২৫শে আগস্ট আত্মপ্রকাশ করছে বোল্ট-এর ইভিও ও এসিই ৫জি

ফায়ার-বোল্টের স্মার্টফোন ব্র্যান্ড বোল্ট আগামী ২৫ শে আগস্ট ২০২৬-এ তাদের নতুন দুটি ৫জি স্মার্টফোন ইভিও ও এসিই ৫জি বাজারে আনতে চলেছে।

লঞ্চের আগে ব্র্যান্ডের পরিচিতি বাড়াতে সংস্থাটি ফ্লিপকার্ট ফ্রিডম সেল ২০২৬-এর টাইটেল স্পনসর হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে মেট্রো শহরের পাশাপাশি টায়ার-২ ও টায়ার-৩ শহরের লক্ষ লক্ষ গ্রাহকের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে বোল্ট। ফ্লিপকার্টের এই সেল চলবে ৭ আগস্ট (সদস্যদের জন্য আগাম অ্যাক্সেস) থেকে ১৫ই আগস্ট পর্যন্ত।

সংস্থার দাবি, ভারতীয় গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে তৈরি ইভিও ও এসিই ৫জি-এ থাকবে আকর্ষণীয় ডিজাইন, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং দৈনন্দিন ব্যবহারের উপযোগী আধুনিক ফিচার। ফোন দুটির দাম, সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং সারা দেশে প্রাপ্যতা সম্পর্কে বিস্তারিত লঞ্চের সময় জানানো হবে।