21
Jul
দৈনন্দিন জীবনে পেশী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে প্রতি দশকে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি পেশী ভরের ৮% পর্যন্ত হারাতে পারে, যার ফলে সারকোপেনিয়ার সৃষ্টি হয়। এই রোগের জন্য ব্যক্তির উন্নত পেশীগুলি ক্ষয় হতে পারে এবং বয়সের সাথে সাথে তাদের পেশী শক্তি ও কার্যকরিতা হ্রাস পায়। দৈনন্দিন জীবনে পেশীর গুরুত্ব প্রচুর, তবুও এখনও পেশীর সম্পর্কে অনেক রহস্য রয়েছে। মুম্বাইয়ের ভোরা ক্লিনিকের সিনিয়র কনসালটেন্ট চেস্ট ফিজিশিয়ান এবং মেডিক্যাল ডিরেক্টর প্রফেসর ড. আগম ভোরা, বয়স বারার পাশাপাশি পেশীর স্বাস্থ্য বজায় রাখার জন্য কিছু পরামর্শ ভাগ করে নিয়েছেন, যেগুলি হল-১) গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সূচক হিসাবে পেশীর স্বাস্থ্য- একটি সমীক্ষায় দেখা গেছে যে পেশীর শক্তি সিস্টোলিক…
