ক্যাশফ্রি পেমেন্টসের ঘোষণা: মার্চ ২০২৭ পর্যন্ত নতুন ব্যবসার জন্য ০% পেমেন্ট গেটওয়ে ফি

ভারতের অন্যতম শীর্ষএআই-নেটিভ পেমেন্ট সংস্থাক্যাশফ্রি পেমেন্টস (Cashfree Payments) ঘোষণা করল,তাদের প্ল্যাটফর্মে নতুন করে যুক্ত হওয়া সমস্ত ব্যবসার জন্যপেমেন্ট গেটওয়ে ফি সম্পূর্ণভাবে মকুবকরা হবে। নতুন ব্যবসাগুলির ক্ষেত্রে৩১ মার্চ ২০২৭পর্যন্ত প্রথম২০ লক্ষ টাকা অবধি গ্রস মার্চেন্ডাইজ ভ্যালু (GMV)-র ওপর০% পেমেন্ট গেটওয়ে ফি-এর সুবিধা পাওয়া যাবে। এই অফারটি মূলত নিজেদের অনলাইন বিক্রয় চ্যানেল পরিচালনাকারী প্রাথমিক পর্যায়ের এবং দ্রুত বর্ধনশীল বিক্রেতাদের জন্য চালু করা হয়েছে। ক্যাশফ্রি পেমেন্টসের মতে, উৎসবের মরশুমের আগে ব্যবসাগুলিকে লেনদেনের এক শক্তিশালী সূচনামঞ্চ প্রদান করাই এই উদ্যোগের লক্ষ্য। সাধারণত ছোট ব্যবসায়ীরাবছরের মোট বিক্রির বড় অংশই এই সময়ে করে থাকেন। আবার, একই সঙ্গে এই সময়ে বিভিন্ন ধরনের ছাড় ও অফারের কারণে লাভের মার্জিন কমে যায়। তার সঙ্গে যুক্ত হয় পেমেন্ট গেটওয়ে ফি-র অতিরিক্ত ব্যয়। সেই অতিরিক্ত ব্যয় পুরোপুরি তুলে দিয়ে ক্যাশফ্রি ব্যবসাগুলিকে সেই অর্থ পুনরায় স্টক বাড়ানো, বিজ্ঞাপন বা লজিস্টিক্সের ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ করে দিচ্ছে।

ক্যাশফ্রি পেমেন্টসের সহ-প্রতিষ্ঠাতা ও সিইওআকাশ সিনহাবলেন,”গড়ে একটি এসএমবি (SMB) বা ডিটুসি (D2C) ব্যবসা তাদের বার্ষিক বিক্রির প্রায় ৪০ শতাংশ উৎসবের মরশুমেই করে থাকে। তাই এই সময়ে একটি নির্ভরযোগ্য পেমেন্ট ব্যবস্থা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অভিজ্ঞতায় দেখা গিয়েছে, উৎসবের আগে নতুন করে যুক্ত হওয়া বিক্রেতাদের প্রায় ৯০ শতাংশের মোট গ্রস মার্চেন্ডাইজ ভ্যালু২০ লক্ষ টাকার মধ্যেই থাকে। অর্থাৎ, এই অফার কার্যত তাদের পুরো উৎসবকালীন ব্যবসাকেই কভার করবে। এর ফলে তাঁরা ছাড়ের অফার, পণ্য মজুত বা অন্যান্য প্রয়োজনীয় ক্ষেত্রে আরও বেশি টাকা ঢালতে পারবেন। আমরা চাই প্রতিটি এসএমবি আমাদের সঙ্গে ব্যবসা শুরু করার সূচনাতেই এমনই একটি শক্তিশালী ভিত্তি পাক।”

ফি মকুব করার পাশাপাশি, নতুন ব্যবসায়ীরা সাইন-আপ করার কয়েক মিনিটের মধ্যেই ক্যাশফ্রির পরিষেবা চালু করতে পারবেন, যেখানে সাধারণত এই প্রক্রিয়ায় কয়েক দিন সময় লেগে যায়। এছাড়া তাঁরাপরের দিনই অর্থের সেটেলমেন্টপেয়ে যাবেন, যেখানে এই ক্ষেত্রে শিল্পের প্রচলিত সময়সীমা সাধারণত দুই দিন। এর ফলে উৎসবের ব্যস্ত সময়ে বিজ্ঞাপন দেওয়া, পণ্য পুনরায় মজুত করা বা অন্যান্য ব্যবসায়িক খাতে দ্রুত অর্থ ব্যবহার করা সম্ভব হবে।এই অফারের আওতায় যুক্ত হওয়া প্রতিটি ব্যবসার জন্য সাইন-আপের পর থেকেই একজনডেডিকেটেড অ্যাকাউন্ট ম্যানেজারনিয়োগ করা হবে, যিনি পুরো উৎসবের মরশুমে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।সব মিলিয়ে, এই অফারটিশূন্য খরচে অনবোর্ডিং, দ্রুততম পরিষেবা চালু করার সুবিধাএবংপরের দিনেই সেটেলমেন্ট—এই তিনটি সুবিধাকে একসঙ্গে নিয়ে এসেছে। ক্যাশফ্রি পেমেন্টসের দাবি, ভারতের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলির জন্য এটি বর্তমানে শিল্পের সবচেয়ে জোরদার উৎসবকালীন অফার।