Blog

পর্যটনের উন্নয়ন হোক, তবে বন-বন্যপ্রাণকে বাঁচিয়েই: শংকর ঘোষ

পর্যটনের উন্নয়ন হোক, তবে বন-বন্যপ্রাণকে বাঁচিয়েই: শংকর ঘোষ

বন, বন্যপ্রাণ ও পরিবেশ রক্ষা করেই পর্যটনের বিকাশ ঘটাতে হবে। জঙ্গলের ভিতরে বনদপ্তরের আইন অমান্য করে কোনও ধরনের পর্যটন পরিকাঠামো গড়ে তোলা যাবে না। বিশ্ব পর্যটন দিবসের প্রাক্কালে শনিবার লাটাগুড়িতে এক সচেতনতামূলক অনুষ্ঠানে এই বার্তাই দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। পর্যটন ব্যবসায়ী ও পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা দিতে প্রায় ছয় কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন পর্যটনমন্ত্রী। পরে প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে শংকর ঘোষ বলেন, বন ও বন্যপ্রাণকে রক্ষা করেই পর্যটনের উন্নয়ন করতে হবে। জঙ্গলের ভিতরে নতুন করে কোনও রিসোর্ট বা হোমস্টে তৈরির অনুমতি দেওয়া হবে না বলেও স্পষ্ট…
Read More
তরুণদের হাত ধরে ভারতে বাড়ছে পরিকল্পিত ব্যক্তিগত ঋণের চাহিদা

তরুণদের হাত ধরে ভারতে বাড়ছে পরিকল্পিত ব্যক্তিগত ঋণের চাহিদা

ভারতের ব্যক্তিগত ঋণ ব্যবস্থা দ্রুত বদলাচ্ছে। একে পরিচালনা করছে এআই-চালিত আন্ডাররাইটিং পদ্ধতি। নতুন প্রজন্মের ঋণগ্রহীতারা এখন ঋণকে শেষ উপায় মনে করেন না। তারা ঋণকে একটি কার্যকর আর্থিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। ভারতে ব্যক্তিগত ঋণের চিত্রটি এখন সম্পূর্ণ আলাদা। একসময় মানুষ কেবল জরুরি বা সংকটের সময় ঋণ নিত। বর্তমানে জীবনযাত্রার চাহিদা মেটাতে পরিকল্পিতভাবে ঋণ নেওয়া হচ্ছে। তরুণ ও ধনী ঋণগ্রহীতাদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ অক্ষুণ্ণ রেখে কৌশলগতভাবে ঋণ গ্রহণ করছেন। কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের পার্সোনাল লোন বিভাগের বিজনেস হেড অমিত পাঠকের মতে, "এই রূপান্তরটি দুটি সমান্তরাল ধারার মাধ্যমে চালিত হচ্ছে: ঋণগ্রহীতার আচরণ পরিবর্তন এবং এআই-চালিত আন্ডাররাইটিংয়ের…
Read More
স্মার্টফোন বাজারে Mivi-র পা, ২৪ সেপ্টেম্বর Mivi One লঞ্চ

স্মার্টফোন বাজারে Mivi-র পা, ২৪ সেপ্টেম্বর Mivi One লঞ্চ

দেশীয় কনজিউমার টেকনোলজি ব্র্যান্ড Mivi আগামী ২৪ সেপ্টেম্বর ভারতে তাদের প্রথম স্মার্টফোন Mivi One লঞ্চ করতে চলেছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৫জি প্ল্যাটফর্মের এই ফোনটি শুধুমাত্র ফ্লিপকার্ট-এর মাধ্যমে বিক্রি হবে। ভারতীয় গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি Mivi One-এ পারফরম্যান্স, ডিজাইন ও সাশ্রয়ী দামের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। হায়দ্রাবাদে Mivi-র নিজস্ব কারখানায় ফোনটি তৈরি হবে। প্রায় এক দশক ধরে ইয়ারবাড, হেডফোন, স্পিকার ও সাউন্ডবারের মতো অডিও পণ্য তৈরি করে আসছে Mivi। স্মার্টফোনে পা রাখার মাধ্যমে ভারতে নিজেদের গবেষণা, প্রযুক্তি ও উৎপাদন ক্ষমতা আরও বাড়াতে চায় সংস্থাটি। ভবিষ্যতে ভারত থেকেই আন্তর্জাতিক কনজিউমার টেকনোলজি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য Mivi-র। সংস্থার মতে, তরুণ গ্রাহকদের মধ্যে…
Read More
বেহাল রাস্তার প্রতিবাদে জাল-চারা নিয়ে পথে গ্রামবাসীরা

বেহাল রাস্তার প্রতিবাদে জাল-চারা নিয়ে পথে গ্রামবাসীরা

বর্ষা এলেই হাঁটুসমান জলে ডুবে যায় গ্রামের রাস্তা। জল-কাদায় নিত্যদিনের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠলেও দীর্ঘ তিন বছর ধরে রাস্তা সংস্কারে প্রশাসনের কোনও উদ্যোগ নেই বলে অভিযোগ গ্রামবাসীদের। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডারল গ্রামের। রাস্তার বেহাল দশার প্রতিবাদে শনিবার অভিনব কর্মসূচিতে শামিল হন স্থানীয় বাসিন্দারা। জমা জলে জাল ফেলে মাছ ধরার পাশাপাশি রাস্তার মধ্যেই ধানের চারা রোপণ করে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার পাশে নিকাশি নালা না থাকায় বৃষ্টির জল বের হতে পারে না। ফলে দীর্ঘদিন জল জমে থাকায় মশা-মাছির উপদ্রব বাড়ছে। নোংরা জল ঢুকে পড়ছে বাড়িতেও। স্থানীয়দের দাবি, এই রাস্তা দিয়েই স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রসহ বিভিন্ন জায়গায়…
Read More
কর্ণাটক সরকারের সহযোগিতায় টিসিএস আয়োজন করছে ২৭তম ‘টিসিএস রুরাল আইটি ক্যুইজ’

কর্ণাটক সরকারের সহযোগিতায় টিসিএস আয়োজন করছে ২৭তম ‘টিসিএস রুরাল আইটি ক্যুইজ’

আইটি পরিষেবা, পরামর্শ ও ব্যবসায়িক সমাধানের ক্ষেত্রে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) এবং কর্ণাটক সরকারের ইলেকট্রনিক্স, আইটি ও বিটি বিভাগ যৌথভাবে ২৭তম ‘টিসিএস রুরাল আইটি ক্যুইজ’-এর জন্য নাম রেজিস্ট্রেশন শুরু করার কথা ঘোষণা করেছে। বেঙ্গালুরু টেক সামিট ২০২৬-এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আয়োজিত এই ক্যুইজটি অনলাইন পরীক্ষা, ভার্চুয়াল রাউন্ড এবং অফলাইন প্রতিযোগিতার সমন্বয়ে হবে। ভারতের ছোট শহর ও জেলাস্তরের স্কুলগুলিতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এতে অংশ নিতে পারবে। তবে মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বড় শহরের সীমানার ভেতরের স্কুলগুলোর শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। গ্রামীণ শিক্ষার্থীদের জন্য ভারতের প্রথম আইটি ক্যুইজ হিসেবে লিমকা বুক অব রেকর্ডসে…
Read More
শিলিগুড়ি কলেজে শিক্ষক দিবস উদযাপন, বাইরের রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে বার্তা পর্যটনমন্ত্রীর

শিলিগুড়ি কলেজে শিক্ষক দিবস উদযাপন, বাইরের রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে বার্তা পর্যটনমন্ত্রীর

শিক্ষক দিবস উপলক্ষে শিলিগুড়ি কলেজে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং পড়ুয়াদের উপস্থিতিতে দিনটি উদযাপন করা হয়। এদিন কলেজে বক্তব্য রাখতে গিয়ে কলেজের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দেন পর্যটনমন্ত্রী। তিনি বলেন, “কলেজে বাইরের কেউ রাজনীতি করতে আসবে না। কলেজে কী হবে, তা ঠিক করবেন কলেজের শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা।” শিক্ষকদের সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি, শিক্ষাঙ্গনের পরিবেশ যাতে সুস্থ ও স্বাভাবিক থাকে এবং পড়াশোনাই যাতে কলেজের মূল লক্ষ্য হয়, সেই বার্তাও দেন শঙ্কর ঘোষ। শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের সম্মান…
Read More
শিক্ষক দিবসে উপহারের পসরা, গাজোলের বাজারে ভিড়

শিক্ষক দিবসে উপহারের পসরা, গাজোলের বাজারে ভিড়

আজ ৫ সেপ্টেম্বর, ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তী। তাঁর জন্মদিনটি দেশজুড়ে ‘শিক্ষক দিবস’ হিসেবে পালিত হয়। শিক্ষক দিবস উপলক্ষে সকাল থেকেই গাজোলের বাজারে দেখা গেল বিশেষ প্রস্তুতি। বাজারের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের ছবি-সহ নানা ধরনের উপহার সামগ্রী। শিক্ষকদের শুভেচ্ছা জানাতে কলম, ডায়েরি, ফুল, শুভেচ্ছা কার্ড-সহ একাধিক উপহারের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সকাল থেকেই শিক্ষক-শিক্ষিকাদের জন্য উপহার কিনতে বাজারে ভিড় করছেন পড়ুয়া ও অভিভাবকেরা। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের দিন হিসেবে প্রতি বছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়। এই দিনকে ঘিরে গাজোলের বাজারেও তৈরি হয়েছে উৎসবের আবহ।
Read More
শীঘ্রই খুলতে চলেছে নতুন প্রকল্পের পোর্টালের কাজ

শীঘ্রই খুলতে চলেছে নতুন প্রকল্পের পোর্টালের কাজ

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। প্রথম রাজ্য বাজেটে বিজেপি সরকার ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্পের ঘোষণা করে দিয়েছে। পূর্ববর্তী সরকারের যুবসাথী প্রকল্পের আদলে যুবশক্তি প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হবে এই প্রকল্পের মাধ্যমে। বেকারদের যুবশক্তি নিয়ে বর্তমানে চর্চা তুঙ্গে পৌঁছেছে। এরই মধ্যে বড় খবর সামনে। পুজোর আগেই খুলে যাচ্ছে ‘বেকারভাতা’র পোর্টাল। রাজ্য বাজেটেও জানানো হয়েছে, পুজোর মাসেই চালু হবে যুবসাথী। ‘যুবশক্তি ভরসা কার্ড’-এ স্নাতক বেকাররা মাসে ৩০০০ এবং যাঁরা নূন্যতম মাধ্যমিক পাশ কিন্তু স্নাতক নন তাঁরা পাবেন ২০০০ টাকা করে। কর্মহীন গ্র্যাজুয়েটরা মাসে মাসে তিন হাজার…
Read More
অবসান ঘটল জল্পনার, একাধিক নির্দেশ মিড-ডে মিল নিয়ে

অবসান ঘটল জল্পনার, একাধিক নির্দেশ মিড-ডে মিল নিয়ে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্য সরকারের পালা বদলের পর মিড ডে মিল নিয়ে একের পর এক বিতর্ক দানা বেঁধেছে। সব বিতর্কের অবসানে এই প্রকল্পকে রাজ্যের সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলিতে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য ৮ দফা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করেছে স্কুল শিক্ষা দফতর। নয়া নির্দেশিকায় প্রথমেই খাবার বিতরণের পরিকল্পনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম পর্যায়ে খাবার সরবরাহ করা হবে, তার পূর্ণাঙ্গ তালিকা আগাম লিখিতভাবে প্রকাশ করতে হবে। এই দায়িত্ব পালন করবেন কলকাতা জেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট নোডাল অফিসার, যাতে প্রতিটি স্কুল আগে থেকেই…
Read More
ভর্তি-বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের সংঘর্ষ, উত্তপ্ত উত্তরবঙ্গ মেডিকেল

ভর্তি-বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের সংঘর্ষ, উত্তপ্ত উত্তরবঙ্গ মেডিকেল

আবারো ABVP ও AIDSO সংঘর্ষ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, AIDSO র দুজন সদস্য আহত বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে প্রথম বর্ষের ভর্তি নিয়ে AIDSO এবং ABVP সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই আবারো AIDSO এর সদস্যদের উপর হামলা। এমনটাই অভিযোগ র।বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা নাগাদ,AIDSO রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য ডাঃ অপূর্ব মণ্ডল ও AIDSO NBMC ইউনিটের সহ সভাপতি ডাঃ রামচন্দ্র শর্মাকে মেডিক্যাল চত্বরে BJP ও ABVP গুন্ডারা মারাত্বক ভাবে মারধর করে। ডাঃ অপূর্ব মণ্ডলের মাথা ফেটে গেছে। চিকিৎসার জন্য তাদের আনা হয়েছে শিলিগুড়ি সদর হাসপাতালে, এমনটাই জানালেন ডক্টর অপূর্ব মন্ডল।ডক্টর অপূর্ব মন্ডল এর কথায় তারা গতকালের আহত ছাত্র-ছাত্রীদের সঙ্গে দেখা করতে গেলে মেডিকেল কলেজের…
Read More
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিতে খাবার তৈরির অভিযোগ, হাড়োয়ায় প্রশাসনের হানা—উদ্ধার পচা কেক, পুরনো তেল ও পচা ডিম

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিতে খাবার তৈরির অভিযোগ, হাড়োয়ায় প্রশাসনের হানা—উদ্ধার পচা কেক, পুরনো তেল ও পচা ডিম

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে বসিরহাটের হাড়োয়ার একাধিক বেকারি কারখানায় হানা দিল প্রশাসন। খাদ্য সুরক্ষা দপ্তর, পুলিশ, ব্লক প্রশাসন এবং ব্লক স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানে বেকারিগুলিতে খাবার তৈরির পরিবেশ খতিয়ে দেখেন আধিকারিকরা। অভিযোগ, বেশ কয়েকটি কারখানায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে কেক ও অন্যান্য খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছিল। শুধু তাই নয়, খাবার তৈরিতে দীর্ঘদিনের পুরনো তেল এবং পচা ডিম ব্যবহারের অভিযোগও সামনে আসে। অভিযানের সময় একটি বেকারি কারখানা থেকে পচা কেকও উদ্ধার করা হয় বলে জানা গেছে। খাবার তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও খাদ্য সুরক্ষা সংক্রান্ত নিয়ম মানা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের এই অভিযানে…
Read More
নেতাজিকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্যের প্রতিবাদে গঙ্গাসাগর থেকে দার্জিলিংয়ে পদযাত্রায় অতীন

নেতাজিকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্যের প্রতিবাদে গঙ্গাসাগর থেকে দার্জিলিংয়ে পদযাত্রায় অতীন

নেতাজী সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদের পথ বেছে নিলেন দক্ষিণ ২৪ পরগনার বজবজের বাসিন্দা অতীন হালদার। হইচই বা রাজনৈতিক স্লোগানের বদলে নীরব পদযাত্রার মাধ্যমে নিজের প্রতিবাদ জানাচ্ছেন তিনি। গত ২৪ আগস্ট গঙ্গাসাগরের সমুদ্রতট থেকে পদযাত্রা শুরু করেছেন অতীনবাবু। তাঁর চূড়ান্ত গন্তব্য দার্জিলিংয়ের ম্যাল। দীর্ঘ এই যাত্রাপথে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে নেতাজী ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরার চেষ্টা করছেন তিনি। অতীন হালদারের কথায়, “নেতাজী সুভাষচন্দ্র বসু সমগ্র বাঙালির গর্ব ও আবেগ। দেশ ও স্বাধীনতা সংগ্রামে তাঁর অসামান্য অবদানকে ভুলে তাঁর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” তিনি জানান, কারও…
Read More
পুরাতন মালদায় ওষুধের গোডাউনে পুলিশের হানা, উদ্ধার প্রায় ৪০ লক্ষ টাকার সামগ্রী

পুরাতন মালদায় ওষুধের গোডাউনে পুলিশের হানা, উদ্ধার প্রায় ৪০ লক্ষ টাকার সামগ্রী

পুরাতন মালদায় অবৈধভাবে মজুত রাখা পেইনকিলার ওষুধের কারবারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পুরাতন মালদার বেহুলা ব্রিজ সংলগ্ন একটি কুরিয়ার পরিষেবার গোডাউনে হানা দিয়ে প্রায় ৪০ লক্ষ টাকার ওষুধ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। গোডাউনে ওষুধ মজুত রাখার ক্ষেত্রে কোনও বৈধ কাগজপত্র ছিল না বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মালদা থানার পুলিশ বালুরঘাট থানার পুলিশের সহযোগিতায় এই অভিযান চালায়। ঘটনাস্থল থেকে সাইন খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি কালিয়াচক এলাকায় বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার হওয়া ওষুধের বৈধতা, মজুতের উদ্দেশ্য এবং এই চক্রের সঙ্গে আরও কেউ…
Read More
বন্যার ধ্বং*সস্তূপ থেকে ৯ দিন পর ‘অলৌকিক’ উদ্ধার, প্রাণে বাঁচলেন দুই শ্রমিক

বন্যার ধ্বং*সস্তূপ থেকে ৯ দিন পর ‘অলৌকিক’ উদ্ধার, প্রাণে বাঁচলেন দুই শ্রমিক

২৬ আগস্টের ভয়াবহ আকস্মিক বন্যার ৯ দিন পর নেপালে ধ্বংসস্তূপে চাপা পড়া সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার হলেন দুই শ্রমিক। দীর্ঘ ২১৬ ঘণ্টা পর তাঁদের উদ্ধারের ঘটনায় নতুন করে আশার আলো দেখছেন উদ্ধারকারীরা। নেপালের মধ্যাঞ্চলের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের কাদা ও ধ্বংসস্তূপে ভরা সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হয় নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় শাহ এবং সুড়ঙ্গের সুপারভাইজার কবীর মহার্জনকে। উদ্ধারকারীদের দাবি, শুক্রবার সকালে সুড়ঙ্গের ভিতর থেকে মানুষের কণ্ঠস্বর শোনা যায়। এরপর নেপালি সেনা ও সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাদা ও ধ্বংসাবশেষ সরিয়ে দুই শ্রমিককে উদ্ধার করেন। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বিশেষজ্ঞদের মতে, সুড়ঙ্গের ভিতরে…
Read More