আবহাওয়া

ঘূর্ণাবর্তের জেরে ভিজছে বাংলা: এক ধাক্কায় ৪ ডিগ্রি নামল পারদ, জেনে নিন আবহাওয়ার সর্বশেষ আপডেট

ঘূর্ণাবর্তের জেরে ভিজছে বাংলা: এক ধাক্কায় ৪ ডিগ্রি নামল পারদ, জেনে নিন আবহাওয়ার সর্বশেষ আপডেট

শুক্রবার রাতের প্রবল কালবৈশাখীর পর আজও স্বস্তির বার্তা দিচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় আজ ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। গতরাতের দুর্যোগের জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিমান অবতরণেও বিপত্তি ঘটে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই অকাল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পরিস্থিতি আগামী মঙ্গলবার পর্যন্ত বজায় থাকতে পারে।শুক্রবার রাত ১২টার পর কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে শুরু হওয়া তাণ্ডব আজও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে, যা…
Read More
মেঘলা আকাশ, বাড়ছে বৃষ্টি—কালবৈশাখীর সতর্কতা জারি

মেঘলা আকাশ, বাড়ছে বৃষ্টি—কালবৈশাখীর সতর্কতা জারি

চৈত্রের শুরু থেকেই অস্থির আবহাওয়া চলছে পশ্চিমবঙ্গ জুড়ে। এবার সপ্তাহের শেষে পরিস্থিতি আরও বদলাতে চলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার ও শনিবার রাজ্যের বেশিরভাগ জেলায় কালবৈশাখীর দাপট বাড়বে, সঙ্গে থাকতে পারে শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া।India Meteorological Department-এর পূর্বাভাস অনুযায়ী, বুধবার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া, পুরুলিয়া-সহ একাধিক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। কলকাতা-তেও আকাশ মেঘলা থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে আসল পরিবর্তন শুরু হবে শুক্রবার থেকে। আবহাওয়া দফতরের মতে, ওই দিন থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ঝোড়ো হাওয়া ৫০–৬০ কিলোমিটার বেগে বইতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া,…
Read More
২৪ ঘণ্টায় ভয়াবহ শক্তিবৃদ্ধি, ক্যাটেগরি ৫–এ পৌঁছল হোরাসিও

২৪ ঘণ্টায় ভয়াবহ শক্তিবৃদ্ধি, ক্যাটেগরি ৫–এ পৌঁছল হোরাসিও

২০২৬ সালের বিশ্বের প্রথম ক্যাটেগরি ৫ ঘূর্ণিঝড় দক্ষিণ ভারত মহাসাগরে তৈরি হয়েছে। ক্রান্তীয় ঘূর্ণিঝড় হোরাসিও নামের এই ঝড় অল্প সময়ের মধ্যেই ঘণ্টায় ২৫৭ কিলোমিটার বেগে পৌঁছে গেছে। আবহাওয়াবিদদের মতে, এটি ‘র‍্যাপিড ইনটেনসিফিকেশন’-এর একটি উল্লেখযোগ্য উদাহরণ।প্রতিবেদন অনুযায়ী, মাত্র ২৪ ঘণ্টায় ঝড়টির বায়ুর গতি প্রায় ১০৪ কিমি/ঘণ্টা থেকে বেড়ে ২৫৭ কিমি/ঘণ্টায় পৌঁছেছে। সমুদ্রপৃষ্ঠের অস্বাভাবিক উষ্ণতা এবং অনুকূল বায়ুমণ্ডলীয় পরিস্থিতি এই দ্রুত শক্তিবৃদ্ধির প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।বর্তমানে হোরাসিও ভারতের উপকূল থেকে বহু দূরে অবস্থান করছে। ফলে সরাসরি দেশের ওপর প্রভাবের আশঙ্কা নেই। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এ ধরনের দ্রুত তীব্রতা বৃদ্ধি ভবিষ্যতে আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ের ঝুঁকি বাড়ার ইঙ্গিত দিচ্ছে।সাফির-সিম্পসন স্কেল অনুযায়ী,…
Read More
শীত কমার বার্তা দিল আবহাওয়া দপ্তর

শীত কমার বার্তা দিল আবহাওয়া দপ্তর

উত্তরবঙ্গ থেকেই বদলের ইঙ্গিত। কয়েকদিন ধরেই হাড় কাঁপানো ঠান্ডার আমেজ থাকলেও এবার ধীরে ধীরে চড়তে শুরু করেছে পারদ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে সকালের দিকে হালকা কুয়াশার প্রভাব থাকতে পারে। এবার আসা যাক দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গেলেও সেই পরিস্থিতি আর বেশিদিন নয়। শনিবারের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস। পাশাপাশি দিনের সর্বোচ্চ…
Read More
শীত বিদায়ের মুখেও উত্তরবঙ্গে কুয়াশার রাজত্ব

শীত বিদায়ের মুখেও উত্তরবঙ্গে কুয়াশার রাজত্ব

উত্তরবঙ্গের আকাশে আবারও কুয়াশার দাপট। ভোর হতেই ঘন কুয়াশায় ঢেকে যায় শিলিগুড়ি ও পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা। দৃশ্যমানতা অনেকটাই কমে আসায় জাতীয় সড়ক ও শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা যায়। কিছু ক্ষেত্রে দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসার আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার বিভিন্ন অংশেও ঘন কুয়াশার প্রভাব পড়েছে। সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস। পাহাড়ি এলাকায় তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে, আর সমতলে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। অন্যদিকে, দক্ষিণবঙ্গেও সপ্তাহান্তে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে…
Read More
তুষারপাতে ঢেকে গেল শিমলা, মানালি ও কাশ্মীর উত্তর ভারতের জনপ্রিয় পাহাড়ি পর্যটনকেন্দ্র গুলিতে

তুষারপাতে ঢেকে গেল শিমলা, মানালি ও কাশ্মীর উত্তর ভারতের জনপ্রিয় পাহাড়ি পর্যটনকেন্দ্র গুলিতে

কাশ্মীর ও হিমাচলের বিভিন্ন এলাকায় শীতের প্রথম বড় বরফ দেখা গেল। উত্তর ভারতের একাধিক জনপ্রিয় পর্যটনকেন্দ্র নতুন তুষারপাতে ঢেকে গেল। শুক্রবার কাশ্মীরে চলতি মরসুমের প্রথম বড় তুষারপাত হয়। একই দিনে হিমাচল প্রদেশের শিমলাতেও প্রায় তিন মাসের দীর্ঘ শুকনো সময়ের পর তুষারপাত দেখা যায়। রাজ্যের উঁচু এলাকাগুলি মানালি ও চোপালেও বরফ পড়েছে।আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে আরও তুষারপাত ও বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে শিমলা জেলা প্রশাসন বাসিন্দা ও পর্যটকদের অপ্রয়োজনীয় যাতায়াত ও গাড়ি চালানো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। উপরের এলাকায় বরফ জমে যাওয়ায় চোপাল–দেহা সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ANI প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাস্তা, বাড়ির ছাদ ও গাছপালা…
Read More
সরস্বতী পুজোতেই বাংলায় বসন্তের আগমন বার্তা

সরস্বতী পুজোতেই বাংলায় বসন্তের আগমন বার্তা

সরস্বতী পুজোর দিনেই যেন শীতের রেশে ইতি টানার আভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বসন্ত পঞ্চমীর দিনে রাজ্যজুড়ে থাকবে তুলনামূলক উষ্ণ ও আরামদায়ক আবহাওয়া।  কনকনে ঠান্ডার বদলে উৎসবের দিনে মিলবে মনোরম পরিবেশ, যা পুজোর আনন্দকে আরও বাড়িয়ে দেবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পুজোর আগেই ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে। ফলে সকাল ও সন্ধ্যায় হালকা শীত থাকলেও দিনের বেলায় শীতের দাপট খুব একটা অনুভূত হবে না। কলকাতা ও আশপাশের এলাকায় সরস্বতী পুজোর দিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা প্রবল। বৃষ্টি বা কুয়াশার কোনও বড় আশঙ্কা নেই। তাই স্কুল-কলেজের পুজো,…
Read More
শীত কমলেও বাড়ছে কুয়াশার দাপট, সতর্ক বার্তা  আবহাওয়াবিদের

শীত কমলেও বাড়ছে কুয়াশার দাপট, সতর্ক বার্তা আবহাওয়াবিদের

কয়েকদিনের রেকর্ড ঠান্ডার পর রাজ্যের আবহাওয়ায় স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত মিলল। শীতের কনকনে দাপট কিছুটা কমতে শুরু করলেও নতুন করে বাড়ছে কুয়াশার প্রভাব। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন রাজ্যের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা জনজীবনে সমস্যা তৈরি করতে পারে। ডিসেম্বরের শেষ দিক থেকে জানুয়ারির প্রথম ভাগ পর্যন্ত শীতের প্রকোপ ছিল নজিরবিহীন। কলকাতায় পারদ নেমে গিয়েছিল প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসে। কনকনে ঠান্ডায় সকাল-সন্ধ্যায় রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গিয়েছিল। কিন্তু গত কয়েকদিন ধরে সেই শীতের তীব্রতা কমছে। ফলে আবহাওয়ার এই বদলে অনেকেই ধরে নিচ্ছেন এবছর শীতের স্থায়িত্ব হয়তো দীর্ঘ হচ্ছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে রাজ্যের…
Read More
ফের হাড় কাঁপানো শীত দক্ষিণবঙ্গে

ফের হাড় কাঁপানো শীত দক্ষিণবঙ্গে

ফের কমল পারদ। উত্তুরে হাওয়া আসতেই তাপমাত্রা ফের কিছুটা কমল। আগামী দু-দিনে আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। ফের শীতের নতুন স্পেল শুরু হচ্ছে। গতকাল অর্থাৎ, রবিবারের থেকে সোমবার তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। পৌষ সংক্রান্তি ও মাঘের শুরুতে পশ্চিমবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের থেকে ২ ডিগ্রি মতো কম। জানা যাচ্ছে, আগামীকাল আরও নামতে পারে তাপমাত্রার পারদ। কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ফের নামতে পারে ১১ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে ৭ ডিগ্রিতে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের চার জেলায় আজ ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। গত কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়লেও,…
Read More
ফের হাঁড় কাঁপানো ঠান্ডা দক্ষিণবঙ্গে!

ফের হাঁড় কাঁপানো ঠান্ডা দক্ষিণবঙ্গে!

উত্তুরে হাওয়ায় ফের কমল দক্ষিণবঙ্গের তাপমাত্রা। পারদ নেমে গেল ছ’ডিগ্রির ঘরে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কয়েক দিন তাপমাত্রা এমনই থাকবে। উত্তুরে হাওয়া অবাধে প্রবেশ করছে রাজ্যে। কোথাও বৃষ্টির সম্ভাবনাও নেই। ফলে জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে সর্বত্র। সেই সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। শনিবার ফের পারদ নিম্নমুখী। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ফের পৌঁছে গিয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে, স্বাভাবিকের চেয়ে যা ২.৫ ডিগ্রি কম। এ ছাড়া, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি কম। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া…
Read More
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা

আরও শীত বাড়বে দক্ষিণের জেলায়। মঙ্গলবার রাতেও কলকাতা ১০ এর ঘরে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় প্রায় ৪ ডিগ্রি কম। বুধবার কলকাতায় দিনের তাপমাত্রা ১৮ ডিগ্রি। শনিবার পর্যন্ত এইরকম জমিয়ে শীতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে শৈত্য প্রবাহের সর্তকতা। আজ এবং আগামিকাল এই সতর্কতা থাকবে। শীতল দিনের সতর্কতা হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে। আজ এই জেলাগুলিতে শীতল দিনের পরিস্থিতি বজায় থাকবে। উত্তরবঙ্গে শীতল দিনের পরিস্থিতি তিন জেলাতে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে শীতল দিনের পরিস্থিতি আজ ও আগামিকাল। দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কবার্তা। আগামী ৪৮…
Read More
কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ

কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ

প্রায় শীতল দিনের মতো পরিস্থিতি গোটা বাংলা জুড়ে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে পৌঁছে গিয়েছে। উত্তরেও পারদ লাফিয়ে লাফিয়ে নামছে।দার্জিলিংয়ে চরম ঠান্ডা। দার্জিলিঙের তাপমাত্রা পৌঁছালো ১৫ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতায় গতকাল, সপ্তাহের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৬.৭ ডিগ্রি সেলসিয়াস নীচে ছিল।আজও সেই রকম পরিস্থিতি। আজ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। শীতল দিনের মতো পরিস্থিতি আজও থাকবে কলকাতায়। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৭ ডিগ্রি সেলসিয়াস কম। শৈত্যপ্রবাহের কাছাকাছি পৌঁছে গিয়েছে বীরভূমের সিউড়ি আর শ্রীনিকেতনে। কনকনে শীতে কাঁপছে নদিয়া। ঘন কুয়াশার জেরে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে…
Read More
শীতের চাদরে মোড়া শিলিগুড়ি

শীতের চাদরে মোড়া শিলিগুড়ি

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবারের পর থেকে উত্তরবঙ্গ জুড়ে শীত আরও জাঁকিয়ে বসেছে। মঙ্গলবার সকাল হতেই শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার দাপটে কার্যত আড়াল হয়ে যায় শহরের দৃশ্যপট। দৃশ্যমানতা কমে যাওয়ায় প্রভাব পড়ে দৈনন্দিন জীবনে ও যান চলাচলে। ভোরের দিকেই রাস্তাঘাটে যানবাহনের গতি ছিল মন্থর। কুয়াশার কারণে দূরপাল্লার বাস ও ছোট যান চলাচলেও বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা যায় চালকদের। অফিসগামী মানুষ ও পড়ুয়াদেরও সমস্যায় পড়তে হয় সকালে বেরোতে গিয়ে। একদিকে ঘন কুয়াশা, অন্যদিকে ঠান্ডা হাওয়া সব মিলিয়ে শিলিগুড়িতে শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে। মঙ্গলবার শিলিগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৯ ডিগ্রি। আবহাওয়া দপ্তর…
Read More
কুয়াশার চাদরে মোড়া আকাশ আর হাড়কাঁপানো উত্তরে হাওয়ায় জবুথবু জনজীবন

কুয়াশার চাদরে মোড়া আকাশ আর হাড়কাঁপানো উত্তরে হাওয়ায় জবুথবু জনজীবন

পাহাড় ও সমতলের তাপমাত্রার লড়াই উত্তরবঙ্গের আবহাওয়ায় ধরা পড়েছে এক অদ্ভুত বৈপরীত্য। সিকিমের রাজধানী গ্যাংটক আর গৌড়বঙ্গের প্রবেশদ্বার মালদার দিনের তাপমাত্রার মধ্যে ফারাক নেই বললেই চলে। রবিবার গ্যাংটকের সর্বোচ্চ তাপমাত্রা যেখানে ১৬.২ ডিগ্রি, সেখানে মালদা ১৬.৫ ডিগ্রি। মেঘ ও কুয়াশার দাপটে দিনের বেলাও সূর্যের তেজ কার্যত উধাও। এর জেরে উত্তরের সমতলে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক নিচে অবস্থান করছে। মালদা, দুই দিনাজপুর এবং জলপাইগুড়ি-কোচবিহারে আগামী কয়েকদিন ঘন কুয়াশার জেরে ‘হলুদ সতর্কতা’ জারি করেছে আবহাওয়া দপ্তর। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৪ ডিগ্রি, যা রাজ্যের মধ্যে সর্বনিম্ন। তবে পর্যটকদের জন্য সুখবর শুনিয়েছেন আবহবিদরা। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির…
Read More