14
Oct
ধীরজ জিন্দাল পরিচালিত 'বাজ গাই সিটি' শীর্ষক শর্ট ফিল্মটি লঞ্চ করল রয়্যাল স্ট্যাগ ব্যারেল সিলেক্ট লার্জ শর্ট ফিল্মস। উল্লেখ্য, বলিউডের প্রবীণ ব্যাডম্যান গুলশান গ্রোভার এই শর্ট ফিল্মটিতে একজন চোরের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও মনু ঋষি চাড্ডা, ময়ূর মোরে আলম খানসহ আরও অনেকে এই ফিল্মটিতে অভিনয় করেছেন। এই শর্ট ফিল্মটিতে আসলে দুই চোরের গল্প তুলে ধরা হয়েছে। বাকি জীবন স্বাচ্ছন্দে কাটাতে যারা চুরি থেকে অবসর নেওয়ার সাথে একটি শেষ ডাকাতির পরিকল্পনা করছে।শর্ট ফিল্মটিতে দেখানো হয় যে তারা যে বাড়িতে ডাকাতি করতে চলেছে সেখানে খাবার রান্না করার এক অদ্ভুত অভ্যাস আছে যা 'বাওয়ারচি গ্যাং' নামে পরিচিত। এরপর ঘটনাগুলির একটি সিরিজ শুরু হয়…
