দেশ

ছত্রধরকে হাজিরা দেওয়ার নির্দেশ দিল কলকাতার এনআইএ আদালত

ছত্রধরকে হাজিরা দেওয়ার নির্দেশ দিল কলকাতার এনআইএ আদালত

অভিযুক্ত ছত্রধর মাহাতকে ফের ৩০ মে হাজির করার নির্দেশ দিল কলকাতার এনআইএ আদালত। বুধবার দুপুরে অভিযুক্ত জঙ্গলমহলের এই নেতাকে আদালতে হাজির করা হয়। এনআইএ’র তরফে বলা হয়, ইতিমধ্যে ধৃতের বিরুদ্ধে দু’টি মামলাতেই চার্জশিট হয়ে গিয়েছে। আমরা চাই মামলার শুনানি দ্রুত শুরু হোক। যদিও ছত্রধরের আইনজীবী সঞ্জয় সিং বলেন, আমরা আদালতের কাছে তাঁর জামিনের আর্জি জানিয়েছে। কিছু আইনি প্রক্রিয়া শেষ হলেই এই নিয়ে শুনানি শুরু হবে। উল্লেখ্য, ছত্রধরের বিরুদ্ধে দু’টি মামলার একটিতে ১২ বছর আগে জঙ্গলমহলে এক সিপিএম কর্মীকে হত্যার অভিযোগ উঠেছে। অন্যটিতে রাজধানী এক্সপ্রেসের চালককে অপহরণের অভিযোগ রয়েছে। বর্তমানে অপহরণের মামলায় জেলবন্দি রয়েছেন তিনি।  
Read More
কাল পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা

কাল পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা

সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে রাজস্থানের যোধপুরে। এর পরেই গোটা জেলায় কারফিউ জারির পাশাপাশি ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। এবার পরিস্থিতি আয়ত্বে রাখতে জেলা পুলিশ কমিশনারের আদেশে ৬ মে পর্যন্ত সেই কারফিউ এবং ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত বাড়ানো হয়েছে। যোধপুর জেলা ম্যাজিস্ট্রেট হিমাংশু গুপ্ত এক সংবাদ মাধ্যমকে বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করার পরে মোবাইল ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হবে৷ বর্তমানে, মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত রয়েছে।” তবে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষকদের কারফিউ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও, চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মীরা, ব্যাংক কর্মকর্তা, বিচার বিভাগীয় কর্মকর্তা এবং মিডিয়া কর্মীদের অব্যাহতি দেওয়া হয়েছে। আদেশে যোগ করা হয়েছে, “সংবাদপত্রের হকারদেরও…
Read More
কার হাত ধরে শুরু হবে নতুন দলের সূচনা

কার হাত ধরে শুরু হবে নতুন দলের সূচনা

লক্ষ্য এখন একটাই আগামী নির্বাচন। একজন জাতীয় কংগ্রেসে প্রায় কোণঠাসা। তাঁকে নিয়ে জাতীয় কংগ্রেসের শীর্ষ একাধিক নেতৃত্বদের একাধিক অভিযোগ। অন্যজন আবার কংগ্রেসের বহুকাঙ্খিত আবেদন ফিরিয়ে গতকাল অর্থাৎ সোমবারই নতুন দল ঘোষণার সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। এমতাবস্থায় দুজনে যে একে অপরের পরিপূরক হবেন সে কথা আর বলার অপেক্ষা রাখে না। আর তাতেই মাথাচাড়া দিয়েছে একাধিক প্রশ্ন। তাহলে কি আগামী দিনে কংগ্রেস ছেড়ে পিকে স্যারের হাত ধরে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করতে চলেছেন কংগ্রেসের বিতর্কিত নেতা তথা প্রাক্তন পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি নভজোৎ সিং সিধু? জানা যাচ্ছে, সোমবার প্রশান্ত কিশোরের টুইট বার্তার পরই তাঁকে টুইটারে শুভেচ্ছা বার্তা দিয়েছেন সিধু। টুইটারে সিধু এদিন লেখেন, 'প্রথম পদক্ষেপই অর্ধেক লড়াই বন্ধু।' আর তারপর…
Read More
স্টেশন থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ গর্ভবতীকে

স্টেশন থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ গর্ভবতীকে

ট্রেন ধরার অপেক্ষাতে ছিলেন দম্পতি। কিন্তু ট্রেন আসার আগেই স্টেশনে ভয়ানক বিপদ এসে উপস্থিত হল তাঁদের সামনে।স্টেশন থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হল ওই গর্ভবতী মহিলাকে। গুরুতর জখম হয়েছেন তাঁর স্বামীও। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের বাপাটলা জেলার রিপাল্লির একটি স্টেশনে। ওই ব্যক্তি সাহায্যের জন্য চিৎকার করলেও রেলওয়ে পুলিসের পক্ষ থেকে কোনও সাহায্য মেলেনি বলেও জানা যাচ্ছে। এদিন, তিন সন্তান ও গর্ভবতী স্ত্রীকে নিয়ে কাজের খোঁজে গুন্টুর থেকে কৃষ্ণা জেলায় যাচ্ছিলেন প্রকাশম জেলার ওই  ব্যক্তি।   ট্রেন আসতে তখনও বেশ কিছু দেরি থাকায় স্টেশনের বেঞ্চেই ঘুমিয়ে পড়েছিল ওই পরিবার। ঘুম ভাঙে তিন মদ্যপের ডাকে। তাঁরা ওই ব্যক্তির…
Read More
দেশে টিকাকরণ নিয়ে বড় মন্তব্য করল সুপ্রিম কোর্ট

দেশে টিকাকরণ নিয়ে বড় মন্তব্য করল সুপ্রিম কোর্ট

দেশে টিকাকরণ নিয়ে বড় মন্তব্য করল সুপ্রিম কোর্ট। আজ, সারা দেশে টিকাকরণকে বাধ্যতামুলক করার একটি আবেদন খারিজ করার সময় সর্ব্বোচ্চ আদালত এই মন্তব্য করে। আদালতের বক্তব্য, নিজের দেহের ওপর অধিকার সংবিধানের অনুচ্ছেদ ২১ এর অংশ। তবে আদালত এও জানিয়েছে, টিকাকরণ নিয়ে সরকারের কড়াকড়ি কোনও স্বৈরাচারী সিদ্ধান্ত নয়। সময়ের প্রয়োজনেই ওই সময় এই পদক্ষেপ নিতে হয়েছিল। মহামারীর মতো বিষয়ে সরকারের নীতি নির্ধারণের অধিকার রয়েছে।
Read More
তিন দিনের ইউরোপ সফরে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিন দিনের ইউরোপ সফরে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিন দিনের ইউরোপ সফরে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, সোমবার সকালে তিনি জার্মানির উদ্দেশে রওনা দেন । সকালে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে জার্মানি ও ভারতের পারস্পরিক সম্পর্ক মজবুত করার বার্তা দেন তিনি। এছাড়াও মঙ্গলবার ডেনমার্ক ও নর্ডিক দেশগুলিতে যাবেন প্রধানমন্ত্রী। বুধবার তাঁর ফ্রান্স যাওয়ার কথা। সেখানে সদ্য পুনর্নির্বাচিত ফ্রেঞ্চ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথা আছে তাঁর। উল্লেখ্য, ইউরোপ সফরের ঠিক আগেই ইউরোপ সফরের প্রাক্কালে ইউক্রেনে সকল হিংসা বন্ধ হওয়া উচিত বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
Read More
লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, আতঙ্ক বাড়াচ্ছে এই ৫’রাজ্য

লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, আতঙ্ক বাড়াচ্ছে এই ৫’রাজ্য

দেশজুড়েআবারও লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় গোটা দেশে করোনায় ৩,৬৮৮ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এক ধাক্কায় প্রায় তিন হাজারের বেশি মানুষ আক্রান্ত হওয়াতে দেশে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে হল- ৪,৩০,৭৫,৮৬৪। পাশাপাশি দেশে মৃতের সংখ্যাও জানানো হয়েছে। তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় গোটা দেশে ৫০জনের মৃত্যু হয়েছে। আর এরপরেই মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫,২৩,৮০৩। উল্লেখ্য, গত তিনদিন ধরে লাগাতার দৈনিক সংক্রমণ তিন হাজারের উপরে থাকায় এক সপ্তাহের মধ্যেই দেশে করোনা সংক্রমণের সংখ্যা ১৮ হাজার বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ক্রমশ দেশে সক্রিয় রোগীর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘন্টায় ৮০০ এরও বেশি সক্রিয়…
Read More
পেট্রোল-ডিজেলের এই মূল্যবৃদ্ধিতে কেন্দ্র-রাজ্য কর পায় কত? জেনে নিন…

পেট্রোল-ডিজেলের এই মূল্যবৃদ্ধিতে কেন্দ্র-রাজ্য কর পায় কত? জেনে নিন…

দেশে ৫ রাজ্যের বিধানসভার ভোটের ফল বেরনোর পর থেকেই চড়চড় করে বেড়েছে জ্বালানীর দাম। এরইমাঝে গতকাল বুধবার বাংলা সহ বেশ কয়েকটি অবিজেপি রাজ্যগুলিকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া। কেন্দ্রীয় সরকার শুল্ক কমিয়েছে, রাজ্যগুলিকেও অনুরোধ করা হয়েছিল। কিছু রাজ্য পেট্রোল-ডিজেলের ভ্যাট না কমানোয় মানুষের প্রতি অন্যায় হচ্ছে’। এরপরেই উদাহরন দিয়ে মোদী জানান, কলকাতায় যেখানে পেট্রোলের দাম ১১৫ টাকার বেশি, সেখানে লখনওতে পেট্রোল দাম ১০৫ টাকা। এরপরেই ওই রাজ্যগুলির প্রতি মোদীর আবেদন, “গত নভেম্বরে কথা থাকলেও তা হয়নি। এখন অন্তত ভ্যাট কমিয়ে নাগরিকদের সুবিধা দিন।” কিন্তু পেট্রোল- ডিজেলের এই মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্র সরাসরি রাজ্যকে দায়ী করলেও, দেখা…
Read More
প্রশান্ত কিশোরকে বিঁধে তৃণমূল ছাড়লেন রাজ্য সভাপতি

প্রশান্ত কিশোরকে বিঁধে তৃণমূল ছাড়লেন রাজ্য সভাপতি

ফের গোয়ায় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। ভোট কুশলী প্রশান্ত কিশোরকে বিঁধে দল ছাড়লেন গোয়া তৃনমূলের রাজ্য সভাপতি কিরণ কাণ্ডোলকর। বুধবার সাংবাদিক বৈঠক করেন তিনি পদত্যাগের কথা ঘোষণা করেন। এদিন কিরণ কাণ্ডোলকর বলেছেন,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগ নেই। কারণ গোয়া বিধানসভা নির্বাচনের দায়িত্বে ছিল I -PAC। আইপ্যাক - কে নেতৃত্ব দিয়েছিলেন প্রশান্ত কিশোর। যদি কেউ ব্যর্থ হয়,তবে সে হয়েছে। প্রার্থী (নির্বাচনে) হিসেবে ,আমরা ব্যর্থ হইনি। আইপ্যাক অনেক ধুমধাম করে এখানে এসেছিল। গোয়াতে তার রাজনৈতিক কৌশল ছিল মোট শূণ্য। আমি প্রশান্ত কিশোরের সঙ্গে দেখা করেছিলাম। তিনি আমাদের বলেছিলেন যে গোয়ার জন্য আমাদের অনেক বড় পরিকল্পনা আছে।…
Read More
আজ থেকে বন্ধ রফতানি, আকাশছোঁয়া হতে চলেছে ভোজ্য তেলের দাম

আজ থেকে বন্ধ রফতানি, আকাশছোঁয়া হতে চলেছে ভোজ্য তেলের দাম

পেট্রোল- ডিজেলের পর এবার ভোজ্য তেলের দাম আকাশছোঁয়ার হবার আশঙ্কা। ইতিমধ্যে পাম তেল রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইন্দোনেশিয়া। যেকারনে ভারতে ভোজ্য তেল এবং প্যাকেটজাত পণ্যের দাম এক লাফে অনেকটা বাড়বে বলে আশঙ্কাপ্রকাশ করা হচ্ছে। পাম তেল এবং এর থেকে পাওয়া বিভিন্ন উপাদান খাদ্য পণ্য, ডিটারজেন্ট, প্রসাধনী এবং জৈব জ্বালানী তৈরিতে ব্যবহার হয়। সাবান, মার্জারিন, শ্যাম্পু, নুডুলস, বিস্কুট এবং চকলেটের মতো দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী তৈরি করতে ব্যবহৃত হয় পাম অয়েল। সুতরাং, পাম তেলের দাম বৃদ্ধি এই শিল্পগুলিতে কাঁচামালের খরচ বাড়িয়ে দেবে। যারফলে দাম বাড়তে পারে শ্যাম্পু, সাবান, কেক, বিস্কুট, চকোলেটের। ভারত প্রতি বছর প্রায় ৮ মিলিয়ন টন পাম তেল আমদানি…
Read More
বন্ধ হবে না স্কুল, আগেভাগেই সব রাজ্যকে সতর্ক থাকতে বললেন মোদী

বন্ধ হবে না স্কুল, আগেভাগেই সব রাজ্যকে সতর্ক থাকতে বললেন মোদী

দেশে বাড়ছে করোনা সংক্রমণ, এই পরিস্থিতিতে আজ দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, স্কুলে স্কুলে গিয়ে শিশুদের করোনা টিকাকরণ সুনিশ্চিত করতে হবে। শিক্ষক-শিক্ষিকাদের বুস্টার ডোজের টিকা নেওয়া আবশ্যিক বলে জানিয়েছেন তিনি। এবং রাজ্য সরকারগুলিকে উদ্যোগি হয়ে সেই কাজ করার কথা বলেছেন তিনি। পাশাপাশি তিনি তিনি সব রাজ্যকে সতর্ক করে বলেছেন করোনাকে এখনও হালকা ভাবে নেওয়ার সময় আসেনি। তাই সব রাজ্যকে সতর্ক থাকতে হবে। কারন ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। দেশের সব হাসপাতালগুলিকে প্রস্তুত রাখার কথা বলেছেন তিনি। ইনফ্লুয়েঞ্জা হলেও এবার আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে। এমনই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। এদিকে, করোনা টিকাকরণে ভারতের সাফল্য…
Read More
পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি নিয়ে রাজ্যের ঘাড়েই দায় ঠেললেন মোদী

পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি নিয়ে রাজ্যের ঘাড়েই দায় ঠেললেন মোদী

করোনা নিয়ে বৈঠকের মাঝে পেট্রোল ডিজেলের মূল্য নিয়ে দেশের কয়েকটি রাজ্যকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । জানা গিয়েছে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, ঝাড়খন্ড বাদে সেই তালিকায় উল্লেখ্যযোগ্য ভাবে নাম রয়েছে পশ্চিমবঙ্গেরও। এদিনের বৈঠকে বাংলা-সহ অবিজেপি রাজ্যগুলিকে নিশানা করেন প্রধানমন্ত্রী বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া। কেন্দ্রীয় সরকার শুল্ক কমিয়েছে, রাজ্যগুলিকেও অনুরোধ করা হয়েছিল। কিছু রাজ্য পেট্রোল-ডিজেলের ভ্যাট না কমানোয় মানুষের প্রতি অন্যায় হচ্ছে’। এরপরেই উদাহরন দিয়ে মোদী জানান, কলকাতায় যেখানে পেট্রোলের দাম ১১৫ টাকার বেশি, সেখানে লখনওতে পেট্রোল দাম ১০৫ টাকা। এরপরেই ওই রাজ্যগুলির প্রতি মোদীর আবেদন, "গত নভেম্বরে কথা থাকলেও তা হয়নি। এখন অন্তত ভ্যাট কমিয়ে…
Read More
ফের আরও এক নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী থাকল উত্তরপ্রদেশ

ফের আরও এক নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী থাকল উত্তরপ্রদেশ

প্রয়াগরাজের পর এবার গোরক্ষপুর। ফের আরও এক নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী থাকল উত্তরপ্রদেশ। একই পরিবারের  তিন সদস্যকে গলা কেটে খুন করা হল। পুলিস সূত্রে খবর, সোমবার রাত ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। বাড়ি থেকে মাত্র ৩০০ মিটার দূরে তাঁরা আততায়ীর হাতে নিহত হন। তাঁরা সেই সময় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন বলে খবর। গোরক্ষপুরের খোরাবার রায়গঞ্জ এলাকার ঘটনা। মৃতেরা হলেন গামা নিষাদ (৪২), স্ত্রী সঞ্জু (৩৮), মেয়ে প্রীতি (২০)। পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রীতি এক যুবকের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে। প্রতিশোধ নিতে ওই যুবক তাঁর উপর হামলা চালায়। মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন বাবা-মা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে অলোক পাসওয়ান নামে…
Read More
করোনা পরিস্থিতি নিয়ে মোদীর বৈঠকে উপস্থিত থাকবেন মমতা

করোনা পরিস্থিতি নিয়ে মোদীর বৈঠকে উপস্থিত থাকবেন মমতা

দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনা। অর্থাৎ এক সপ্তাহের মধ্যে সংক্রমণ সংখ্যা দ্বিগুণ হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫৪১ জন। যে কারনে চতুর্থ ঢেউ নিয়ে সিঁদুরে মেঘ দেখছে কেন্দ্র। আর এই দোলাচলের মাঝে আগামী বুধবার সামগ্রিক পরিস্থিতি বুঝতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি ট্যুইটবার্তায় রবিবার প্রধানমন্ত্রী জানান, ২৭ এপ্রিল দুপুর ১২টা নাগাদ তিনি ভিডিও কনফারেন্স করবেন। সব রাজ্যের কোভিড পরিস্থিতির খোঁজখবর নেবেন মুখ্যমন্ত্রীদের কাছে। তারপর আলোচনাক্রমে প্রয়োজনে ফের নতুন কোভিড গাইডলাইন তৈরি হবে বলে খবর। এদিকে, প্রধানমন্ত্রীর বৈঠকের বার্তা নবান্নতে এসে পৌঁছেছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর এই ভার্চুয়াল বৈঠকে অংশ নিতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
Read More