05
Jan
প্রতিবেশী গৃহবধূর ধর্ষণের ঘটনার প্রতিবাদ করায় উপপ্রধানের বাড়িতে চড়াও হল দুষ্কৃতীরা। অভিযোগ দুষ্কৃতীরা ওই উপপ্রধানের বাড়িতে হামলা চালায়।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজার থানার কাজিগ্রাম এলাকার নৌদা গ্রামে। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের ইংরেজবাজার থানায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রে নওদা বাজার এলাকায়। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । উল্লেখ্য, কয়েকদিন আগে ওই এলাকায় এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ ওঠে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ করেছিলেন তৃনমূল পরিচালিত কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মন্টু ইসলাম এবং গ্রামবাসীরা। উপপ্রধান মন্টু ইসলামের অভিযোগ, এই ঘটনার প্রতিবাদ করায় তার বাড়িতে এই অ্যাসিড হামলার ঘটনা ঘটিয়েছে দুস্কৃতিরা। এই ঘটনায় কামাল মহলদার এবং গৌড়…
