11
Jan
গত বছরের শেষের দিকে শীত না পড়লেও, বছর ঘোড়ার সাথে সাথেই জাকিয়ে শীত পড়ছে রাজ্য জুড়ে৷ ঠাণ্ডায় কাঁপছে গোটা শহর৷ গত সপ্তাহে তিন দিন শীতের পারদ দারুন চড়েছিল শহরে৷ সেই দাপট কিছুটা কমল৷ আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যেই কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এদিন সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা ছিল আকাশের মুখ। তবে বেলা বাড়তেই তা কেটে গিয়েছে৷ হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দিনভর কলকাতার আকাশ মেঘমুক্তই থাকবে। আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বছরের শুরুতে…
