এসআইআরের অতিরিক্ত চাপে আ*ত্মঘাতী মাল ব্লকের বিএলও

এসআইআরের অতিরিক্ত চাপে আ*ত্মঘাতী মাল ব্লকের বিএলও

মাল ব্লকের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের নিউ গ্ল্যান্ড কো চা বাগানের ১০১ নম্বর পাটে বুধবার ভোরে আত্মঘাতী ঘটনা। অভিযোগ এসআইআর সংক্রান্ত কাজের অতি-চাপ ও মানসিক যন্ত্রণায় ভেঙে পড়ে আত্মঘাতী হলেন বুথ লেভেল অফিসার (বিএলও) সহ আইসিডিএস কর্মী শান্তিমনি এক্কা (৪৮)। বাড়ির পিছনে ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, এসআইআর কাজের অসহনীয় চাপ সহ্য করতে পারছিলেন না শান্তিমনি। প্রতিদিন অফিসের কাজ শেষে বাড়ি ফিরে কান্নাকাটি করতেন, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেই জানান পরিবারের সদস্যরা। তাঁদের কথায়, কাজের চাপ, জটিল দায়িত্ব ও প্রশাসনিক চাপ মানসিক দুশ্চিন্তা বাড়িয়ে তুলছিল। ভোররাতে সেই চাপ আর সহ্য করতে না পেরে তিনি চরম সিদ্ধান্ত নেন।  ঘটনার…
Read More
বিরসা মুন্ডার জন্মদিবস উদযাপনে মুখরিত দুই শহর

বিরসা মুন্ডার জন্মদিবস উদযাপনে মুখরিত দুই শহর

সারা দেশে আজ পালিত হচ্ছে বীর বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী। সেই সাথে জলপাইগুড়ি ও শিলিগুড়িতেও মহা সমারোহে পালিত হল বিরসা মুন্ডার জন্মদিবস। দিনভর বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি, শোভাযাত্রা ও শ্রদ্ধাজ্ঞাপনের মধ্য দিয়ে মহান এই স্বাধীনতা সংগ্রামীর আদর্শকে স্মরণ করা হয়। শনিবার সকালে জলপাইগুড়ির বেলাকোবা বটতলা এলাকা থেকে বের হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শিকারপুর চা-বাগান পর্যন্ত অগ্রসর হয়। উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ এলাকার বিশিষ্টজনেরা। বিরসা মুন্ডার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে তাঁরা আদিবাসী সমাজের অধিকাররক্ষার সংগ্রামে তাঁর অবদানের কথা স্মরণ করেন। অন্যদিকে, শিলিগুড়ি মহকুমার পাথরঘাটা অঞ্চলের ৩ নম্বর মোড়ে বীর বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…
Read More
এসআইআর আ*তঙ্কে ফের মৃ*ত্যু

এসআইআর আ*তঙ্কে ফের মৃ*ত্যু

রাজ্যে এসআইআর ঘিরে বাড়তে থাকা আতঙ্কের মাঝে শিলিগুড়ি সংলগ্ন রাজগঞ্জ ব্লকে ফের ঘটল মর্মান্তিক ঘটনা। রাজগঞ্জের আমবাড়ি এলাকার কামারভিটায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল ভুবন চন্দ্র রায়ের (৬০) দেহ। বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। শুক্রবার সকালে বাড়ির কাছের মাঠে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। পরিবারের দাবি, তিনদিন আগে বিএলও তাঁদের হাতে এনুমারেশন ফর্ম দেয়। বাড়ির অন্যান্য সদস্যদের নামে ফর্ম এলেও ভুবন রায়ের মেয়ের নামে কোনও ফর্ম আসেনি। এ কারণে প্রবল দুশ্চিন্তায় পড়েন তিনি। পরিবারের সদস্যরা বারবার বোঝানোর চেষ্টা করলেও চিন্তা কাটছিল…
Read More
রেশন সামগ্রী দেওয়ার প্রতিবাদে রেশন ডিলারকে আটকে রেখে বিক্ষোভ গ্রাহকদের

রেশন সামগ্রী দেওয়ার প্রতিবাদে রেশন ডিলারকে আটকে রেখে বিক্ষোভ গ্রাহকদের

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির হেলাপাকরি ভান্ডারীর বাড়িতে নিন্মমানের রেশন সামগ্রী দেওয়ার প্রতিবাদে রেশন ডিলারকে আটকে রেখে বিক্ষোভ গ্রাহকদের। অভিযোগ ছিল দীর্ঘদিন থেকে রেশনের চাল ও আটা নিন্মমানে দিচ্ছিল। অভিযোগ জানিয়েও লাভ হয়নি। তাই বুধবার দুপুরে রেশন ডিলারকে আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রাহকরা। পরবর্তীতে খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিক ও পুলিশ ছুটে আসে। তাদের সামনে রেশন ডিলার লিখিত ভাবে আশ্বাস দিলে তাকে ছেড়ে দেয় গ্রাহকরা।
Read More
লোকালয়ে হাতি, চাঞ্চল্য এলাকায়

লোকালয়ে হাতি, চাঞ্চল্য এলাকায়

জঙ্গল থেকে লোকালয়ে হাতির দাপাদাপি! জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকের ওদলাবাড়ি চেল নদীর সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ভোরে দুটি হাতি খাবারের সন্ধানে ঢুকে পড়ে লোকালয়ে। মুহূর্তের মধ্যেই এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরের দিকে পাশের ভুট্টাবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে আসে দুটি হাতি। তারা প্রথমে চেল নদীর তীর ঘেঁষে এগিয়ে আসে। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর হাতিগুলিকে পুনরায় জঙ্গলের দিকে ফেরানো হয়।
Read More
পুলিশি অভিযানে ফের উদ্ধার বিপুল পরিমাণ অ*বৈধ ম*দ ও সরঞ্জাম

পুলিশি অভিযানে ফের উদ্ধার বিপুল পরিমাণ অ*বৈধ ম*দ ও সরঞ্জাম

গোপন সূত্রে খবরের ভিত্তিতে টানা দুই জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ ও তৈরির সরঞ্জাম উদ্ধার করল বৈকুণ্ঠপুর বনবিভাগের ধুপারহাট ও রাজগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, তবে দুই অভিযুক্তই বনাঞ্চলের ভেতর ও চা বাগানের পথ ধরে পালিয়ে যায়। পুলিশ সূত্রে আরো খবর, ধুপারহাট বৈনাঞ্চলে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে ৮টি অ্যালুমিনিয়ামের হাঁড়ি, ৪টি ফানেল ও প্রায় ১২০ লিটার অবৈধ মদ, যা ৬টি প্লাস্টিকের কন্টেনারে রাখা ছিল। অভিযুক্ত ধানেশ রায়, ধূপগুড়ি শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, মদ তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ। ঘটনায় পুলিশের চোখ এড়িয়ে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গা ঢাকা দেয় অভিযুক্ত। অভিযানে আরও প্রায় ৫৫০ লিটার ফারমেন্টেড…
Read More
দুর্ঘটনার কবলে তৃণমূল নেতার গাড়ি

দুর্ঘটনার কবলে তৃণমূল নেতার গাড়ি

সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি মিজানুর রহমান আলিপুরদুয়ারের কুমারগ্রাম থেকে একটি দলীয় বৈঠক সেরে ফেরার পথে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন জলপাইগুড়ি জেলার সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মিজানুর রহমান। শুক্রবার গভীর রাতে বীরপাড়া চৌপতি মোড়ে ঘটে এই মারাত্মক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিজানুর রহমানের গাড়িটি ধীরগতিতে চৌপতিতে পৌঁছনোর সময় পিছন দিক থেকে দুটি লরি একের পর এক ধাক্কা মারে। তীব্র ধাক্কায় মিজানুরের গাড়িটি সামনের দিকে ছিটকে গিয়ে আরেকটি গাড়িকে আঘাত করে। মুহূর্তের মধ্যে গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলেও, অলৌকিকভাবে অক্ষত থাকেন মিজানুর রহমান ও তাঁর গাড়িতে থাকা কর্মী-সমর্থকরা। ঘটনার পর মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বীরপাড়া চৌপতিতে। উপস্থিত মানুষজন ছুটে…
Read More
বকেয়া টাকা না পাওয়ায় বিডিওর গ্রেপ্তার দাবি ঠিকাদারদের

বকেয়া টাকা না পাওয়ায় বিডিওর গ্রেপ্তার দাবি ঠিকাদারদের

রাজগঞ্জ ব্লকে প্রশাসনিক অন্দরে তীব্র ক্ষোভের পারদ চড়ছে। সরকারি কাজ শেষ করেও টাকা না পাওয়ার অভিযোগ তুলে এবার সরাসরি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গ্রেপ্তারের দাবি তুলল এলাকার ঠিকাদাররা। রাজগঞ্জ বিডিও অফিসে ভিড় জমায় একাধিক ঠিকাদার। তাঁদের অভিযোগ, বহু মাস ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ সম্পূর্ণ করেও বিল দেওয়া হচ্ছে না। একাধিকবার অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি। এক ঠিকাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি নির্দেশে কাজ করেছি। কাজের রিপোর্টও জমা দিয়েছি। কিন্তু বিডিও অফিস থেকে টাকা দেওয়া হচ্ছে না। বরং এখন অফিসে গিয়েও তাঁকে পাওয়া যায় না। চাই দ্রুত তদন্ত হোক ও অভিযুক্ত বিডিওকে গ্রেপ্তার করা হোক।” উল্লেখ্য, কিছুদিন আগেই প্রশান্ত…
Read More
চু*রির অভিযোগ, অপ*হরণ ও খু*নের ঘটনায় চা*ঞ্চল্যকর অভিযোগ বিডিও’র বিরুদ্ধে

চু*রির অভিযোগ, অপ*হরণ ও খু*নের ঘটনায় চা*ঞ্চল্যকর অভিযোগ বিডিও’র বিরুদ্ধে

সোনা চুরির অভিযোগ থেকে শুরু, এরপর হুমকি, তারপর অপহরণ—শেষমেশ খুন! এমনই চাঞ্চল্যকর ঘটনায় তীব্র আলোড়ন পড়েছে। জানা যায়, সোমবার নিউটাউনের দত্তাবাদ এলাকা থেকে উদ্ধার হয় স্বর্ণ ব্যবসায়ী ক্ষতবিক্ষত দেহ। এই হত্যাকাণ্ডের অভিযোগের তির এখন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের দিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দাঁতনের ওই বাসিন্দা সোনার ব্যবসা করতেন। ভাড়া বাড়িতে থাকতেন তিনি। অভিযোগ, কয়েকদিন আগে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন তাঁর বাড়িতে যান, বাড়ি থেকে চুরি হওয়া সোনা দোকানে পাওয়া যায়। কিন্তু এরপরই ঘটনার মোড় ঘুরে যায়। বিডিও যাত্রাগাছির সেই বাড়িতে হাজির হন। সেখানে হুমকি দেন ও গাড়িতে করে তুলে নিয়ে যান বলে অভিযোগ। অবশেষে কয়েকদিন পর নিউটাউনের দত্তাবাদ থেকে…
Read More
জলপাইগুড়িতে স্বাস্থ্যসেবা উন্নত করার দাবিতে সিএমওএইচ-কে স্মারকলিপি জমা দিলেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা

জলপাইগুড়িতে স্বাস্থ্যসেবা উন্নত করার দাবিতে সিএমওএইচ-কে স্মারকলিপি জমা দিলেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা

জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের দাবিতে সিএমওএইচকে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতি। তাদের দাবি, জলপাইগুড়িতে মেডিকেল কলেজ হাসপাতাল থাকা সত্ত্বেও সেখানে এখনও বহু বিভাগ চালু হয়নি। অভাব রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকের। ফলে রোগীদের পাঠিয়ে দেওয়া হচ্ছে শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। এছাড়া জলপাইগুড়ির একটি নার্সিংহোম ছাড়া অন্য কোনও নার্সিংহোমে চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পাওয়া যায় না। ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে পেনশনার্সদের। তাঁদের দাবি, এমনিতেই ফ্যমিলি পেনশনের অবস্থা ভালো নয়। তারউপর জলপাইগুড়ি জেলায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ভালো না হওয়ায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের অনেকেই ঠিকমতো চিকিৎসা করাতে পারছেন না। দ্রুত জলপাইগুড়ি সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন এবং সেইসঙ্গে স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত…
Read More
প্রাকৃতিক দুর্যোগের জেরে‌ জলপাইগুড়িতে সবজির দাম আকাশছোঁয়া

প্রাকৃতিক দুর্যোগের জেরে‌ জলপাইগুড়িতে সবজির দাম আকাশছোঁয়া

এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিচ্ছে রাজ্য কৃষি বিপণন দপ্তরের সুফল বাংলার ভ্রাম্যমান স্টল। জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকের বাজারগুলোতে‌ সকাল থেকেই ছড়িয়ে পড়ছে সুফল বাংলার ভ্রাম্যমান স্টলগুলো। সেখানে সস্তায় সবজি কিনতে ব্যাপক‌ ভিড় জমছে‌ ক্রেতাদের। সুফল বাংলার ভ্রাম্যমান স্টলগুলোতে আলু, বেগুন, বাঁধাকপি, পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচালঙ্কা সহ বিভিন্ন ধরনের সবজি অনেক সস্তায় বিক্রি করা হচ্ছে। বাজার থেকে কম দামে সবজি কিনতে পেরে চওড়া হাসি দেখা‌ যাচ্ছে ক্রেতাদের মুখেও। গত মাসে ভয়াবহ বন্যা ও তার কয়েক‌ সপ্তাহ ‌পর‌ মন্থা ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মুহূর্তে জলপাইগুড়ি ও ডুয়ার্স এলাকার বিভিন্ন বাজারে সবজির দাম রীতিমতো আগুন। তবে বাজারের‌ তুলনায় অনেক কম দামে সবজি বিক্রি…
Read More
টোটো রেজিস্ট্রেশন নিয়ে ক্ষোভ! ধুপগুড়ি দুরামারিতে দুই দিনের টোটো ধর্মঘট

টোটো রেজিস্ট্রেশন নিয়ে ক্ষোভ! ধুপগুড়ি দুরামারিতে দুই দিনের টোটো ধর্মঘট

জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে টোটো রেজিস্ট্রেশনের জন্য ১৫০০ থেকে ১৬০০ টাকার বেশি ফি নেওয়া হচ্ছে। এই অতিরিক্ত খরচের কারণে সমস্যায় পড়েছেন বহু টোটো চালক। তাঁদের অভিযোগ প্রতিদিন গড়ে দুই থেকে তিনশো টাকা আয় করে ওই পরিমাণ রেজিস্ট্রেশন ফি দেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। এর প্রতিবাদেই সোমবার সকাল থেকে ধুপগুড়ি, বানারহাট ও দুরামারি এলাকায় টোটো চলাচল বন্ধ করে রাখেন টোটো চালকরা। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীসহ দূরদূরান্ত থেকে বাজারে আসা মানুষজন।
Read More
উত্তরবঙ্গে নতুন করে বৃষ্টি ও বন্যার আশঙ্কা

উত্তরবঙ্গে নতুন করে বৃষ্টি ও বন্যার আশঙ্কা

পাহাড় এবং সমতলে বৃষ্টি। দফায় দফায় জল ছাড়া হচ্ছে কালিঝোরা ব্যারেজ এবং জলপাইগুড়ি গজলডোবা ব্যারেজ থেকে। আজ সকালেও ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ প্রায় ৮০০ কিউমেক। উত্তরে দুর্যোগ। শনিবার সকাল থেকে মেঘলা আকাশ। জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি অব্যাহত। শীতের আমেজ। গত ৫ই অক্টোবর জলপাইগুড়ি ময়নাগুড়ি নাগরাকাটা ধুপগুড়ি বানারহাটের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কিছুটা স্বাভাবিক হতেই ফের ঘূর্ণিঝড় মন্থার প্রভাব উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। চিন্তায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই জেলা প্রশাসন ব্লক প্রশাসনিক তরফ থেকে ধুপগুড়ি, ময়নাগুড়ি, নাগরাকাটা, রাজগঞ্জ, জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন এলাকায় পুলিশ এবং প্রশাসনের কর্তারা মানুষজনকে বুঝিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। যেকোনো…
Read More
জলপাইগুড়ি শহরে পালন করা হল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস

জলপাইগুড়ি শহরে পালন করা হল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস

জলপাইগুড়ি জেলা কংগ্রেসের উদ্যোগে শুক্রবার পালন করা হল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস ও সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন। এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয় রাজীব ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও সর্দার বল্লভ ভাই প্যাটেলের ছবিতে মাল্যদান করেন প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, জেলা কংগ্রেস সভাপতি অমিত ভট্টাচার্য, প্রাক্তন জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত সহ অন্যান্য নেতারা। ভারতের অন্যতম দুই ব্যক্তিত্বের জীবন কথা‌ তুলে ধরেন তাঁরা। দেশের জন্য তাঁদের অবদানের কথা স্মরণ করে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট কংগ্রেস নেতা অসীম তরফদার।
Read More