দেশ

ক্যান্সারের টিকা নিয়ে বড় সফলতা পেল ভারত

ক্যান্সারের টিকা নিয়ে বড় সফলতা পেল ভারত

মারণ রোগের নাম বললে প্রথমেই মনে আসে ক্যান্সার। এই মারণ রোগে মৃত্যু হয়েছে বহু মাসনুষের। ক্যান্সারকে কাবু করতে পরীক্ষা নিরীক্ষা চলছে প্রতিনিয়ত। এবার ভারতীয় চিকিৎসাক্ষেত্র আবারও একটি যুগান্তকারী ঘটনার সাক্ষী থাকল। জানা গিয়েছে, এবার ভারতে মিলতে চলেছে দেশে তৈরি প্রথম সার্ভাইক্যাল ক্যান্সারের টিকা। আগামী কয়েক মাসের মধ্যে দেশজুড়ে উপলব্ধ হয়ে যাবে নতুন এই টিকাটি। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা এই প্রসঙ্গে জানিয়েছেন যে, আগামী কয়েক মাসের মধ্যেই সার্ভাইক্যাল ক্যান্সারের ভ্যাকসিন পাওয়া যাবে। পাশাপাশি, ভারতের বাইরেও এই টিকা পাঠানো হবে বলে জানান তিনি। এদিকে, সার্ভাইক্যাল ক্যান্সারের এই ভ্যাকসিন তৈরি স্বাভাবিকভাবেই একটি বিরাট সাফল্য। আদর পুনাওয়ালা জানিয়েছেন যে, ভারতে এই…
Read More
দুষ্কৃতী দাউদ ইব্রাহিমের নামে আর্থিক পুরষ্কার ঘোষণা এনআইএয়ের

দুষ্কৃতী দাউদ ইব্রাহিমের নামে আর্থিক পুরষ্কার ঘোষণা এনআইএয়ের

বড় পদক্ষেপ এনআইএয়ের। দুষ্কৃতী দাউদ ইব্রাহিমের নামে আর্থিক পুরষ্কার ঘোষণা করল কেন্দ্রের তদন্তকারী সংস্থা। দাউদের খোঁজ দিলে বা তাঁর সন্ধান দিলে মিলবে ২৫ লক্ষ টাকা নগদ পুরষ্কার জানিয়েছে এনআইএ। এর প্রেক্ষিতে বলাই যায় দাউদের মাথার দাম ২৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছে গোয়েন্দা সংস্থার তরফে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বইতে দায়ের হওয়া এনআইয়ে দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে এই মাথার দাম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দাউদ ঘনিষ্ঠ একাধিক দুষ্কৃতী ও জঙ্গির নামেও একইভাবে জারি করা হয়েছে আর্থিক পুরষ্কার। তালিকায় নাম রয়েছে ছোটা শাকিল, জাভেদ চিকনা, হাজি আনিস ও আব্দুল রাজ্জাক মেননের যিনি টাইগার মেননের সহযোগী। তাদের প্রত্যেকের নামে ২০…
Read More
বড় খুশির খবর, সস্তা হল রান্নার গ্যাসের দাম

বড় খুশির খবর, সস্তা হল রান্নার গ্যাসের দাম

বড় খুশির খবর৷ বাড়তে থাকা মূল্যবৃদ্ধির বাজারে, খানিক স্বস্তি৷ আসন্ন পূজার আগে দাম কমল রান্নার গ্যাসের৷ রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে আজ নতুন দাম প্রকাশ করা হয়। তাতে দেখা সস্তা হয়েছে এলপিজি সিলিন্ডার। ইন্ডিয়ান অয়েলের প্রকাশিত নতুন রেট অনুযায়ী আজ অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সর্বোচ্চ ১০০ টাকা কমছে৷ দিল্লি থেকে কলকাতা, পটনা, জয়পুর, গুয়াহাটি, লাদাখ, কন্যাকুমারী, সর্বত্রই এই নয়া দাম প্রযোজ্য হবে। তবে সবচেয়ে বেশি দাম কমেছে কলকাতায়৷ কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ২০৯৫.৫০ টাকা। ১০০ টাকা দাম কমায় এবার তা হল ১,৯৯৫.৫০ টাকা। রাজধানী দিল্লিতে আগে বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ১,৯৭৬.৫০ টাকা। আজ থেকে তা হল ১,৮৮৫…
Read More
চাঞ্চল্যকর তথ্য, রোজ ৮ জন করে শিশু পাচার হচ্ছে দেশে

চাঞ্চল্যকর তথ্য, রোজ ৮ জন করে শিশু পাচার হচ্ছে দেশে

বিগত দুই বছর করোনার দাপট শুরু থেকে ভারতে বেড়েছে শিশু পাচার। এবার শিশু পাচার নিয়ে বড়সড় চিন্তার তথ্য দিল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি। সাম্প্রতিক এক রিপোর্টে দাবি করা হয়েছে ২০২১ সালে রোজ ভারতে পাচারের শিকার হয়েছেন ৮ জন শিশু। শুধু তাই নয়, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে পাচার বেশ অনেকটাই বেড়েছে। তবে চিন্তা শিশুদের নিয়ে শুধু নয়। আতঙ্ক রয়েছে মহিলাদের পাচারের ইস্যু নিয়েও। এনসিআরবি বলছে, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে মানব পাচার বেড়েছে ২৭.৭ শতাংশ। ২০২০ সালে যেখানে ১ হাজার ৭১৪টি মামলা হয়েছিল এই বিষয়ে সেখানে ২০২১ সালে সেই মামলার সংখ্যা ২ হাজার ১৮৯টি। তথ্যে আরও উঠে এসেছে,…
Read More
দেশের সংক্রমণের সংখ্যায় বেশ খানিকটা স্বস্তি

দেশের সংক্রমণের সংখ্যায় বেশ খানিকটা স্বস্তি

প্রায় গত তিন বছরের কাছাকাছি সময় ধরে করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ এই পরিস্থিতিতে দেশের কোভিড গ্রাফ আজ কিছুটা চিন্তা কম করবে। দৈনিক সংক্রমণ ৬ হাজারের নীচে নেমে গিয়েছে গত ২৪ ঘণ্টায়। একাধিক রাজ্যের পরিসংখ্যানে বদল হয়েছে। অন্যদিকে ক্রমাগত নিম্নমুখী অ্যাকটিভ কেস। কিন্তু সাধারণ মানুষকে যে সতর্ক থাকতে হবে তা বারবার করেই বলছেন বিশেষজ্ঞরা। কারণ করোনা ছাড়াও একাধিক ভাইরাসের দাপট দেখা যাচ্ছে বিশ্বজুড়ে। যার মধ্যে আছে মাঙ্কিপক্স। দেশেও এই রোগ এবং ডেঙ্গুর প্রভাব বাড়ছে বলেই আশঙ্কা। কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪৩৯ জন। আবার একদিন সুস্থ হয়েছে ২২ হাজার ০৩১…
Read More
আশঙ্কা জাগছে, টুইন টাওয়ার ধ্বংসে ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে মানবজীবনে

আশঙ্কা জাগছে, টুইন টাওয়ার ধ্বংসে ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে মানবজীবনে

বহু প্রস্তুতির পর উপস্থিত হলো সেই সময়। অনেক আগে থেকেই প্রস্তুতি চলছিল। রবিবার আসে সেই চরম মুহূর্ত। ঘড়িতে তখন দুপুর আড়াইটে। সুপ্রিম কোর্টের নির্দেশে শুরু হয় ‘অপারেশন ডিনামাইট’। মাত্র ৯ সেকেন্ডে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নয়ডার টুইট টাওয়ার। শেষ হয় ৯ বছরের লড়াই৷ প্রায় ৪ হাজার কেজি বিস্ফোরক দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল গগনচুম্বী ইমারত৷ বেআইনি ভাবে নির্মীত অ্যাপেক্স ও সিয়ানি নামের এই দুটি টাওয়ার ছিল কুতুব মিনিরের চেয়েও উঁচু। ৩২ তলার অ্যাপেক্সের উচ্চতা ছিল ১০৩ মিটার। আর ৩০ তলার সিয়ানির উচ্চতা ছিল ৯৭ মিটার। এই জোড়া টাওয়ার ধ্বংসের ফলে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি নির্মাণকারী সংস্থার। টুইন…
Read More
সামান্য কম হলো সংক্রমণের সংখ্যা

সামান্য কম হলো সংক্রমণের সংখ্যা

করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। ওঠা পড়া লেগেই আছে এই সংক্রমণের সংখ্যায়। দেশের করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যায় গ্রাফ আজ কিছুটা চিন্তা কম করবে। দৈনিক সংক্রমণ ১০ হাজারের নীচে নেমে গিয়েছে গত ২৪ ঘণ্টায়। একাধিক রাজ্যের পরিসংখ্যানে বদল হয়েছে। এদিকে ক্রমাগত নিম্নমুখী অ্যাকটিভ কেস। কিন্তু সাধারণ মানুষকে যে সতর্ক থাকতে হবে তা বারবার করেই বলছেন বিশেষজ্ঞরা। কারণ করোনা ছাড়াও একাধিক ভাইরাসের দাপট দেখা যাচ্ছে বিশ্বজুড়ে। যার মধ্যে আছে মাঙ্কিপক্স। দেশেও এই রোগ এবং ডেঙ্গুর প্রভাব বাড়ছে বলেই আশঙ্কা। কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৫২০ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৪১ জনের। এদিকে মোট…
Read More
গ্রেফতার আরও দুই, ক্রমশ জল্পনা বাড়ছে সোনালির মৃত্যু ঘিরে

গ্রেফতার আরও দুই, ক্রমশ জল্পনা বাড়ছে সোনালির মৃত্যু ঘিরে

অকালেই চলে গেলেন। সম্প্রতি তার আকস্মিক মৃত্যুতে, এখনও স্তম্ভিত অনেকেই। আচমকাই মাত্র বিয়াল্লিশ বছর বয়সে মৃত্যু হয়েছে অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সোনালি ফোগাটের। ক্রমশই এই মৃত্যু নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সোনালি ফোগাটের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাঁর আপ্ত-সহায়ক সুধীর সাঙ্গোয়ান এবং বন্ধু সুখবিন্দর ওয়াসিকে। দুজনের বিরুদ্ধে সোনালিকে মাদক খাইয়ে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। এদিকে এক সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে সোনালি প্রায় হাঁটতে পারছেন না। তাঁর মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগেকার ফুটেজ সেটি। এবার এই ঘটনায় আরও চাঞ্চল্য ছড়াল কারণ আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, সোনালিকে যে…
Read More
বড় সাফল্য, আরও এক নাশকতার ছক বানচাল

বড় সাফল্য, আরও এক নাশকতার ছক বানচাল

দিন প্রতিদিন দেশে বেড়ে চলেছে জঙ্গি তৎপরতা। এই মুহূর্তে একের পর এক নাশকতা রুখতে তৎপর ভারত। আরও এক বড় নাশকতার ছক বানচাল হলো। পর পর দু'দিন বড় সাফল্য জম্মু ও কাশ্মীরে। শুক্রবার ভারতে অনুপ্রবেশকারী তিন পাক জঙ্গিকে গুলিতে নিকেশ করেছে সেনাবাহিনী। শনিবার তিন লস্কর জঙ্গি কাশ্মীর পুলিশের হাতে ধরা পড়েছে। কাশ্মীরের সোপোর থেকে এই তিন জঙ্গিকে পাকড়াও করে তাঁরা বলে জানা গিয়েছে। এই জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে গ্রেনেড, পাকিস্তানের পতাকা সহ আরও অস্ত্র। জানা গিয়েছে, কাশ্মীরের সোপোর এলাকায় বোমাই চকে নাকা তল্লাশি চলার সময় এই তিন সন্দেহভাজনকে লক্ষ্য করে কাশ্মীর পুলিশ। গোরিপুরা থেকে বোমাইয়ের দিকে আসছিল তারা। সেনা এবং…
Read More
আবারও জনপ্রিয়তার শীর্ষে নমো

আবারও জনপ্রিয়তার শীর্ষে নমো

তিনি ভারতের প্রধানমন্ত্রী হলেও, তার জনপ্রিয়তা বিশ্বজুড়ে। এই মুহূর্তে তিনি বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রনেতা। তার জনপ্রিয়তা থাকে শীর্ষে। দেশ তো বটেই, বিদেশের মাটিতেও যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ পরিচিত এবং জনপ্রিয় তা সকলের জানা। আগে একাধিক সমীক্ষাতে তিনি বিশ্বের জনপ্রিয় নেতাদের মধ্যে ওপরের স্থানেই এসেছেন। এবার একবার ফের তাই হল। বিশ্বের জনপ্রিয় নেতাদের তালিকায় আবারও শীর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিছনে ফেলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, মেক্সিকোর প্রেসিডেন্ট, ইতালির প্রধানমন্ত্রীকে। ২২ জন বিশ্বনেতাকে নিয়ে 'মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স' সমীক্ষা চালিয়েছিল। সেই সমীক্ষায় দেখা গিয়েছে, প্রায় ৭৫ শতাংশ ভোট পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর পর আছেন মেক্সিকোর রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ…
Read More
ব্যর্থ হলো চেষ্টা, সীমান্তে নিকেশ তিন জঙ্গি

ব্যর্থ হলো চেষ্টা, সীমান্তে নিকেশ তিন জঙ্গি

দিন প্রতিদিন দেশে বেড়ে চলেছে জঙ্গি তৎপরতা। আবার একবার ভারতে অনুপ্রবেশ করেছিল তিন পাক জঙ্গি। বড় নাশকতার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু স্থানীয় নিরাপত্তা বাহিনী তাদের রুখে দিয়েছে। দুই পক্ষের গুলি বিনিময়ে মৃত্যু হয়েছে ওই জঙ্গিদের। আসলে ভারতীয় সেনার বিশেষ নজরদারি ক্যামেরায় ধরা পড়ে যায় জঙ্গিদের সীমান্ত পেরোনোর দৃশ্য। তারপরই তাঁরা হামলা চালায় জঙ্গিদের লক্ষ্য করে। এতেই খতম করা গিয়েছে ওই জঙ্গিদের। এদিকে জঙ্গিদের সীমান্ত প্রবেশের সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, উরি সংলগ্ন এলাকায় সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল পাকিস্তানের মদতপুষ্ট তিন জঙ্গি। তারা মনে করেছিল ওই অঞ্চলে প্রচণ্ড কুয়াশা এবং বৃষ্টি হওয়ায় ভারতীয় সেনা হয়তো তাদের খেয়াল করতে পারবে…
Read More
খুশির খবর, কেন্দ্র সরকারের নির্দেশে কলকাতা-সহ ১৩ রাজ্যে শুরু হচ্ছে 5G পরিষেবা

খুশির খবর, কেন্দ্র সরকারের নির্দেশে কলকাতা-সহ ১৩ রাজ্যে শুরু হচ্ছে 5G পরিষেবা

খুশির খবর, অগ্রগতির দিকে আরও একধাপ এগিয়ে গেলো দেশ৷ শুরু হয়ে গেলো কাউন্টডাউন৷ এবার শীঘ্রই ভারতে চালু হতে চলেছে হাই স্পিড ইন্টারনেট, ৫জি পরিষেবা৷ সব কিছু ঠিক থাকলে ২৯ সেপ্টেম্বর থেকেই   পরিষেবা পাবে কলকাতা-সহ ১৩টি শহর৷ সেপ্টেম্বরের শেষে ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে’র উদ্বোধনী অনুষ্ঠানেই হয়তো ৫জি’র যাত্রাপথের শুভ সূচনা হতে চলেছে৷ এর আগে শোনা গিয়েছিল, ১৫ আগস্ট স্বাধীনতার স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ৫জি পরিষেবার সূচনা করবেন। কিন্তু, ৫জি পরিষেবা চালুর জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন না ভেন্ডাররা৷ তাঁরা আরও সময় চাইছিলেন৷ সে কারণেই পিছিয়ে দেওয়া হয় পরিষেবা শুরুর দিন। কলকাতা ছাড়াও প্রথম পর্যায়ে ৫জি পরিষেবা চালু করা…
Read More
এই প্রথম রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত

এই প্রথম রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত

যুদ্ধ নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে। এ সংক্রান্ত বিষয়ে ভোটাভুটিও হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে সেই ভোটাভুটি থেকে এতদিন নিজেকে বিরত রেখেছিল ভারত। আপাত ভাবে এটা মনে হওয়াই স্বাভাবিক যে, তবে কি রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘ মৈত্রীর অবসান ঘটল? কেননা,  রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ইউক্রেন ইস্যুতে প্রথম বার রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত। বুধবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভিডিয়ো টেলিকনফারেন্সে যোগ দেবেন কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়। জেলেনস্কির বৈঠকে যোগ দেওয়া নিয়ে বিরোধিতা করে রাষ্ট্রপুঞ্জে উপস্থিত রাশিয়ার প্রতিনিধি।  বিষয়টি নিয়ে সমাধানের জন্য 'পদ্ধতিগত ভোটে'র আয়োজন হয়। সেই ভোটেই রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয় ভারত।  ইউক্রেন…
Read More
কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না গরুপাচার

কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না গরুপাচার

এই মুহূর্তে গরুপাচার কাণ্ডে রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। গরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সিবিআই এর হাতে গ্রেফতার হওয়ার পর বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। গরু পাচার কাণ্ড নিয়ে তদন্তকারীদের হাতে রোজই নিত্য নতুন তথ্য উঠে আসছে। যা দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায়। তবে কি গরু পাচার কাণ্ড নিয়ে এতটা হইচই পড়ে গেলেও সেটি বর্তমানে বন্ধ রয়েছে? উত্তরটা হচ্ছে না। বিভিন্ন কায়দায়, মোড়কের পরিবর্তন করে গরু পাচার চলছে রমরমিয়ে। সম্প্রতি গরু বোঝাই একটি কন্টেনার ধরা পড়েছে ঝাড়খণ্ডের ধানবাদে। এর পাশাপাশি পুরুলিয়ায় দুধের গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর গরু। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঝাড়খণ্ড…
Read More