20
Jun
ইজরায়েলের সঙ্গে আকাশপথে সংঘাতের মধ্যেই আটকে থাকা ভারতীয়দের জন্য বিশেষ উদ্যোগ নিল ইরান৷ ভারতীয় পড়ুয়াদের উদ্ধারের জন্য নিজেদের আকাশসীমা খুলে দিল তেহরান৷ ইরান, ইজরায়েল সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের দুই দেশে আটকে থাকা ভারতীয় পড়ুয়া এবং নাগরিকদের উদ্ধার করতে অপারেশন সিন্ধু শুরু করেছে ভারত সরকার৷ আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে তেহরানও ভারতীয় বিদেশমন্ত্রকের সঙ্গে সমন্বয় রাখছে৷ নিউ দিল্লিতে ইরানের দূতাবাসের ডেপুটি চিফ জাভেদ হোসেনি জানিয়েছেন, ভারতীয় পড়ুয়াদের উদ্ধারে ইরানের সরকারি বিমানসংস্থা মাহান এয়ারও বিশেষ বিমান পরিষেবা শুরু করবে৷ বেশ কয়েকটি পর্যায়ে ইরানে আটকে থাকা ভারতীয়দের বের করে আনা হবে৷ তিনি জানিয়য়েছেন, প্রথমে ইরানে আটকে থাকা ভারতীয়দের একটি নিরাপদ জায়গায় এনে রাখা…
