কলকাতায় ফেনেস্তার অষ্টম শোরুম

ভারতের অন্যতম উইন্ডোজ অ্যান্ড ডোরস ব্র্যান্ড ফেনেস্তা পশ্চিমবঙ্গে তাদের উপস্থিতি আরও জোরদার করতে কলকাতায় নতুন একটি শোরুম চালু করেছে। এটি রাজ্যে ফেনেস্তার ১৬তম এবং কলকাতায় অষ্টম শোরুম। প্লাইউড হাউস পরিচালিত এই শোরুমটি ১৯১/৩, নেতাজি সুভাষচন্দ্র বসু রোড, কলকাতা–৭০০০৪০-এ অবস্থিত। এর ফলে কলকাতা ও আশপাশের এলাকার গ্রাহকরা ফেনেস্তার উন্নতমানের দরজা-জানালার পণ্য আরও সহজে দেখতে ও কিনতে পারবেন। নতুন শোরুমে ফেনেস্তার uPVC ও অ্যালুমিনিয়ামের জানালা-দরজা, সলিড প্যানেল ডোর এবং ফ্যাসাড-সহ বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শিত হচ্ছে।

আধুনিক বাড়ি ও বাণিজ্যিক ভবনের চাহিদা মাথায় রেখে তৈরি এই শোরুমে বাড়ির মালিক, স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, নির্মাতা ও ঠিকাদাররা নিজেদের প্রয়োজন অনুযায়ী টেকসই, সুন্দর এবং উন্নত মানের পণ্য বেছে নিতে পারবেন। ফেনেস্তার বিজনেস হেড সাকেত জৈন বলেন, কলকাতায় উন্নত মানের নির্মাণসামগ্রীর চাহিদা ক্রমশ বাড়ছে। প্লাইউড হাউসের সঙ্গে যৌথভাবে এই নতুন শোরুম চালুর মাধ্যমে সংস্থা গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছতে চায়। এখানে এসে ক্রেতারা বিভিন্ন পণ্য সরাসরি দেখে ও বুঝে নিজেদের বাড়ি বা বাণিজ্যিক প্রকল্পের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।

বর্তমানে ফেনেস্তার সারা দেশে ৪০০-রও বেশি ডিলার নেটওয়ার্ক রয়েছে। এছাড়া নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ঘানা এবং কেনিয়াতেও সংস্থার উপস্থিতি রয়েছে। কলকাতায় এই নতুন শোরুম চালুর মাধ্যমে ফেনেস্তা এবার আরও সহজে উন্নত মানের ও টেকসই আধুনিক দরজা-জানালার উপকরণ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবে।