Blog

বদলে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন

বদলে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার চলছে SIR-এর কাজ। ভোটার তালিকা সংক্রান্ত বিশেষ “নিবিড় সংশোধন” প্রক্রিয়ার সময়সীমা বদলাতে পারে। সেই সঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও স্থগিত হতে পারে। যদিও এখনও কমিশন থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সুপ্রিম কোর্টের দেওয়া একাধিক নির্দেশিকা মানতে গিয়ে বাংলায় এসআইআর প্রক্রিয়ায় সময় বাড়তে পারে। জাতীয় নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, চূড়ান্ত ভোটার তালিকা ১৪ ফেব্রুয়ারিতে প্রকাশের কথা থাকলেও, বিশেষ সংশোধন প্রক্রিয়ার (SIR) কারণে সময়সীমা বাড়তে পারে। প্রথমবার সময়সীমা বাড়ানোর পর কমিশন ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পরিকল্পনা…
Read More
বেড়াতে এসে গু*লিবিদ্ধ মহিলা

বেড়াতে এসে গু*লিবিদ্ধ মহিলা

দিনহাটার সীমান্তবর্তী গিতালদহ এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। জামাইয়ের বাড়িতে বেড়াতে এসে গভীর রাতে গুলিবিদ্ধ হলেন এক শাশুড়ি। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাত আনুমানিক দুটো নাগাদ এই ঘটনা ঘটে। আহত মহিলার নাম মর্জিনা বিবি। তাঁর বাড়ি ওকরাবাড়ি এলাকায়। তিনি সম্প্রতি মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গতকাল রাতে তিনি তাঁর মেয়ের শাশুড়ি তথা বিয়ানী রিনা বিবির সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। পরিবারের দাবি, হঠাৎ গভীর রাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। সেই সময় দেখা যায় টিনের বেড়া ফুটো করে একটি গুলি এসে মর্জিনা বিবির হাতে লাগে। তিনি টিনের বেড়ার পাশেই শুয়ে থাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। ঘটনার পর দ্রুত তাঁকে উদ্ধার করে…
Read More
শিলিগুড়ির বহুতলে অ*গ্নিকাণ্ড

শিলিগুড়ির বহুতলে অ*গ্নিকাণ্ড

সরস্বতী পুজোর রাতে শিলিগুড়ির দেশবন্ধুপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা।  দেশবন্ধুপাড়ার এপিসি সরণীর একটি বহুতল আবাসনে এই অগ্নিকাণ্ড ঘটে। জানা গিয়েছে, আবাসনের বাসিন্দা বিজয় সাহার ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটির কারণেই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ও তীব্রতার কারণে বিজয় সাহার সম্পূর্ণ বাড়ি পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগের তিনটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন নেভানোর কাজে স্থানীয় বাসিন্দারাও দমকলকে সহযোগিতা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর জয় চক্রবর্তী। তাঁরা পরিস্থিতি পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত…
Read More
তিন খান, গোবিন্দা অউর উনকি রানি: বিনোদনের ভরপুর ডোজ নিয়ে আসছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ সিজন ৪

তিন খান, গোবিন্দা অউর উনকি রানি: বিনোদনের ভরপুর ডোজ নিয়ে আসছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ সিজন ৪

এবারের কপিল শর্মার মঞ্চ যেন আস্ত এক বলিউড মাল্টিভার্সে পরিণত হয়েছে। তালি, শিস আর আইকনিক সব মুহূর্তের মাঝে কপিল যখন তাঁর চিরচেনা স্টাইলে আমির খানকে প্রশ্ন করলেন, “খান্ডালায় গিয়ে কী করবেন?” আমির হেসে জবাব দিলেন যে তিনি অবশেষে এর উত্তর খুঁজে পেয়েছেন। কপিল মজা করে পুরোনো গানের কলি মনে করিয়ে দিলেও আমির এক অদ্ভুত টুইস্ট দিয়ে বললেন, “খান্ডালায় এবার টোফুর ফ্যাক্টরি দেব!” আমিরের এই মজার উত্তর শুনে হাসির রোল ওঠে পুরো সেটে। তবে চমক এখানেই শেষ নয়। নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন ৪'-এর এই পর্বে দেখা যাবে চরিত্রের মেলা। সুনীল গ্রোভার আমির ও সলমন খানের নকল করে তাক…
Read More
পুজো মণ্ডপে প্রধানমন্ত্রীর ছবিকে ঘিরে শুরু রাজনৈতিক তরজা

পুজো মণ্ডপে প্রধানমন্ত্রীর ছবিকে ঘিরে শুরু রাজনৈতিক তরজা

সরস্বতী পুজোতেও পড়ল রাজনীতির ছোঁয়া। বাগদেবীর আরাধনাতেও রাজনৈতিক রঙ লাগায় শুরু হয়েছে তীব্র বিতর্ক।  ঘটনা আলিপুরদুয়ার শহরের ১৫ নম্বর ওয়ার্ডের সরস্বতী পুজোকে কেন্দ্র করে। আলিপুরদুয়ার শহরের মনোজিৎ নাগ বাস টার্মিনাসের পেছনে সুভাষপল্লী খেলার মাঠে এই সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। পুজোর আমন্ত্রণপত্রে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতজোড় করা ছবি। পুজোর থিম রাখা হয়েছে “দুর্নীতিমুক্ত শিক্ষা”। উদ্যোক্তাদের দাবি, মূলত রাষ্ট্রবাদী ছাত্র-যুবদের উদ্যোগেই এই পুজোর আয়োজন। এই পুজোর ইনচার্জ জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক তথা প্রাক্তন এবিভিপি জেলা সংযোজক বিশ্বজিৎ বিশ্বাস।  তিনি দাবি করেন, শুধু আলিপুরদুয়ার নয়, গোটা রাজ্যের প্রতিটি জেলাতেই একই থিমে একটি করে সরস্বতী পুজো আয়োজন করা হচ্ছে।  আলিপুরদুয়ার জেলার…
Read More
নিরামিষ রান্নায় স্বাদবদল, বানিয়ে ফেলুন ইয়াখনি পনির

নিরামিষ রান্নায় স্বাদবদল, বানিয়ে ফেলুন ইয়াখনি পনির

বাড়িতে নিরামিষ রান্না মানেই পনির মাস্ট। আর শীতকাল মানেই রকমারি সবজি।   ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি দিয়ে আলু পনিরের ঝোল কিংবা চলে পনিরের কোর্মা, ভাপা অথবা মালাইকারি। একঘেয়ে পনিরের রান্নায় বদল আনতে চাইলে বানিয়ে ফেলুন ইয়াখনি পনির। রইল রেসিপি।    কী কী লাগবে পনির ২৫০ গ্রাম গোটা ধনে ১ চা-চামচ জিরে ১ চা-চামচ শুকনো কাশ্মীরি লঙ্কা ৩-৪টি গোলমরিচ ৪-৫টি বড় এলাচ ১টি ছোট এলাচ ২-৩টি দারচিনি এক টুকরো পোস্ত ২ টেবিল চামচ কাজুবাদাম ১২-১৫টি টক দই ২ টেবিল চামচ ঘি ২ টেবিল চামচ কসৌরি মেথি ১ টেবিল চামচ স্বাদমতো নুন, চিনি আধখানা ক্যাপসিকাম কীভাবে বানাবেন   চৌকো কিংবা তিনকোনা আকারে পনিরগুলো…
Read More
বিষাক্ত গ্যাসের দাপটে বিপন্ন কলকাতার বাতাস

বিষাক্ত গ্যাসের দাপটে বিপন্ন কলকাতার বাতাস

কলকাতার বাতাস এখন আর শুধু ধুলোবালির জন্য খারাপ নয়, বরং অদৃশ্য বিষাক্ত গ্যাস বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। ‘রেস্পিরার লিভিং সায়েন্সেস’-এর একটি নতুন পরীক্ষায় দেখা গিয়েছে, ২০২৫ সালে কলকাতার বাতাসের মান বা ‘একিউআই’ অন্তত ৮২ দিন খারাপ ছিল কেবল বিষাক্ত গ্যাসের কারণে। বিশেষ করে নাইট্রোজেন ডাই অক্সাইড এবং ওজোন গ্যাসের পরিমাণ বাতাসে অনেক বেড়ে গিয়েছে, যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য খুবই চিন্তার বিষয়। বিশেষজ্ঞ রোনাক সুতারিয়া জানিয়েছেন, আমরা সাধারণত মনে করি শুধু ধুলো বা ধোঁয়ার কণা (২.৫ পিএম) বাড়লেই বাতাস বিষাক্ত হয়। কিন্তু তথ্য বলছে, গত বছর ৬৮ দিন ধরে কলকাতার বাতাসে থাকা নাইট্রোজেন ডাই অক্সাইড এবং ১২ দিন ধরে…
Read More
তুষারপাতে ঢেকে গেল শিমলা, মানালি ও কাশ্মীর উত্তর ভারতের জনপ্রিয় পাহাড়ি পর্যটনকেন্দ্র গুলিতে

তুষারপাতে ঢেকে গেল শিমলা, মানালি ও কাশ্মীর উত্তর ভারতের জনপ্রিয় পাহাড়ি পর্যটনকেন্দ্র গুলিতে

কাশ্মীর ও হিমাচলের বিভিন্ন এলাকায় শীতের প্রথম বড় বরফ দেখা গেল। উত্তর ভারতের একাধিক জনপ্রিয় পর্যটনকেন্দ্র নতুন তুষারপাতে ঢেকে গেল। শুক্রবার কাশ্মীরে চলতি মরসুমের প্রথম বড় তুষারপাত হয়। একই দিনে হিমাচল প্রদেশের শিমলাতেও প্রায় তিন মাসের দীর্ঘ শুকনো সময়ের পর তুষারপাত দেখা যায়। রাজ্যের উঁচু এলাকাগুলি মানালি ও চোপালেও বরফ পড়েছে।আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে আরও তুষারপাত ও বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে শিমলা জেলা প্রশাসন বাসিন্দা ও পর্যটকদের অপ্রয়োজনীয় যাতায়াত ও গাড়ি চালানো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। উপরের এলাকায় বরফ জমে যাওয়ায় চোপাল–দেহা সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ANI প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাস্তা, বাড়ির ছাদ ও গাছপালা…
Read More
কড়া নির্দেশ রাজ্যকে

কড়া নির্দেশ রাজ্যকে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গে স্থায়ী ডিজি নিয়োগ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তায় এবার কড়া অবস্থান নিল আদালত। নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে রাজ্য সরকারকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল। এই নির্দেশে স্থায়ী ডিজি নিয়োগ প্রক্রিয়ায় অবশেষে গতি আসতে চলেছে বলেই মনে করছে প্রশাসনিক মহল। ক্যাটের প্রিন্সিপাল বেঞ্চ নির্দেশ দিয়েছে, রাজ্য সরকারকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ডিজি নিয়োগ সংক্রান্ত প্রস্তাব Union Public Service Commission (UPSC)-এর কাছে পাঠাতে হবে। বর্তমানে তিনি রাজ্যের গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মুখ্যসচিব হিসেবে কর্মরত। খুব শীঘ্রই তাঁর অবসর নেওয়ার কথা রয়েছে। ট্রাইবুনালে করা আবেদনে…
Read More
ঘোষিত হলো সুপারিশপত্র দেওয়ার দিনক্ষণ

ঘোষিত হলো সুপারিশপত্র দেওয়ার দিনক্ষণ

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার চলছে SIR-এর কাজ। নির্ধারিত সময় থেকে পিছিয়ে গেলেও অবশেষে প্রকাশিত হতে চলেছে এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা। আর এক সপ্তাহের মধ্যেই অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগেই প্যানেলে নাম থাকা প্রার্থীদের রেকমেন্ডেশন লেটার দেওয়ার পরিকল্পনা করেছে কমিশন। জানা যাচ্ছে, চূড়ান্ত মেধাতালিকায় যে প্রার্থীদের নাম থাকবে তাদের আগামী ২৭ জানুয়ারির মধ্যেই সুপারিশপত্র দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে এসএসসি। তেমনটা হলে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে। গত বছরের ১৪ সেপ্টেম্বর হয়েছিল…
Read More
এসডিও-র সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় মহকুমা শাসক দপ্তরের সামনে রাস্তা অ*বরোধ সিপিএম-এর

এসডিও-র সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় মহকুমা শাসক দপ্তরের সামনে রাস্তা অ*বরোধ সিপিএম-এর

এসআইআর-এর হয়রানির অভিযোগে শিলিগুড়ি মহকুমা শাসক-র কাছে আগেই সময় নিয়েছিল সিপিএম। কিন্তু নির্ধারিত সময়ে এসডিও-র সঙ্গে দেখা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন দলের কর্মী-সমর্থকরা। বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা শাসক দপ্তরের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় সিপিএম। সিপিএম নেতৃত্বের অভিযোগ, সংশ্লিষ্ট এসআইআর দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষকে নানা ভাবে হয়রানি করে চলেছে। সেই অভিযোগ জানাতে প্রশাসনের শীর্ষ আধিকারিকের কাছে সময় চাওয়া হলেও সাক্ষাৎ না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। এর প্রতিবাদেই এই রাস্তা অবরোধ কর্মসূচি বলে জানিয়েছেন বাম নেতৃত্ব। অবরোধের জেরে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। বিক্ষোভকারীদের সঙ্গে…
Read More
বৃদ্ধি পাবে বেতন

বৃদ্ধি পাবে বেতন

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। ভোটের আগে রাজ্যের প্রধান শিক্ষকদের জন্য বেতন বৃদ্ধির উদ্যোগ নিল স্কুল শিক্ষা দপ্তর। উচ্চ মাধ্যমিক স্তরের প্রধানশিক্ষকদের অতিরিক্ত দায়িত্বের কথা মাথায় রেখে বেতনে বাড়তি সুবিধা দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে বহুদিনের দাবি আংশিক হলেও মিটতে চলেছে। ভোটের আগে বড় সিদ্ধান্ত হিসেবে উচ্চ মাধ্যমিক স্তরের প্রধানশিক্ষকদের বেতনে অতিরিক্ত ৩ শতাংশ বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যেই এই সংক্রান্ত প্রস্তুতি শুরু করেছে বলে জানা গিয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই হাই কোর্টে মামলা হয়। সেই মামলার ভিত্তিতে ব্যক্তিগত ক্ষেত্রে কয়েক জন প্রধানশিক্ষক এখনও…
Read More
রেল যাত্রীদের সুরক্ষাকে মাথায় রেখে চালু হচ্ছে নয়া ব্যবস্থা

রেল যাত্রীদের সুরক্ষাকে মাথায় রেখে চালু হচ্ছে নয়া ব্যবস্থা

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। আরও একবার যাত্রা সুরক্ষার কথা মাথায় রেখে বড় পদক্ষেপ নিল রেল। উত্তর-পূর্ব সীমান্তের রেলওয়ের মোট ৩৪ টি রেল ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এক বিশেষ ধরনের আন্ডারওয়াটার রোবট ড্রোন ব্যবহার করা হল। এবার উত্তর পূর্ব সীমান্তে রেলের মোট ৩৪ টি রেল সেতুর স্বাস্থ্য পরীক্ষা করতে অত্যাধুনিক প্রযুক্তির এক বিশেষ ধরনের আন্ডারওয়ারটা রোবট ড্রোন ব্যবহার করা হল। এর মাধ্যমে ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থিত বিখ্যাত সরাইঘাট ব্রিজের মতন গুরুত্বপূর্ণ সেতু ও আলিপুরদুয়ার ডিভিশনে অধীন ১৮ এই গুরুত্বপূর্ণ সেতুর পরিকাঠামো পরিদর্শন করেছে এই…
Read More
শিলিগুড়ি মহাবিদ্যালয়ের প্লাটিনাম জুবলি উপলক্ষে শেষ প্রস্তুতি তুঙ্গে

শিলিগুড়ি মহাবিদ্যালয়ের প্লাটিনাম জুবলি উপলক্ষে শেষ প্রস্তুতি তুঙ্গে

শিলিগুড়ি মহাবিদ্যালয়ের প্লাটিনাম জুবলি উদযাপনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। সারা বছরব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক উপলক্ষ উদযাপন করেছে কলেজ কর্তৃপক্ষ। তারই সমাপ্তি ঘটতে চলেছে আগামী ২৫ ও ২৬ জানুয়ারি আয়োজিত বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে। এই অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তার দিকটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কলেজ সূত্রে জানা গেছে, বিশেষ আমন্ত্রণপত্র প্রদর্শন করেই অনুষ্ঠানে প্রবেশের ব্যবস্থা করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে এবং কলেজ ক্যাম্পাসের নকশা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।সম্প্রতি কলেজ অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন প্লাটিনাম জুবলি কমিটির সদস্য অধ্যাপক দর্শন চন্দ্র বর্মণ, অমল রায়, বিদ্যাবতী…
Read More