08
Oct
হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার বারথিন এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় একটি বেসরকারি যাত্রীবাহী বাস ধসে পড়া পাহাড়ের ভারী মাটি ও পাথরের নিচে চাপা পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলো। এখনও একাধিক যাত্রী ধ্বংসাবশেষের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। প্রাথমিকভাবে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত কয়েকদিন ধরে বিলাসপুর জেলায় টানা ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এই বৃষ্টির জেরে পাহাড়ে মাটি আলগা হয়ে গিয়ে…
