20
Jul
বিগত বেশ কিছুদিন আগে এক বিতর্কিত মন্তব্যের জেরে ভুগতে হয়েছে গোটা দেশের মানুষকে। এই পরিস্থিতিতে জানানো হলো, আপাতত গ্রেফতার করা যাবে না বিজেপির প্রাক্তন মুখপাত্র তথা পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্য করা বিজেপি নেত্রী নুপুর শর্মাকে। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া কোনও এফআইআরের (FIR) ভিত্তিতেই আপাতত তাঁকে গ্রেফতার করতে পারবে না কোনও রাজ্যের পুলিশ। নূপুর শর্মাকে সাময়িক স্বস্তি দিয়ে মঙ্গলবার এমনটাই জানাল শীর্ষ আদালত। সেই সঙ্গে নূপুরের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর সংযুক্ত করে দিল্লিতে স্থানান্তরিত করা নিয়েও এদিন কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ। সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির কাছে এ বিষয়ে তাদের বক্তব্য জানতে চেয়েছেন বিচারপতিরা। সেই বক্তব্যের ওপর ভিত্তি করেই আগামী ১০ অগস্ট মামলার পরবর্তী শুনানি হবে…
