ব্যবসা

সংক্রমণ রুখতে ছয়দিন বাজার বন্ধের সিদ্ধান্ত কালচিনি ব্যবসায়ী সমিতির

করোনা সংক্রমণ রুখতে আগামী ছয়দিনের জন‍্য ব‍্যবসা বন্ধের সিদ্ধান্ত নিল কালচিনি ব‍্যবসায়ী সমিতি। শুক্রবার বিকেলে কালচিনি এলাকায় মাইকিং করে কালচিনির সমস্ত ব‍্যবসায়ীদের জানানো হয় যে করোনা আবহে আগামী ছয়দিন ব‍্যবসা বন্ধ থাকবে এই বিষয়ে কালচিনি ব‍্যবসায়ী সমিতির সম্পাদক মনোজ শর্মা জানান যে যেভাবে কালচিনি ব্লকে একের পর এক করোনা আক্রান্তের হদিশ মিলছে সেই জন‍্য সবার সুরক্ষার্থে আমরা ছয় দিন আমরা ব‍্যবসা বন্ধ রাখবো এবং কদিন ব‍্যবসা, হাট বাজার সমস্ত কিছু বন্ধ থাকবে 
Read More

অসমে হোম কোয়ারেন্টাইনের মেয়াদ হ্রাস

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কোভিড -১৯আক্রান্ত রোগীদের হোম কোয়ারেন্টাইনের সময়সীমা কমিয়ে সাত দিন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে অসম সরকার।পূর্বে হোম কোয়ারেন্টাইনের মেয়াদ ছিল চৌদ্দ দিন।এছাড়াও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর শুধুমাত্র দারিদ্র্যসীমার (বিপিএল) নীচে বসবাসকারী পরিবার, প্রবীণ ব্যক্তি, অসুস্থ এবং দিব্যাংগজনকে ২০০০ টাকা মূল্যের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। প্রথমে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সকল সুস্থ হয়ে ওঠা কোভিড রোগীদের প্রত্যেককে ২০০০ টাকা মূল্যের প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হতো । সাম্প্রতিক উদ্ভুত পরিস্থিতিজনিত কারণে অসম সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে টুইট বার্তায় উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী শর্মা ।
Read More

সেফহাউস তৈরিতে একমত অশোক-গৌতম

শিলিগুড়ি তে যেহারে করোনার বহর বাড়ছে তাতে যেমন চিন্তা বাড়ছে স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের তেমনি সেফহাউস ,সারি হাসপাতাল তৈরিতে বাঁধার সম্মুখীন হতে হচ্ছে প্রশাসনকে।কিছুদিন আগে দার্জিলিং জেলাশাসক এস সহায় ঘোষণা করেন যে শিলিগুড়িতে ১০০ শয্যা বিশিষ্ট অস্থায়ী সেফ হাউস তৈরি করা হবে শিলিগুড়িতে।এর জন্য জায়গা নির্বাচন হয় শিলিগুড়ির নেতাজি ইন্ডোর স্টেডিয়াম।কিন্তু সেফ হাউস তৈরির প্রতিবাদে বিক্ষোভ দেখায় স্থানীয় লোকজন।লোকজনের দাবি ঘন জনবসতির মধ্যে তারা সেফহাউস তৈরি করতে দেবেন না।ঘটনায় বিরক্ত অশোক বাবু ও গৌতম বাবু।এভাবে একের পর এক করোনা রোগীদের জন্য হাসপাতাল তৈরিতে বাধা দিলে রোগীদের চিকিৎসা হবে কোথায়? এ ব্যাপারে শিলিগুড়ি বাসিকে আরো মানবিক ও সংযম হতে বলেছেন পর্যটনমন্ত্রী…
Read More

শিলিগুড়ির পরিত্যক্ত জমিতে শুকরের খাটাল, নজর নেই পুরনিগমের

শিলিগুড়ি পুরনিগমের পরিত্যক্ত জমিতে গড়ে উঠেছে অবৈধ শুকরের খাটাল।শহরের একাধিক ওয়ার্ডের পরে থাকা ফাঁকা জমিতে খাটাল তৈরি করে শুয়োর প্রতিপালন করছেন। শহরের বাসিন্দাদের অভিযোগ এই কাজে যুক্ত রয়েছেন শিলিগুড়ি পুরনিগমেরই কর্মীরা।এ ঘটনায় অবাক শহরবাসী।এই শুয়োরের খাটাল থেকে রোগ ছড়ানোর আশঙ্কা করছেন অনেকে। সোয়াইন ফ্লু,হেপাটাইটিস ই জন্ডিস সহ বিভিন্ন রোগ ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। শহরের মহানন্দা নদীর চরে, ডন বসকো রোড সংলগ্ন জায়গায় ,সেবক রোড সংলগ্ন জায়গায় অবাধে প্রতিপালন হচ্ছে শুয়োর।এ বিষয়ে নির্বিকার প্রশাসন
Read More

১৯ সেপ্টেম্বর শুরু হতে পারে আইপিএল

সব ব্যবস্থা প্রায় চূড়ান্ত।কেন্দ্রীয় সরকারের অনুমতি পেলেই এবারের স্থগিত ত্রয়োদশ আইপিএল অনুষ্ঠিত হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীতে। বিসিসিআই প্রায় শেষ পর্যায়ের চূড়ান্ত ব্যবস্থা করছে।ফ্রাঞ্চাইজিগুলির সঙ্গে একপ্রস্থ আলোচনাও সেরে নিয়েছে বোর্ড।খেলোয়াড়দের নিয়ে যাওয়া, কোয়ারেন্টাইন রাখা ইত্যাদি ব্যবস্থাও খতিয়ে দেখছে বোর্ড। খেলোয়াড়দের স্বাস্থ্য নিয়ে নিয়ে কোনো আপস করা হবে না বলেই জানিয়েছে বোর্ড।বোর্ডের এক কর্তা জানিয়েছেন আরবের দুই বিমান পরিষেবা কোম্পানির সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে।খুব শীঘ্রই আইপিএল অনুষ্ঠিত হতে চলেছে।এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সমস্ত ফ্রাঞ্চাইজিগুলি।
Read More

দুই মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ মায়ের

পারিবারিক অশান্তির জেরে দুই মেয়ে সন্তানের গলায় ফাঁস লাগিয়ে নিজেই ঝাঁপ দিল নদীতে। ঘটনাটি ঘটেছে খড়িবাড়িতে।স্থানীয়সূত্রে জানা গিয়েছে লক্ষ্মী বাস্কে নামে এক মহিলা তিন বৎসর ও দেড় বৎসরের দুই মেয়েকে নিয়ে গলায় ফাঁস লাগিয়ে নদীতে ঝাঁপ দেয়।স্থানীয় মানুষ ও ওই মহিলার স্বামী তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।পুলিশ ওই মহিলার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
Read More

বন্যায় অসম ক্ষতিগ্রস্ত ৩০ লক্ষাধিক

বন্যায় বিপর্যস্ত আসাম।এ পর্যন্ত ২৯ লক্ষ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত বলে জানা গিয়েছে। রাজ্যের ৩৩ টি জেলার মধ্যে ২৫টিরও বেশি জেলা জলের নীচে।কাজিরাঙা জাতীয় অভয়ারণ্য ও জলের তলায়।মারা গিয়েছে দশাধিক গন্ডার, হরিণ, মহিষ ও অন্যান্য পশু।লক্ষ্ লক্ষ মানুষজনকে নিরাপদ আশ্রয়ে আনা হয়েছে।তাদের বাড়িঘর ডুবে রয়েছে জলের তলায়।এ ব্যাপারে আজ আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি ফোনে যোগাযোগ করে রাজ্যের অবস্থা শুনেছেন এবং সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
Read More

১০ আগস্ট থেকে শুরু হচ্ছে কলেজের ফর্মফিলাপ

আগস্টের ১০তারিখ থেকে শুরু হচ্ছে স্নাতক স্তরের ফর্মফিলাপ।এই ফর্মফিলাপ চলবে ২৫ আগস্ট পর্যন্ত।এমনটাই জানা গিয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে।এবার করোনার জন্য দেরিতে প্রকাশিত হয় উচ্চমাধ্যমিকের রেজাল্ট। আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হতেই কলেজে ফর্ম ফিলাপ এর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যলয়। বিশ্ব বিদ্যালয়ের রেজিস্টার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সেপ্টেম্বর থেকে এবারের সেশন শুরু হবে।তার আগে আগস্ট মাসেই ভর্তি প্রক্রিয়া শেষ।করা দরকার।তবে করোনার পরিস্থিতি বিবেচনা করে ফর্মফিলাপের তারিখ বাড়ানো হতে পারে।সব কিছু পরিস্থিতির ওপর আমরা নজর রাখছি।এবারের ছাত্রছাত্রীদের স্ট্যান্ড এলন পদ্ধতিতে আবেদন করতে হবে।
Read More

স্মার্টফোনের জন্য বেঁচে দিতে হলো পরিবারের একমাত্র সম্বল গরু

ছেলেমেয়েদের অনলাইন পড়াশোনার জন্য পরিবারের একমাত্র সম্বল গরুটিকে বেঁচে দিতে বাধ্য হলেন এক দরিদ্র পরিবার।ঘটনাটি ঘটেছে হিমাচলপ্ৰদেশে। করোনার জন্য দুই ছেলেমেয়ের স্কুল বন্ধ।ক্লাস বন্ধ থাকায় শুরু হয়েছে অনলাইন ক্লাস।কিন্তু ছেলেমেয়েদের পড়াশোনার এই সুযোগের অন্তরায় একটি স্মার্টফোন।এক স্মার্টফোনের অভাবে দরিদ্র পরিবারটির ছেলে মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছিল।অবশেষে পরিবারের একমাত্র সম্বল গরুটিকে ছয় হাজার টাকায় বিক্রি করে স্মার্টফোন কিনে দেন ওই কৃষক।এরপর ওই পরিবার কিভাবে চলবে ? এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল পরে গিয়েছে দেশজুড়ে। সূত্রের খবর কৃষকটি এক স্মার্টফোনের টাকা জোগাড় করতে নানা বেসরকারি ব্যাংক ঘুরেছেন কিন্তু ঋণ পাননি।অবশেষে নিজের রুটিরুজির একমাত্র সহায় গরুটিকেই বিক্রি করে দেন।ঘটনাটি শোরগোল হতেই…
Read More

আশা জাগিয়েও উত্তরবঙ্গে শুরু হল না প্লাজমা থেরাপি

অনেক আশা জাগিয়েও প্লাজমা থেরাপি চালু হলো না উত্তরবঙ্গে। কেন্দ্র ও রাজ্য সরকারের চরম উদাসীনতার জন্য আপাতত বন্ধ প্লাজমা থেরাপি।করোনা চিকিৎসায় অন্যতম সফল বলে দাবি করা প্লাজমা থেরাপি চালু না হওয়ায় ক্ষোভের পাহাড় জমছে উত্তরবঙ্গ জুড়ে।কিছুদিন আগেই শিলিগুড়ির এক ব্লাড ব্যাংকে প্লাজমা থেরাপিতে করোনার চিকিৎসা শুরু করতে চেয়ে আবেদন করা হয় স্বাস্থ্য দপ্তরের কাছে।কিন্তু কেন্দ্র ও রাজ্য সরকারের ড্রাগ কন্ট্রোল বোর্ড এবং আইসিএমআর এর অনুমতি না মেলায় বিশবাঁও জলে।
Read More
করোনার ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা নীতা আম্বানির

করোনার ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা নীতা আম্বানির

রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান নীতা আম্বানি বলেন। রিলায়েন্স ফাউন্ডেশন গোটা দেশজুড়ে পাঁচ কোটির বেশি গরীব, শ্রমিক আর লেবারদের মুখে এই দুঃসময়ে খাবার তুলে দিয়েছে। উনি বলেন, যখন মহামারী শুরু হয়েছিল। তখন পিপিই কিটের অভাব আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। রিলায়েন্স ফাউণ্ডেশনের চেয়ারম্যান নীতা আম্বানি আশ্বাস দিয়েছেন যে, করোনার ভ্যাকসিন তৈরি হওয়ার পর রিলায়েন্স কোম্পানি গোটা দেশে সবার বাড়িতে বাড়িতে এই ভ্যাকসিন পৌঁছে দেবে। উনি জানান, এরজন্য কোম্পানি নিজেদের সাপ্লাই চেনের সহযোগিতা নেবে। নীতা আম্বানি বলেন, করোনার বিরুদ্ধে এখনো অনেক লড়াই বাকি। এই লড়াইয়ের রিলায়েন্স ফাউন্ডেশন সরকার আর মিউনিসিপ্যাল অথরিটি গুলোর সাথে মিলেমিশে কাজ করবে। উনি বলেন, আমি আপনাদের আশ্বাস দিচ্ছি যে,…
Read More
একই অ্যাকাউন্টে চারটি ফোনে WhatsApp করার সুযোগ

একই অ্যাকাউন্টে চারটি ফোনে WhatsApp করার সুযোগ

বর্তমানে শুধু একটি ফোনেই একটি অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। এছাড়া আছে হোয়াটসঅ্যাপ ওয়েব। কিন্তু সবাই চায় যে ভিন্ন ফোন থেকে একই অ্যাকাউন্ট ব্যবহার করতে। একই সঙ্গে বিভিন্ন ফাইল যাতে খুঁজে পাওয়া যায়, তার জন্য নিজেদের সার্চ ফিচারটি উন্নত করছে হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েডে নতুন একটা বিটা আপডেট থেকে এই তথ্য জানা গিয়েছে। এই ফিচারটি খুব শীঘ্রই শুরু করতে চলেছে। বিটা ভার্সানে সেই ব্যবস্থা আছে ‘Linked Devices’ অপশনের মাধ্যমে। চারটি ডিভাইসে কীভাবে একটি অ্যাকাউন্ট ব্যবহার করা যায়, সেটা পরীক্ষা করে দেখছে সংস্থা, জানিয়েছে WABetaInfo . সেটিংসে গিয়ে এই সুবিধা ব্যবহার করা যাচ্ছে যারা বিটা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, তাদের জন্য। ইন্টারফেসটা অনেকটা হোয়াটসঅ্যাপ ওয়েবের মতোই। অ্যাডভ্যান্সড…
Read More
‘দেখা হোক আবার’

‘দেখা হোক আবার’

এই দুঃসময়ে, যখন এক সুস্থ আগামীকালের জন্য প্রতীক্ষায় রয়েছে বিশ্ব, তখন সমমানসিকতার শিল্পীদের নিয়ে এক অনবদ্য অনুষ্ঠান ‘দেখা হোক আবার’, যেখানে মিলন ঘটেছে কবিতার সঙ্গে সঙ্গীতের। টাইমস বাংলা দ্বারা মুক্তিপ্রাপ্ত ও প্রীতম সেন নিবেদিত এই অনুষ্ঠানের ভাবনা ও কবিতা কলমে এনেছেন স্বর্ণালী মিতা সরকার। সঙ্গীত ও ভিডিয়ো পরিচালনা করেছেন প্রাজ্ঞ দত্ত। ‘দেখা হোক আবার’ প্রকল্পে রয়েছেন অভিনেতা সুদীপ মুখার্জি, কোমলকন্ঠী গায়িকা অন্বেষা, অন্তরা, অঙ্কিতা, সায়নী, বংশীবাদক ড. সুবীর রায়, ডায়নামিক ড্যান্সার দেবাঞ্জনা ও জুবিন এবং অতিসতর্ক ব্যবস্থাপক ও সাউন্ড ইঞ্জিনিয়ার মৃন্ময়। এই প্রকল্পের ছবি তুলেছেন স্বপ্নিল ও সম্পাদনা করেছেন প্রবীর। গানের হিন্দি লিরিক অন্তরা নন্দীর, ইংরেজি ও বাংলা লিরিক প্রাজ্ঞর।…
Read More
পার্পল-এর অনলাইন বিউটি সেল ৪ আগস্ট থেকে

পার্পল-এর অনলাইন বিউটি সেল ৪ আগস্ট থেকে

 ভারতের অগ্রণী বিউটি মার্কেটপ্লেস পার্পল ৪ আগস্ট থেকে শুরু করতে চলেছে ভারতের বৃহত্তম অনলাইন বিউটি সেল, যা চলবে ৮ আগস্ট পর্যন্ত। এই অনলাইন সেল ফেস্টিভ্যালে পার্পলের এক্সক্লুসিভ বিউটি ব্র্যান্ডগুলি ছাড়াও থাকবে সুবিখ্যাত গ্লোবাল ব্র্যান্ডগুলি। পার্পল-ডট-কম’এ এই পাঁচদিনের সেল ফেস্টিভ্যালের নাম ‘আই ♥ বিউটি’। এখানে ৫০০ ইন্ডিয়ান ও ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ১৫,০০০-এরও বেশি বিউটি প্রোডাক্ট থাকবে – স্কিনকেয়ার, হেয়ারকেয়ার ও মেক-আপ ক্যাটাগরিতে।  পার্পল আশা করছে এই অনলাইন সেল ফেস্টিভ্যালে গ্রাহকের সংখ্যা পাঁচ গুণ বেশি হবে অন্যান্য দিনের তুলনায়। এরফলে, ফেস্টিভ্যালের দিনগুলিতে পার্পলের ডেইলি ট্র্যাঞ্জেকশনের পরিমাণ ছয় গুণ বৃদ্ধি পাবে। কোম্পানির আশা এইসময়ে তারা ৭৫ শতাংশ অর্ডার পাবে টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলি থেকে।…
Read More