23
Oct
গত দু বছর ধরে করোনা ভাইরাস তার করাল গ্রাস চালিয়েছে গোটা বিশ্বে। ব্যাপকভাবে প্রভাব ফেলেছে অনেক কিছুর ওপর। সংক্রমণ থেকে শুরু করে মৃত্যুর হার, নাজেহাল অবস্থা সকল মানুষের। টিকাকরণ শুরু হয়ে গেলেও এখনও পর্যন্ত পরিস্থিতি যে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তা নয়। এরই মাঝে আবার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এটি মূলত উদ্বেগ বাড়িয়েছে ভারতের। কারণ তথ্য বলছে, করোনা ভাইরাস সংক্রমণ ভারতের মানুষের গড় আয়ু কমিয়ে দিয়েছে। কমপক্ষে ২ বছর কমে গিয়েছে গড় আয়ু। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন সায়েন্সেস বা আইআইপিএস এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বা জেএনইউ-এর যৌথ গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে সম্প্রতি। গবেষণায় জানা গিয়েছে, করোনার প্রকোপে…
