দেশ

কোভিসেল্ফ র‍্যাট কিট: এবার বাড়িতে বসেই করুন কোভিড টেস্ট

কোভিসেল্ফ র‍্যাট কিট: এবার বাড়িতে বসেই করুন কোভিড টেস্ট

নয়া কিটের সাহায্যে মাত্র ২ মিনিটে ঘরে বসেই করা যাবে কোভিড পরীক্ষা - দাবি মহারাষ্ট্রের পুণের সংস্থা মাই ল্যাব ডিসকভারি সলিউশন লিমিটেড কর্তৃপক্ষের। কিছুদিনেই বাজারে আসতে চলেছে ‘কোভিসেল্ফ টিএম প্যাথোক্যাচ’ নামের ওই র‍্যাট কিট। সংস্থার প্রধান সুজিত জৈন বৃহস্পতিবার বলেন, ‘‘আগামী সপ্তাহে ভারতের ৭ লক্ষেরও বেশি ওষুধ দোকানে এবং অনলাইনে কোভিসেল্ফ পাওয়া যাবে। দেশের ৯০ শতাংশ পিন কোড অঞ্চলে মিলবে আমাদের কিট।’’ তিনি জানান, মাত্র ২ মিনিটে বাড়িতে বসে এই পরীক্ষা করা যাবে। কোভিসেল্ফের সাহায্যে র‍্যাট পরীক্ষার ফল মিলবে মাত্র ১৫ মিনিটে। কী ভাবে করোনা পরীক্ষা করা যাবে তা জানানো হয়েছে একটি মোবাইল অ্যাপে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরের…
Read More
বড় সিদ্ধান্ত নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী

বড় সিদ্ধান্ত নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী

কোভিডের দ্বিতীয় ধাক্কায় টলমল গোটা দেশ। এই পরিস্থিতিতে এর আগেও বহুবার তিনি প্রমাণ করেছেন করোনার ভয়ঙ্কর পরিস্থিতে সাধারণ মানুষের সাহায্যে তাদের পাশে তিনি আছেন। রাজ্যবাসীর সুবিধার্থে যা যা করার তিনি করবেন। আবারও তিনি বুঝিয়ে দিলেন আর্ত-পীড়িতদের জন্য তিনি সত্যিই আছেন। এবার কোভিড পরিস্থিতিতে দুঃস্থ পরিবারগুলির পাশে দাঁড়িয়ে একাধিক বড় ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই ঘোষণাগুলির মধ্যে যেমন বিনামূল্যে রেশন বিলি রয়েছে, তেমনই রয়েছে স্বজনহারা পরিবারকে আর্থিক সাহায্যের কথা। আবার করোনায় মা-বাবাকে হারানো খুদেদের কথাও ভুলে যাননি কেজরিওয়াল। তাঁদের শিক্ষার বিষয়েও বড় ঘোষণা করলেন তিনি। সেগুলো হল – এদিন দিল্লির মুখ্যমন্ত্রী জানান, যে সমস্ত শিশুরা অতিমারীতে তাদের মা-বাবাকে হারিয়েছে…
Read More
করোনার থাবায় প্রাণ হারালেন পদ্মশ্রীপ্রাপ্ত চিকিৎসক কে কে আগরওয়াল

করোনার থাবায় প্রাণ হারালেন পদ্মশ্রীপ্রাপ্ত চিকিৎসক কে কে আগরওয়াল

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট চিকিৎসক কে কে আগরওয়াল প্রয়াত হলেন কোভিড আক্রান্ত হয়ে। পদ্মশ্রীপ্রাপ্ত হৃদ্‌রোগ বিশেষজ্ঞের কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে চিকিৎসা চলছিল দিল্লির এমসে। সেখানেই সোমবার রাত্রে প্রয়াত হন তিনি। ভারতে করোনার থাবা প্রাণ কাড়ছে একের পর এক চিকিৎসকের। আক্রান্তদের সুস্থ করে তুলতে গিয়ে প্রাণ হারাতে হচ্ছে তাঁদের। এ পর্যন্ত কোভিডে দেশে ১০০০-এরও বেশি চিকিৎসক প্রয়াত হলেন। যার মধ্যে সর্বাধিক বিহারে। ৭৮ জনের মৃত্যু হয়েছে সেখানে। এক দিনে ভারতে করোনায় ৫০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইএমএ। এই সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। আইএমএ জানিয়েছে, রবিবার করোনা আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে ভারতে। কোভিডের দ্বিতীয় তরঙ্গে এখনও…
Read More
কোভিড পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় ভারতীয় পর্যটকদের প্রবেশ  নিষিদ্ধ করল মালদ্বীপ

কোভিড পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় ভারতীয় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ

কোভিডের দ্বিতীয় তরঙ্গ ভয়াবহ হয়ে ওঠায় ভারত-সহ দক্ষিণ এশিয়ার দেশগুলি থেকে ইচ্ছুক পর্যটক ও সব ধরনের ভিসাধারীদের জন্য দেশের সীমান্ত সাময়িক ভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল মলদ্বীপ সরকার। বৃহস্পতিবার (১৩ মে) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে মলদ্বীপ সরকারের অভিবাসন দফতরের তরফে একটি টুইটে জানানো হয়েছে।টুইটে মলদ্বীপের অভিবাসন দফতরের বিবৃতিতে বলা হয়েছে, ‘১৩ মে থেকে মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলির পর্যটক ও সব ধরনের ভিসাধারীদের জন্য সাময়িক ভাবে দেশের সীমান্ত বন্ধ রাখা হবে। যাঁরা অন্য দেশ থেকে গত ১৪ দিনে দক্ষিণ এশিয়ার কোনও না কোনও দেশে গিয়েছেন তাঁদের জন্যও বলবৎ হবে এই নিষেধাজ্ঞা। স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকের বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া…
Read More
বাড়ছে মৃত্যুর সংখ্যা

বাড়ছে মৃত্যুর সংখ্যা

গোটা বিশ্ব জুড়ে ত্রাস এখন করোনার। করোনার ঢেউয়ে বিপর্যস্ত বিশ্বের সব দেশ। বর্তমানে এর মধ্যে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারত। করোনার নয়া শক্তিশালী স্ট্রেইনে বেসামাল ভারত। দ্বিতীয় টেউয়ে বিপর্যস্ত দেশের স্বাস্থ্য পরিষেবা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৩,৬২,৭২৭ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪,১২০ জনের। এই নিয়ে টানা ২ দিন পর পর দেশে ৪ হাজারেরও বেশি মানুষ করোনায় প্রাণ হারালেন। অন্যদিকে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ২০ হাজার ৩৭৭ জন। এদিকে মৃত্যুর নিরিখেও রাজ্যে নয়া রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রাজ্যে মারা গিয়েছেন ১৩৫ জন।
Read More
ছাড়পত্র পেল প্রস্তুতকারক সংস্থা

ছাড়পত্র পেল প্রস্তুতকারক সংস্থা

ভারতে আরও ভয়ংকর চেহারা নিচ্ছে করোনা। দৈনিক আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। নয়া স্ট্রেন নতুন করে চিন্তা বাড়িয়েছে বিশেষজ্ঞদের। আসলে কারণ দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই বড়দের পাশাপাশি শিশুর শরীরেও হানা দিচ্ছে এই মারণ ভাইরাস। সারা বিশ্বে জোর কদমে চলছে টিকাকরণ। তাই ভ্যাকসিন যাতে ২-১৮ বছর বয়সিদেরও দেওয়া যায় সেই লক্ষ্যে এগোচ্ছে ভারত। কোভ্যাক্সিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য মিলেছে ছাড়পত্র। বিশেষজ্ঞদের একটি প্যানেল এই ট্রায়ালের ছাড়পত্র দিল ভারতীয় টিকা প্রস্তুতকারক সংস্থাটিকে। সবুজ সংকেত পেল টিকাটি। এবার হয়তো চাহিদা পূরণ হতে পারে। কোভ্যাক্সিন ট্রায়ালে সফল হলে ২ থেকে ১৮ বছর বয়সিরাও টিকা পাবে। পুরোটাই নির্ভর করছে এর ট্রায়ালে…
Read More
খারাপের দিকেই এগোচ্ছে পরিস্থিতি

খারাপের দিকেই এগোচ্ছে পরিস্থিতি

ক্রমেই দেশে কামড় তীক্ষ্ণ হচ্ছে নোভেল করোনা ভাইরাসের। ভয়াবহ আকার ধারণ করছে করোনা। ফের উর্ধ্বমুখী হল করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৩,৪৮,৪২১ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪,২০৫ জনের। পাশাপাশি রাজ্যেও বাড়ছে সংক্রমেণর সংখ্যা। এই প্রথমবার আগের সব রেকর্ড ভেঙে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ২০ হাজার পেরিয়ে গেল। স্বাস্থ্য দফতরের প্রকাশিত রিপোর্টে এমনই জানানো হয়েছে। রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ২০,১৩৬। এই সময়পর্বে রাজ্যে ১৩২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। কলকাতা ও উত্তর ২৪ পরগনা ২ জেলাতেই এদিনও সংক্রমণ ৪,০০০ ছুঁই ছুঁই।  অ্যাকটিভ কেস বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় অক্সিজেনের অভাবও লক্ষ্য করা যাচ্ছে।
Read More
কমছে সংক্রমণের সংখ্যা

কমছে সংক্রমণের সংখ্যা

দেশে করোনা সংক্রমণে খানিকটা স্বস্তি। একটু যেন আশার আলো দেখল দেশবাসী। পরপর তিনদিন দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা নিম্নমুখী। গত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৩,২৯,৯৪২ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩,৮৭৬ জনের। ২৭ এপ্রিল শেষবার দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লক্ষের কম ছিল। খানিকটা হলেও স্বস্তি পেল গবেষকরা। অন্যদিকে, বাংলাতেও করোনায় বেলাগাম সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৪৪৫ জন, মৃত্যু হয়েছে ১৩৪ জনের। করোনা রুখতে টিকাকরণে জোর দিচ্ছে ভারত। দেশে টিকাকরণের হারও ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ১৭ কোটি ২৭ লক্ষ ১০ হাজার ৬৬…
Read More
বড় অনুমোদন দিল রাজ্যকে

বড় অনুমোদন দিল রাজ্যকে

করোনার ছায়া দেশে। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে বিপর্যস্ত গোটা দেশ। প্রতি দিনই লাফিয়ে বাড়ছে সংক্রংমণ। ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে বড় ঘোষণা করল কেন্দ্র। করোনা মোকাবিলা সংক্রান্ত সাহায্য এবার থেকে সরাসরি আমদানি করতে পারবে রাজ্য সরকারগুলি। রাজ্যগুলিকে এমনই অনুমোদন দিল কেন্দ্র। নয়া আভ্যন্তরীণ গাইডলাইন অনুযায়ী, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিজেরাই কোভিড-ত্রাণ সংগ্রহ বা চিকিত্সা সরঞ্জাম ক্রয় করতে পারবে। এতদিন এই ক্ষমতা শুধু কেন্দ্রের ছিল। কেন্দ্র সেগুলি সংগ্রহের পর প্রয়োজনমাফিক রাজ্যগুলিকে সরবরাহ করত। তবে এবার থেকে রাজ্য সরকারগুলিই এই সিদ্ধান্ত নিতে পারবে। এর জন্য রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলগুলি একজন নোডাল অফিসার নিয়োগ করবেন।
Read More
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমছে বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমছে বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বের একাধিক মহাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমছে বলেই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। করোনায় মৃত্যুর সংখ্যাও কমছে বলে দাবি করেছে তারা। আর সেই জন্য বিশ্ব জুড়ে করোনা পরিস্থিতি ধীরে গতিতে স্থিতিশীল অবস্থায় আসছে বলেই দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম বলেন, ‘‘করোনা সংক্রমণ সব চেয়ে বেশি ছড়িয়েছিল আমেরিকা ও ইউরোপ— এই দুই মহাদেশে। কিন্তু সেখানে সংক্রমণ ও তার ফলে হওয়া মৃত্যু, দুইই কমছে। শুধু এই দুই মহাদেশ নয়, আরও অনেক জায়গাতেই ভাইরাসের প্রভাব কমতে দেখা যাচ্ছে। এর থেকেই বোঝা যাচ্ছে এই অতিমারি এ বার ধীরে ধীরে স্থিতিশীল অবস্থায় আসতে শুরু করেছে।’’ যদিও…
Read More
সব বিধায়কেই দেওয়া হবে কেন্দ্রীয় নিরাপত্তা

সব বিধায়কেই দেওয়া হবে কেন্দ্রীয় নিরাপত্তা

তুঙ্গে কেন্দ্র-রাজ্য সংঘাত। বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের আগের থেকে পরের ছবিটা আরও ভয়ঙ্কর। রক্ত বয়েছে জায়গায় জায়গায়। বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি নেতাকর্মীদের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। উত্তপ্ত এই রাজনৈতিক পরিবেশে বিধায়কদের ওপরে তৃণমূল হামলা চালাতে পারে বলে আশঙ্কা রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। তাই দলের সমস্ত বিধায়কের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বরাদ্দ করেছে তারা। ৩ থেকে এক লাফে ৭৭ হয়েছে বিজেপি। রাজ্যের সেই ৭৭ জন বিধায়ককে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি। শুধু বিধায়করা নন, একাধিক পরাজিত প্রার্থীর জন্যও কেন্দ্রীয় সুরক্ষা জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।
Read More
তৈরী হচ্ছে নয়া আতঙ্ক

তৈরী হচ্ছে নয়া আতঙ্ক

কোভিডের প্রকোপে হাহাকার চলছে দেশ জুড়ে। এর মধ্যে নতুন করে থাবা বসাচ্ছে কালো ফাঙ্গাসের রোগ বা মিউকোরোমাইকোসিস। শরীরে ঢুকে পড়ছে এই ধরনের ছত্রাক। এরই মধ্যে সম্প্রতি দিল্লি, গুজরাত, মহারাষ্ট্র এবং বেঙ্গালুরুতে বেশ কিছু কোভি়ড রোগীদের মধ্যে এই রোগ ধরা পড়েছে। কোভিড আক্রান্তদের উপর এর প্রভাব গুরুতর। এই সংক্রমণ ছড়াতে পারে ফুসফুস এবং মস্তিষ্কে। বিরল এই ছত্রাকের সংক্রমণ খুবই মারাত্মক যা নাক, চোখ এবং কখনও কখনও মস্তিষ্কেও আক্রমণ করে। এই ছত্রাক ইনফেকশন থেকে অন্ধত্ব, জটিল অসুখ এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। কোভিড আক্রান্তদের উপর এর প্রভাব গুরুতর। তবে চিকিৎসকদের কথায় মিউকোরমাইকোসিস থেকে মৃত্যুর আশংকা ৫০%।
Read More
চিনা রকেট ভেঙ্গে পড়ল ভারত মহাসাগরে

চিনা রকেট ভেঙ্গে পড়ল ভারত মহাসাগরে

চিনা দ্রব্যের এমনিতেই বিশ্বজুড়ে বদনাম। যদিও চিনা দ্রব্যের দাম কম বলে একটা সুনামও রয়েছে। তবে চিনা দ্রব্য একেবারেই টেকসই নয়। আর সেটা আরও একবার প্রমাণ হল। মহাকাশেও টিকল না চিনের বানানো রকেট। আছড়ে পড়ল পৃথিবীর উপর। চিনা রকেট Long March 5B আছড়ে পড়ল ভারত মহাসাগরে। আপাতত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। গত সপ্তাহেই লঞ্চ হয়েছিল এই চিন রকেট। তার পরই সেটির ভেঙে পড়ার খবর পাওয়া যায়। জানা গিয়েছিল, যে কোনও সময় পৃথিবীতে আছড়ে পড়তে পারে সেই রকেটের একটি বড় অংশ। তবে বিজ্ঞানীদের ভয় ছিল, রকেটের সেই বিশাল অংশ যদি লোকালয়ে আছড়ে পড়ে তা হলে বড়সড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে। তবে শেষমেশ সেটি…
Read More
অলিম্পিক পদকজয়ী সুশীল কুমারের নাম জড়ালো হত্যা কাণ্ডে

অলিম্পিক পদকজয়ী সুশীল কুমারের নাম জড়ালো হত্যা কাণ্ডে

বড়সড় ঝামেলায় ফাঁসলেন কুস্তিগীর সুশীল কুমার। কিছুদিন আগে নয়াদিল্লির ছত্রশাল স্টেডিয়ামে দুজন কুস্তিগীরের মধ্যে ব্যাপক মারপিট হয়। সাগর ধনখড় নামের একজন কুস্তিগীর মৃত্যুর কোলে ঢলে পড়েন। সেই ঘটনায় অলিম্পিকে পদক জয়ী সুশীল কুমারের নাম জড়িয়ে যায়। আসলে বহু বছর ধরেই সুশীল দিল্লির ছত্রশাল স্টে়ডিয়ামে অনুশীলন করেন। দিনের অনেকটা সময় তাঁকে ওখানেই পাওয়া যায়। এমনকী ছত্রশাল স্টেডিয়ামের কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন সুশীল কুমার। ওই ঘটনার পর সুশীল কুমার জানিয়েছিলেন, বহিরাগতরা স্টেডিয়ামের ভিতরে ঢুকে ঝামেলা করেছিল। যে দুজন কুস্তিগীরের মধ্যে মারামারি হয়েছিল তাঁরা ছত্রশাল স্টেডিয়ামে অনুশীলন করেননি কখনও। তবে পুলিশ অন্য কথা বলছে। বেশ কয়েকটি কারণে সুশীল কুমারের নাম এই ঘটনার সঙ্গে…
Read More