি বাড়িয়েছে পুলিশ প্রশাসন।এরপরও বালি মাফিয়াদের দৌরাত্ম কমেনি। সোমবার রাতে ডন বস্কো মোড়ে অভিযান চালিয়ে বালি পাচার রুখে দেয় ভক্তিনগর থানার পুলিশ। গ্রেফতার করা হয় একটি পিকআপ ভ্যানের চালককে। ধৃতের নাম বিজয় রায়। আজ তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
Read More
ব্যাতিক্রম ম্যাসডো গুয়াহাটিতে ব্যাতিক্রম ইন্টারন্যাশনাল রাইটার্স মিট ২০২৪-এর তৃতীয় সংস্করণ সফলভাবে অনুষ্ঠিত করেছে

ব্যাতিক্রম ম্যাসডো গুয়াহাটিতে ব্যাতিক্রম ইন্টারন্যাশনাল রাইটার্স মিট ২০২৪-এর তৃতীয় সংস্করণ সফলভাবে অনুষ্ঠিত করেছে

ব্যাতিক্রম ইন্টারন্যাশনাল রাইটার্স মিট ২০২৪, সারা বিশ্ব থেকে প্রখ্যাত লেখকদের একত্রিত করে, ২২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত গুয়াহাটিতে একটি সফল সমাপ্তি ঘটিয়েছে। ব্যাতিক্রম ম্যাসডো দ্বারা আয়োজিত, এই অনুষ্ঠানটি বৌদ্ধিক বিনিময়কে উত্সাহিত করে এবং বিশ্বজুড়ে সাহিত্যিক কৃতিত্বকে সম্মানিত করেছিল। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিশিষ্ট আন্তর্জাতিক লেখকদের মধ্যে ছিলেন জাপানের টেন্ডো তাইজিন, সুইজারল্যান্ডের আলেকজান্দ্রা নিকোড, সার্বিয়ার মিওড্রাগ জাকসিক এবং মেক্সিকো থেকে জর্জ কনটেরাস হেরেরা। এছাড়াও, এখানে অংশ নিয়েছিলেন সুপরিচিত ভারতীয় লেখক অশোক চক্রবর্তী এবং ড. রেশমা রমেশ। আন্তর্জাতিক অংশগ্রহণকারীরা দিসপুরের অরুস মলে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে শঙ্কর লালগোয়েঙ্কা এবং ডাঃ রিতা চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে বিশেষ সম্মান লাভ করেন। সাহিত্যের বৈশ্বিক শক্তির…
Read More
সরকারের তরফে আটশ টাকা করে পাবে শিক্ষার্থীরা

সরকারের তরফে আটশ টাকা করে পাবে শিক্ষার্থীরা

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার। এদিকে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তাদের আর্থিক সুবিধার জন্য এক প্রকল্প হল মেধাশ্রী। জানিয়ে রাখি, সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য এই মেধাশ্রী প্রকল্প। এই প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পড়ুয়া যদি আর্থিকভাবে দুর্বল হয় তাহলেই এই সুবিধা মিলবে। পরিবারের বার্ষিক আয় হতে হবে ২.৫ লক্ষ টাকা বা তার কম। অবশ্যই তাকে ওবিসি এবং এস এস সি সম্প্রদায়ের হতে হবে। এই প্রকল্পের মাধ্যমে…
Read More
জারি হলো কুয়াশার সতর্কতা

জারি হলো কুয়াশার সতর্কতা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। ওদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। তারপর তা শক্তি বাড়িয়ে শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। যদিও বাংলায় এর প্রত্যক্ষ প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি…
Read More
আদালতের রায়ে ফের জোর ধাক্কা খেলো সরকার

আদালতের রায়ে ফের জোর ধাক্কা খেলো সরকার

রাজ্যের বিপরীতে গেলো রায়, আবারও বড় ধাক্কা খেল রাজ্য! হলদিয়া পেট্রোকেম সংক্রান্ত মামলায় বড় নির্দেশ দিলেন বিচারপতি শম্পা সরকার। অন্তর্বর্তী নির্দেশে আদালত জানিয়েছে, কলকাতা পুরসভার অধীন নিজেদের কোনও স্থাবর, অস্থাবর সম্পত্তি বিক্রি কিংবা হস্তান্তর করতে পারবে না সরকার। আরও জানানো হয়েছে, ক্যামাক স্ট্রিটে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিয়মের ‘প্রতীতি’ ভবনও বিক্রি, হস্তান্তর অথবা লিজ দেওয়া যাবে না। নতুন বছরে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আগামী ৩ জানুয়ারি আবার এই মামলার শুনানি হবে। জাস্টিস সরকারের নির্দেশ, সেই দিন সব পক্ষকে নিজেদের বক্তব্য হলফনামার আকারে জানাতে হবে। হলদিয়া পেট্রোকেম সম্বন্ধিত এসেক্স ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্টের মামলায় রাজ্যকে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পেট্রোকেমের শেয়ার হস্তান্তর সম্বন্ধিত চুক্তি…
Read More
শিলিগুড়ির বুকে অ্যাপেল কোম্পানির নামে তিনটি ভুয়ো রিপিয়ারিং শোরুম চালানোর অভিযোগ গ্রেপ্তার এক

শিলিগুড়ির বুকে অ্যাপেল কোম্পানির নামে তিনটি ভুয়ো রিপিয়ারিং শোরুম চালানোর অভিযোগ গ্রেপ্তার এক

অ্যাপেল কোম্পানির নামে ভুয়ো রিপিয়ারিং শোরুম চালানোর অভিযোগ গ্রেপ্তার এক অভিযুক্ত।বয়স ২৫ এর অক্ষয় মোড়েকে গ্রেফতার করলো শিলিগুড়ির পানিট্যাংকি ফাঁড়ির পুলিশ।জানা যায়,বহুদিন ধরে শিলিগুড়ির বুকে অ্যাপেল কোম্পানির নামে তিনটি ভুয়ো রিপিয়ারিং শোরুম চালাতো অভিযুক্ত।যেখানে অ্যাপেল কোম্পানির বিভিন্ন জিনিস রিপিয়ারিং এর নামে প্রতারণা করা হতো কাস্টমারদের।এর আগে বহুবার নানান প্রতারণামূলক অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। তবে থানায় কোনরকম এফআইআর করার আগেই বিষয়গুলিকে ধামাচাপা দিয়ে দেওয়া হতো অভিযুক্তর তরফে।কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না।গতকাল বিকাশ আগারওয়াল নামক এক ব্যক্তি এই অভিযুক্তের বিরুদ্ধে শিলিগুড়ি পানি ট্যাংকি ফাঁড়িতে অভিযোগ দায়ের করে।তার অভিযোগ তিনি অ্যাপেল কোম্পানির একটি জিনিস রিপেয়ারিং করতে দিয়েছিলেন বহুদিন আগে তবে সেই…
Read More
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলায়

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলায়

এক দুধ বিক্রেতার বিরুদ্ধে রঙ মেশানোর অভিযোগ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত দুধহাটি এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে,চাঁচল বাজারের দুধহাটি এলাকায় দীপক ঘোষ নামে এক দুধ বিক্রেতা দুধের মধ্যে রঙের মতো কিছু একটা মেশাচ্ছে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।যদিও ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি আমরা।রবিবার এই ঘটনার বিষয়টি সোশ্যাল মাধ্যমে জানাজানি হতেই একাংশ ক্রেতা ও স্থানীয়রা ওই দুধ বিক্রেতাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাঁচল থানার পুলিশ।ওই বিক্রেতার বেশ কয়েকটি জার ভর্তি দুধ এবং একটি মোটর বাইক আটক করেছে পুলিশ। চাঁচল বাজার এলাকার স্থানীয় বাসিন্দা দেবাশীষ চক্রবর্তী বলেন,ওই দুধ…
Read More
সাসাকাওয়া-ইন্ডিয়া লেপ্রসি ফাউন্ডেশনের ১৮ বর্ষপূর্তি উদযাপন

সাসাকাওয়া-ইন্ডিয়া লেপ্রসি ফাউন্ডেশনের ১৮ বর্ষপূর্তি উদযাপন

সাসাকাওয়া-ইন্ডিয়া লেপ্রসি ফাউন্ডেশন (Sasakawa-India Leprosy Foundation) নতুন দিল্লিতে তাদের ১৮তম বার্ষিকী উদযাপন করেছে। এই অনুষ্ঠানে সংসদ সদস্য বৈজয়ন্ত পাণ্ডা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুডউইল অ্যাম্বাসাডর ইয়োহেই সাসাকাওয়ার মতো বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এস-আইএলএফ-এর গত দুই দশকের লেপ্রসি আক্রান্তদের ক্ষমতায়ন ও প্রচলিত দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে লড়াইয়ের উপর আলোকপাত করা হয়। এস-আইএলএফ-এর চেয়ারম্যান তরুণ দাস একটি কুসংস্কারমুক্ত সমাজ গঠনের জন্য সহযোগিতামূলক কাজকর্মের প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, তাদের এই যাত্রা এক স্থায়িত্ব ও সহযোগিতার দৃষ্টিভঙ্গীর যাত্রা।সাসাকাওয়া-ইন্ডিয়া লেপ্রসি ফাউন্ডেশন দুটি নতুন রাজ্যে সম্প্রসারণের ঘোষণা করেছে, যা তার কার্যক্রম ১৭টি রাজ্যে চালু করেছে এবং আরও তিনটি আঞ্চলিক অফিস খোলার মাধ্যমে সহজ গ্রহণীয়তা বাড়ানোর উদ্যোগ…
Read More