Blog

বন্যায় বি*পর্যস্ত ভূতনী, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শনে রাজ্যের আধিকারিকরা

বন্যায় বি*পর্যস্ত ভূতনী, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শনে রাজ্যের আধিকারিকরা

গঙ্গার জলস্তর বৃদ্ধি এবং ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মালদার মানিকচকের ভূতনী এলাকা। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার মালদায় এলেন রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের একটি দল। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, ডিজি সিভিল ডিফেন্স সঞ্জয় সিং এবং আইজি নর্থ বেঙ্গল সুকেশ জৈন হেলিকপ্টারে করে মালদায় পৌঁছন। বেলা ১২টা নাগাদ মালদা বিমানবন্দরে অবতরণের পর জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের আধিকারিকরা। বৈঠকে ভূতনীর সামগ্রিক বন্যা পরিস্থিতি, জলবন্দি মানুষের সংখ্যা, উদ্ধারকাজ এবং ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে হেলিকপ্টারে আকাশপথে ভূতনীর বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রাজ্যের আধিকারিকরা। জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, ক্ষতিগ্রস্ত…
Read More
মোদীর জন্মদিন থেকে মাসব্যাপী কর্মসূচি, বুথে বুথে ‘সেবা সংকল্প অভিযান’

মোদীর জন্মদিন থেকে মাসব্যাপী কর্মসূচি, বুথে বুথে ‘সেবা সংকল্প অভিযান’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে এক মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ শুরু করতে চলেছে বিজেপি।আগামী ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী—টানা ২৫ বছরের প্রশাসনিক যাত্রা এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরাই এই অভিযানের মূল লক্ষ্য।বুথ থেকে মণ্ডল, ব্লক, মহকুমা এবং জেলা—প্রতিটি স্তরেই নেওয়া হবে একাধিক কর্মসূচি। সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের বাড়িতে গিয়ে ‘আশীর্বাদের প্রদীপ’ জ্বালানো, অঙ্কন প্রতিযোগিতা এবং পথনাটকের মাধ্যমে তুলে ধরা হবে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ।পাশাপাশি অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের সম্মানিত করার পরিকল্পনাও রয়েছে।বিজেপির দাবি, শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি হিসেবে নয়, সমাজের…
Read More
শিলিগুড়ি জংশন বাস টার্মিনাসে পুলিশের অভিযান, বিহারে মদ পাচারের ছক ভেস্তে গ্রেফতার ২

শিলিগুড়ি জংশন বাস টার্মিনাসে পুলিশের অভিযান, বিহারে মদ পাচারের ছক ভেস্তে গ্রেফতার ২

শিলিগুড়ি থেকে বিহারে মদ পাচারের ছক ভেস্তে দিল প্রধাননগর থানার পুলিশ।শিলিগুড়ি জংশন বাস টার্মিনাসে অভিযান চালিয়ে এই সাফল্য পেল  পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ এবং দু’জনকে গ্রেফতার করে প্রধান নগর থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন বিহারের বাসিন্দা এবং অপরজন আলিপুরদুয়ারের জয়গাঁ এলাকার বাসিন্দা। প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশ গোপন সূত্রে খবর পায় জংশন বাস টার্মিনাস দিয়ে বিপুল পরিমাণ মদ পাচারের চেষ্টা করা হচ্ছে। খবর পাওয়ার পরই তৎপর হয়ে ওঠেন পুলিশকর্মীরা। এরপর বাস টার্মিনাস এলাকায় অভিযান চালানো হয়। গতকাল রাতে এই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার করার পাশাপাশি ঘটনায় জড়িত থাকার…
Read More
নাগরিক পরিষেবা নিয়ে ক্ষো*ভ, শিলিগুড়ি পৌরনিগম ঘেরাও বামেদের

নাগরিক পরিষেবা নিয়ে ক্ষো*ভ, শিলিগুড়ি পৌরনিগম ঘেরাও বামেদের

শিলিগুড়ি পৌরনিগমের দ্রুত নির্বাচন এবং শহরের বেহাল নাগরিক পরিষেবা স্বাভাবিক করার দাবিতে বুধবার বিক্ষোভ মিছিল ও পৌরনিগম ঘেরাও কর্মসূচি পালন করল দার্জিলিং জেলা বামফ্রন্ট। বামফ্রন্টের অভিযোগ, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় পানীয় জলের সংকট, নিকাশি ব্যবস্থার অবনতি, নিয়মিত জঞ্জাল পরিষ্কার না হওয়া এবং বেহাল রাস্তার কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। অথচ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এদিন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বহু বাম নেতা-কর্মী ও সাধারণ মানুষ মিছিলে অংশ নেন। তাঁরা অবিলম্বে পৌরনিগম নির্বাচনের দিন ঘোষণা এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌরনিগম চত্বরে মোতায়েন ছিল পুলিশ। বাম নেতৃত্বের হুঁশিয়ারি, দ্রুত দাবি পূরণ না…
Read More
১১ সেপ্টেম্বর খুলছে ইনজেক্টো পলিমারসের ৫৬.১২ কোটি টাকার আইপিও

১১ সেপ্টেম্বর খুলছে ইনজেক্টো পলিমারসের ৫৬.১২ কোটি টাকার আইপিও

পলিমার-ভিত্তিক প্যাকেজিং প্রস্তুতকারক ইনজেক্টো পলিমারস লিমিটেড আগামী ১১ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে তাদের ৫৬.১২ কোটি টাকার আইপিও নিয়ে আসছে, যা ১৬ সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে। শেয়ারগুলির তালিকাভুক্ত হবে BSE SME প্ল্যাটফর্মে। এই আইপিও-র প্রতি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৮ থেকে ১০০ টাকা এবং লট সাইজ ১,২০০ শেয়ার। কোম্পানির ৫৬.১২ কোটি টাকার আইপিও আগামী ১১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত খোলা থাকবে, যার প্রতি শেয়ারের মূল্য ৯৮ থেকে ১০০ টাকার মধ্যে নির্ধারিত হয়েছে এবং সর্বনিম্ন খুচরা বিনিয়োগের পরিমাণ ২.৪০ লক্ষ টাকা (২,৪০০ শেয়ার)। গত কয়েক বছরে কোম্পানিটি দুর্দান্ত আর্থিক অগ্রগতি অর্জন করেছে, যেখানে পরিচালনা থেকে আয় ২০২৪ সালের ১০৯.০৫ কোটি…
Read More
জ্যাসপার শিপিং-এর বিনিয়োগ পরিকল্পনা

জ্যাসপার শিপিং-এর বিনিয়োগ পরিকল্পনা

ভারতের বাড়তে থাকা কার্গো বা মালপত্র পরিবহনের চাহিদা মেটাতে হায়দরাবাদভিত্তিক আন্তর্জাতিক কার্গো লজিস্টিকস কোম্পানি জ্যাসপার শিপিং আগামী তিন বছরে ৪৫০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের পরিকল্পনা করেছে। ভারত, উপসাগরীয় অঞ্চল এবং অন্যান্য আন্তর্জাতিক বাজারে নিজেদের কার্গো হ্যান্ডলিং ও লজিস্টিকস অপারেশন প্রসারিত করতেই এই বিনিয়োগ করা হচ্ছে। ৫০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৪৫০ কোটি টাকার এই বিনিয়োগটি বাজারের পরিস্থিতি, নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা এবং বোর্ডের অনুমোদনের সাপেক্ষে কোম্পানির প্রমোটারদের দ্বারা ধাপে ধাপে প্রয়োগ করা হবে। প্রথম ধাপে, বিদ্যুৎ, ইস্পাত, সিমেন্ট, কৃষি, সার, পেট্রোকেমিক্যালস, নির্মাণ সামগ্রী, ভারী প্রকৌশল, উৎপাদন এবং পরিকাঠামো খাতে পরিষেবা দেওয়ার জন্য জ্যাসপার শিপিং প্রায় ৯০ কোটি টাকা বা ১০ মিলিয়ন…
Read More
বিমা পরিষেবায় এআই-র ছোঁয়া, নতুন উদ্যোগ আইসিআইসিআই প্রুডেনশিয়াল-এর

বিমা পরিষেবায় এআই-র ছোঁয়া, নতুন উদ্যোগ আইসিআইসিআই প্রুডেনশিয়াল-এর

বিমা ক্ষেত্রে এআই-নির্ভর পরিষেবা ও ডিজিটাল ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ‘আইসিআইসিআই লাইফ পার্টনার স্ট্যাক ২.০’ আপগ্রেড করেছে আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স। এই প্ল্যাটফর্মে এআই-ভিত্তিক পণ্য সুপারিশ, ব্যক্তিগতকৃত কোটেশন, ডিজিটাল অনবোর্ডিং এবং পার্টনার সিস্টেমের সঙ্গে ইন্টিগ্রেশনের সুবিধা রয়েছে। eQuote App গ্রাহকের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পণ্য সুপারিশ করে, আর এআই-চ্যাটবট এলআইভিএ অ্যাডভাইজারদের পণ্যের তথ্য ও কোটেশন পেতে সাহায্য করে। ই উআইডিএআই (UIDAI), সিইআরএসএআই (CERSAI), ভাহান (Vahan), জিএসটিএন (GSTN), ইপিএফও (EPFO), সিএএস (CAS) ও পারফিয়স (Perfios)-এর সঙ্গে সংযোগের ফলে আবেদনের প্রায় ৭০% তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা সম্ভব। আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ-এর চিফ ডিস্ট্রিবিউশন অফিসার আমীশ ব্যাঙ্কার বলেন, “‘আইসিআইসিআই লাইফ পার্টনার স্ট্যাক ২.০ -এর লক্ষ্য…
Read More
গ্লোবাল চেস লিগ ২০২৬-এ লঞ্চ হলো জাভা অল স্টারস ৪২ ববার

গ্লোবাল চেস লিগ ২০২৬-এ লঞ্চ হলো জাভা অল স্টারস ৪২ ববার

গ্লোবাল চেস লিগ ২০২৬-এর মঞ্চে মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলেন নতুন 'জাভা অল স্টারস ৪২ ববার'। ব্র্যান্ডটির ‘অল স্টারস’ সিরিজের অধীনে এটি দ্বিতীয় সংযোজন বা ‘স্ট্রাইক টু’। ভারতের প্রথম পারপাস-বিল্ট ববার হিসেবে পরিচিত এবং ‘স্টাইল আইকন অফ দ্য ইয়ার’ খেতাবপ্রাপ্ত এই মোটরসাইকেলটি তার স্বকীয় ক্যান্টিলিভার সিট, রিয়ার মনোশক সাসপেনশন এবং দুর্দান্ত উপস্থিতির জন্য বাইকপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। নতুন এই অল স্টারস সংস্করণে দাবা খেলার সঙ্গে সঙ্গতি রেখে চেকার্ড গ্রাফিক্স, বিশেষ ইনসিগনিয়া এবং নজরকাড়া নতুন রঙের সংমিশ্রণ আনা হয়েছে। এর মধ্যে ‘অল স্টারস সিলভার নাইট’ এবং ম্যাট ফিনিশের ‘অল স্টারস শ্যাডো ব্ল্যাক’ বিশেষ আকর্ষণ তৈরি করে। আত্মবিশ্বাস, সাহস…
Read More
স্বচ্ছতার জন্য এক হলো ভদোদরা: সাত দিনের মহাসাফাই অভিযান এবং কৈলাশ খেরের লাইভ পরিবেশন

স্বচ্ছতার জন্য এক হলো ভদোদরা: সাত দিনের মহাসাফাই অভিযান এবং কৈলাশ খেরের লাইভ পরিবেশন

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে ভদোদরায় ১ থেকে ৭ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত আয়োজিত সফল সাত দিনব্যাপী ‘মহাসাফাই অভিযান’-এর মাধ্যমে শহরজুড়ে পরিচ্ছন্নতা, নাগরিক দায়িত্ববোধ এবং জনসংশ্লিষ্টতার এক সপ্তাহব্যাপী উৎসব পালিত হয়। এই অভিযানটি নাগরিক, পৌর কর্তৃপক্ষ, ছাত্রছাত্রী, এনজিও এবং জনপ্রতিনিধিদের একটি পরিচ্ছন্ন ও দায়িত্বশীল ভদোদরা গড়ে তোলার যৌথ প্রতিশ্রুতির বন্ধনে আবদ্ধ করেছে। অভিযানের অংশ হিসেবে টেকনোলজি কলেজ (বাদামদি বাউগ) থেকে সুরসাগর পর্যন্ত একটি বিশাল পরিচ্ছন্নতা পদযাত্রার আয়োজন করা হয়, যা স্বচ্ছতা ও সক্রিয় নাগরিক অংশগ্রহণের বার্তাটিকে জোরালো করে তোলে। এই পদযাত্রায় সাধারণ নাগরিক, এনজিও, স্কুলছাত্রছাত্রী এবং ভিএমসি-এর কর্মকর্তা-কর্মচারী সহ প্রায় ২,৫০০ মানুষ অংশ নেন। পদযাত্রায় যোগ দেন গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী শ্রী হর্ষভাই…
Read More
তরুণদের কাছে পৌঁছতে আইএসজিএল-এ জাভা, ইয়েজদি ও বিএসএ

তরুণদের কাছে পৌঁছতে আইএসজিএল-এ জাভা, ইয়েজদি ও বিএসএ

ক্লাসিক লিজেন্ডস ২০২৬ সালের ইন্ডিয়ান সুপার গেমিং লিগ (ISGL)-এ অংশগ্রহণের ঘোষণা করেছে। জাভা, ইয়েজদি ও বিএসএ মোটরসাইকেল ব্র্যান্ডকে ভারতের গেমিং ও ই-স্পোর্টস কমিউনিটির কাছে পৌঁছে দিতে চেন্নাই থেকে এই উদ্যোগ শুরু হবে, পরে দেশের অন্যান্য শহরেও ছড়াবে। লেটস গেম নাউ (LetsGameNow)-এর উদ্যোগে আয়োজিত ISGL-কে ভারতের প্রথম ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক জাতীয় ই-স্পোর্টস লিগ হিসেবে তুলে ধরা হয়েছে। লিগের ভেন্যু ও এক্সপেরিয়েন্স জোনে ক্লাসিক লিজেন্ডস -এর ব্র্যান্ডগুলি প্রদর্শিত হবে। সংস্থার মতে, মোটরসাইকেল ও গেমিং—দুই ক্ষেত্রেই দক্ষতা, আত্মপ্রকাশ, পারদর্শিতা ও কমিউনিটির গুরুত্ব রয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে রাইডার, গেমার, ক্রিয়েটর ও উৎসাহীদের যুক্ত করার পাশাপাশি তরুণদের কাছে জাভা, ইয়েজদি ও বিএসএ কমিউনিটি-কে তুলে ধরা হবে। ক্লাসিক…
Read More
বড় উপহার পেতে চলেছে নন্দীগ্রাম

বড় উপহার পেতে চলেছে নন্দীগ্রাম

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। দুর্গাপুজোর আগেই নন্দীগ্রামের জন্য বড় উপহার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ তিন বছর ধরে একেবারে ঢিমে তালে কাজ চলছে পূর্ব মেদিনীপুর জেলার এই নন্দকুমার জল প্রকল্পের। বিষয়টি নজরে আসতেই এবার খোদ জেলা পরিষদকে এই জল প্রকল্পের কাজ তদারকি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই জল প্রকল্পের কাজ সম্পন্ন হলে উপকৃত হবেন কয়েক লক্ষ সাধারণ মানুষ। তাঁরা বেশিরভাগই হলেন নন্দীগ্রাম ১ ও ২ ব্লক সহ জেলার মোট চারটি ব্লকের বিস্তীর্ণ এলাকার বাসিন্দা।এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এই জল প্রকল্প বাস্তবায়নের জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।…
Read More
দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ-দমকল

দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ-দমকল

শিলিগুড়ি সংলগ্ন ভালোবাসা মোড় এলাকায় একটি কনস্ট্রাকশন কোম্পানির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের দুটি ইঞ্জিন কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতার কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে প্রায় এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে বলে জানা গেছে। দীর্ঘক্ষণ ধরে আগুন জ্বলতে থাকায় ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। দেরিতে আগুন নিয়ন্ত্রণে আসায় দমকল কর্মীদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকার বেশ কিছু মানুষ। তবে কীভাবে গোডাউনে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডে গোডাউনে থাকা…
Read More
মালদায় বিএসএফের জাতীয় প্রতিযোগিতা

মালদায় বিএসএফের জাতীয় প্রতিযোগিতা

প্রধানমন্ত্রীর ‘খেলো ইন্ডিয়া’ উদ্যোগকে সামনে রেখে খেলাধুলায় জোর দিল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের উদ্যোগে মালদার সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল জাতীয় স্তরের ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএসএফের আধিকারিক ও জওয়ানরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের অন্তর্গত মালদা সেক্টরের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিএসএফ ফ্রন্টিয়ারের মোট ২০৪ জন আধিকারিক ও জওয়ান অংশগ্রহণ করছেন। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু, বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা, জেলাশাসক রাজনবীর সিং, পুলিশ সুপার অনুপম সিং, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী-সহ বিএসএফের একাধিক…
Read More
ক্লান্ত জীবন থেকে মুক্তি পেতে ঘুরে আসুন দার্জিলিংয়ের এই ৩ গ্রাম

ক্লান্ত জীবন থেকে মুক্তি পেতে ঘুরে আসুন দার্জিলিংয়ের এই ৩ গ্রাম

দার্জিলিং জেলাতেই রয়েছে এমন কিছু পাহাড়ি গ্রাম, যেখানে পর্যটনের চেনা ভিড় এখনও সেভাবে পৌঁছয়নি। সেখানে নেই শহরের ব্যস্ততা। বদলে রয়েছে পাইন বন, চা-বাগান, মেঘে ঢাকা পাহাড় আর একরাশ নির্জনতা। শহুরে জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে ঘুরে আসতে পারেন দার্জিলিং জেলার তিন গ্রাম - লিংসেবং, রঙ্গারুন এবং তাকদা। লিংসেবং দার্জিলিংয়ের আশপাশে ছোট ছোট পাহাড়ি গ্রামের অভাব নেই। কিন্তু লিংসেবংয়ের আকর্ষণ তার নিস্তব্ধতা আর প্রকৃতির নিবিড় উপস্থিতিতে। চারপাশের ঘন পাইনবন অনেকটা রূপকথার জগতের মতো। কখনও মেঘ এসে ঢেকে দেয় পাহাড়, কখনও কুয়াশার চাদরে হারিয়ে যায় গোটা গ্রাম।আকাশ পরিষ্কার থাকলে অবশ্য বদলে যায় দৃশ্যপট। দূর থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। পাহাড়ের গায়ে আলো-ছায়ার খেলায়…
Read More