01
Aug
নিজ পদে ইস্তফা দিয়েছেন বরিস জনসন। চলছে নির্বাচন, নতুন প্রধানমন্ত্রী পেতে চলেছে যুক্তরাজ্যে। ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের পর থেকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঋষির নামই বারবার সামনে এসেছে। তবে একের পর এক অবিশ্বাস্য লড়াই জেতার পরেও একেবারে শেষ পর্যায়ে পিছিয়ে গেলেন ঋষি সুনাক। বরিস জনসনের পর ভারতীয় বংশোভূত এই রাজনীতিবদই ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এতদিন পর্যন্ত এগিয়ে ছিলেন। ফলে তাকে নিয়ে ব্রিটেন তো বটেই আমাদের দেশের মানুষের উত্তেজনাও কম নয়। কারণ ঋষি যদি ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নিযুক্ত হন তাহলে তৈরি হবে ইতিহাস। এই প্রথম ব্রিটেনের মসনদে বসবেন ভারতীয় বংশোভূত কোনো রাজনীতিবিদ। তবে সম্প্রতি ঋষি জানিয়েছেন, জনপ্রিয়তার দিক থেকে প্রতিদ্বন্দ্বি লিজ ট্রাসের থেকে কিছুটা পিছিয়ে…
