25
Jul
সম্প্রতি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদে বসেছেন রনিল বিক্রমসিংহ। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন তথা অস্থায়ী রাষ্ট্রপতি থাকাকালীনই সেনা আধিকারিকদের বিক্ষোভ রুখতে যে কোনো পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিলেন তিনি। আর এখন তো ভোটে জিতে পাকাপাকিভাবে তিনিই রাষ্ট্রের প্রেসিডেন্ট। আর তাই নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের শপথ নেওয়ার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাজধানীর বিক্ষোভস্থলগুলিতে অভিযান চালাল লঙ্কাণ সেনা। বিক্ষোভকারীদের সঙ্গে সেনার দ্বন্দ্বে রণক্ষেত্রের রূপ নিল শ্রীলঙ্কার রাজপথ। উল্লেখ্য, রনিল বিক্রমসিংহে এই দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কার্যত নাখুশ দেশের সাধারণ মানুষ। এর আগেই বিক্ষোভকারীরা প্রাক্তন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের পাশাপাশি তৎকালীন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের পদত্যাগেরও দাবি জানিয়েছিল। তাদের দাবি ছিল, নতুন কেউ এসে দেশের শাসনভার গ্রহণ…
