09
Aug
বাড়িতে ১৮ বছর বয়স থেকে ব্লাড প্রেসার মাপার ব্যাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড হাত মিলিয়েছে ওমরন হেলথকেয়ার ইন্ডিয়ার সঙ্গে। গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড হল এক অগ্রণী ‘ইন্টিগ্রেটেড রিসার্চ-লেড গ্লোবাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি’ এবং ওমরন হেলথকেয়ার ইন্ডিয়া হল জাপানের ‘গ্লোবাল লিডার ইন হোম ব্লাড প্রেসার মনিটরিং অ্যান্ড সলিউশন্স ফর কার্ডিয়োভাস্কুলার ডিজিজ ম্যানেজমেন্ট’-এর ভারতীয় শাখা। ব্লাড প্রেসার পর্যবেক্ষণ শুরু করার বয়সের ব্যাপারে সঠিক কোনও নির্দেশিকা না থাকায় বিষয়টি প্রায়শই অবহেলিত থাকে আর তারফলে অনেকেই হাইপারটেনশন সংক্রান্ত জটিলতার বিপদের মুখে পড়েন। এই সমস্যার মোকাবিলায় গ্লেনমার্ক ভারতের ৯৪ জন কার্ডিয়োলজিস্টের সঙ্গে আলোচনা করেছে এবং এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ১৮ বছর বয়স হল ব্লাড প্রেসারের…
