06
Dec
চলছে নির্বাচন, অপেক্ষা এখন শুধু ফলাফলের। গুজরাট নির্বাচনের পর প্রশ্ন উঠছে দিল্লির ফলাফলে নিয়ে। সমীক্ষা বলছে, দিল্লি পুরসভাতে ক্ষমতা হারাতে চলেছে বিজেপি। আর বাজিমাত করতে পারে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। একাধিক বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস, এবারের নির্বাচনে যথেষ্ট ভালো ফল করবে কেজরির দল। ২৫০ আসনের দিল্লি পুরসভায় গরিষ্ঠতা পেতে গেলে ১২৬ টি আসনের প্রয়োজন। সেই ভোটের বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলছে, আপ পেতে পারে ১৪৯-১৭১ টি আসন, বিজেপি পেতে পারে ৬৯-৯১ টি আসন আর কংগ্রেসের জুটবে ৩-৭ আসন। সমীক্ষা অনুযায়ী, আপ পাচ্ছে ১৪৬-১৫৬ টি আসন, বিজেপি পেতে চলেছে ৮৪-৯৪ টি আসন এবং কংগ্রেস ৬-১০ আসন। বোঝাই…
