21
Oct
বড় দুঃখের খবর এলো৷ কেন্দ্রের তরফে করা হলো নতুন ঘোষণা যার জেরে চিন্তায় পড়লো অনেকে৷ বদল হতে পারে দাম৷ দীর্ঘ সময় পর আবার বেড়ে যেতে পারে সিগারেট-বিড়ি সহ সমস্ত তামাকজাত পণ্যের দাম৷ কারণ হল বিড়ি-সিগারেটের উপরে কর বসানোর ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সরকার। কর নীতি ঠিক করার জন্য বিশেষজ্ঞ কমিটিও গঠন করেছে মোদি সরকার। আগামী বাজেট সেশনেই ওই কমিটির সুপারিশ মেনে তামাকজাত পণ্যের দাম বাড়ানোর বিষয়টি ঘোষণা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে৷ লকডাউনের সময়কালের চেয়ে ১০ থেকে ১২ শতাংশ সিগারেটের বিক্রি বেড়েছে৷ এমতাবস্থায় আগামী বছর ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে সিগারেটের উপরে বাড়তি কর বসতে চলেছে বলেই ইঙ্গিত। উল্লেখ্য, শেষ বাজেটে…
