ব্যবসা

মিকি মেটালস আয়োজিত প্যানেল ডিসকাসন

মিকি মেটালস আয়োজিত প্যানেল ডিসকাসন

মিকি মেটালস লিমিটেডের উদ্যোগ মিকি পাওয়ার প্লাস টিএমটি ৬০০ এসডি-র ব্যবস্থাপনায় পাওয়ার, মেটাল, স্টিল ও রিয়াল এস্টেট সেক্টরে অতিমারি জনিত কারণে মূল্যবৃদ্ধি বিষয়ে একটি প্যানেল ডিসকাসন অনুষ্ঠিত হল। এর উদ্দেশ্য, মূল্য নিয়ন্ত্রণের জন্য সম্ভাব্য সমাধান খুঁজে বের করা। বক্তাদের মধ্যে ছিলেন শিবম আস্থানা (প্রেসিডেন্ট, রুচি রিয়ালিটি), প্রদীপ চোপরা (চেয়ারম্যান, পিএস গ্রুপ) রাঘব রাজ কানোরিয়া (এমডি, ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেড) এবং মিকি মেটালস লিমিটেডের দুই ডিরেক্টর সাকেত আগরওয়াল ও সুমিত আগরওয়াল।  প্যানেল ডিসকাসন চলাকালীন ইন্ডাস্ট্রি এক্সপার্টগণ সাম্প্রতিক মূল্যবৃদ্ধি এবং পাওয়ার, মেটাল, স্টিল ও রিয়াল এস্টেট সেক্টরে তার প্রভাব নিয়ে আলোচনা করেন। লকডাউন-পরবর্তী সময়কালে চীন থেকে স্টিলের বিপুল চাহিদা বৃদ্ধি ও সেইকারণে…
Read More
ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতার শাস্তির দাবিতে মিছিল বিজেপির

ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতার শাস্তির দাবিতে মিছিল বিজেপির

এক আদিবাসী নাবালিকাকে ফুঁসলিয়ে এবং টাকার লোভে ধর্ষণ করার অভিযোগে সরগরম খড়িবাড়ি এলাকা। অভিযুক্ত তৃণমূল নেতার উচিত শাস্তির দাবিতে এদিন প্রতিবাদ মিছিল করল বিজেপি কর্মীরা।তাদের অভিযোগ অবিলম্বে ওই অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। জানা গেছে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে যুব তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন অঞ্চল সভাপতির বিরুদ্ধে। তার নাম উজ্জ্বল সরকার। তার বাড়ি খড়িবাড়ি ব্লকের বাতাসির পূর্ব বদরাজোত এলাকায়। উজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ যে ওই নাবালিকার বাড়ির লোকজন যখন কেউ ছিল না সেই সুযোগে অভিযুক্ত নাবালিকাকে ফুসলিয়ে চকলেট ও দশ টাকা প্রলোভন দেখিয়ে তার পোল্টি ফার্মে নিয়ে যায়।এরপর অপকর্ম করে। নাবালিকা তার দিদাকে প্রথমে ঘটনাটি বলে। এরপরেই পরিবারের…
Read More
নিজে মুসলিম হলেও অন্যকে ধর্মান্তরিত হতে বাধ্য করেননি রহমান

নিজে মুসলিম হলেও অন্যকে ধর্মান্তরিত হতে বাধ্য করেননি রহমান

হিন্দু পরিবারে জন্ম হয়েছিল এ আর রহমানের। তখন তাঁর নাম দিলীপ কুমার। পরে ইসলাম ধর্ম নিয়ে তাঁর নাম হয় এ আর রহমান। তাঁর পরিবারও ধর্ম পরিবর্তন করেছিলেন। এ আর রহমানের বায়োগ্রাফি 'নোটস অফ এ ড্রিম' থেকে জানা যায়, প্রথম ছবি রোজা মুক্তি পাওয়ার ঠিক আগে ইসলাম ধর্ম নিয়েছিলেন শিল্পী। সেই সময়ে তাঁর মা করিমা বেগম অনুরোধ করেন, ছবির ক্রেডিটে যেন ছেলের নতুন নামটাই থাকে। একেবারে শেষ পর্যায় তখন ছবির কাজ। তাই নাম বদলানোও বেশ সমস্যার ছিল। কিন্তু এ আর রহমানের মার দাবি ছিল, দরকার পড়লে নাম দিতে হবে না। কিন্তু নাম দেওয়া হলে, যেন নতুনটাই রাখা হয় ক্রেডিটে। ইসলাম ধর্ম…
Read More
এনজেপিতে টেন্ডার নিয়ে কোন্দল তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে: বিজেপি নেতা জয়দীপ নন্দী

এনজেপিতে টেন্ডার নিয়ে কোন্দল তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে: বিজেপি নেতা জয়দীপ নন্দী

এনজেপিতে আইওসির টেন্ডার নিয়ে তৃণমূলেরই দুই গোষ্ঠীর বিরোধ হচ্ছে। এমনটাই দাবি করলেন বিজেপি নেতা জয়দীপ নন্দী। উল্লেখ্য বেশ কয়েকদিন ধরে এনজেপি চত্তর এলাকায় তেল সরবরাহ টেন্ডার সংস্থাগুলির মধ্যে ঝামেলা চলছে বলে সূত্রের খবর। আর এই ঝামেলাকে কেন্দ্র করে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। কম রেটে টেন্ডার ডাকায় শ্রমিকদের সমস্যার মুখে পড়তে হচ্ছে এই অভিযোগ তুলে এলাকায় বিক্ষোভ দেখিয়ে আইওসির গেট বন্ধ করে দেয় শাসক দলের শ্রমিক সংগঠন।অন্যদিকে সেই টেন্ডারই শাসক দলের কয়েক জন নেওয়ার জন্য রাজি হয়ে যায়।এই নিয়ে দুপক্ষের মধ্য বচসায় উত্তেজনা ছড়ায়।যদিও গতকালই আইএনটিটিইউসির সভাপতি প্রসেনজিৎ রায় জানান যে গোষ্ঠী কোন্দোল নয়।বহিরাগতরা তাদের উপর হামলা করেছে।এলাকায় শান্তি বজায়…
Read More
শহরের সব টোটোকে টিন দেওয়ার দাবিতে বিক্ষোভ সিটুর

শহরের সব টোটোকে টিন দেওয়ার দাবিতে বিক্ষোভ সিটুর

পয়লা জানুয়ারি থেকে নতুন নিয়ম জারি হতেই অবৈধ টোটো মূল রাস্তা থেকে উঠে গেলেও এবার টোটো নিয়ে সরগরম শহর শিলিগুড়ি । এদিন শহরের সমস্ত টোটোকে আইনি স্বীকৃতি দেওয়ার দাবিতে বিক্ষোভ প্রতিবাদে শামিল হল সিটু। শহরের যানজটের কথা মাথায় রেখে এবং সুপ্রিমকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে মন্ত্রী গৌতম দেব জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে অবৈধ টোটোর বিরুদ্ধে পদক্ষেপ নেয়। শহরের মূল সড়ক এবং জাতীয় সড়কে টোটো চলাচলের বিরুদ্ধে অভিযান চালাতেই এর প্রতিবাদে পথে নামল বাম শ্রমিক সংগঠন সিটু।সিটু নেতা সমন পাঠকের দাবি শহরের সমস্ত টোটোকে টিন বা রেজিস্ট্রেশন দিতে হবে।এরা দীর্ঘদিন ধরে টোটো চালাচ্ছে ।অনেকে ধার দেনা করে টোটো কিনেছে।এখন এদের টোটো চালাতে…
Read More
শিলিগুড়িতে ১০তম মহকুমা বইমেলা বাবুপাড়ায়

শিলিগুড়িতে ১০তম মহকুমা বইমেলা বাবুপাড়ায়

শিলিগুড়িতে কোভিড নির্দেশিকা মেনে চলছে মহকুমা পরিষদের ১০তম বইমেলা । জানা গেছে শিলিগুড়ির বাবুপাড়া ওয়াইএমএ মাঠে বইমেলা শুরু হয়েছে। বইমেলা ৫ তারিখ শুরু হয়েছে। চলবে ১০ তারিখ পর্যন্ত।বইমেলা আয়োজক কর্তারা জানিয়েছেন , বর্তমান কোভিড প্রেক্ষাপটেও প্রয়োজনীয় সতর্কতা মেনেই বইপ্রেমীদের জন্য বইমেলা আয়োজন করা হয়েছে। মেলায়প্রায় ৫০ টিরও বেশি স্টল বসেছে বলে দাবি আয়োজকদের।
Read More
এবিভিপির বাংলা বাঁচাও অভিযান

এবিভিপির বাংলা বাঁচাও অভিযান

রাজ্যের সমস্ত জেলা জুড়ে বাংলা বাঁচাও আন্দোলন কর্মসূচি পালন করলেন সঙ্ঘের ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। জানা গেছে রাজ্যের সমস্ত জেলার পাশাপাশি এদিন শিলিগুড়িতেও এই আন্দোলন কর্মসূচি পালন করেন এভিবিপির সদস্যরা। এদিন বেলা দুটো নাগাদ শিলিগুড়িতে প্রায় কয়েকশো ছাত্র পড়ুয়া রাজ্যের একাধিক ইস্যু নিয়ে মহকুমা শাসককে ডেপুটেশন দেয়। এভিবিপির ছাত্রনেতা অলোক দেবধুতি জানান যে বাংলায় গণতন্ত্র রক্ষা, নারী সমাজকে রক্ষা , এবং শিক্ষা সহ একাধিক দাবি জানিয়ে আজকের এই কর্মসূচি বলে জানান তিনি। এদিনের বাংলা বাঁচাও কর্মসূচিতে অংশ নেন ছাত্রনেতা চন্দন সাউ, গণেশ কমতি, বিরাজ বিশ্বাস সহ অন্যান্যরা।
Read More
বিজেপিতে যোগ দিলেন সিপিএম নেতা সুমিত ঘোষ

বিজেপিতে যোগ দিলেন সিপিএম নেতা সুমিত ঘোষ

বাম ছেড়ে রামের দলে নাম লেখালেন সিপিএমের একদা দাপুটে নেতা সুমিত ঘোষ। জানা গেছে এদিন শিবমন্দিরে বিজেপির মন্ডল কার্যালয়ে ওই বামপন্থী নেতাকে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতা সুভাষ ঘোষ, বিজেপি যুব নেতা অরিজিৎ দাস সহ মন্ডল স্তরের অন্যান্য বিজেপি কর্মী পদাধিকারীরা। এদিনের যোগদান পর্বে বিজেপি নেতা সুভাষ ঘোষ জানান সিপিএমের এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে। বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে সুমিত বাবু ভারতীয় জনতা পার্টিতেজ যোগদান করলেন।
Read More
মুখ্যমন্ত্রীর জন্মদিনে তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেত্রী

মুখ্যমন্ত্রীর জন্মদিনে তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেত্রী

মুখ্যমন্ত্রীর ৬৬তম জন্মদিন পালন অনুষ্ঠান মঞ্চ হয়ে গেল যোগদান অনুষ্ঠানে।এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়া এলাকায় অনুষ্ঠানের আয়োজন করে অঞ্চল সভাপতি মনোজ আগরওয়াল । জানা গেছে অনুষ্ঠান শুরুর আগে মহিলা বিজেপি নেত্রী পিঙ্কি চক্রবর্তী তৃণমূলে যোগদান করেন। তাঁর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলার কার্যকরী সভাপতি তথা বিধায়ক জেমস কুজুর। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার কো অর্ডিনেটর পাশাং লামা, ডি পি এস সি এর চ্যায়ার ম্যান সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা কেক কেটে এই জন্মদিন পালন করলেন৷তবে জন্মদিন পালন করার আগে বিজেপি এর মহীলা অঞ্চল সভাপতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তাকে স্বাগত জানিয়ে কেক…
Read More
২০০ স্কুলে রাজবংশী ভাষায় পঠনপাঠনে অনুমোদন রাজ্যের

২০০ স্কুলে রাজবংশী ভাষায় পঠনপাঠনে অনুমোদন রাজ্যের

উত্তরবঙ্গ জুড়ে প্রায় দুশো স্কুলে রাজবংশী ভাষায় পঠনপাঠন শুরু হচ্ছে এদিন সাংবাদিক সম্মেলন করে জানালেন উত্তরবঙ্গের পর্যটনমন্ত্রী গৌতম দেব। সূত্রের খবর প্রাথমিক স্তরে রাজবংশী ভাষায় পঠনপাঠন শুরু হচ্ছে। প্রশাসনিক ভাবে অনুমোদন মিলেছে। উল্লেখ্য ডিসেম্বরে উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশী ভাষায় পঠনপাঠন নিয়ে সঙ্কেত দেন। এদিকে উত্তরবঙ্গ জুড়ে রাজবংশী ভাষায় প্রাথমিক স্তরে বিদ্যালয় পরিকাঠামো তৈরি করে দ্রুত পঠনপাঠন শুরু হবে। পাশাপাশি গৌতম দেব জানিয়েছেন কামতাপুরি ভাষাতেও সিলেবাস তৈরির প্রক্রিয়া চলছে। কামতাপুরি ভাষাতেও দ্রুত পঠনপাঠন শুরু হবে।
Read More
গাড়ির ধাক্কায় মৃত্যু  এক পথচারীর

গাড়ির ধাক্কায় মৃত্যু এক পথচারীর

গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জংশন সংলগ্ন এলাকায়। জানা গেছে মঙ্গলবার রাত আটটা নাগাদ শিলিগুড়ি টেনজিং নোরগে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় হিলকার্ট রোডে এক মৃত পথচারীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। তবে কিভাবে ওই পথচারীর মৃত্যু হল সে বিষয়ে সেই জনবহুল জায়গার লোকেরাও কিছু জানাতে পারেন নি। আর এতেই আরো বেশি রহস্য ছড়িয়েছে।ঘটনার খবর পেয়ে জংশন ট্রাফিক পুলিশ এবং ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশ জানিয়েছে পথচারীর মাথার ওপর দিয়ে কোনো গাড়ি চলে গিয়েছিল। মৃতের পরিচয় গভীর রাত পর্যন্ত জানা যায়নি। মৃতদেহটিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Read More
জানুয়ারি থেকে দাম বাড়াবে নিসান ইন্ডিয়া

জানুয়ারি থেকে দাম বাড়াবে নিসান ইন্ডিয়া

সব নিসান ও ডাটসুন মডেলে ৫ শতাংশ অবধি দাম বাড়ানো হবে জানুয়ারি ২০২১ থেকে। এখবর জানিয়েছে নিসান ইন্ডিয়া।  ০.৮লি ও ১.০লি ইঞ্জিন অপশনে এবং এমটি ও এএমটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ডাটসুন রেডি-গো। ডাটসুন গো পাওয়া যাচ্ছে এমটি ও সিভিটি অপশন্স-সহ ১.২লি ইঞ্জিন অপশনে। ডাটসুন গো+ পাওয়া যাচ্ছে ১.২লি ইঞ্জিন অপশনে, এমটি ও সিভিটি অপশন্স-সহ। নিসানের ক্ষেত্রে, নিসান কিকস পাওয়া যাচ্ছে ১.৫লি ন্যাচারালি অ্যাস্পিরেটেড ও ১.৩লি টার্বো পেট্রোল ইঞ্জিন অপশনে, এমটি ও সিভিটি অপশন্স-সহ। নিসান মোটর ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব জানান, বাজারের বর্তমান পরিস্থিতিতে ও ব্যয়বৃদ্ধির কারণে তারা বাধ্য হয়েই সকল নিসান ও ডাটসুন মডেলের দাম জানুয়ারি ২০২১…
Read More
ঘড়ি ডিটারজেন্টের সচেতনতা অভিযান

ঘড়ি ডিটারজেন্টের সচেতনতা অভিযান

ভারতের ১ নম্বর ডিটারজেন্ট পাউডার ঘড়ির প্রস্তুতকর্তা ও বিপণনকারী আরএসপিএল গ্রুপ কোভিড-১৯ অতিমারির মধ্যে সুস্থ ও নিরাপদ থাকার বার্তা দিতে এগিয়ে এসেছে। তারা শুরু করেছে ‘বচাওমেঁহিসমঝদারিহ্যায়’ ক্যাম্পেন। ঘড়ি ডিটারজেন্ট হল ভারতের প্রথম ব্র্যান্ড যারা প্যাকেজিংয়ের মাধ্যমে এরকম সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছে। এর লক্ষ্য হল ১০ কোটিরও বেশি ভারতীয় পরিবারে প্যাকেজিংয়ের মাধ্যমে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া ও সবসময় ফেস মাস্ক ব্যবহারের কথা স্মরণ করিয়ে দেওয়া। এই বার্তা ঘড়ি ডিটারজেন্টের প্যাকেটে লোগোর উপরে থাকবে। প্যাকেজিংয়ের বার্তা ছাড়াও ঘড়ি ডিটারজেন্ট তার বিশাল ডিস্ট্রিবিউশন চ্যানেল নেটওয়ার্ককেও এই অভিযানে সামিল করবে। একইসঙ্গে ঘড়ি একটি ডিজিটাল ফিল্মও এনেছে, যেখানে ফেস মাস্ক নিয়মিত ধুয়ে পরিষ্কার রাখার গুরুত্ব…
Read More
গ্লেনমার্কের এফডিসি – রেমোগ্লিফ্লোজিন+ভিল্ডাগ্লিপ্টিন

গ্লেনমার্কের এফডিসি – রেমোগ্লিফ্লোজিন+ভিল্ডাগ্লিপ্টিন

ভারতে লঞ্চ হল গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রেমোগ্লিফ্লোজিন এটাবোনেট ও ভিল্ডাগ্লিপ্টিন-এর একটি ফিক্সড ডোজ কম্বিনেশন (এফডিসি)। এই এফডিসি টাইপ ২ ডায়াবিটিস চিকিৎসায় ব্যবহার করা হয়। এই কম্বিনেশনে ফিক্সড ডোজ হিসেবে থাকছে রেমোগ্লিফ্লোজিন (১০০মিগ্রা) ও ভিল্ডাগ্লিপ্টিন (৫০মিগ্রা), যা দিনে দুইবার খেতে হবে। গ্লেনমার্ক ঔষধটি লঞ্চ করেছে রেমো ভি ও রেমোজেন ভি – এই দুই ব্র্যান্ড নামে।  বিশ্বে রেমোগ্লিফ্লোজিন + ভিল্ডাগ্লিপ্টিন ফিক্সড ডোজ কম্বিনেশন লঞ্চের ব্যাপারে গ্লেনমার্কই প্রথম কোম্পানি এবং ভারতেই তা প্রথম প্রয়োগ হচ্ছে। গ্লেনমার্ক ডিসিজিআই থেকে এই ঔষধ ম্যানুফ্যাকচারিং ও মার্কেটিংয়ের অনুমোদন পেয়েছে। এইধরণের ঔষধের ক্ষেত্রে অন্য ব্র্যান্ডের দৈনিক চিকিৎসা ব্যয় ৭৮ টাকা হলেও গ্লেনমার্কের ঔষধটি লঞ্চ হচ্ছে টাবলেট-প্রতি মাত্র ১৪…
Read More