23
Feb
বড় চমক এবারের আসন্ন আইপিএলে৷ আসন্ন মরশুমেও ক্রিকেটপ্রেমীদের জন্য থাকছে দারুণ সারপ্রাইজ৷ সবকিছু ঠিক থাকলে ১৬ তম আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন অরিজিৎ সিং। আগামী ৩১ মার্চ অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে অরিজিৎ সিংয়ের সঙ্গে একপ্রস্থ আলোচনা হয়ে গিয়েছে৷ আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৩ সালের আইপিএল৷ এবারও টুর্নামেন্ট অংশ নেবে ১০টি দলে। তবে করোনা অতিমারির জেরে গতবছর মূলত মুম্বই, পুণে ও আহমেদাবাদেই বসেছিল আইপিএলের আসর৷ করোনা পর্ব কাটিয়ে উঠে আবারও হোম এবং অ্যাওয়ে ফর্ম্যাটে ফিরছে টুর্নামেন্ট। অর্থাৎ নিজেদের শহরে বসেই ম্যাচের স্বাদ নিতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। আর তার আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রিয়…
