ব্যবসা

নির্ধারিত সময় ধরে নির্দেশ মিললো বাজি ফাটানোর

নির্ধারিত সময় ধরে নির্দেশ মিললো বাজি ফাটানোর

অবশেষে সমাপ্তি হলো দীপাবলির বাজি ফাটানোর সমস্যা, বিগত বেশ কয়েকদিন ধরেই ডামাডোল চলছিলো এই নিয়ে। বাজি পোড়ানো নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তা খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এবার বাজি পোড়ানো নিয়ে নয়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, জনবহুল জায়গা, পথে-ঘাটে কোনও ভাবেই পোড়ানো যাবে না বাজি।  বৃহত্তর মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই রাজ্যের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে প্রতিটি জেলায় নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই বলে জানা গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের কপি পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি,এবং স্থানীয় থানা গুলিকেও পাঠানো হয়েছে বলে আদালতে জানান হয়েছে। এদিকে, রাজ্যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে কালীপূজোর দিন রাত…
Read More
বড়ো ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য

বড়ো ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য

নতুন ঘোষণা, কেন্দ্র সরকারের সম্মতিতে আসন্ন কালী পূজার আগে এলো বড় খুশির খবর। রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে গত অথবর্ষে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) ক্ষেত্রে ৮.৫ শতাংশ সুদের হারে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র৷ এই ঘোষণা হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য৷ দীপাবলির আগে স্বস্তিতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) গ্রাহকরা। ইপিএফের সুদের হার কত রাখা হবে সে বিষয়ে চলতি বছরের মার্চে সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর নেতৃত্বাধীন ইপিএফওয়ের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি (সিবিটি)৷ প্রাক্তন শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ারের নেতৃত্বে অছি পরিষদের (সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টি) সম্প্রতি একটি বৈঠক করে৷ ওই বৈঠকেই সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল উল্লেখিত অর্থবর্ষে পিএফ-এর আমানতের…
Read More
নিসান ইন্ডিয়ার ব্যবসা বৃদ্ধি ২৫৪ শতাংশ।

নিসান ইন্ডিয়ার ব্যবসা বৃদ্ধি ২৫৪ শতাংশ।

নিসান ম্যাগনাইটের সফল লঞ্চের ফলে নিসান ইন্ডিয়া অক্টোবরে ৩০০৪ ইউনিট রপ্তানি করেছে। উল্লেখ্য, চলতি বছরের শুধুমাত্র অক্টোবরেই দেশীয় বাজারে নিসান ইন্ডিয়া ৩৯১৩টি গাড়ির হোলসেলে বিক্রির গৌরব অর্জন করেছে। যার ফলে অক্টোবর মাসে দেশীয় বাজারে নিসান ইন্ডিয়ার ব্যবসা ২৫৪ শতাংশ বেড়েছে।  গাড়ির বিক্রী বাড়াতে অক্টোবরের শুরুতে নিসান ইন্ডিয়ার পক্ষ থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম Shop@home-এর অংশ হিসেবে নিসান ম্যাগনাইটের গ্রাহকদের জন্য প্রথম-ইন-ইন্ডাস্ট্রি উদ্ভাবনী ভার্চুয়াল সেলস অ্যাডভাইজার চালু করেছে। যা গাড়ি সম্পর্কিত যাবতীয় তথ্য এমনকি ভার্চুয়াল টেস্ট ড্রাইভের পাশাপাশি অনলাইনে বুকিং-এর সুবিধাও দিয়েছে গ্রাহকদের। এছাড়াও দিল্লি এনসিআর, হায়দ্রাবাদ এবং চেন্নাই-এর গ্রাহকদের জন্য নিসান ইন্ডিয়া, জিরো ডাউন পেমেন্ট, জিরো ইন্স্যুরেন্স কস্ট, জিরো মেইনটেন্যান্স কস্ট সহ…
Read More
আরবিআই-এর স্বীকৃতি পেল বন্ধন ব্যাঙ্ক

আরবিআই-এর স্বীকৃতি পেল বন্ধন ব্যাঙ্ক

বন্ধন ব্যাঙ্ককে সরকারি স্বীকৃতি দিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। অর্থাৎ বন্ধন ব্যাঙ্ক এখন থেকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের একটি এজেন্সি ব্যাঙ্ক হিসেবে কাজ করবে। এই স্বীকৃতির ফলে বন্ধন ব্যাঙ্ক সর্বকনিষ্ঠ ব্যাঙ্ক হিসাবে ভারতের সর্বজনীন ব্যাঙ্কের তালিকায় নথিভুক্ত হল। উল্লেখ্য, আরবিআই-এর এজেন্সি ব্যাঙ্ক হওয়ায় এখন থেকে বন্ধন ব্যাঙ্ক কয়েকটি নির্ধারিত বেসরকারি ব্যাঙ্কের সাথে সরকারি কাজকর্মও করতে পারবে। রাজ্যের কর, জিএসটি এবং ভ্যাট-এর মতো রাজস্ব প্রাপ্তি সংক্রান্ত লেনদেন করতে পারবে বন্ধন ব্যাঙ্ক। এছাড়াও কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফে স্ট্যাম্প ডিউটি, পেনশন, পেমেন্ট সংগ্রহ সহ ব্যাংকের বিস্তৃত শাখা নেটওয়ার্ক, বিশেষ করে গ্রামীণ এবং আধা-শহর এলাকায় অত্যাধুনিক পরিষেবা প্রদানেও সক্রিয় ভূমিকা নেবে বন্ধন ব্যাঙ্ক। বন্ধন…
Read More
ভোডাফোনের ৫জি ট্রায়াল

ভোডাফোনের ৫জি ট্রায়াল

সরকার বরাদ্দকৃত ৫জি স্পেকট্রাম তথা ৫জি অ্যাপ্লিকেশনের প্রচারে এবং ৫জি ট্রায়ালের অংশ হিসাবে ভোডাফোন আইডিয়া লিমিটেড, এরিয়াল ট্র্যাফিক ম্যানেজমেন্ট এবং মোশন ক্যাপচার সিস্টেমের উপর ৫জি- পরীক্ষা করবে। উল্লেখ্য, শীর্ষস্থানীয় এই টেলিকম অপারেটরটি ভিজবী রোবোটিক্স সলিউশন এবং ট্যুইক ল্যাবের সাথে পার্টনারশীপ করেছে।    ভিজবী রোবোটিক্স সলিউশনের সাথে অংশীদারিত্বের মাধ্যমে, ভিআই ৫জি নেটওয়ার্ক ব্যবহার করে এরিয়াল ট্রাফিক ম্যানেজমেন্ট (ইউ টিএম) এবং ম্যানেজমেন্ট সার্ভার (অ্যারোব্রিজ) পরীক্ষা করবে। যেমন নেটওয়ার্কের মাধ্যমে ইউএভি থেকে লাইভ ভিডিও ফ্রেম স্ট্রিম করা, জনসাধারণের নিরাপত্তা এবং আইন প্রদর্শনের মতো সমাধানগুলিকে বৈধ করা, ড্রোনের মাধ্যমে ক্যাপচার করা ডেটা থেকে রিয়েল-টাইম বিশ্লেষণ করা প্রভৃতি। এছাড়াও ট্যুইক ল্যাবের সাথে ভিআই-এর অ্যাসোসিয়েশন ৫জি প্রযুক্তি…
Read More
বাজাজের দিওয়ালি ক্যাম্পেইন

বাজাজের দিওয়ালি ক্যাম্পেইন

বাজাজ ফিনসার্ভ ডাইরেক্ট লিমিটেডের সহযোগিতায় দিওয়ালি ক্যাম্পেইন "ইএমআই হ্যায় না" চালু করল বাজাজ ফাইন্যান্স লিমিটেড। ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফার সহ এই ক্যাম্পেইনটি চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। বাজাজ ফিনসার্ভ ইএমআই স্টোর থেকে ন্যূনতম ডাউন পেমেন্টের মাধ্যমে গ্রাহকরা ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স, আসবাবপত্র, রান্নাঘরের সরঞ্জাম সহ কিনতে পারবেন। উল্লেখ্য, বাজাজের এই "ইএমআই হ্যায় না" ক্যাম্পেইনটির মাধমে গ্রাহকরা যে কোনো সময়, যে কোনো জায়গায় শপিং করার সময় কোম্পানির ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার উপভোগ করতে পারবেন। অর্থাৎ যে কোন পণ্যের দাম গ্রাহকরা মাসিক কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন। এছাড়াও এই ক্যাম্পেইনটিকে জনপ্রিয় করে তুলতে বাজাজ একটি ভার্চুয়াল গেমও তৈরি করেছে। যেখানে গ্রাহকরা সর্বোচ্চ পয়েন্ট স্কোর…
Read More
ফরেভার ২১ এখন ইটানগরে

ফরেভার ২১ এখন ইটানগরে

অরুণাচল প্রদেশে ফরেভার ২১ প্রথম ফ্ল্যাগশিপ স্টোর  লঞ্চ করেছে। ৩০শে অক্টোবর, ২০২১ (শনিবার) ইটানগরে এই স্টোরটি চালু করার সাথে সাথে, ব্র্যান্ডটির লক্ষ্য উত্তর-পূর্বে তার পদচিহ্ন বাড়ানো। ৩০৭৯ বর্গফুট জুড়ে বিস্তৃত, KIME কমপ্লেক্সে, বিবি প্লাজার কাছে, ডি-সেক্টরে, দোকানটি সাজানো পোশাক সহ ট্রেন্ডি জামাকাপড় নিয়ে এসেছে; যেমন বডিস্যুট; সুপার ক্রপ; জ্যাকেট; ক্রপড, সাটিন এবং রুমাল শীর্ষস্থানীয়; এছাড়াও রয়েছে "স্পেস জ্যাম" মুভি দ্বারা অনুপ্রাণিত একচেটিয়া অংশীদারিত্বের সংগ্রহ। ফরেভার ২১-এর বিজনেস হেড (ভারত), মি. মুকেশ সোনি লঞ্চের সময় বলেন, “আমরা ফরেভার ২১-কে সবচেয়ে ফ্যাশন ফরওয়ার্ড শহরগুলির মধ্যে একটি – ইটানগরে নিয়ে আসতে পেরে আনন্দিত। এই পুনর্নবীকরণ যাত্রায়, আমরা আমাদের মূল্যবান গ্রাহকদের জন্য সেরাটি আনতে…
Read More
অ্যামাজন জিআইএফ-এ লাভবান ৩০,০০০ বিক্রেতা

অ্যামাজন জিআইএফ-এ লাভবান ৩০,০০০ বিক্রেতা

ভারতে মাসব্যাপী অ্যামাজনের জিআইএফ তথা গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল চলাকালীন একদিকে প্রায় ৩০,০০০ বিক্রেতা লাভবান হয়েছেন। প্রসঙ্গত, বিক্রেতাদের প্রায় ৭০শতাংশ এসেছিলেন নন-মেট্রো শহর থেকে। এছাড়া সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, স্টার্টআপ গুলি প্রতি ২.৫ সেকেন্ডে একটি পণ্য বিক্রি করেছে। তেমনি অপরদিকে দেশব্যাপী প্রায় ৯৯.৭ শতাংশ গ্রাহক Amazon.in-এ নিরাপদে কেনাকাটা করেছেন। উল্লেখ্য, এর্নাকুলাম, গুন্টুর, পাটনা, কৃষ্ণা, ভোপাল প্রভৃতি টায়ার ২ এবং ৩ শহরে অ্যামাজনের ৭৯ শতাংশ নতুন গ্রাহক তৈরি হয়েছে৷ এছাড়াও এইবারই প্রথম অ্যামাজনের গ্রাহকরা ২৫টি ব্যাঙ্ক থেকে ইএমআই-এর বিকল্প উপভোগ করলেন। অর্থাৎ জিআইএফ চলাকালীন Amazon Pay-এর মাধ্যমে শপিং করেছেন। ভয়েস শপিং-এর মাধ্যমে এই উৎসবের মরশুমে চুটিয়ে শপিং করেছেন গ্রাহকরা । এছাড়াও এলুরু,…
Read More
ওয়াঙ্গোই এবং ইয়াইরিপোকে ৩৩/১১ কেভি সাবস্টেশন উদ্বোধন করা হয়েছে,

ওয়াঙ্গোই এবং ইয়াইরিপোকে ৩৩/১১ কেভি সাবস্টেশন উদ্বোধন করা হয়েছে,

গণপূর্ত বিভাগ, গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ, বাণিজ্য ও শিল্প, বিদ্যুৎ, প্রশাসনিক সংস্কার ও প্রশিক্ষণ, তথ্য ও জনসংযোগের মাননীয় মন্ত্রী শ্রী বিশ্বজিৎ সিং এর দ্বারা মণিপুরের ওয়াঙ্গোই ও ইয়াইরিপোক-এ দুটি ৩৩/১১ কেভি সাবস্টেশন উদ্বোধন করা হয়েছে  ‘আজাদিকা অমৃতমহৎসব’-এর অংশ হিসেবে। উদ্বোধনী অনুষ্ঠানটি বিশিষ্ট ব্যক্তিদের আনুষ্ঠানিক প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় যার পরে ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের স্মরণে মণিপুরের সমৃদ্ধ আদিবাসী ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করে স্থানীয় শিল্পীদের একটি সাংস্কৃতিক পরিবেশনা করা হয়। ওয়াঙ্গোই সাবস্টেশনের মোট খরচ পড়েছে ৮.৪২ কোটি টাকা, ইয়াইরিপোক সাবস্টেশনের মোট খরচ হল ৯.৩২ কোটি টাকা৷ এই সাব-স্টেশনগুলির উদ্বোধনের ফলে এই উভয় এলাকায় প্রায় ৩০০০ পরিবার উপকৃত…
Read More
এবার তালিবান বিরোধী ঘোষণা যোগীর

এবার তালিবান বিরোধী ঘোষণা যোগীর

আরো একবার শুরু হবে নির্বাচন। চলতি বছরেই নির্বাচন পর্ব হবে উত্তরপ্রদেশে। শুধুমাত্র আর কয়েক মাসের অপেক্ষা। তারপরেই আসন্ন সবথেকে বড় রাজ্যে বিধানসভা নির্বাচন সংগঠিত হতে চলেছে উত্তরপ্রদেশে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি, কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। আর সেই নির্বাচনকে মাথায় রেখেই হয়তো হঠাৎ আফগানিস্তান এবং তালিবান প্রসঙ্গ টেনে আনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় তিনি ঘোষণা করে দিলেন, তালিবান যদি চেষ্টা করে ভারতের দিকে পা বাড়ানোর তাহলে সঙ্গে সঙ্গে এয়ার স্ট্রাইক হবে! সেইরূপ প্রস্তুতি নিয়ে রেখেছে ভারত সরকার। সামাজিক প্রতিনিধি সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে এই মন্তব্যটি করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী…
Read More
র‍্যামসন্স প্রচারে অভিনেত্রী দিতিপ্রিয়া

র‍্যামসন্স প্রচারে অভিনেত্রী দিতিপ্রিয়া

পার্সোনাল কেয়ার ক্যাটাগরিতে অগ্রণী ব্র্যান্ড র‍্যামসন্স পারফিউমস প্রাইভেট লিমিটেড এবার টেলিভিশন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে তাদের ব্র্যান্ডের প্রচারের মুখ হিসেবে নিয়ে এসেছে। পূর্বাঞ্চলের বাজারের দিকে নজর রেখে দিতিপ্রিয়া র‍্যামসন্সের নতুন স্কিন কেয়ার প্রোডাক্টগুলির প্রচারে অংশ নেবেন। তাঁর হাত ধরে র‍্যামসন্স ব্র্যান্ডের বডি অয়েল, বডি লোশন ও ময়েশ্চারাইজার ক্রিমের মতো প্রোডাক্টগুলি গ্রাহকদের কাছে পৌঁছাবে। রাণি রাসমণি-খ্যাত দিতিপ্রিয়াকে র‍্যামসন্সের প্রচারে যুক্ত করার পর র‍্যামসন্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ব্রিজেশ পান্ডে আশা প্রকাশ করে জানিয়েছেন, এরপর তাঁরা পূর্বাঞ্চলের বাজারে সহজেই প্রবেশ করতে পারবেন। উল্লেখ্য, দিতিপ্রিয়া রায় বাংলা ফিল্ম ও সিরিয়ালের জগতে একটি সুপরিচিত নাম। টেলিভিশন সিরিয়াল ‘করুণাময়ী রাণি রাসমণি’তে রাণি রাসমণির ভূমিকায় তাঁর অভিনয়ের কারণে…
Read More
টিভি ৯-র সহযোগিতায় শুরু এসএমসি

টিভি ৯-র সহযোগিতায় শুরু এসএমসি

ভারতের শীর্ষস্থানীয় লুব্রিকেন্ট কোম্পানি ক্যাসট্রল ইন্ডিয়া সুপার মেকানিক কনটেস্টের (এসএমসি) চতুর্থ সংস্করণ চালু করল। উল্লেখ্য, ক্যাসট্রলের এই প্রতিযোগিতাটি টিভি ৯ নেটওয়ার্কের সাথে যৌথ উদ্যোগে পরিচালিত হবে। এসএমসি-র এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের দেশব্যাপী অংশগ্রহণকারি মেকানিস্কদের সাথে নিজেদের দক্ষতা প্রমাণ করতে হবে।ক্যাসট্রলের লক্ষ্য হল, তার মাস্টার ক্লাসের মাধ্যমে প্রশিক্ষিত মেকানিস্কের সংখ্যাকে চার গুণ বৃদ্ধি করা। প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ভয়েস রেসপন্স(আইভি আর) রাউন্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড ওয়েবপোর্টালের মাধ্যমে পরিচালিত হবে। উল্লেখ্য, এখানে হিন্দি, বাংলা সহ প্রায় নয়টি ভাষা উপলব্ধ রয়েছে। এই এসএমসি প্রতিযোগিতার আয়োজন করবে অভিনেতা রবি দুবে। যিনি ২০১৭ সাল থেকেই এই প্রতিযোগিতার মুখ। ভারত সরকারের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ক্যাসট্রল সুপার…
Read More
অবশেষে বাজি পোড়ানো নিয়ে নির্দেশ এলো সর্বোচ্চ আদালতের দ্বারা

অবশেষে বাজি পোড়ানো নিয়ে নির্দেশ এলো সর্বোচ্চ আদালতের দ্বারা

করোনা আবহে আসন্ন দীপাবলিতে বাজি পোড়ানো নিয়ে চলছে ডামাডোল। মামলাও করা হয়েছিল এই ক্ষেত্রে। অবশেষে দীপাবলির বাজি পোড়ানো নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট। স্পষ্ট জানিয়ে দেওয়া হল যে, পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে দীপাবলি, কালীপুজোতে। কিছুদিন আগেই বাজি পোড়ানো নিষিদ্ধ করেছিল কলকাতা হাইকোর্ট। বাজি বিক্রি ও ব্যবহারের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা ছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল।  কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও অনিরুদ্ধ রায়ের বেঞ্চ সবরকম বাজি নিষিদ্ধ করে৷ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বলা হয়েছিল, যে কোনও ধরণের বাজির ব্যবহার, প্রদর্শন, ফাটানো বন্ধ করার বিষয়টি রাজ্যকে নিশ্চিত করতে হবে।…
Read More
বড়ো ঘোষণা করলেন অখিলেশ

বড়ো ঘোষণা করলেন অখিলেশ

আসছে বছর বিধানসভা নির্বাচন রয়েছে উত্তর প্রদেশে। সেই নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। বলা হয় আগামী দিনে দেশের ভবিষ্যৎ উত্তরপ্রদেশ নির্বাচন অনেকাংশে ঠিক করে দেয়। তাই সেই নির্বাচন নিয়ে উন্মাদনা এবং জল্পনা যে থাকবে তা বলাই বাহুল্য। তবে এই উত্তর প্রদেশ নির্বাচনের আগে বড় ঘোষণা করে দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। ভোটে লড়ার বা না লড়ার ব্যাপারে এখনই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তিনি। সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব জানিয়ে দিয়েছেন যে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে তিনি লড়াই করবেন না! অখিলেশের এই সিদ্ধান্ত নিয়ে এখন রীতিমত আলোচনা শুরু হয়ে গিয়েছে। যদিও কেন তিনি এ…
Read More